প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সিভিল সার্ভিস এর বিধিমালা ২০১৪ অনুসারে ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) ৬৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৮ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া পরবর্তীতে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মৌখিক পরীক্ষা সংক্রান্ত আপডেট পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এক নজরে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত কিছু তথ্য
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
[dflip id=”23185″][/dflip]
উল্লেখ্য যে, গত ১৯ মে ২০২৩ তারিখে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন সর্বমোট ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে (Entry Level) নিম্নবর্ণিত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের মধ্য থেকে ১০০৮২২ জন প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ রয়েছে। আজ ১৬ জুন ২০২৫ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো: শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির বিস্তারিত
মোট পদসংখ্যা: ১০০৮২২ টি
আবেদন শুরু: ২২ জুন ২০২৫
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৫
আবেদন ফি: ১০০০ টাকা
বয়সসীমা: ৩৫ বছর
এক নজরে বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেখুন
প্রিয় ব্যবহারকারীগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন উপ-সহকারী পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পিএসসির ঘোষণা অনুযায়ী, আগামী ১১ জুলাই ২০২৫ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩৬০টি খালি পদের এই বিশাল নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহের কমতি নেই। তাই এই পরীক্ষায় যে তীব্র প্রতিযোগিতা হতে যাচ্ছে – তা সহজেই অনুমেয়।
অন্যদিকে, পরীক্ষাও প্রায় দ্বারপ্রান্তে। এ প্রেক্ষাপটে বিষয়ভিত্তিক রিভিশন ও শেষ মুহূর্তের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা (২০), ইংরেজি (২০), সাধারণ জ্ঞান (২০) এবং কৃষি বিষয়ে (৪০) মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। এই ৪টি বিষয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারলেই এ পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
আপনাদের সুবিধার্থে, পিএসসির সিলেবাস অনুসারে Live MCQ-এর ‘৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি’ বাটনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন দেওয়া হচ্ছে। রুটিনের পাশাপাশি ৯ম-২০তম গ্রেড ও জব সল্যুশন বাটনের পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রস্তুতি অধিক কার্যকর হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিনে থাকছে-
মোট পরীক্ষার সংখ্যা: ১০টি
টেকনিক্যাল (কৃষি) বিষয়ের পরীক্ষা: ২টি
বিষয়ভিত্তিক জেনারেল পার্টের পরীক্ষা: ৪টি
ফুল মডেল টেস্ট: ৪টি
লাইভ পরীক্ষা শুরু: ১৯ জুন, ২০২৫
আর্কাইভের ইউনিক প্রশ্ন: ৫০০+টি
পরীক্ষার তারিখ সংক্রান্ত বিস্তারিত —
বিষয়ভিত্তিক পরীক্ষা:
➝ ১৯ জুন ২০২৫ — পরীক্ষা – ১: বাংলা ব্যাকরণ ও সাহিত্য (সম্পূর্ণ)
➝ ২১ জুন ২০২৫ — পরীক্ষা – ২: English Grammar and Literature
➝ ২৩ জুন ২০২৫ — পরীক্ষা – ৩: সাধারণ জ্ঞান – ১ (বাংলাদেশ বিষয়াবলি ও ভূগোল)
➝ ২৫ জুন ২০২৫ — পরীক্ষা – ৪: সাধারণ জ্ঞান – ২ (আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি)
➝ ২৮ জুন ২০২৫ — পরীক্ষা – ৫: কৃষি (টেকনিক্যাল) – ১
➝ ৩০ জুন ২০২৫ — পরীক্ষা – ৬: কৃষি (টেকনিক্যাল) – ২
মডেল টেস্ট:
➝ ২ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৭: ফুল মডেল টেস্ট – ১
➝ ৫ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৮: ফুল মডেল টেস্ট – ২
➝ ৭ জুলাই ২০২৫ — পরীক্ষা – ৯ ফুল মডেল টেস্ট – ৩
➝ ৯ জুলাই ২০২৫ — পরীক্ষা – ১০ ফুল মডেল টেস্ট – ৪
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতির রুটিন
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে। নতুন উদ্যোমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।
প্রিয় চিকিৎসক বন্ধুগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন সম্প্রতি ৪৮তম স্পেশাল বিসিএস [স্বাস্থ্য]-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে এবং চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সুতরাং, হাতে প্রস্তুতির জন্য একেবারেই সময় কম।
স্পেশাল বিসিএসে লিখিত পরীক্ষা থাকে না—প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই সরাসরি ভাইভায় অংশগ্রহণ করা যায়। প্রিলির ফল ভাইভার সঙ্গে যুক্ত হয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে। ৪৮তম বিসিএসের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাই ৪৮তম স্পেশাল বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য গোছানো ও সুন্দর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতি অল্প সময়ে সাজানো প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপের স্পেশাল বিসিএস বাটনে ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন প্রকাশিত হয়েছে। লাইভ পরীক্ষা, ক্লাস, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস, ৪২ ও ৩৯তম স্পেশাল বিসিএসের আর্কাইভ, সার্বক্ষণিক মেন্টর সাপোর্টের সমন্বয়ে এই স্টাডিপ্ল্যান সাজানো হয়েছে।
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করি নতুন এই স্টাডি প্ল্যান আপনার ৪৮তম স্পেশাল বিসিএসের প্রস্তুতিকে শাণিত করে এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে। ৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] প্রস্তুতি হোক দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!
