৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই বিসিএসের এর মাধ্যমে সরকার শিক্ষাখাতে ৬৮৩ জন নতুন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন
আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য:

  • পদ সংখ্যা: ৬৮৩টি।
  • আবেদনের সময়সীমা: ২২ জুলাই – ২২ আগস্ট, ২০২৫
  • আবেদনের বয়সসীমা: ২১ – ৩২ বছর [১ জুলাই, ২০২৫ থেকে]
  • আবেদন ফি: ২০০ টাকা [কোটা থাকলে – ৫০ টাকা]
  • আবেদনের লিঙ্ক: http://bpsc.teletak.com.bd/

৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন । 49th Special BCS Education Circular 2025

[dflip id=”25071″][/dflip]

৪৯তম বিসিএস (শিক্ষা) ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহার সংক্রান্ত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

[dflip id=”44565″][/dflip]

৪৯তম স্পেশাল বিসিএস [শিক্ষা]-এর ফরম পূরণের নির্দেশনা

[dflip id=”25163″][/dflip]

পরীক্ষার কাঠামো: কীভাবে মূল্যায়ন হবে?

মোট নম্বর: ৩০০

  • লিখিত (MCQ) পরীক্ষা: ২০০ নম্বর
  • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর

লিখিত (MCQ Type) পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন (সর্বমোট- ২০০ নম্বর):

  • সাধারণ বিষয়সমূহ: ১০০ নম্বর

  • সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর

পরীক্ষার সময়: ২ ঘণ্টা
নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে

লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ

৪৯তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type)-২০২৫ সালের অক্টোবর মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রস্তুতির সঠিক সময় এখন!

  • যারা শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার।
  • সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন।
  • বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন।
  • MCQ অংশে সময় ম্যানেজমেন্ট অনুশীলন করুন।

শেষ কথা

৪৯তম স্পেশাল বিসিএস ২০২৫ শিক্ষা ক্যাডারে চাকরি প্রার্থীদের জন্য একটি গোল্ডেন অপারচুনিটি। সময় অপচয় না করে, এখনই প্রস্তুত হন এবং স্বপ্নের সরকারি চাকরির পথে এগিয়ে যান Live MCQ এর সাথে।

Comments

61 responses to “৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি ২০২৫ । 49th Special BCS (Education) Circular 2025”

  1. রুচিশীল ছদ্মনাম Avatar
    রুচিশীল ছদ্মনাম

    IER (শিক্ষা ও গবেষণা ইন্সিটিউট, Faculty of Education) থেকে B.Ed(Hon’s) করা, কোনো শিক্ষার্থীর ৩০০মার্কস এর পদার্থ, রসায়ন, গণিত থাকলে, এই বিষয়গুলো তেওঁ কী আবেদন করতে পারব?
    কোন পদের জন্য আবেদন করতে পারবো?

    একটু বিস্তারিত বললে বললে খুবই উপকৃত হবো

    1. Live MCQ™ Avatar

      সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়কোড থাকলে আপনি আবেদন করতে পারবেন। অনুগ্রহ করে সার্কুলার থেকে শিক্ষাগত যোগ্যতার কোড চেক করুন।

      1. deewan Avatar
        deewan

        প্রিপারেশ নাই তেমন
        কোন সিলেবাস দিবে কি নাকি নরমাল বিসিএস এর মতই যেকোন জায়গা থেকে প্রশ্ন থাকবে?

        1. Live MCQ™ Avatar

          স্পেশাল বিসিএসের জন্য সিলেবাস অলরেডি দেয়া হয়েছে। Live MCQ অ্যাপের পিডিএফ সেকশনের “রুটিন, সিলেবাস ও কারিকুলাম” অপশনটি চেক করে দেখুন।

  2. রোমান Avatar
    রোমান

    সংশ্লিষ্ট বিষিয়ের সিলেবাস কি রিটেনের সিলেবাস হবে? গণিতের ১০০ নম্বরের সিলেবাস কিভাবে পাব?

    1. Live MCQ™ Avatar

      পিএসসি থেকে নতুন সিলেবাস দেয়া হলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। ধন্যবাদ।

      1. Live MCQ™ Avatar

        পরীক্ষা ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি।

  3. BIOMEDICAL ENGINEERING STUDENT Avatar
    BIOMEDICAL ENGINEERING STUDENT

    কয়েক জায়গায় দেখলাম ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা শিক্ষার্থী ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে পারবে। এই কথাটি কতটুকু সত্য ? সত্য হলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (code 338) থেকে পাস করা শিক্ষার্থী কোন সাবজেক্টের জন্য ট্রাই করবে? একটু জানালে উপকৃত হব।

    1. Live MCQ™ Avatar

      Bio-Medical Engineering থেকে আবেদনের সুযোগ নেই ভাইয়া।

  4. গালীব Avatar
    গালীব

    বিসিএস যাত্রায় আমি নতুন আমার প্রশ্ন হচ্ছে

    সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় বলতে আসলে কি বুঝায়?

    আমার ক্ষেত্রে প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড ৩০৬ এর বিপরীতে লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয় কোড ৮৯২।

    সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ১০০ নম্বর এর প্রস্তুতির জন্য কী করব বুঝতেছি নাহ

    1. Live MCQ™ Avatar

      প্রভাষক ক্যাডারের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – বিষয়ের উপর ১০০ মার্ক থাকবে।
      এর জন্য পিএসসি কর্তৃক আলাদাভাবে সিলেবাস প্রদান করা হবে। সিলেবাস প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের পেইজ ও গ্রুপের পোস্টের মাধ্যমে জানানো হবে। কাইন্ডলি নিয়মিত পোস্টগুলো খেয়াল রাখুন।

      1. Akash Avatar
        Akash

        ICT এর জন্য EEE থেকে পাশ করা যারা তারা আবেদন করতে পারবে?

        1. Live MCQ™ Avatar

          জি ভাইয়া।

          1. Niloy Avatar
            Niloy

            শিক্ষা প্রশাসন বিভাগ থেকে অনার্স কমপ্লিট করা। আমি কি আবেদন করতে পারবো?

          2. Live MCQ™ Avatar

            অনুগ্রহ করে সার্কুলারে উল্লিখিত বিষয় কোড দেখুন।

    2. Shakkhor Avatar
      Shakkhor

      I’m a Public Health graduate. Can I apply?

      1. Live MCQ™ Avatar

        Public health- (187) থেকে আবেদনের সুযোগ নেই।

  5. সুখন Avatar
    সুখন

    এখনো সিলেবাস দেয়নি?

    1. Live MCQ™ Avatar

      না ভাইয়া। সিলেবাস প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

  6. Esabela Nusrat jahan Avatar
    Esabela Nusrat jahan

    Pharmacy theke honors koreci, apply korte parbo ki ?

    1. Live MCQ™ Avatar

      ফার্মেসি থেকে আবেদনের সুযোগ নেই।

  7. Shitol Islam Avatar
    Shitol Islam

    English subject a vacancy koita? Literature part ki purotay mcq

    1. Live MCQ™ Avatar

      প্রভাষক (ইংরেজি) শূন্য পদের সংখ্যা – ৫০ টি। আর প্রিলিতে ২০০ মার্কের মধ্যে (১০০ মার্ক) সাবজেক্টিভ MCQ থাকবে।

  8. burhan Avatar
    burhan

    CGPA কত হলে আবেদন করা যাবে…..

    1. Live MCQ™ Avatar

      সর্বনিম্ন সিজিপিএ ২.০০ হলেই আবেদন করা যাবে।

    2. Jannatul Avatar
      Jannatul

      BSS 3 years complete kore MBA(HRM)2 years
      Kon subject e apply kora jabe janaben please

      1. Live MCQ™ Avatar

        সার্কুলারে সাবজেক্ট কোড সহ বিষয়ের নাম উল্লেখ করা আছে; যারা ৪৯তম বিসিএসে আবেদন করতে পারবেন। অনুগ্রহ করে আপনার বিষয় কোডটি উল্লেখ আছে কিনা মিলেয়ে দেখুন।

    3. Mahfuza Avatar
      Mahfuza

      Bsc Information and communication Engineering sunject (Code 374) theke 49th bcs e apply korte parbo?

      1. Live MCQ™ Avatar

        ৩৭৪ থেকে আবেদনের সুযোগ নেই।

  9. মো: নাজমুল Avatar
    মো: নাজমুল

    প্রাণিবিদ্যার ১০০ নম্বরের সিলেবাস টা কিভাবে পাবো?

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহ করে Live MCQ অ্যাপের PDF Section থেকে ” রুটিন, সিলেবাস ও কারিকুলাম” অপশনটি চেক করুন। সিলেবাস পেয়ে যাবেন।

      1. JF Avatar
        JF

        এপ্লাইড কেমিস্ট্রি কি কেমিস্ট্রির আন্ডারে আবেদন করতে পারবে?

        1. Live MCQ™ Avatar

          জি, পারবে।

  10. Md hossain Avatar
    Md hossain

    স্যার বিষয়ভিত্তিক কোশ্চেন টা কি বাংলা ভার্সন এ হবে নাকি ইংলিশ ভার্সন এ হবে ??( ইকোনোমিক্স )

    1. Live MCQ™ Avatar

      বাংলায়।

  11. আরিফ শাহরিয়ার Avatar
    আরিফ শাহরিয়ার

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য কম্পিউটার সায়েন্সের সিলেবাস ইংলিশে দেয়া হয়েছে। পোস্ট রিলেটেড ১০০ কুইশ্চেন কি বাংলায় হবে নাকি ইংলিশে?

    1. Live MCQ™ Avatar

      এই বিষয়ে পিএসসি থেকে কোন স্পষ্ট নির্দেশনা দেয়া হয়নি।
      তবে ধারণা করা হচ্ছে সিলেবাস যে ভার্সনে দেয়া হয়েছে সেই ভার্সনেই পরীক্ষা হতে পারে।

  12. Rajashree Roy Avatar
    Rajashree Roy

    biochemistry theke hon’s korechi?Apply korte parbo?

    1. Live MCQ™ Avatar

      জি, পারবেন।

  13. Sabbir Hasan Avatar
    Sabbir Hasan

    ভুগোল এ পদসংখ্যা কয়টি? ৪৯ তম তে…

    1. Live MCQ™ Avatar

      ভুগোলে মোট পদসংখ্যা ১৯টি।

  14. ইমদাদুল হক আরিফ Avatar
    ইমদাদুল হক আরিফ

    আসসালামু আলাইকুম
    স্যার আমার বয়স ১৪/১০/১৯৯৩ আমি কি আবেদন করতে পারবো

    1. Live MCQ™ Avatar

      ওয়ালাইকুম আসসালাম।
      তারিখ অনুযায়ী আপনার চলমান বয়স ৩১ বছর ১৮ মাস।
      আপনি আবেদন করতে পারবেন।

  15. আশিক Avatar
    আশিক

    ICT জন্য কি সিলেবাস টা দেওয়া যাবে?

    1. Live MCQ™ Avatar

      ৪৯তম স্পেশাল বিসিএস [শিক্ষা] – ২০২৫ এর পূর্ণাঙ্গ সিলেবাস!
      [জেনারেল ও সাবজেক্ট সংশ্লিষ্ট সিলেবাস]!
      🔗 পিডিএফ লিঙ্ক: https://go.livemcq.com/49th-bcs-sllabus

  16. রিয়াজ Avatar
    রিয়াজ

    মার্কেটিং এর বিষয়ভিত্তিক প্রশ্ন কি ইংরেজিতে হবে?

    1. Live MCQ™ Avatar

      নিশ্চিত বলা যাচ্ছেনা। তবে সম্ভাবনা আছে।

  17. sadiya Avatar
    sadiya

    সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক সাবজেক্টের প্রশ্ন কি শুধু ইংরেজিতে হবে?

    1. Live MCQ™ Avatar

      এই বিষয়ে পিএসসি এখনো কোন স্পষ্ট নির্দেশনা দেয়নি, তবে সিলেবাস অনুযায়ী ফলো করলে সাবজেক্টিভ পার্ট ইংরেজিতে হওয়ার সম্ভাবনা আছে।

  18. আসাদ Avatar
    আসাদ

    ৪৯ বিসিএস এর আবেদনের ক্ষেত্রে অনার্স এর পাসিং ইয়ার কি হবে? যেখানে সেশন ছিল ১৪-১৫ এবং ফলাফল পাই ২০১৯ সালে।

    1. Live MCQ™ Avatar

      আপনার ফাইনাল পরীক্ষা যে বছরে অনুষ্ঠিত হয়েছে সেটিই পাসিং ইয়ার হবে।

  19. simanta Avatar
    simanta

    amei cse tke apply korbo ekon code golo ektu bolben ?

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহ করে BPSC এর ওয়েবসাইট থেকে ইন্সট্রাকশন লিঙ্ক চেক করে কোড দেখে নিন।

      ইন্সট্রাকশন লিঙ্ক- https://bpsc.gov.bd/…/05c99…/Instructions_49th%20BCS.pdf

  20. Anonymous Avatar
    Anonymous

    Any chance for a textile engineer in 49 BCS?

    1. Live MCQ™ Avatar

      টেক্সটাইলে কয়েকটি বিষয় কোড রয়েছে। অনুগ্রহ করে আপনার বিষয়ের কোড সার্কুলারে আছে কিনা চেক করে দেখুন।

  21. সুলতান আহমেদ Avatar
    সুলতান আহমেদ

    ৪৯ তম স্পেশাল বিসিএসে আবেদন করার সময় কোন ভাষায় পরীক্ষা দিতে চাই, বাংলা নাকি ইংরেজি এমন কোন অপশন তো পেলাম না। অপশন কি নাই এবার?

    1. Live MCQ™ Avatar

      জি, নেই।

  22. মোহসিনা ইসলাম Avatar
    মোহসিনা ইসলাম

    বিয়ষ ভিত্তিক যে ১০০ নাম্বারের এমসিকিউ হবে এটা কি বাংলায় হবে না ইংরেজীতে? আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান ।

    1. Live MCQ™ Avatar

      পিএসসি কর্তৃক বিষয়টি নিশ্চিত করে বলা হয় নি। প্রশ্নের ভাষা বাংলা/ইংরেজি যেকোনোটিই হতে পারে। ধন্যবাদ।

  23. Jannat Avatar
    Jannat

    আসসালামুআলাইকুম। আমি বর্তমানে এমবিবিএস করছি কিন্ত চিকিৎসা পেশায় আগ্রহ নেই। যদি এমবিবিএসের পর অর্থনীতিতে মাস্টার্স করি বিসিএস শিক্ষা ক্যাডার অর্থনীতির প্রভাষক পদে আবেদন করতে পারব কি ?

    1. Live MCQ™ Avatar

      অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করতে হবে আপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *