Author: Live MCQ™

  • ১১তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 11th BJS Question Solution PDF

    ১১তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 11th BJS Question Solution PDF

    প্রিয় চাকরির প্রার্থীগণ ১১তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বর্তমানে সকল চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই বিগত সালের প্রশ্নব্যাংকসমূহ কার্যকর ভূমিকা রাখে। প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে আপনারা প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়াবলি সহজেই নিরুপণ করতে পারবেন এবং পরবর্তীতে সে অনুসারে প্রস্তুতি নিতে পারবেন।

    বিজেএস বা সহকারী জজ নিয়োগ পরীক্ষা দিন দিন প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। প্রয়োজনের তুলনায় এ পেশায় পর্যাপ্ত লোকবলের অভাব থাকলেও এই নিয়োগ পরীক্ষায় খুব কম সংখ্যক প্রার্থী-ই নির্বাচিত হয়ে থাকেন। ফলে এই পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জন করতে প্রয়োজন মজবুত এবং গোছানো প্রস্তুতি।

    বিগত সালের প্রশ্নসমূহ সমাধানের মাধ্যমে কোন অংশ থেকে কতটুকু পড়তে হবে বা কতটুকু বাদ দিয়ে পড়তে হবে এ বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা হয়। ফলে প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে কার্যকর পরীক্ষা প্রস্তুতির পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। তাই আমরা সর্বদাই যেকোন চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতির প্রারম্ভাগেই বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি।

    ১১তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    উল্লেখ্য যে গত ২৮ এপ্রিল ২০১৭ তারিখে ১১তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

    ১১তম বিজেএস পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF
  • বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ১০০ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত প্রার্থীদের Live MCQ এর পক্ষ থেকে শুভেচ্ছা।

    বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৩০ মে ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Job ID: 265 এর নিয়োগের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে।

    এক নজরে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৪

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নির্বাচিত প্রার্থীর তালিকা
  • ১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 12th BJS Question Solution PDF

    ১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 12th BJS Question Solution PDF

    প্রিয় চাকরির প্রার্থীগণ ১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সহকারী জজ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিক চাহিদাসম্পন্ন একটি পেশা। এই চাকরির নানাবিধ সুযোগ সুবিধা, নিরাপত্তা, সম্মান বিবেচনায় অনেকেরই লক্ষ্য থাকে সহকারী জজ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলা। তাই প্রতিনিয়ত সহকারী জজ নিয়োগ পরীক্ষা প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে।

    আপনারা যারা বিজেএস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা প্রস্তুতির শুরুতেই বিজেএসের বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি। কেননা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোর ক্ষেত্রে শুরু থেকেই যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন তাহলে পরবর্তী পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়। গোছানো প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজন মূল পরীক্ষার প্রশ্ন ধরণ, মান-বন্টন, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন নিয়মিত আসছে এ বিষয়গুলো নিজের আয়ত্তে আনা। যা প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    ১২তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    উল্লেখ্য যে গত ২৯ জুন ২০১৮ তারিখে ১২তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় ৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

    ১২তম বিজেএস পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF
  • ১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স

    ১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স

    প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। আমরা জানি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষাটি অত্যন্ত প্রতিযোগীতাপূর্ণ। আর এতে সফল হওয়ার জন্য অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আমরা ১৬ ও ১৭তম বিজেএস প্রস্তুতির প্রোগ্রাম সফলভাবে শেষ করেছি। তারই ধারাবাহিকতায় ১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য Live MCQ থেকে একটি লং কোর্সের আয়োজন করা হচ্ছে। নির্দিষ্ট রুটিন অনুসারে লাইভ পরীক্ষা ও ক্লাস দিয়ে সাজানো এই কোর্সটির মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। ১০০টি লাইভ পরীক্ষা এবং ৪২টি ক্লাস নিয়ে সাজানো Live MCQ- এর ‘১৮তম বিজেএস (BJS) প্রিলি প্রস্তুতি লং কোর্স

    ১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্সের রুটিনে থাকছে-

    • মোট লাইভ পরীক্ষা: ১০০টি
    • আইন বিষয়ক – ৩৮টি
    • জেনারেল পার্ট – ৪০টি
    • রিভিশন পরীক্ষা – ১০টি
    • ফুল মডেল টেস্ট – ১২টি
    • পরীক্ষা শুরু: ১ অক্টোবর, ২০২৪
    • আরও রয়েছে-
    • মোট ভিডিয়ো ক্লাস: ৪২টি (বার ও বিজেএস) [প্রয়োজন অনুসারে বাড়ানো হতে পারে]
    • জেনারেল পার্টের ক্লাস: ৬০০+ (সাবজেক্ট কেয়ারের সকল ক্লাস) [ধারাবাহিকভাবে নতুন ক্লাস সংযোজন হচ্ছে]
    • বার ও বিজেএস জব সল্যুশন: ২২টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
    • আর্কাইভে প্রশ্নসংখ্যা: ৮ হাজার+ (প্যাকেজের সাথে LIVE MCQ-এর BJS সিলেবাস সংশ্লিষ্ট সাবজেক্ট কেয়ার বাটনের ক্লাস ও পরীক্ষা ফ্রি থাকবে)
      তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন

    ১৮তম জুডিশিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির লং কোর্স রুটিন

    ১৮তম BJS রুটিন ১
    ১৮তম BJS রুটিন ২
    ১৮তম BJS রুটিন ৩
    ১৮তম BJS রুটিন ৪
    ১৮তম BJS রুটিন ৫
    ১৮তম BJS রুটিন ৬
    ১৮তম BJS রুটিন ৭
    ১৮তম BJS রুটিন ৮
    ১৮তম BJS রুটিন ৯
    ১৮তম BJS রুটিন ১০
    ১৮তম BJS রুটিন ১১
    ১৮তম BJS রুটিন ১২
    ১৮তম BJS রুটিন ১৩
    ১৮তম BJS রুটিন ১৪
    ১৮তম BJS রুটিন ১৫
    ১৮তম BJS রুটিন ১৬
    ১৮তম BJS রুটিন ১৭

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

  • ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 13th BJS Question Solution PDF

    ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 13th BJS Question Solution PDF

    প্রিয় চাকরির প্রার্থীগণ ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যেকোন চাকরির পরীক্ষার ক্ষেত্রেই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং কোন অংশ থেকে কতটুকু পড়ে বা বাদ দিয়ে প্রস্তুতি নিতে হবে এসকল বিষয়ে বিস্তর ধারণা লাভ করা যায়। যা পরবর্তী পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সহজ করে দেয়।

    সহকারী জজ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও উক্ত চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান করা গুরুত্বপূর্ণ। এই চাকরির মূল পরীক্ষার প্রশ্নসমূহ লক্ষ্য করলে বিগত সাল থেকে অনেক প্রশ্নই রিপিট হতে আবার একই প্রশ্ন কিছুটা ভিন্নভাবে আসতে দেখা যায়। সুতরাং প্রশ্নব্যাংক চর্চার গুরুত্বের বিষয়টি আশা করি বুঝতে পারছেন। তাই আমরা প্রস্তুতির প্রারম্ভাগেই প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত বিশেষ সিরিজ। এই সিরিজে আওতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। যা আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষন করতে পারবেন।

    ১৩তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    উল্লেখ্য যে গত ৮ নভেম্বর ২০১৯ তারিখে ১৩তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

    ১৩তম বিজেএস পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান PDF
  • সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

    সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষার মোট উত্তীর্ণ হয়েছেন ১৫৮১ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। গতকাল ১০ নভেম্বর ২০২৪ তারিখে সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যসমূহ নিশ্চিত করা হয়।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ১
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ২
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ৩
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ৪
    সহকারী ম্যানেজার প্রিলিমিনারি ফলাফল ৫

    উল্লেখ্য যে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

  • ১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন

    ১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেনএবং পড়াশোনার সাথে আছেন। আমরা সকলেই জানি, PSC বিসিএস ছাড়াও ৯ম – ২০তম গ্রেডের চাকরির নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সরকারি বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে এবং প্রতি বছর এসব চাকরিতে প্রচুর জনবল নিয়োগ পেয়ে থাকে।

    সরকারি হিসাবে বর্তমানে বিভিন্ন গ্রেডে ৬ লাখের বেশি পদ খালি রয়েছে যার একটি বড় অংশ হলো ১৪-২০তম গ্রেডের পদ। এসব পদের জন্য নিয়োগ পরীক্ষাগুলোতে প্রতিনিয়ত প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আর তাই এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য সুন্দর ও গোছানো প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।

    সম্প্রতি বিসিএস পরীক্ষা ৩/৫ বার দিতে পারবে বা বিভিন্ন ধরণের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা চলছে। তবে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে, ১৪-২০তম গ্রেডের চাকরিতে এই ধরণের কোন সীমাবদ্ধতা থাকছে না। সুতরাং, এই চাকুরিগুলোতে সবার জন্য যেকোন মুহূর্তে পরীক্ষা দেওয়ার এবং চাকরি পাওয়ার সুযোগ থাকছে।