প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী মে মাসে হতে পারে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আপনারা জানেন যে, বিসিএস পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে প্রায় ১৫ মার্ক থাকে। ভালো প্রস্তুতি আপনাকে এই ১৫ মার্কের মধ্যে ১২-১৩ মার্ক এনে দিতে পারে। তবে সিলেবাস বেশ বড় হওয়ার কারণে অনেকেরই এই অংশ নিয়ে ভীতি কাজ করে। এই ভীতি দূর করার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালো প্রস্তুতি।
ভালো করতে মজবুত প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে চলমান ২০০ দিন, ১৪০ দিন, ১৩০ দিন এবং ১০০ দিনের রুটিনগুলোর পাশাপাশি আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমরা নিয়ে এসেছি ক্লাসসহ ৪৭তম বিসিএস English Literature বিষয়ভিত্তিক প্রস্তুতির নতুন রুটিন।
ক্লাসসহ ৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিনে থাকছে –
মোট লাইভ পরীক্ষা: ৯টি
মোট ভিডিও ক্লাস ও লেকচার PDF: ২০টি
আর্কাইভের ইউনিক প্রশ্ন: ১০,৩০০+টি (সমাধানসহ)
সেন্ট্রাল আর্কাইভ: ৫ লাখ+ প্রশ্ন
লাইভ পরীক্ষা শুরু: ২৮ মে, ২০২৫
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড
৪৭তম বিসিএস English Literature প্রস্তুতির নতুন রুটিন
[dflip id=”23063″][/dflip]
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
উক্ত রুটিন অনুসারে পিএসসি প্রণীত ইংরেজি সিলেবাসকে টপিক আকারে ভাগ করে মোট ২০টি ভিডিও ক্লাসের সাথে সঙ্গতি রেখে মোট ১৪টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন। আমাদের বিশ্বাস, এই রুটিন অনুসরণ করলে আপনার ইংরেজি সাহিত্য নিয়ে ভীতি দূর হওয়ার পাশাপাশি মূল পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে।
নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। কয়েক দফা পেছানোর পর পিএসসির সর্বশেষ ঘোষণা অনুসারে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ভালোভাবে রিভিশন করতে গেলে এই সময়টা দেখতে দেখতেই কেটে যাবে। তাই এখন সময়ের হিসাব ধরে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
আপনাদের প্রস্তুতির আরো গোছানো ও সময়োপযোগী করার জন্য Live MCQ অ্যাপে চলমান রুটিনগুলো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এরই অংশ হিসেবে ১০০ দিনে বিসিএসের প্রস্তুতির নতুন রুটিন দেওয়া হচ্ছে। এই রুটিনে থাকছে প্রতি সপ্তাহে একটি সাবজেক্ট ফাইনাল টেস্ট (বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস) এবং সাপ্তাহিক সম্পূর্ণ সিলেবাস পরীক্ষার আগে ২টি টপিকভিত্তিক প্রস্তুতি টেস্ট।
এই রুটিনটি মূলত চাকরিজীবী কিংবা ব্যস্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—যারা ইতোমধ্যে ১–২ বার বিসিএস সিলেবাস শেষ করেছেন, একসাথে এক সাবজেক্ট শেষ করে প্রস্তুতি নিতে চান এবং যাদের পরীক্ষার জন্য শুধুমাত্র উইকেন্ড ফ্রি থাকে।
১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে
মোট পরীক্ষার সংখ্যা: ৩৬টি
লাইভ পরীক্ষা শুরু: ১৪ জুন, ২০২৫
মোট ভিডিও ক্লাস ও লেকচার PDF: ১০০০+
আর্কাইভের প্রশ্ন: ৫ লাখ+ (অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ)
১০০ দিনে ৪৭তম বিসিএস পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন
[dflip id=”23043″][/dflip]
নিয়মিত বই পড়ার পাশাপাশি কোনো বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে অনেক বিষয় মনে থাকবে। প্রিলিমিনারিতে ১–২টা প্রশ্নও অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—তাই পাশ/ফেল নিয়ে বেশি না ভেবে পরীক্ষা দিতে থাকুন।
আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দেবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
প্রিয় ব্যবহারকারীগণ, Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। ৪৭তম বিসিএস প্রস্তুতি বাটনে ৪৭তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী আগস্ট মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আমাদের বিশ্বাস, আপনারা মূল পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
বিসিএসের শেষ মুহূর্তের রিভিশন ও পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য Live MCQ–এর নিয়মিত আয়োজন এই সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্টের রুটিন। যেহেতু এ বছর সাবজেক্ট ফাইনালগুলো ২ রাউন্ডে নেওয়া হবে, তাই ৪৭তম বিসিএসের জন্য এই পরীক্ষাগুলো একটু আগেই শুরু করা হচ্ছে। চূড়ান্ত পরীক্ষার তারিখ ও পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে রুটিনে গ্যাপ রাখা হয়েছে। ২০০ মার্কের ফুল মডেল টেস্টগুলো মূল পরীক্ষার সিমুলেশন হবে। পাশাপাশি ১টি মডেল টেস্ট রিয়েল টাইমে হবে—অ্যাপে সকাল ১০টায় শুরু হবে এবং ১০–১৫ মিনিট পর আর লাইভ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
আমাদের বিশ্বাস এই ৪০টি সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট আপনার প্রস্তুতিকে ভিন্ন মাত্রা দেবে এবং চূড়ান্ত প্রস্তুতিকে অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে নেবে।
৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক রিভিশন ও ফাইনাল মডেল টেস্ট রুটিনে থাকছে
মোট লাইভ পরীক্ষা: ৪০টি
সাবজেক্ট ফাইনাল: ২৫টি (২ রাউন্ড)
২০০ মার্কের ফুল মডেল টেস্ট: ১৫টি
১০–৪৬তম বিসিএস জব সল্যুশন (রিভিশনসহ)
১ম রাউন্ডের পরীক্ষা শুরু: ২০ এপ্রিল, ২০২৫
২য় রাউন্ডের পরীক্ষা শুরু: ১৫ জুন, ২০২৫
৩য় রাউন্ডের পরীক্ষা শুরু: ২৬ জুলাই, ২০২৫
ফাইনাল মডেল টেস্ট শুরু: ৩ সেপ্টেম্বর, ২০২৫
ফাইনাল মডেল টেস্টের আর্কাইভের সংখ্যা: প্রায় ২৩,০০০ (সব প্রশ্নের সাথে অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা)
৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক রিভিশন ও ফাইনাল মডেল টেস্ট রুটিন PDF ডাউনলোড
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
বিসিএসসহ যেকোনো চাকরির পরীক্ষায় শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য দরকার রিভিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে প্রস্তুতির অবস্থা যাচাই করা। Live MCQ–তে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাবেন—ফলে মূল পরীক্ষার আগেই পরীক্ষার হলের পরিবেশ, সময় ব্যবস্থাপনা, প্রশ্নের স্ট্যান্ডার্ড ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষ ধারণা হবে।
আপনাদের সবার প্রস্তুতি আরো সুন্দর ও গোছানো হোক। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ–এর সাথে। সকলের জন্য শুভকামনা!
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র রাজস্ব খাতের ১১তম–১৬তম গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৬ ক্যাটাগরির (সিনিয়র নক্সাবিদ, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, হিসাবরক্ষক এবং উচ্চমান সহকারী) পদের লিখিত পরীক্ষায় মোট ৩০৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিচে বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল দেখুন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৬০,৫২১ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীগণ তাদের নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে চূড়ান্ত ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ এই লিংক হতে অথবা বিজ্ঞপ্তিতে সংযুক্ত QR কোড স্ক্যান করে জানতে পারবেন।
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি । 18th NTRCA Final Result Notice
[dflip id=”22964″][/dflip]
উল্লেখ্য যে গত ১২ ও ১৩ জুলাই ২০২৪ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ২০২৩ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ৮৩৮৬৫ জন পরীক্ষার্থী পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। আগামী ২৮ জুন ২০২৫ (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রত্যেক প্রার্থীকে নতুন করে প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে নিতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের করণীয় সম্পর্কিত বিভিন্ন নির্দেশনাবলি দেয়া হয়েছে। ১৫ মে ২০২৫ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সময়সূচি এবং জরুরী নির্দেশনা
[dflip id=”21993″][/dflip]
এনরোলমেন্ট লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ/দাখিল/প্রোফাইল সাবমিটের সময় বর্ধিতকরণ নোটিশ