Blog

  • রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ রেলওয়ের ”উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) এর ১১ ক্যাটাগরির ৫১৬টি পদে প্রার্থী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে। 

    রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

  • রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ

    রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার কর্তৃক রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, পূর্বে যেই প্রার্থীরা কোনো ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা ভবিষ্যতে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হতে পারবেন না।

    রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট

  • সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে Job ID- 25102 এর নিমিত্ত্বে “অফিসার জেনারেল” এর ১৮৮০টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

    এক নজরে বিজ্ঞপ্তির বিস্তারিত–

    • পদের নাম: অফিসার (সাধারণ)
    • Job ID: 25102
    • পদসংখ্যা: ১,৮৮০টি
    • আবেদন শুরু: ২৮ অক্টোবর, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৫
    • Payment Verification ও Tracking Page সংগ্রহের শেষ তারিখ: ২ ডিসেম্বর, ২০২৫
    • আবেদন ফি: ২০০ টাকা [রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে]
    • আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd/

    সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

  • পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫

    পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের “সহকারী পরিচালক” (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। 

    পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন

  • ১৬৪টি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    ১৬৪টি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের দপ্তরসমূহে নিয়োগের লক্ষ্যে গত ২৪ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৫৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

    এর মধ্যে, সহকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদে ১২২ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (Stenographer Cum Computer Operator) পদে ৯৪ জন, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক (Upper Division Assistant Cum Accountant) পদে ১২৯৯ জন এবং সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (Steno Typist Cum Computer Operator) পদে ২৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    [dflip id=”50410″][/dflip]

  • ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিসিএস (বিশেষ) এ বিএমডিসি সনদ না থাকায় স্থগিতকৃত প্রার্থীদের ও মুক্তিযোদ্ধা সংক্রান্ত সনদে জটিলতার কারণে স্থগিতকৃত প্রার্থীসহ মোট ৬৭ জন প্রার্থীকে সহকারী সার্জন/সহকারী ডেন্টাল সার্জন পদে কমিশন সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। 

    উল্লেখ্য যে, যারা বিএমডিসি মূল সনদের কপি জমা দেননি বা googleform পূরণ করেননি তাদের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হবে বলেও জানানো হয়।

    ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় ৪৫তম বিসিএস ভাইভা পরীক্ষার্থীগণ, আপনাদের জন্য সুখবর! আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনাদের প্রতিক্ষিত ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে প্রথম ধাপে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডার পদসমূহের ১০৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৮ জুলাই থেকে ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষাটি তারিখ ও সময়সূচি অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হবে বলেও জানায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ।

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি (টেকনিক্যাল ক্যাডার)

    [dflip id=”50388″][/dflip]

    ৪৫তম বিসিএস ৭৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার পুন:নির্ধারিত সময়সূচি

    ৯ম পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”50172″][/dflip]

    ৮ম পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”48841″][/dflip]

    ৭ম পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”48294″][/dflip]

    ৬ষ্ঠ পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”48289″][/dflip]

    ৫ম পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”26693″][/dflip]

    ৪র্থ পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি (সংশোধিত)

    [dflip id=”26604″][/dflip]

    ৩য় পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি (সংশোধিত)

    [dflip id=”48285″][/dflip]

    ৩য় পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”44582″][/dflip]

    ২য় পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”23656″][/dflip]

    ৪৫তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”23409″][/dflip]

     

  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি । 47th BCS Written Exam Date

    ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি । 47th BCS Written Exam Date

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন ১০৬৪৪ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর, ২০২৫ তারিখ হতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।   

    ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের Live MCQ এর পক্ষ থেকে শুভকামনা। 

    ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি । 47th BCS Written Exam Date

    [dflip id=”50371″][/dflip]

  • বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল । Bar Council Written Exam Result

    বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল । Bar Council Written Exam Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিল এর গত ২৮ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৭,৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সকলকে Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। ২৫ অক্টোবর, ২০২৫ তারিখে ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল কতৃপক্ষ। 

    বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল । Bar Council Written Exam Result

    [dflip id=”50348″][/dflip]

  • খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আজ ২৫ অক্টোবর, ২০২৫ তারিখে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে উক্ত নিয়োগে মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৫৬১ জন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এ পদে মোট ১৭৯১টি শূন্যপদ রয়েছে। 

    আপনারা জানেন প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রস্তুতি যথেষ্ট কার্যকর উপায়ে নিতে হয়। আর প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূল পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে জানা এবং সে অনুসারে টাইম ম্যানেজমেন্ট এবং অন্যান্য প্রস্তুতির ধরণ বোঝা। এ বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে পরীক্ষায় প্রত্যাশা অনুযায়ি ফলাফল আশা রাখতে পারেন। আজকের ব্লগে আমরা খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রকাশ করেছি। পরবর্তীত ব্লগে এর অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ সমাধান প্রকাশ করবো। 

    খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখুন