প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ১১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Written by

in

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ১১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল ৩১ আগস্ট, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক বিভিন্ন পদসমূহে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে।

এর পূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে সর্বমোট ২১৬৯ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। পরবর্তীতে নতুন বিধিমালা অনুসারে উক্ত নিয়োগের শূন্যপদ সংখ্যা কমিয়ে ১১২২টি শূন্যপদে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

আরও দেখুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫

একনজরে বিজ্ঞপ্তির মূল বিষয়সমূহ:

  • পদের নাম: প্রধান শিক্ষক
  • মোট পদসংখ্যা: ১১২২ টি
  • আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৫
  • বয়সসীমা: ৩২ বছর

আবেদনের যোগ্যতা : 

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
  • শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ১১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পূর্বের প্রধান শিক্ষক এর ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ পরীক্ষার কাঠামো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

মানবন্টন:

 পরীক্ষার বিষয়নম্বরসর্বনিম্ম পাস নম্বরসময়
লিখিত পরীক্ষাবাংলা২৫৫০%৯০ মিনিট
ইংরেজি২৫
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান২০
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)২০
মোট নম্বর৯০
মৌখিক পরীক্ষা১০৫০%
সর্বমোট নম্বর১০০

অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিকের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত ও মৌখিক মিলে মোট নম্বর হবে ১০০

 

Comments

46 responses to “প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর ১১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি”

  1. ROBIUL ISLAM Avatar
    ROBIUL ISLAM

    I’m challenging dynamic and hard work this circular

    1. Live MCQ™ Avatar

      আপনার জন্য শুভকামনা রইল।

  2. মো: আজিজুল হক Avatar
    মো: আজিজুল হক

    এটার নিয়োগ কি নিজ উপজেলাতেই হবে?

    1. Live MCQ™ Avatar

      নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমতে থানাভিত্তিক ভাবে হতে পারে।

  3. Robi Avatar
    Robi

    পরীক্ষা শুধু mcq আর মৌখিক হবে?

    1. Live MCQ™ Avatar

      জি, শুধু MCQ ও মৌখিক পরীক্ষা হবে।

    2. Arman Avatar
      Arman

      How can I get the syllabus?

      1. Live MCQ™ Avatar

        সিলেবাস প্রকাশিত হয় নি। গেজেটে মানবন্টন দেওয়া হয়েছে, আপনি প্রাইমারি সহকারী শিক্ষকের সিলেবাস অনুসরণ করুন। উভয় পদের মানবণ্টন ও সিলেবাস একই।

  4. Foyez Avatar
    Foyez

    আবেদন লিংক পাচ্ছি না

    1. Live MCQ™ Avatar

      আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে আবেদন শুরু হবে; তখন লিংক ওপেন করা হবে। ধন্যবাদ।

    2. সুলতানা Avatar
      সুলতানা

      আমিও
      যারা এপ্প্লিলাই করেছপন তারা হেল্প করুন

      1. Live MCQ™ Avatar

        আবেদন এখনো শুরু হয়নি। অনুগ্রহ করে, অপেক্ষা করুন।

    3. সাথী Avatar
      সাথী

      এক্সাম কবে অনুষ্ঠিত হতে পারে?

      1. Live MCQ™ Avatar

        এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে পেইজে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  5. ইমন Avatar
    ইমন

    ৫০% নম্বর পাইলেই কি ভাইবা দেওয়া যাবে নাকি?

    1. Live MCQ™ Avatar

      জি, ৫০% মার্ক পেলেই পাস হিসেবে গণ্য করা হবে।

  6. Mishuk Avatar
    Mishuk

    এই পরীক্ষা কবে নাগাদ হতে পারে, কোনো ধারণা দিতে পারবেন?

    1. Live MCQ™ Avatar

      এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে, পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আমাদের পেইজে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  7. Roki Avatar
    Roki

    circular ti khuje passi na

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহ করে দেখে নিন- https://www.facebook.com/share/p/14JduipqeQ7/

    2. সাথী Avatar
      সাথী

      এক্সাম কবে অনুষ্ঠিত হতে পারে?

      1. Live MCQ™ Avatar

        এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে মোবাইলে এডমিট কার্ড ডাউনলোডের মেসেজ পেয়ে যাবেন।

    3. রাসেল Avatar
      রাসেল

      আবেদন কবে শুরু হবে?

      1. Live MCQ™ Avatar

        আবেদন আজ থেকে শুরু হয়েছে ভাইয়া।

  8. Bhagyaram Tripura Avatar
    Bhagyaram Tripura

    উত্তর যদি সঠিক না হয় তাহলে নাম্বার কাটা হবে কিনা

    1. Live MCQ™ Avatar

      জি, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর।

  9. Naimur Rahman Avatar
    Naimur Rahman

    এখানে লেখা লিখিত। তার মানে কি প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা দিতে হবে নাকি MCQ ই হবে?

    1. Live MCQ™ Avatar

      MCQ-ই হবে।

  10. শহিদুল Avatar
    শহিদুল

    বিবাহিত বা অবিবাহিত ব্যাপারে কোন বাধ্যবাদকতা আছে কি?

    1. Live MCQ™ Avatar

      আবেদনের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিতদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।

  11. অলি Avatar
    অলি

    বিবাহিত হওয়ার শর্তে ও কি বাবার বাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা ব্যবহার করা যাবে।কারণ ভোটের কার্ডে আমার বাপের বাড়ির ঠিকানা।

    1. Live MCQ™ Avatar

      বিবাহিত হয়ে থাকলে সাধারণত স্বামীর বাড়ির ঠিকানা দিয়ে আবেদন করতে হয়, আপু।

  12. Robiul Alam Sifat Avatar
    Robiul Alam Sifat

    সার্কুলারে লেখা লিখিত পরীক্ষা। এখানে লিখিত বলতে কি বুঝাচ্ছে? যেহেতু আপনি বলছেন mcq হবে।

    1. Live MCQ™ Avatar

      সাধারণত MCQ এর পর সরাসরি ভাইভা অনুষ্ঠিত হলে সেই MCQ পরীক্ষাকে লিখিত পরীক্ষা বলা হয় ভাইয়া।

  13. Bhagyaram Tripura Avatar
    Bhagyaram Tripura

    সঠিক উত্তর দিতে না পারলে নাম্বার কাটা হবে কিনা

  14. শক Avatar
    শক

    আবেদন লিংটা দেওয়া যাবে?

  15. তৃনা Avatar
    তৃনা

    লিংক এ তো এপ্লিকেশন ফর্ম নেই এই নিয়োগ এর

  16. মোঃ রেজাউল Avatar
    মোঃ রেজাউল

    appeared certificate দিয়ে কি আবেদন করা যাবে?

  17. Murad007 Avatar
    Murad007

    পরীক্ষা কি উপজেলায় হবে নাকি ঢাকায় হবে?

    1. সিরাজুম মুনিরা Avatar
      সিরাজুম মুনিরা

      আসসালামুয়ালাইকুম স্যার, অভিজ্ঞতার অপশন আছে কি

      1. Live MCQ™ Avatar

        জি আপু।

  18. tuhin Avatar
    tuhin

    appeared diye ki apply kora jabe ?

    1. Live MCQ™ Avatar

      না ভাইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *