২০২৪ সালভিত্তিক বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সর্বমোট ৩ হাজার ১৭০ জন প্রার্থী এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আজ ৭ অক্টোবর ২০২৪ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। বিজ্ঞপ্তিতে বলা হয় এই নিয়োগ প্রক্রিয়ার Computer Competency Test পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহবান করা হয়। ২০২৪ সালভিত্তিক সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষাটি আগামী ১৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে ১০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত নির্দিষ্ট রোলনম্বরধারী প্রার্থীদের জন্য ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের http://police.teletalk.com.bd/ লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশ পত্র সংরক্ষণ করতে হবে।
এক নজরে ২০২৪ সাল ভিত্তিক সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন
প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে ২০০১, ২০১৫, ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালগুলোতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান প্রকাশ করা হল।
এখানে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও রয়েছে Live MCQ প্রদত্ত Question Analytics যেখান থেকে আপনি একটি প্রশ্ন কতটা কঠিন বা সহজ সেটি সহজেই নিরূপণ করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রশ্নটির গুরুত্ব বুঝতে পারবেন। এই প্রশ্ন সমাধানগুলো PDF ফরমেটে প্রকাশ করায় এটি আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে ২০১৬ এবং ২০২৩ সালগুলোতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান প্রকাশ করা হল।
এখানে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ বাংলাদেশ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও রয়েছে Live MCQ প্রদত্ত Question Analytics যেখান থেকে আপনি একটি প্রশ্ন কতটা কঠিন বা সহজ সেটি সহজেই নিরূপণ করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রশ্নটির গুরুত্ব বুঝতে পারবেন। এই প্রশ্ন সমাধানগুলো PDF ফরমেটে প্রকাশ করায় এটি আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
উল্লেখ্য যে, ২১ সালভিত্তিক বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) পরীক্ষাটি গত ২১ জুলাই ২০২৩ তারিখে এবং ২০১৬ সালের অফিসার ক্যাশ পরীক্ষাটি গত ৮ এপ্রিল ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে ২০১৮ এবং ২০২২ সালগুলোতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান প্রকাশ করা হল।
এখানে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও রয়েছে Live MCQ প্রদত্ত Question Analytics যেখান থেকে আপনি একটি প্রশ্ন কতটা কঠিন বা সহজ সেটি সহজেই নিরূপণ করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রশ্নটির গুরুত্ব বুঝতে পারবেন। এই প্রশ্ন সমাধানগুলো PDF ফরমেটে প্রকাশ করায় এটি আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (জেনারেল) পদের ২০১৮ সালের পরীক্ষা গত ৬ জুলাই ২০১৮ এবং ২০২২ সালের পরীক্ষা গত ২৮ অক্টোবর ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে ২০০৯, ২০১০, ২০১৫, ২০২১ এবং ২০২৩ সালের বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের নির্ভুল এবং অথেনটিক রেফারেন্সসহ প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। যা আপনারা যেকোন ডিভাইস থেকে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংক এডি পদের ২০০৯ সালের পরীক্ষা ৩০ অক্টোবর ২০০৯, ২০১০ সালের পরীক্ষা ২৪ সেপ্টেম্বর ২০১০, ২০১৫ সালের পরীক্ষা ৩১ জুলাই ২০১৫, ১২ নভেম্বর ২০২১ এবং ২০২৩ সালের পরীক্ষা ২০ অক্টোবর ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিলো।
প্রিয় চাকরি প্রার্থীগন আজ ৪ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত ২ ব্যাংকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হওয়া এই লিখিত পরীক্ষার পূর্ণমান ছিল ২০০ নম্বর। যেখানে ভিভিন্ন টপিক থেকে প্রশ্ন এসেছিল।
সমন্বিত ২ ব্যাংক (সোনালী ও জনতা) লিখিত পরীক্ষার প্রশ্ন নিম্নরূপ
প্রিয় চাকরির প্রার্থীগন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ২ হাজার ৫২৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত এই ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে একই বছরের ১৪ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হওয়া অন্য আরেকটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা নিম্নলিখিত পদগুলোতে একবার আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলো হল –
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; ড্রাইভার; নাজির কাম ক্যাশিয়ার; অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; পেশকার; রেকর্ড কিপার; খারিজ সহকারী; যাচ মোহরা; কপিস্ট কাম বেঞ্চ সহকারী; অফিস সহায়ক এবং চেইনম্যান। তবে নতুন প্রার্থীরা এই পদগুলো সহ এই নিয়োগ বিজ্ঞপ্তির বাকীপদগুলোতে আবেদন করতে পারবেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-
মোট পদ সংখ্যা: ২ হাজার ৫২৪ টি আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ (সকাল ১০:০০ ঘটিকা) আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বিকাল ০৫:০০ ঘটিকা) অনলাইনে আবেদনের লিঙ্ক:http://dlrs.teletalk.com.bd/
এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি
প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে বিশাল সংখ্যক শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০২৫ সালভিত্তিক সাব ইন্সপেকটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৫ অক্টোবর ২০২৪ তারিখে থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে যা ২০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
সাব ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা:
বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। (তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য) শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (শিক্ষানবিশকাল শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে)
শারীরিক যোগ্যতা:
বিবরণ
পুরুষ প্রার্থী
নারী প্রার্থী
উচ্চতা
মেধা কোটার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি; বা ১.৬৭৬৪ মিটার
কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