    দীর্ঘদিন থেকেই Live MCQ-তে ৯ম – ১৩তম ও ১৪তম – ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির ব্যবস্থা রয়েছে। তারই ধারাবাহিকতায় ১৪-২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য এই নতুন রুটিন প্রদান করা হচ্ছে।

    ১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিনে থাকছে:

    • মোট লাইভ পরীক্ষা: ৮০টি
    • লাইভ পরীক্ষা শুরু: ১০ নভেম্বর, ২০২৪
    • বিষয়ভিত্তিক পরীক্ষা – ৬০টি
    • ফুল মডেল টেস্ট – ১০টি
    • রিভিশন পরীক্ষা: ১০টি
    • আর্কাইভের প্রশ্ন: ২৬০০টি [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]

    তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ১৪তম – ২০তম গ্রেড চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন

    ১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ১
    ১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ২
    ১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ৩
    ১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ৪
    ১৪তম - ২০তম গ্রেড চাকরির রুটিন ৫

    Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    এছাড়াও ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন জন্য নতুন রুটিনে পরীক্ষা চলমান রয়েছে।

    ১৪-২০তম গ্রেডের চাকরির উল্লেখযোগ্য পদ:

    • মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর
    • সাটঁলিপিকার কাম – কম্পিউটার অপারেটর
    • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    • কম্পিউটার অপারেটর
    • ডাটা এন্ট্রি অপারেটর
    • বিভিন্ন কর্মকর্তার ব্যক্তিগত সহকারী
    • অফিস সহকারী
    • ক্যাশিয়ার
    • হিসাব রক্ষক/ হিসাব সহকারী ইত্যাদি

    আশা করি আমাদের এই রুটিনটি আপনাদের প্রস্তুতিকে একধাপ সামনে এগিয়ে দিবে এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনার প্রয়োজনীয় আত্মবিশ্বাস তৈরি করবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।

  • ১৪তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 14th BJS Question Solution PDF

    ১৪তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 14th BJS Question Solution PDF

    প্রিয় চাকরির প্রার্থীগণ ১৪তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সম্মান বিবেচনায় সহকারী জজের চাকরি অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছে। যার ফলে এ চাকরির পরীক্ষাও দিন দিন অধিক প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে।

    আপনারা জানেন যেকোন প্রতিযোগিতাপূর্ণ চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন গোছানো প্রস্তুতি। যতোটা গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন ততটাই আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় নিজের অবস্থান নিশ্চিত করতে পারবেন। প্রস্তুতির ক্ষেত্রে আমরা শুরুতেই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি। সহকারী জজ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও তাই-ই। বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। যার ফলে কোথা থেকে কতটুকু পড়তে হবে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে এবং এ বিষয়গুলো সহজেই নিরুপণ করা যায়। এতে করে আপনার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ হবে এবং মূল পরীক্ষায় আপনার মনোবল বৃদ্ধি করবে।

    প্রশ্নব্যাংকের এসকল গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ১৪তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    উল্লেখ্য যে গত ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ১৪তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

  • ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর নিয়মিত পরীক্ষা দিয়ে iPad সহ বিভিন্ন পুরষ্কার জিতুন!

    ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর নিয়মিত পরীক্ষা দিয়ে iPad সহ বিভিন্ন পুরষ্কার জিতুন!

    প্রিয় ব্যাবহারকারীগণ সফল ভাবে ৮ টি Award Mania সম্পন্ন হওয়ার পর চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য Live MCQ এ শুরু হয়েছে Award Mania Season 9! আগামী ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর Live MCQ অ্যাপে নিয়মিত ফ্রী পরীক্ষা দিয়ে জিতে নিনে iPad, Mi Smart Band, ও Portable Speaker!

    মোট ১০৯ জন বিজয়ীদের জন্য থাকছে এসব পুরষ্কার। Live MCQ অ্যাপের ৪ টি বাটনের ৩২ টি পরীক্ষাকে কেন্দ্র করে এই পুরষ্কারগুলো প্রদান করা হবে। যার মধ্যে ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট ৪টি, ডেইলি কুইজ ১৪টি, ১৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি ৮ টি, BCS Job Solution Revision ৬ টি পরীক্ষা নির্ধারন করা হয়েছে।

    Award Mania: Season 9 এর পুরষ্কার সমূহ:

    ১। iPad 10.2 (9th Gen) – ১টি
    ২। Mi Smart Band 9 – ৩টি
    ৩। Portable Speaker – ৫টি
    ৪। Live MCQ ব্রান্ডেড টি-শার্ট – ১০০টি

    Award Mania Season 9 এর নির্ধারিত পরীক্ষাসমূহ:

    Award Mania Season 9 Exams

    Award Mania Season 9 এ বিজয়ী হওয়ার শর্তসমূহ:

    প্রথম পুরস্কার iPad -এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
    Award Mania: Season-9 এর জন্য নির্দিষ্ট ৩২টি পরীক্ষার মধ্যে ৩২টি (100%) পরীক্ষাতেই অংশগ্রহণ থাকতে হবে।
    পুরস্কারের জন্য প্রযোজ্য সবগুলো পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ জন বিজয়ী নির্বাচন করা হবে। এটি ১ম লটারি হিসাবে বিবেচিত হবে।

    দ্বিতীয় পুরস্কার Mi Smart Band 9 এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
    Award Mania: Season-9 এর জন্য নির্দিষ্ট ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩১টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
    কমপক্ষে ৩১টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ৩টি Mi Smart Band 9 বিজয়ী নির্বাচন করা হবে। এটি দ্বিতীয় লটারি হিসাবে বিবেচিত হবে।

    তৃতীয় পুরস্কার Portable Speaker-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
    Award Mania: Season-9 এর জন্য নির্দিষ্ট ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩০টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
    পুরস্কারের জন্য প্রযোজ্য ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৩০টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে।

    চতুর্থ পুরস্কার T-Shirt-এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
    Award Mania: Season-9 এর জন্য ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ২৮টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
    পুরস্কারের জন্য প্রযোজ্য ৩২টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ২৮টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ১০০ জন T-Shirt বিজয়ী নির্বাচন করা হবে।

    বিশেষ দ্রষ্টব্য:
    ১০০% পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ সবগুলো লটারিতেই বিবেচিত থাকছেন। সুতরাং তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি থাকবে।
    পরীক্ষায় পাস করার কোন শর্ত নেই; শুধু নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণই মূল শর্ত হিসাবে বিবেচিত হবে।

    Award Mania Seasin 9 এর অন্যান্য শর্তসমূহ:

    Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই Live MCQ প্রোফাইল পরীক্ষার্থীর আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করা থাকতে হবে। তাই, আপনার Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।

    কোন পরীক্ষার্থীর প্রোফাইলে অশালীন, আপত্তিকর বা রুচিহীন ছদ্মনাম অথবা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে, তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে। আমাদের পরামর্শ হলো – Award Mania-এর সময়টুকু আপনার অরিজিনাল নাম দিয়ে প্রোফাইল আপডেট করে রাখাটাই উত্তম।

    Award Mania: Season-9-এর সকল পুরস্কার বিজয়ীকে Live MCQ-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে পুরস্কার Claim করতে হবে।

    সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং সবাইকে আমাদের দেওয়া নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

    দ্রষ্টব্য: বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania : Season ⎯ ৯ এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

  • ১৫তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 15th BJS Question Solution PDF

    ১৫তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 15th BJS Question Solution PDF

    প্রিয় চাকরির প্রার্থীগণ ১৫তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সহকারী জজ পদে চাকরির সুযোগ সুবিধা বিবেচনায় বর্তমানে অন্যান্য সরকারি চাকরির চেয়ে এ চাকরির চাহিদা দিন দিন বাড়ছে। চাহিদা বাড়ার সাথে সাথে সহকারী জজ নিয়োগ পরীক্ষাও হয়ে উঠছে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ।

    প্রতিযোগিতামূলক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ভালো করতে শুরু থেকেই মূল পরীক্ষার সম্পর্কে ভালো ধারণা নিয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে আমরা প্রস্তুতির শুরুতেই বিগত সালের বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। বিগত সালের বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান করলে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন সম্পর্কে একটি গভীর ধারনা পাওয়া যায়। ফলে পরীক্ষার্থীরা কোন টপিক থেকে কতটুকু পড়তে হবে এবং কতটুকু বাদ দিলেও চলবে তার একটি সুস্পষ্ট ধারনাও পেয়ে যায়। যা পরবর্তীতে আপনার বিজেএস পরীক্ষার প্রস্তুতি অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে।

    প্রার্থীদের এই চাহিদার কথা বিবেচনা করে আমরা বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধানের PDF নিয়ে শুরু করেছি বিজেএস প্রশ্ন ব্যাংক PDF এর সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ১৫তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    ১৫তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    উল্লেখ্য যে, গত ৩০ জুলাই ২০২২ তারিখে ১৫তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় ৭৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।