Category: Admit Card

  • ৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রিলি পরীক্ষার সময়সূচী, সিলেবাস ও ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি। 

    ৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রিলি পরীক্ষার সময়সূচী, সিলেবাস ও ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি। 

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে আবেদনকারী হাজারো প্রার্থীর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন এবং ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 

    একনজরে বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) বিজ্ঞপ্তি

    • প্রকাশের তারিখ: ২১ জুন ২০২৬ (০৭ আষাঢ় ১৪৩৩)
    • পদের নাম: অফিসার (ক্যাশ), গ্রেড-১০
    • জব আইডি: Job ID-25103
    • শূন্য পদের সংখ্যা: ৮৫২টি
    • নিয়োগদাতা প্রতিষ্ঠান: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক
    • পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি: ০৬/১১/২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নং-১২৪/২০২৫
    • প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়: ০৩ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত
    • পরীক্ষার কেন্দ্র: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকা

    শুধুমাত্র যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারাই এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।

    প্রিলিমিনারি পরীক্ষার কনটেন্ট ও মানবন্টন

    প্রিলিমিনারি পরীক্ষাটি হবে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে এবং মোট নম্বর থাকবে ১০০। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিচে দেওয়া হলো:

    ক্রমিকবিষয়প্রশ্ন সংখ্যা ও নম্বরমোট নম্বর
    English২৫টি প্রশ্ন × ১ নম্বর২৫
    Bangla২৫টি প্রশ্ন × ১ নম্বর২৫
    General Mathematics & Quantitative Skills২০টি প্রশ্ন × ১ নম্বর২০
    General Knowledge২০টি প্রশ্ন × ১ নম্বর২০
    Basic Computer Knowledge১০টি প্রশ্ন × ১ নম্বর১০
    সর্বমোট১০০

    বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। তাই প্রার্থীদের অনুমান-নির্ভর উত্তর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

    লিখিত পরীক্ষার কনটেন্ট ও মানবন্টন

    প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে অংশ নিতে হবে লিখিত পরীক্ষায়, যার পূর্ণমান ২০০। এই পরীক্ষার বিষয়ভিত্তিক বিভাজন নিম্নরূপ:

    ক্রমিকবিষয়প্রশ্ন সংখ্যা ও নম্বরমোট নম্বর
    Focus Writing in English (সাম্প্রতিক বৈশ্বিক/বাংলাদেশ ইস্যুর উপর)৩৫
    Focus Writing in Bangla (সাম্প্রতিক বৈশ্বিক/বাংলাদেশ ইস্যুর উপর)৩৫
    General Knowledge (প্রশ্ন বাংলায় হবে)১৫টি প্রশ্ন × ২ নম্বর৩০
    Comprehension (English)৪টি প্রশ্ন × ৫ নম্বর২০
    Mathematics (SSC লেভেল, প্রশ্ন বাংলায় হবে)৫টি প্রশ্ন × ৬ নম্বর৩০
    Translation: Bangla to English২০
    Argumental writing in English৩০
    সর্বমোট২০০

    লক্ষণীয় যে, লিখিত পরীক্ষায় ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই দক্ষতা যাচাই করা হবে, পাশাপাশি সাধারণ জ্ঞান, গণিত এবং অনুবাদের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

    প্রবেশপত্র সংগ্রহ করার প্রক্রিয়া

    যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, কেবল তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে যাদের ডুপ্লিকেট প্রবেশপত্রের প্রয়োজন হবে তারা নিচের Admit Card Download বাটনে ক্লিক করে আবেদন করুন।

    সংগ্রহের সময়সীমা: ২৮ জুন ২০২৬ থেকে পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত

    বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া পরীক্ষার কেন্দ্রের তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কোনো জিজ্ঞাসা থাকলে প্রার্থীরা info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।

    উপসংহার

    বাংলাদেশ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এই নিয়োগ পরীক্ষা দেশের ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ৮৫২টি শূন্য পদের বিপরীতে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রস্তুতি নিশ্চিত করতে প্রার্থীদের উচিত প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মানবন্টন অনুযায়ী পড়াশোনা পরিকল্পনা করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ নিশ্চিত করা। পরীক্ষা সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য নিয়মিত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

    প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, প্রাথমিকে ১ম ও ২য় ধাপের সহকারী শিক্ষক উভয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, ২০২৬ তারিখে। আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম ও ২য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীরা আবেদনের সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বরে টেলিটক নম্বর (০১৫৫২-১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউওলোডের ক্ষুদেবার্তা পাঠানো হবে।

    প্রার্থীরা https://admit.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে Username এবং Password দিয়ে অথবা, এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টার কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। প্রবেশপত্রেই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে।উল্লেখ্য যে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের নিজ জেলাগুলোতে আহামী ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা পড়ুন এই ব্লগ পোস্ট থেকে।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন পেতে এই ব্লগটি পড়ুন।

    ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!
    সকলের জন্য শুভকামনা।

  • খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের এডমিট কার্ড ডাউনলোড করুন

    খাদ্য অধিদপ্তর সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের এডমিট কার্ড ডাউনলোড করুন

    প্রিয় চাকরি প্রার্থীগন ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তর ৫ম পর্যায়ে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ২২ নভেম্বর থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে User ID এবং Password দিয়ে Login করতে হবে।ইউজার Password অথবা এসএসসি রোল দিয়ে এডমিট ডাউনলোড করা যাবে।

    এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত যেকোন প্রয়োজনে সরকারি ছুটির দিন ব্যাতিত সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত 01710882956 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • সমন্বিত ৬ ব্যাংকে অফিসার ক্যাশ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    সমন্বিত ৬ ব্যাংকে অফিসার ক্যাশ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সমন্বিত ৬ ব্যাংকে অফিসার ক্যাশ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, সমন্বিত ৬ ব্যাংকে “অফিসার (ক্যাশ)” Job ID- 10222 এর নিমিত্ত্ব ১২৬২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীগণ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময়ের পর প্রবেশপত্র সংগ্রহের আর সুযোগ থাকবেনা বলেও জানানো হয়েছে।

    প্রবেশপত্র ডাউনলোডের লিংক: http://erecruitment.bb.org.bd

    আরও দেখুন: সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি । পদ সংখ্যা ১২৬২

    সমন্বিত ৬ ব্যাংকে অফিসার ক্যাশ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটি’র অন্তর্ভুক্ত ০৮ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ Job ID-10221 এর ৯৯৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীগণ আগামী ৬ আগষ্ট ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    প্রবেশপত্র ডাউনলোডের লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

    সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র ডাউনলোডের কোন সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া উক্ত পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত অন্যান্য তথ্যসমূহ পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট-এ প্রকাশ করা হবে।

  • জনতা ব্যাংক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড

    জনতা ব্যাংক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড

    প্রিয় চাকরির প্রার্থীগণ জনতা ব্যাংক পিএলসি ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনলিস্ট)’ (৯ম গ্রেড) Job ID-10187 এর ২১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার Content, সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল ৯ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

    পরীক্ষার তারিখ – ১৮ অক্টোবর ২০২৪।
    প্রবেশপত্র ডাউনলোডের লিংক – http://erecruitment.bb.org

    এক নজরে জনতা ব্যাংক সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • সমন্বিত ৯ ব্যাংকের ৩ পদে এডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি

    সমন্বিত ৯ ব্যাংকের ৩ পদে এডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার সাধারণ, অফিসার সাধারণ এবং অফিসার ক্যাশ / অফিসার (টেলর) পদের এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

    ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের সদস্যভুক্ত ২০২২ সাল ভিত্তিক ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ) (Job ID-10201) এর ৯৭৪টি শূন্য পদে, ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ (Job ID-10202) এর ১৫৯৭টি শূন্য পদে এবং ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’ (Job ID-10203) এর ৭৮৭টি শুন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের প্রিলি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা আগামী ১৯/০৯/২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বর্ধিত করার প্রসঙ্গে বিজ্ঞপ্তি দেখুন

    সমন্বিত ৯ ব্যাংক প্রবেশপত্র ডাউনলোড

    উল্লেখ্য যে, ইতোপূর্বে ২০২২ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (সাধারণ)” এবং “অফিসার সাধারণ”  পদের প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ৩০ জুন ২০২৪ এবং  ২৫ আগষ্ট ২০২৪ তারিখ পর্যন্ত  বৃদ্ধি করা হয়েছিলো।

  • ১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড করুন ২০২৪

    ১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড করুন ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন ১৩৭৭ পদে খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ১৬ জুলাই থেকে ২৬ জুলাই (অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টেভেডর সরদার, সহকারী অপারেটর) এই ৫ টি ক্যাটাগরিতে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে User ID এবং Password দিয়ে Login করতে হবে।

    DG Food Admit Card Download 2024

    এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত যেকোন প্রয়োজনে সরকারি ছুটির দিন ব্যাতিত সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত 01305703874 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র ডাউনলোড করুন

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র ডাউনলোড করুন

    প্রিয় চাকরি প্রার্থীগন আপনারা জেনে আনন্দিত হবেন যে ২০২২ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। আজ ১১ জুলাই ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ১৫৯৭ টি শূন্য পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ টি, জনতা ব্যাংকে ১৬৪ টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিমিটেডে এ ৫টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১ টি। বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯ টি, রাকাব এ ২৩১ টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬৪টি, কর্মসংস্থান ব্যাংকে ২০ টি, এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স এ ২০টি পদ রয়েছে। এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনোকারী প্রার্থীদের আগামী ৬ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে https://erecruitment.bb.org.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

    সমন্বিত ৯ ব্যাংকের অফিসার সাধারণ পদের প্রবেসপত্র ডাউনলোডের সময়সীমা ২৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ প্রবেশপত্র ডাউনলোড করার বিজ্ঞপ্তি দেখুন

    উল্লেখ্য যে সমন্বিত ৯ ব্যাংকে অফিসার সাধারণ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তীতে প্রকাশ করা হবে যা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। ২০২২ সালভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক অফিসার সাধারণ পদের এই বিজ্ঞপ্তির Job ID 10202।

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ মার্চ

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ মার্চ

    আজ ২৩ মার্চ ২০২৪ তারিখ থেকে তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীরা আবেদনের সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বরে টেলিটক নম্বর (০১৫৫২-১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউওলোডের ক্ষুদেবার্তা পাঠানো হবে।

    প্রার্থীরা https://admit.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে Username এবং Password দিয়ে অথবা, এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টার কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। প্রবেশপত্রেই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে।উল্লেখ্য যে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের আওতাধীন ঢাকা ও চট্টগ্রামের জেলাগুলোতে আহামী ২৯ মার্চ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    উলেখ্য যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকশিত হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪৯৭ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৯,৪৪৩ জন।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রার্থীদের করনীয়

    পরীক্ষার্থীদেরকে সকাল ০৮:৩০ ঘটিকার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোন পরীক্ষার্থী কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রানিক হাতঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ছাড়া অন্য কোন প্রকার ডেবিট কার্ড অথবা অন্য কোন কার্ড বা এ জাতীয় বস্তু সাথে রাখতে পারবেন না। যদি কারো কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিস্কার করা সহ তার বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।