বুকের মাপ
স্বাভাভিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার
প্রযোজ্য নয়
ওজন
বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।
বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি
৬/৬
৬/৬
এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন
সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগের প্রক্রিয়া সাধারনত ৬ টি ধাপে হয়ে থাকে এবং প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম হওয়ার পরেই একজন প্রার্থী চূড়ান্তভাবে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত হন। ধাপগুলো হল –
১। প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং ডিগ্রী বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং প্রার্থীক দৈহিক উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা (Physical Endurance Test – PET) এর জন্য বাছাই করা হয়।
২। দ্বিতীয় ধাপে প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (Physical Endurance Test – PET) তে উত্তীর্ণ হতে হয় এবং পরবর্তী ধাপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।
৩। তৃতীয় ধাপে প্রার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরিবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।
৪। চতুর্থ ধাপে প্রার্থীকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রগন করতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হন।
৫। পঞ্চম ধাপকেই বাছাই প্রক্রিয়ার শেষ ধাপ বলে বিবেচনা করা হয় অর্থ্যৎ এই ধাপে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী পরবর্তী ধাপ অর্থাৎ মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রাপ্ত হয়।
৬। সফলতার সাথে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন সহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ ক্যাডেট / সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্র পদে নিয়োগ প্রাপ্ত হয়।
উপযুক্ত পুরুষ ও নারী প্রার্থীরাhttp://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে সাব ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ বা এস আই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী
প্রথম ধাপ:
১।http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।
২। অনলাইনে আবেদনের সময়সীমা ০৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;
৩। আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;
৪। অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে
আপলোড করতে হবে;
৫। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
৬। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহিত হবে না।
দ্বিতীয় ধাপ:
প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;
প্রথম এসএমএস (SMS): SIP<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SIP ABCDEF
Reply: “Applicant’s Name”, TK 40/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SIP<space>YES<space>PIN NUMBER & Send to 16222.
দ্বিতীয় এসএমএস (SMS): SIP<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SIP YES XXXXXXXXXX
Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2024. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).
হেল্পলাইন:
১। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;
ক. USER ID জানা থাকলে SIP<space>HELP<space>USER<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SIP HELP USER ABCDEF
খ. PIN NUMBER জানা থাকলে SIP<space>HELP<space>PIN<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SIP HELP PIN xxxxxxXXXX
২। অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮ অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।
প্রিয় চাকরি প্রার্থীগণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৫ PDF এ আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চই জেনে থাকবেন যে যেকোন চাকরির মূল পরীক্ষার জন্য বিগত সালে অনুষ্ঠিত হওয়া উক্ত চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। কেননা বিগত সালের প্রশ্ন গুলো অনুসরণ করলে মূল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটি ধারনা তৈরি হয়। ফলে কতটুকু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আর কতটুকু বাদ দিলেও চলবে এটি নিরূপণ করা সহজ হয় যা সামগ্রিক প্রস্তুতিকে আরও সহজ করে দেয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও বিগত সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রাইমারি শিক্ষক নিয়োগের MCQ টাইপ লিখিত পরীক্ষাগুলোতে অনেক প্রশ্নই বিগত সালের প্রশ্ন থেকে হুবহু তুলে দেওয়া হয় এবং এই রিপিটের হার অনেক বেশি। এবং প্রশ্ন রিপিটের এই চর্চাটি দীর্ঘ সময় সময় ধরেই হয়ে আসছে।
এই গুরুত্বের দিকগুলো বিবেচনা করে আমরা বিগত সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের একটি সিরিজ প্রকাশ করছি। যেখানে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যা সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিগত সালের প্রশ্ন সমাধানগুলো রয়েছে। এর ধারাবাহিকতায় আজকে ২০০৫ সালে অনুস্থিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হল। যেটি আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন। নিচের ডাউনলোড বাটনগুলো থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০০৫ PDF ডাউনলোড করুন। আশাকরি আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য যে গত ২৬ আগষ্ট ২০০৫ তারিখে দেশের তৎকালীন ৬ টি বিভাগ যথা (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) অঞ্চলে একযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। ভিন্ন ভিন্ন বিভাগের জন্য ভিন্ন প্রশ্নে এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল।
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) (৯ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। উক্ত পদে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৩১৫ জন।
এক নজরে বিআরটিএ এর ৯ম গ্রেডের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলি পরীক্ষার ফলাফল দেখুন
উল্লেখ্য যে, উক্ত সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ২৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।