Category: Bank Job Preparation

  • ৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রিলি পরীক্ষার সময়সূচী, সিলেবাস ও ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি। 

    ৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের প্রিলি পরীক্ষার সময়সূচী, সিলেবাস ও ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি। 

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে আবেদনকারী হাজারো প্রার্থীর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন এবং ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 

    একনজরে বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) বিজ্ঞপ্তি

    • প্রকাশের তারিখ: ২১ জুন ২০২৬ (০৭ আষাঢ় ১৪৩৩)
    • পদের নাম: অফিসার (ক্যাশ), গ্রেড-১০
    • জব আইডি: Job ID-25103
    • শূন্য পদের সংখ্যা: ৮৫২টি
    • নিয়োগদাতা প্রতিষ্ঠান: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক
    • পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তি: ০৬/১১/২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নং-১২৪/২০২৫
    • প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়: ০৩ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত
    • পরীক্ষার কেন্দ্র: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকা

    শুধুমাত্র যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারাই এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।

    প্রিলিমিনারি পরীক্ষার কনটেন্ট ও মানবন্টন

    প্রিলিমিনারি পরীক্ষাটি হবে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে এবং মোট নম্বর থাকবে ১০০। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিচে দেওয়া হলো:

    ক্রমিকবিষয়প্রশ্ন সংখ্যা ও নম্বরমোট নম্বর
    English২৫টি প্রশ্ন × ১ নম্বর২৫
    Bangla২৫টি প্রশ্ন × ১ নম্বর২৫
    General Mathematics & Quantitative Skills২০টি প্রশ্ন × ১ নম্বর২০
    General Knowledge২০টি প্রশ্ন × ১ নম্বর২০
    Basic Computer Knowledge১০টি প্রশ্ন × ১ নম্বর১০
    সর্বমোট১০০

    বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। তাই প্রার্থীদের অনুমান-নির্ভর উত্তর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

    লিখিত পরীক্ষার কনটেন্ট ও মানবন্টন

    প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে অংশ নিতে হবে লিখিত পরীক্ষায়, যার পূর্ণমান ২০০। এই পরীক্ষার বিষয়ভিত্তিক বিভাজন নিম্নরূপ:

    ক্রমিকবিষয়প্রশ্ন সংখ্যা ও নম্বরমোট নম্বর
    Focus Writing in English (সাম্প্রতিক বৈশ্বিক/বাংলাদেশ ইস্যুর উপর)৩৫
    Focus Writing in Bangla (সাম্প্রতিক বৈশ্বিক/বাংলাদেশ ইস্যুর উপর)৩৫
    General Knowledge (প্রশ্ন বাংলায় হবে)১৫টি প্রশ্ন × ২ নম্বর৩০
    Comprehension (English)৪টি প্রশ্ন × ৫ নম্বর২০
    Mathematics (SSC লেভেল, প্রশ্ন বাংলায় হবে)৫টি প্রশ্ন × ৬ নম্বর৩০
    Translation: Bangla to English২০
    Argumental writing in English৩০
    সর্বমোট২০০

    লক্ষণীয় যে, লিখিত পরীক্ষায় ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই দক্ষতা যাচাই করা হবে, পাশাপাশি সাধারণ জ্ঞান, গণিত এবং অনুবাদের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

    প্রবেশপত্র সংগ্রহ করার প্রক্রিয়া

    যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, কেবল তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে যাদের ডুপ্লিকেট প্রবেশপত্রের প্রয়োজন হবে তারা নিচের Admit Card Download বাটনে ক্লিক করে আবেদন করুন।

    সংগ্রহের সময়সীমা: ২৮ জুন ২০২৬ থেকে পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত

    বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া পরীক্ষার কেন্দ্রের তালিকাসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কোনো জিজ্ঞাসা থাকলে প্রার্থীরা info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।

    উপসংহার

    বাংলাদেশ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এই নিয়োগ পরীক্ষা দেশের ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ৮৫২টি শূন্য পদের বিপরীতে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রস্তুতি নিশ্চিত করতে প্রার্থীদের উচিত প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মানবন্টন অনুযায়ী পড়াশোনা পরিকল্পনা করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ নিশ্চিত করা। পরীক্ষা সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য নিয়মিত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি | Karmasangsthan Bank Job Circular 2026

    কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি | Karmasangsthan Bank Job Circular 2026

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Karmasangsthan Bank Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কর্মসংস্থান ব্যাংকের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে মোট ৩টি ক্যাটাগরিতে মোট ৪৭৯টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন।

    এক নজরে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 

    কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Karmasangsthan Bank Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো। উল্লেখ্য- এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয় এবং কর্মসংস্থান ব্যাংক এর নতুন সার্কুলার এখানে যুক্ত করা হয়। 

    বিষয়বিস্তারিত
    প্রতিষ্ঠানের নামকর্মসংস্থান ব্যাংক (KB)
    আবেদন শুরুর তারিখ২৪ মে ২০২৬ (সকাল ১০:০০ টা)
    আবেদনের শেষ তারিখ২০ জুন ২০২৬ (বিকেল ০৫:০০ টা)
    চাকরির ধরনসরকারি (ব্যাংক)
    পদ ক্যাটাগরি৩টি
    মোট শূন্যপদ২৮৭টি
    বয়সসীমা১৮–৩২ বছর
    আবেদন পদ্ধতিঅনলাইন 

    কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের বিস্তারিত তথ্য

    ১। পদের নাম: সহকারী অফিসার (সাধারণ) 
    পদ সংখ্যা: ১২৫টি 
    বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
    গ্রেড: ১৩তম 
    বয়স: ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।
    বিশেষ দ্রষ্টব্য: সহকারী অফিসার (সাধারণ) ও সহকারী অফিসার (ক্যাশ) পদে একই সাথে আবেদন করা যাবে না।

    ২। পদের নাম: সহকারী অফিসার (ক্যাশ) 
    পদ সংখ্যা: ৬৩টি 
    বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
    গ্রেড: ১৩তম 
    বয়স: ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।

    ৩। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর 
    পদ সংখ্যা: ৯৯টি (নিরানব্বই) 
    বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা 
    গ্রেড: ১৬তম 
    বয়স: ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতা:
    (ক) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।
    (খ) টাইপিং-এ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকিতে হইবে।
    (গ) কম্পিউটার বা ডেটা এন্ট্রি বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদসহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচুড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে।

    আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

    ১। প্রার্থীর বয়সসীমা ০১/০৪/২০২৬ ইং তারিখে ১৮–৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 
    ২। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ২৪ মে ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ২০ জুন ২০২৬ (বিকেল ০৫:০০ টা) পর্যন্ত। 
    ৩। আবেদন ফি- সকল গ্রেডের পদের জন্য মোট ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য মোট ৫৬ টাকা।
    ৪। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
    ৫। ক্রমিক নং (১) ও (২) এর পদে MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় এবং ক্রমিক নং (৩) এর পদে MCQ, লিখিত, স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচুড টেস্ট ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

    আবেদন প্রক্রিয়া

    অনলাইনের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

    কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন। 

  • প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি: কীভাবে শুরু করবেন? | Private Bank Job Preparation Guideline

    প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি: কীভাবে শুরু করবেন? | Private Bank Job Preparation Guideline

    বাংলাদেশে চাকরির বাজারে প্রাইভেট ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক সেক্টর। তবে প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি (Private Bank Job Preparation) সম্পর্কে অনেকেরই ধারণা এখনও কিছুটা অস্পষ্ট। কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কী ধরনের প্রশ্ন আসে, কিংবা প্রস্তুতি কোথা থেকে শুরু করা উচিত, এসব নিয়ে বিভ্রান্তি দেখা যায়। কর্পোরেট পরিবেশ, দ্রুত ক্যারিয়ার গ্রোথ এবং ভালো বেতন, সব মিলিয়ে তরুণদের কাছে আকর্ষণীয় এই চাকরির প্রস্তুতি নিয়েই আজকের লেখাটি। 

    এই ব্লগে আমরা প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি (Private Bank Job Preparation Guideline)–এর পুরো রোডম্যাপ তুলে ধরবো। আমরা জানবো:

    ✔ প্রাইভেট ব্যাংকে আবেদনের যোগ্যতা 

    ✔ নিয়োগ প্রক্রিয়া ও কাঠামো

    ✔ প্রিলি ও লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

    ✔ বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল

    ✔ ভাইভা ও মানসিক প্রস্তুতি

    ✔ প্রয়োজনীয় বই ও স্মার্ট স্টাডি প্ল্যান

    আপনি যদি সিরিয়াসলি প্রাইভেট ব্যাংক ক্যারিয়ার টার্গেট করেন, তাহলে এই গাইডলাইনটি আপনাকে একটি পরিষ্কার ও গোছানো প্রস্তুতির পথ দেখাবে।

    প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি কেন জরুরি?

    • সরকারি চাকরির দীর্ঘ প্রক্রিয়ার তুলনায় প্রাইভেট ব্যাংকে তুলনামূলক দ্রুত নিয়োগ ও জয়েনিং সম্ভব।
    • বছরজুড়ে বিভিন্ন ব্যাংকে একাধিক পদের সার্কুলার প্রকাশ হয়, ফলে সুযোগের পরিমাণ বেশি।
    • Management Trainee Officer (MTO) ও Probationary Officer (PO) পদে ভালো বেতন, দ্রুত প্রমোশন ও স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকে।
    • প্রশ্নের ধরন তুলনামূলক নির্দিষ্ট হওয়ায় সঠিক গাইডলাইনে প্রস্তুতি নিলে সফলতার সম্ভাবনা বেশি।
    • একই প্রস্তুতি থেকে সরকারি ও প্রাইভেট- দুই সেক্টরেই সুযোগ তৈরি হয়, যা সময় ও ঝুঁকি কমায়।
    • প্রাইভেট ব্যাংকে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কমিউনিকেশন, অ্যানালিটিক্যাল ও প্রেজেন্টেশন স্কিল গুরুত্বপূর্ণ- যা ক্যারিয়ারকে আরও শক্তিশালী করে।
    • অনেকেই প্রাইভেট ব্যাংক প্রস্তুতির সঠিক দিকনির্দেশনা না জানায় পিছিয়ে থাকে- সঠিক পরিকল্পনা এখানে বড় পার্থক্য তৈরি করে।

    প্রাইভেট ব্যাংকে চাকরির যোগ্যতা

    ব্যাংকভেদে নিয়োগ প্রক্রিয়া ভিন্ন হলেও ব্যাংকগুলো সাধারণত ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ভালো সিজিপিএ প্রাপ্ত ব্যবসায় শিক্ষা অনুষদের প্রার্থীদের অধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। 

    আবার, কিছু কিছু প্রাইভেট ব্যাংক সকল আবেদনকারীকে পরীক্ষা দিতে দেয়, যেমন পূবালী, ডিবিবিএল, উত্তরা। তবে অনেক ব্যাংক আবেদনকারীদের শর্টলিস্ট করে। শর্টলিস্ট করার পর অনেক ব্যাংক অনলাইন পরীক্ষারও ব্যবস্থা করে। যেমন, ২০-৩০ মিনিটে ২০-৩০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলতে পারে বা এ ধরণের একটা ছোট অনলাইন পরীক্ষা। ইংরেজি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, সাধারণ জ্ঞান ও আইসিটি বিষয় থেকে সাধারণত এ পরীক্ষার প্রশ্ন সেট করা হয়। তবে সব ব্যাংক এই অনলাইন পরীক্ষা নেয় না।  


    তবে সব ব্যাংকই প্রার্থীর Problem Solving Skills, Leadership Skills, English Language Proficiency Level, Computer Literacy Skill-এর মতো কিছু Extracurricular Activity ও Soft Skills-এর উপর অধিক গুরুত্ব দেয়। 

    প্রাইভেট ব্যাংক নিয়োগ প্রক্রিয়া: ধাপ, কাঠামো ও পরীক্ষার ধরন

    বেসরকারি ব্যাংকে নিয়োগ সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিয়োগ প্রক্রিয়া ব্যাংকভেদে কিছুটা ভিন্ন হতে পারে; তবে অধিকাংশ ক্ষেত্রে সামগ্রিক কাঠামো প্রায় একই থাকে।

    প্রিলিমিনারি (MCQ) → লিখিত → মৌখিক (ভাইভা) → কম্পিউটার দক্ষতা পরীক্ষা

    • বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়, যেমন: ট্রেইনি অফিসার, প্রবেশনারি অফিসার, এক্সিকিউটিভ অফিসার, জুনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস অফিসার, টেলর, সেলস/রিলেশনশিপ/ক্রেডিট/অপারেশন অফিসার
    • অনেক ব্যাংকে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে, MCQ অংশ OMR শিটে এবং লিখিত অংশ নির্দিষ্ট খাতায় লিখতে হয়। সাধারণত MCQ শেষ করেই লিখিত অংশ শুরু করতে হয়। 
    • সময় বণ্টন: সাধারণত এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা এবং লিখিত অংশের জন্য ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকে। 
    • মানবন্টন: সাধারণত ৮০–১০০ এর মধ্যে থাকে। এরমধ্যে সচরাচর প্রিলিমিনারি অংশে ৫০-৮০ নম্বর এবং লিখিত অংশে ২০-৪০ নম্বর থাকে। 
    • প্রশ্নের বিষয়বস্তু: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও আইসিটি
    • কিছু ব্যাংক সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলেও, অনেক ব্যাংক আবেদনকারীদের শর্টলিস্ট করে অথবা আগে অনলাইন টেস্ট/স্ক্রিনিং নেয়। 
    • প্রিলি ও লিখিত উত্তীর্ণদের ভাইভা পরীক্ষায় অংশ নিতে হয়। 
    • কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা আলাদা দিন বা ভাইভার দিন নেওয়া হতে পারে। 
    • প্রশ্ন প্রণয়নে সাধারণত বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফ্যাকাল্টি বা ইনস্টিটিউট (যেমন IBA/BIBM) যুক্ত থাকে। 
    • পরীক্ষার ফরম্যাটে ভিন্নতা থাকতে পারে। কোথাও MCQ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লিখিত শুরু হয়, আবার কোথাও নির্ধারিত সময় শেষে লিখিত অংশে যেতে হয়। 

    এই কাঠামো বুঝে প্রস্তুতি নিলে প্রাইভেট ব্যাংক পরীক্ষার জন্য পরিকল্পিতভাবে এগোনো সহজ হয়। প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই নিয়োগ পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। প্রাইভেট ব্যাংকের মানবন্টন, যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রাইভেট ব্যাংকের নিয়োগ পদ্ধতি ব্লগটি পড়তে পারেন।

    প্রাইভেট ব্যাংক প্রিলির বিষয়ভিত্তিক প্রস্তুতি 

    প্রাইভেট ব্যাংক চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রিলিমিনারি। তাই এই অংশের প্রস্তুতি যত ভালো হবে, আপনার চাকরির সম্ভবনা তত বেশি থাকবে। প্রাইভেট ব্যাংকগুলোর প্রশ্নপ্রত্র সাধারণত IBA করে থাকে। তাই গণিত, মানসিক দক্ষতা ও ইংরেজি এই বিষয়গুলোতে ভালো করে প্রস্তুতি নিতে হবে। নিচে প্রাইভেট ব্যাংক প্রিলির বিষয়ভিত্তিক প্রস্তুতির বিষয়গুলো দেওয়া হলো। 

    বাংলা প্রস্তুতি 

    সাধারণত প্রাইভেট ব্যাংকগুলোর প্রিলিমিনারি অংশে বাংলা বিষয় থেকে প্রশ্ন আসে না। তবে কিছু কিছু প্রাইভেট ব্যাংকগুলোতে বাংলা অংশ থেকে প্রিলিমিনারি প্রশ্ন আসে। ব্যাকরণ ও সাহিত্য এই দুই টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তাই প্রিলিতে বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য: 

    • বাংলা ব্যাকরণে বেশি ফোকাস দিন। বিশেষ করে, শুদ্ধিকরণ (বানান ও বাক্য), শব্দ (দেশি, বিদেশি, তৎসম) , সন্ধি ও সমাস, কারক ও বিভক্তি, বাগধারা ও এক কোথায় প্রকাশ, পরিভাষা এই  টপিকগুলোতে বেশি ফোকাস দিন। 
    • বাংলা সাহিত্যে কিছু নির্দিষ্ট অংশ থেকেই বেশি প্রশ্ন আসে। তাই- পঞ্চপাণ্ডব ও প্রধান লেখক (রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়), মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য (উপন্যাস, নাটক, চলচিত্র), ছদ্মনাম ও উপাধি, বিখ্যাত উক্তি ও পঙিক্ত এই অংশগুলোতে ভালো করে প্রস্তুতি নিন। 
    • MCQ অংশে ভালো করার জন্য প্রয়োজন নিয়মিত চর্চা করা। তাই নিয়মিত MCQ পরীক্ষা দিন। পরামর্শ থাকবে- Live MCQ™ অ্যাপের প্রাইভেট ব্যাংক প্রস্তুতি রুটিন থেকে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশ গ্রহণ করা। এতে প্রিলিমিনারি প্রস্তুতি নিশ্চিত হবে একই সাথে হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থানও যাচাই হবে। 
    • প্রাইভেট ব্যাংক চাকরির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং 0.25 থাকে। তাই পরামর্শ থাকবে- কনফিউশন প্রশ্নগুলোর উত্তর না করা। 

    গণিত প্রস্তুতি 

    প্রাইভেট ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গণিত। এই বিষয় সবথেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। তাই এই অংশের প্রস্তুতি হবে একদম গোছানো। প্রিলিমিনারিতে গণিত অংশের প্রস্তুতি নিতে নীচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন। 

    • প্রাইভেট ব্যাংকের গণিত অংশের প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে। তাই শুরুতেই পরামর্শ থাকবে-  ইংরেজি ভার্সন ম্যাথ প্র্যাকটিস করা। 
    • গণিতে সাধারণত ৪টি অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। পাটিগণিত (শতকরা, লাভ-ক্ষতি ও ডিসকাউন্ট, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, অনুপাত ও সমানুপাত, সময়, গতি ও দুরুত্ব, গড়), বীজগণিত (সরল ও দ্বিঘাত সমীকরণ, সেট, অসমতা, সূচক ও লগারিদম), জ্যামিতি (ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা) ও পরিসংখ্যান (বিন্যাস ও সমাবেশ, সম্ভাবনা) এই টপিকগুলোর প্রস্তুতি নিশ্চিত করা। 
    • প্রাইভেট ব্যাংকের প্রশ্নব্যাংক সমাধান করা। বিশেষ করে IBA এর পূর্ববর্তী প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি গুহণ করা। 
    • একেকটি অংকের জন্য সাধারণত ৪০-৫০ সেকেন্ড সময় থাকে। তাই শর্টকার্ট টেকনিক ব্যবহার করে উত্তর বের করা। 

    ইংরেজি প্রস্তুতি

    প্রাইভেট ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি অংশ গণিতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। IBA পরিচালিত পরীক্ষাগুলোতে ইংরেজি থেকে গণিতের সমপরিমাণ প্রশ্ন আসে। তাই এই অংশে ভালো করতে হলে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন:

    • ইংরেজি গ্রামার অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিশেষ করে, Parts of Speech, Tense, Voice (Active & Passive), Narration (Direct & Indirect Speech), Subject-Verb Agreement, Articles & Prepositions, Conditionals এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
    • Vocabulary অংশ থেকেও প্রশ্ন আসে। তাই Synonyms & Antonyms, Idioms & Phrases, Word analogy, One word substitution এই টপিকগুলোতে নিয়মিত অনুশীলন করতে হবে। 
    • Error Identification ও Sentence Correction থেকেও প্রায়ই প্রশ্ন আসে। গ্রামারের নিয়মগুলো ভালোভাবে জানা থাকলে এই অংশে ভালো করা যায়।
    • IBA-র পূর্ববর্তী প্রশ্নগুলো অনুশীলন করলে প্রশ্নের ধরন ও প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। 

    মানসিক দক্ষতা প্রস্তুতি 

    প্রাইভেট ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় মানসিক দক্ষতা বা Analytical Ability অংশটি অনেক প্রার্থীর কাছে কঠিন মনে হয়। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই অংশে ভালো নম্বর তোলা সম্ভব। নিচের বিষয়গুলো অনুসরণ করে প্রস্তুতি নিতে পারেন।

    • মানসিক দক্ষতা অংশে সাধারণত সিরিজ ও প্যাটার্ন (সংখ্যা ও বর্ণমালার ধারা), সাদৃশ্য বিচার (Analogy), বিজোড় খুঁজে বের করা (Odd one out), কোড-ডিকোড (Coding-Decoding), রক্তসম্পর্ক (Blood Relation), দিকনির্ণয় (Direction & Distance), ঘড়ি ও ক্যালেন্ডার, বসার বিন্যাস (Seating Arrangement) এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তাই এই বিষয়গুলোতে মনোযোগ দিলে চাকরির সম্ভাবন বৃদ্ধি পাবে। 
    • মানসিক দক্ষতার প্রশ্নগুলো সাধারণত ট্রিকি হয়ে থাকে এবং একটু মনোযোগ না দিলে সহজ প্রশ্নেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে উত্তর করতে হবে। 
    • এই অংশে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্নে বেশি সময় নষ্ট না করে সেটি এড়িয়ে পরের প্রশ্নে যাওয়াই বুদ্ধিমানের কাজ। পরে সময় থাকলে বাদ দেওয়া প্রশ্নে ফিরে আসা যাবে। 

    আশা করি, উপরের সাজেশনগুলো অনুসরণ করলে আপনার বিষয়ভিত্তিক প্রাইভেট প্রিলিমিনারি ব্যাংক প্রস্তুতি কভার হয়ে যাবে।  

    প্রাইভেট ব্যাংক লিখিত বিষয়ভিত্তিক প্রস্তুতি 

    লিখিত পরীক্ষার ধাপটি অনেক প্রার্থীর কাছে চ্যালেঞ্জিং মনে হয়। কারণ এখানে শুধু সঠিক উত্তর জানলেই হয় না, সেটি গুছিয়ে লেখার দক্ষতাও থাকতে হয়। লিখিত পরীক্ষায় সাধারণত গণিত, ফোকাস রাইটিং, অনুবাদ এবং আর্গুমেন্ট রাইটিং এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। নিচে প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক প্রস্তুতির গাইডলাইন দেওয়া হলো।

    গণিত প্রস্তুতি

    লিখিত পরীক্ষার গণিত অংশ প্রিলিমিনারির তুলনায় একটু বেশি বিশ্লেষণধর্মী হয়ে থাকে। এখানে শুধু উত্তর লিখলেই হয় না, সম্পূর্ণ সমাধান ধাপে ধাপে দেখাতে হয়। তাই এই অংশে ভালো করতে হলে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন।

    লিখিত গণিতে সাধারণত যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো হলো- শতকরা ও লাভ-ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অনুপাত ও সমানুপাত, সময়-কাজ ও সময়-গতি-দূরত্ব, বীজগাণিতিক সমীকরণ এবং পরিসংখ্যান। এই টপিকগুলোর প্রতিটি ধাপ পরিষ্কারভাবে সমাধান করার অভ্যাস গড়তে হবে।

    লিখিত পরীক্ষায় গণিতের সমাধান ইংরেজিতে লিখতে হয়। তাই ইংরেজিতে গাণিতিক পরিভাষা ও সমাধান উপস্থাপনের অভ্যাস করা জরুরি। যেমন- “Let, Given, According to the question, Therefore” এই ধরনের শব্দগুলো ব্যবহার করে গুছিয়ে সমাধান লেখার চর্চা করতে হবে।

    সময় ব্যবস্থাপনার দিকেও মনোযোগ দিতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি অংকের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, তাই একটি অংকে বেশি সময় নষ্ট না করে পরের অংকে যাওয়ার অভ্যাস গড়তে হবে। IBA-র পূর্ববর্তী লিখিত প্রশ্নপত্র সমাধান করলে প্রশ্নের ধরন ও কঠিনতার মাত্রা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।

    ফোকাস রাইটিং প্রস্তুতি

    ফোকাস রাইটিং প্রাইভেট ব্যাংকের লিখিত পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত কিন্তু তথ্যসমৃদ্ধ রচনা লিখতে হয়। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ফোকাস রাইটিং আসতে পারে।

    ইংরেজি ফোকাস রাইটিং

    ইংরেজি ফোকাস রাইটিংয়ে সাধারণত ব্যাংকিং, অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ এবং সমসাময়িক বিষয়গুলো থেকে টপিক দেওয়া হয়। ভালো করতে হলে-

    একটি ফোকাস রাইটিংয়ে সাধারণত Introduction, Body এবং Conclusion এই তিনটি অংশ থাকে। Introduction অংশে বিষয়টি সংক্ষেপে উপস্থাপন করতে হবে, Body অংশে মূল আলোচনা তথ্যসহ উপস্থাপন করতে হবে এবং Conclusion অংশে একটি সংক্ষিপ্ত উপসংহার টানতে হবে।

    ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত শব্দভাণ্ডার বাড়াতে হবে। যেমন- Monetary Policy, Inflation, GDP, Digital Banking, Financial Inclusion এই ধরনের পরিভাষাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে লেখার মান উন্নত হয়। নিয়মিত ইংরেজি পত্রিকার Editorial অংশ পড়লে এই ধরনের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে।

    বাংলা ফোকাস রাইটিং

    বাংলা ফোকাস রাইটিংয়ে সাধারণত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, ব্যাংকিং খাত, ডিজিটাল বাংলাদেশ এবং সমসাময়িক বিষয়গুলো থেকে টপিক আসে।

    বাংলা ফোকাস রাইটিংয়ে ভাষার শুদ্ধতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। বানান ভুল ও অশুদ্ধ বাক্য গঠন এড়িয়ে চলতে হবে। তথ্যসমৃদ্ধ ও প্রাসঙ্গিক লেখা তৈরি করতে পারলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। প্রতিদিন একটি নির্দিষ্ট টপিকে অনুশীলন করলে লেখার দক্ষতা দ্রুত উন্নত হয়।

    অনুবাদ প্রস্তুতি

    লিখিত পরীক্ষায় অনুবাদ অংশে সাধারণত বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা উভয় ধরনের অনুবাদ আসতে পারে। এই অংশে ভালো করতে হলে উভয় ভাষায় দক্ষতা থাকা জরুরি।

    ইংরেজি থেকে বাংলা অনুবাদ

    ইংরেজি থেকে বাংলা অনুবাদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইংরেজি বাক্যের মূল ভাব ঠিক রেখে সেটি প্রাঞ্জল বাংলায় রূপান্তর করা। শব্দ ধরে ধরে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদের চর্চা করতে হবে। ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত ইংরেজি পরিভাষার বাংলা প্রতিশব্দ জানা থাকলে এই অংশে বাড়তি সুবিধা পাওয়া যায়।

    বাংলা থেকে ইংরেজি অনুবাদ

    বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনেক প্রার্থীর কাছে তুলনামূলক কঠিন মনে হয়। এই অংশে ভালো করতে হলে ইংরেজি গ্রামারের নিয়মগুলো ভালোভাবে জানতে হবে। বিশেষ করে Tense, Voice এবং Sentence Structure-এর ব্যবহার সঠিক রাখতে হবে। বাংলা বাক্যের ভাব ঠিক রেখে সেটি সহজ ও স্পষ্ট ইংরেজিতে প্রকাশ করার অভ্যাস গড়তে হবে।

    উভয় ক্ষেত্রেই নিয়মিত পত্রিকার বিভিন্ন অনুচ্ছেদ অনুবাদ করার অভ্যাস করলে এই দক্ষতা দ্রুত উন্নত হয়।

    আর্গুমেন্ট রাইটিং প্রস্তুতি

    আর্গুমেন্ট রাইটিং প্রাইভেট ব্যাংকের লিখিত পরীক্ষার একটি বিশেষ অংশ যেখানে একটি নির্দিষ্ট বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করতে হয়। এই অংশে প্রার্থীর বিশ্লেষণী চিন্তাশক্তি ও মতামত প্রকাশের দক্ষতা যাচাই করা হয়।

    আর্গুমেন্ট রাইটিংয়ে সাধারণত একটি Statement দেওয়া হয় এবং সেটির পক্ষে বা বিপক্ষে নির্দিষ্ট সংখ্যক যুক্তি উপস্থাপন করতে বলা হয়। ভালো আর্গুমেন্ট রাইটিংয়ের জন্য প্রথমে নিজের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপর প্রতিটি যুক্তি আলাদা প্যারাগ্রাফে উপস্থাপন করতে হবে এবং প্রাসঙ্গিক তথ্য বা উদাহরণ দিয়ে যুক্তিকে শক্তিশালী করতে হবে। সবশেষে একটি শক্তিশালী উপসংহারে নিজের মতামত পুনরায় তুলে ধরতে হবে।

    আর্গুমেন্ট রাইটিংয়ে সাধারণত ব্যাংকিং, অর্থনীতি, প্রযুক্তি ও সমসাময়িক বিষয় থেকে টপিক দেওয়া হয়। তাই এই বিষয়গুলোতে নিজের ধারণা সমৃদ্ধ করতে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস গড়তে হবে।

    প্রতিদিন একটি টপিক বেছে নিয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি তৈরির অনুশীলন করলে পরীক্ষার হলে যেকোনো বিষয়ে দ্রুত ও গুছিয়ে লেখার সক্ষমতা তৈরি হবে। লেখার সময় ভাষার শুদ্ধতা ও বাক্যের স্পষ্টতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

    প্রাইভেট ব্যাংক ভাইভা প্রস্তুতি 

    প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সবশেষ ধাপ হলো ভাইভা বা মৌখিক পরীক্ষা। অনেক প্রার্থী প্রিলি ও লিখিতে ভালো করলেও ভাইভায় এসে পিছিয়ে পড়েন। কারণ ভাইভায় শুধু জ্ঞান নয়, উপস্থাপনার দক্ষতা, আত্মবিশ্বাস এবং পেশাদার মনোভাবও যাচাই করা হয়। তাই এই ধাপের প্রস্তুতি হতে হবে সুনির্দিষ্ট ও পরিকল্পিত।

    ব্যক্তিগত প্রশ্নোত্তর

    ভাইভার শুরুতেই প্রায় সবসময় “Tell me about yourself” বা “আপনার সম্পর্কে বলুন” এই প্রশ্নটি আসে। তাই নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ব্যাংকিং পেশায় আসার কারণ গুছিয়ে বলার অনুশীলন করতে হবে। উত্তরটি ২-৩ মিনিটের মধ্যে সংক্ষিপ্ত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে।

    ব্যাংকিং বিষয়ক জ্ঞান

    ভাইভায় ব্যাংকিং সম্পর্কিত প্রশ্ন আসাটা প্রায় নিশ্চিত। তাই যে ব্যাংকে ভাইভা দিতে যাচ্ছেন সেই ব্যাংকের ইতিহাস, পণ্য ও সেবা, সাম্প্রতিক কার্যক্রম এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, CRR, SLR, রেপো রেট এই ধরনের মৌলিক বিষয়গুলো জানা থাকলে ভাইভায় আত্মবিশ্বাসী থাকা সহজ হয়।

    সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়

    ভাইভায় দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি, অর্থনীতি ও ব্যাংকিং খাতের সর্বশেষ আপডেট থেকেও প্রশ্ন আসতে পারে। তাই নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস ভাইভার আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে।

    উপস্থাপনা ও আচরণ

    ভাইভায় আপনি কী বলছেন তার পাশাপাশি কীভাবে বলছেন সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিষ্কার ও স্পষ্ট কণ্ঠে কথা বলুন, চোখের যোগাযোগ বজায় রাখুন এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসুন। কোনো প্রশ্নের উত্তর না জানলে সৎভাবে স্বীকার করুন, অনুমান করে ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না।

    ভাইভার আগে বন্ধু বা পরিচিত কারো সাথে মক ভাইভার অনুশীলন করলে আত্মবিশ্বাস বাড়ে এবং অপ্রত্যাশিত প্রশ্নের মুখেও স্থির থাকার সক্ষমতা তৈরি হয়।

    প্রাইভেট ব্যাংক জবের মানসিক প্রস্তুতি 

    প্রাইভেট ব্যাংকিং সেক্টরে টিকে থাকতে এবং এগিয়ে যেতে অবশ্যই আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং সফট স্কিলস আয়ত্ব করতে হবে। নিচে প্রাইভেট ব্যাংক জবের ক্ষেত্রে মানসিক প্রস্তুতির বিষয়গুলো আলোচনা করা হলো।

    Problem Solving Skills

    ব্যাংকিং পেশায় প্রতিদিন নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। গ্রাহকের অভিযোগ, লেনদেনের জটিলতা বা টিমের অভ্যন্তরীণ সমস্যা ইত্যাদি যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সমাধান খুঁজে বের করার দক্ষতা থাকতে হবে। এই দক্ষতা তৈরি করতে যেকোনো সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে বিশ্লেষণ করার অভ্যাস গড়ুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সকল দিক বিবেচনা করুন।

    Leadership Skills

    ক্যারিয়ারের শুরুতে না হলেও পেশাগত জীবনে একটি নির্দিষ্ট পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব আসবেই। একজন ভালো নেতা নিজে ভালো কাজ করার পাশাপাশি দলের বাকি সদস্যদের থেকেও সেরাটা বের করে আনতে পারেন। তাই দলগত কাজে সক্রিয় ভূমিকা রাখার অভ্যাস করুন, অন্যদের মতামতকে সম্মান দিন এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা গড়ে তুলুন।

    Communication Skills

    ব্যাংকিং পেশায় কমিউনিকেশন স্কিলস সবচেয়ে বেশি কাজে আসে। গ্রাহকের সাথে কথা বলা, উর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট উপস্থাপন করা বা সহকর্মীদের সাথে সমন্বয় করাসহ সবক্ষেত্রেই স্পষ্ট ও কার্যকর কমিউনিকেশন প্রয়োজন হয়। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা বৃদ্ধি করুন। কোন কথা বলার আগে চিন্তা করুন এবং সহজ ভাষায় মূল বিষয়টি প্রকাশ করার চেষ্টা করুন।

    Corporate Etiquette

    কর্পোরেট পরিবেশে আচার-আচরণের একটি নির্দিষ্ট ধরন থাকে, যা মেনে চলা পেশাদারিত্বের পরিচয় দেয়। সময়মতো অফিসে আসা, পরিপাটি থাকা, মিটিংয়ে মনোযোগী থাকা, ইমেইল ও যোগাযোগের ক্ষেত্রে প্রফেশনাল ভাষা ব্যবহার করা। এছাড়াও সিনিয়র-জুনিয়র সবার সাথে যথাযথ শিষ্টাচার মেনে চলার মতো বিষয়গুলো কর্পোরেট পরিবেশে আপনার ভাবমূর্তি তৈরিতে সরাসরি ভূমিকা রাখে।

    Smart Thinking

    প্রাইভেট ব্যাংকিং সেক্টর দ্রুত পরিবর্তনশীল। তাই যেকোনো পরিস্থিতিতে দ্রুত চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকাটা জরুরি। নিয়মিত পত্রিকা পড়া, ব্যাংকিং সংক্রান্ত আপডেট জানা এবং বিভিন্ন পরিস্থিতিতে বিকল্প চিন্তার অভ্যাস করলে এই দক্ষতা ধীরে ধীরে তৈরি হবে।

    Professional Behavior

    প্রফেশনাল আচরণ মানে শুধু ভালো পোশাক পরা বা নিয়ম মেনে চলা নয়। কাজে সততা বজায় রাখা, প্রতিশ্রুতি রক্ষা করা, চাপের মধ্যেও শান্ত থাকা এবং সহকর্মী ও গ্রাহক উভয়ের প্রতি সম্মানজনক আচরণ করাও প্রফেশনাল আচরণের অন্তর্ভুক্ত। ব্যাংকিং সেক্টরে বিশ্বাসযোগ্যতা একটি বড় সম্পদ, আর এটি তৈরি হয় দীর্ঘমেয়াদী প্রফেশনালিজম মেইনটেইনের মাধ্যমে।

    মানসিক প্রস্তুতি

    প্রাইভেট ব্যাংকের চাকরির প্রস্তুতি একটি সময়সাপেক্ষ ও পরিশ্রমসাধ্য প্রক্রিয়া। এই পথে হতাশা আসতে পারে, প্রত্যাশিত ফলাফল নাও আসতে পারে। তবে মনে রাখতে হবে- ধারাবাহিক প্রচেষ্টাই শেষ পর্যন্ত সাফল্য নিয়ে আসে। নিজের লক্ষ্য স্থির রাখুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও মনোযোগ দিন। কারণ- সুস্থ শরীর ও সুস্থ মন দীর্ঘমেয়াদী প্রস্তুতির সবচেয়ে বড় ভিত্তি। 

    বুকলিস্ট

    ভালো প্রস্তুতির জন্য ভালো বই নির্বাচন করা বাধ্যতামূলক। বাজারে প্রাইভেট ব্যাংক প্রস্তুতির জন্য অসংখ্য বই রয়েছে। তবে নিচে কিছু বইয়ের সাজেশন দেওয়া হলো: 

    গণিত

    গণিতের জন্য বাজারের সেরা বইগুলো নিম্নে দেওয়া হলো:

    •  Khairul’s Basic Math বইটি প্রাইভেট ব্যাংকের প্রস্তুতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 
    • Oracle’s IBA Math বইটি IBA প্রশ্ন প্যাটার্ন বুঝার জন্য অনেক বেশি কার্যকর
    • ইংরেজি ভার্সনে অনুশীলনের জন্য RS Aggarwal-এর Quantitative Aptitude 

    এছাড়াও ৯ম-১০তম শ্রেণীর গণিত বইটি গণিত প্রস্তুতির জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে।  

    ইংরেজি

    প্রাইভেট ব্যাংক চাকরিতে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইংরেজি প্রস্তুতির জন্য নিম্নে কিছু বইয়ের তালিকা দেওয়া হলো:

    • ইংরেজি ভাষা ও গ্রামারের জন্য Live MCQ English Wizard Grammar  
    • ভোকাবুলারির জন্য Cliffs TOEFL, Barron’s Essential Words 
    • Objective General English- SP Bakshi 

    এছাড়া- নিয়মিত The Daily Star বা The Business Standard পড়লে ইংরেজির দক্ষতা স্বাভাবিকভাবেই বাড়তে থাকে।

    মানসিক দক্ষতা

    • A Modern Approach to Verbal – লেখক  RS Aggarwal 
    • Non-Verbal Reasoning – লেখক  RS Aggarwal 

    এই বইতে প্রায় সব ধরনের Reasoning প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া আছে।

    বাংলা

    • বাংলা ব্যাকরণের জন্য উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা (ড. হায়াৎ মামুদ)
    • বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলার শীকর  
    • অগ্রদূত বাংলা সাহিত্য –  সাহিত্য অংশের জন্য বইটি অনুসরণ করতে পারেন।

    ব্যাংকিং ও সাধারণ জ্ঞান

    • সাধারণ জ্ঞানের জন্য MP3 সাধারণ জ্ঞান 
    • ব্যাংকিং বিষয়ক জ্ঞানের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর প্রকাশিত উপকরণ অনুসরণ করতে হবে। 
    • এছাড়াও ব্যাংকে কম্পিউটার ও আইসিটি রিলেটেড প্রশ্নও হয়ে থাকে। তাই পরামর্শ থাকবে Live MCQ Computer & ICT Cloud এই বইটা পড়ার। 

    প্রশ্নব্যাংক

    বই পড়ার পাশাপাশি IBA-র বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করা সবচেয়ে জরুরি। তাই 

    • Professor Recent Bank Job Solutions বইটি পড়ে দেখার পরামর্শ রইলো। 

    তবে মনে রাখতে হবে- শুধু বই সংগ্রহ করলেই হবে না, নিয়মিত অনুশীলন ও Live MCQ™ অ্যাপের মাধ্যমে নিজেকে যাচাই করতে থাকলেই প্রকৃত প্রস্তুতি নিশ্চিত হবে।

    ভাইভার পর যেসব ডকুমেন্ট জমা দিতে হবে

    ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিতে যোগদানের আগে ব্যাংক কর্তৃপক্ষের কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হয়। এই ডকুমেন্টগুলো আগে থেকে গুছিয়ে রাখলে যোগদান প্রক্রিয়া অনেক সহজ ও ঝামেলামুক্ত হয়। ব্যাংকভেদে ডকুমেন্টের তালিকায় সামান্য পার্থক্য থাকতে পারে, তবে সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রায় সব ব্যাংকেই চাওয়া হয়।  

    • জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং উভয় পাশের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 
    • ৪ থেকে ৬ কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জমা দিতে হবে।  
    • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধির (ইউনিয়ন বা পৌরসভা) কাছ থেকে নেওয়া চারিত্রিক সনদ জমা দিতে হবে।
    • স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নেওয়া নাগরিকত্ব সনদের মূল কপি ও ফটোকপি জমা দিতে হবে। 
    • পূর্বে কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকলে সেই প্রতিষ্ঠানের দেওয়া অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। এটি প্রযোজ্য না হলে জমা দেওয়ার প্রয়োজন নেই। 
    • অনেক ব্যাংক যোগদানের আগে একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সনদ বা Medical Fitness Certificate জমা দিতে বলে। কিছু ক্ষেত্রে ব্যাংক নিজেই মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে থাকে। 
    • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক ব্যাংকেই বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।  
    • কিছু ব্যাংক একজন বা দুইজন গ্যারান্টারের তথ্য ও স্বাক্ষর সংবলিত ফর্ম জমা দিতে বলে। 

    একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো- ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনাপত্র বা অফার লেটারে উল্লেখিত ডকুমেন্টের তালিকা ভালোভাবে পড়ুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন। সকল ডকুমেন্টের একাধিক ফটোকপি আগে থেকেই তৈরি রাখলে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব হবে।

    Live MCQ প্রাইভেট ব্যাংক প্রস্তুতি রুটিন

    আপনি যদি প্রাইভেট জব প্রত্যাশী হয়ে থাকেন তাহলে Live MCQ™ প্রাইভেট ব্যাংক প্রস্তুতি রুটিন হচ্ছে কার্যকারী সমাধান। এই রুটিনে থাকছে মোট ৫০টা লাইভ পরীক্ষা। যেখানে ৩৬টি টপিক ভিত্তিক, ৯টি রিভিশন এবং ৫টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট লাইভ পরীক্ষা। 

    রুটিনটি কেন গুরুত্বপূর্ণ

    প্রাইভেট ব্যাংকে চাকরিতে আগ্রহ আছে এমন প্রতিটি পার্থীর জন্য এই রুটিনটি গুরুত্বপূর্ণ। এই রুটিনের মাধ্যমে-  

    • প্রাইভেট ব্যাংক সিলেবাসের অন্তভূর্ক্ত প্রতিটি বিষয়ের প্রতিটি টপিকের উপরে লাইভে পরীক্ষা নেওয়া হবে। 
    • হাজারো প্রতিযোগীর সাথে পরীক্ষায় অংশ নিয়ে নিজের অবসস্থান যাচাই করতে পারবেন। 
    • কোন কারণে লাইভ পরীক্ষা মিস হলেও যেকোন সময়ে আর্কাইভ থেকে পরীক্ষা দেওয়া যাবে। 
    • পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রস্তুতির গ্যাপ থাকলে সেটা অবশ্যই বুঝতে পারবেন। 
    • লাইভ পরীক্ষার মাধ্যমে সময় ব্যাবস্থাপনা সম্পর্কে একটা বাস্তব ধারণা অর্জন হবে। 
    • বাস্তব চাকরির পরীক্ষার ফিল পাওয়া যাবে। ফলে পরীক্ষার হল ইজি মনে হবে। 

    এছাড়াও-  এই প্যাকেজেই অন্তর্ভুক্ত থাকবে সাম্প্রতিক সমাচার, Weekly Bulletin [ক্লাসসহ], নিউজপিকার, ব্যাংকের টপিক গুরু, কুইজ মাস্টার, স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেলসহ সকল স্টাডিসহায়ক প্রিমিয়াম ফিচার। যা আপনার ব্যাংকের চাকরি প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। 

    প্রাইভেট চাকরির পরীক্ষায় ভালো করতে নিয়মিত পরীক্ষার কোনো বিকল্প নেই। একসাথে অসংখ্য প্রতিযোগীদের সঙ্গে পরীক্ষা দিয়েই মূলত নিজের প্রস্তুতির অবস্থা পরিমাপ করা যায়। তাই প্রাইভেট ব্যাংক চাকরির প্রস্তুতি নিশ্চিত করতে নীচের Enroll NOW বাটনে ক্লিক করুন। 

    শেষ কথা 

    প্রাইভেট ব্যাংকে চাকরি পাওয়া নিঃসন্দেহে চ্যালেঞ্জং। তবে সঠিক পরিকল্পনা, ধারাবাহিক অনুশীলন এবং মানসিক দৃঢ়তা থাকলে এই লক্ষ্য অর্জন করা সম্পূর্ণ সম্ভব।

    এই গাইডে প্রিলিমিনারি থেকে শুরু করে ভাইভা পর্যন্ত প্রতিটি ধাপের বিষয়ভিত্তিক প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তবে শুধু পড়লেই হবে না, প্রতিটি বিষয়ে নিয়মিত অনুশীলন, দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোতে বাড়তি মনোযোগ দেওয়া এবং নিজের অগ্রগতি নিয়মিত যাচাই করাই সাফল্যের মূল চাবিকাঠি।

    তাই আজ থেকেই Live MCQ™ রুটিনের সঙ্গে প্রস্তুতি শুরু করুন, লক্ষ্য স্থির রাখুন এবং পরিশ্রম চালিয়ে যান। আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের চাকরিটি আপনার জন্যই অপেক্ষা করছে। 

  • সকল প্রাইভেট ব্যাংকের নিয়োগ পদ্ধতি ২০২৬ – Private Bank Recruitment Process | পূর্ণাঙ্গ গাইডলাইন

    সকল প্রাইভেট ব্যাংকের নিয়োগ পদ্ধতি ২০২৬ – Private Bank Recruitment Process | পূর্ণাঙ্গ গাইডলাইন

    সরকারি ব্যাংকের পাশাপাশি প্রাইভেট ব্যাংকগুলোও এখন আকর্ষণীয় ক্যারিয়ার। কিন্তু অনেকেই জানেন না- প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতি ঠিক কীভাবে কাজ করে? কোথায় আবেদন করতে হয়? কী কী পরীক্ষা দিতে হয় এবং কীভাবে প্রস্তুতি নিলে সাফল্য আসে।

    প্রতিটি প্রাইভেট ব্যাংকে রয়েছে দ্রুত পদোন্নতির সুযোগ, আধুনিক কর্মপরিবেশ এবং উচ্চ বেতন কাঠামো। তাই প্রতি বছর লক্ষাধিক তরুণ ব্যাংকিং সেক্টরে প্রবেশ করতে চান।  এই ব্লগে আমরা প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতি ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আবেদন থেকে শুরু করে চাকরিতে যোগদান পর্যন্ত প্রতিটি ধাপ সহজ ভাষায় তুলে ধরা হবে। যেন, আপনি সঠিকভাবে প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি নিতে পারেন।

    প্রাইভেট ব্যাংকের বিভিন্ন পদসমূহ

    প্রাইভেট ব্যাংকে চাকরির আবেদন করার আগে জানা দরকার- কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোতে সাধারণত নিচের পদগুলোতে নিয়োগ দেওয়া হয়:

    এন্ট্রি লেভেল পদ:

    • Management Trainee Officer (MTO)  সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক পদ
    • Probationary Officer (PO)  সরাসরি অফিসার হিসেবে যোগদান
    • Trainee Assistant Officer (TAO)  ব্র্যাঞ্চ লেভেলের কাজের জন্য
    • Teller / Cash Officer  ক্যাশ ম্যানেজমেন্টের দায়িত্ব
    • Customer Service Officer (CSO)  গ্রাহকসেবা বিভাগ

    মিড ও সিনিয়র লেভেল পদ:

    • Senior Officer / Principal Officer
    • Assistant Vice President (AVP)
    • Vice President (VP)
    • Senior Vice President (SVP)
    • Deputy Managing Director (DMD)

    বিশেষায়িত পদ:

    • IT Officer / Software Engineer (টেক ব্যাংকিং বিভাগ)
    • Credit Analyst
    • Risk Management Officer
    • Human Resources Officer
    • Legal & Compliance Officer

    প্রতিটি পদে আবেদনের যোগ্যতা, পরীক্ষার ধরন এবং বেতন কাঠামো আলাদা। MTO ও PO পদে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়, কারণ এখানে ক্যারিয়ার গ্রোথের সুযোগ সবচেয়ে বেশি।

    প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতি – Private Bank Recruitment Process

    বাংলাদেশের প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করা হলো:

    ১. অনলাইনে আবেদন (Online Application)

    প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতির প্রথম ধাপ হলো অনলাইনে আবেদন করা। বর্তমানে প্রায় সব প্রাইভেট ব্যাংকই অনলাইনে আবেদন গ্রহণ করে। 

    কোথায় আবেদন করবেন?

    • সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের Career Section
    • bdjobs.com — দেশের সবচেয়ে বড় জব পোর্টাল
    • linkedin.com — অনেক ব্যাংক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়

    আবেদনের সময় যা যা লাগে:

    • আপডেটেড CV বা Resume (সর্বোচ্চ ২ পৃষ্ঠা)
    • সকল শিক্ষাগত সনদের স্ক্যান কপি
    • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন
    • পাসপোর্ট সাইজ ছবি
    • কভার লেটার (কিছু ব্যাংক চায়)


    টিপস: আবেদনের আগে ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন। সার্কুলারে উল্লিখিত সব শর্ত মনোযোগ দিয়ে পড়ুন এবং CV তে মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

    ২. CV শর্টলিস্টিং

    আবেদন জমা পড়ার পর ব্যাংকের HR বিভাগ প্রাপ্ত সকল CV রিভিউ করে একটি শর্টলিস্ট তৈরি করে। এই ধাপে সাধারণত নিচের বিষয়গুলো যাচাই করা হয়:

    • একাডেমিক রেজাল্ট: CGPA, SSC ও HSC এর ফলাফল
    • ইন্সটিটিউশন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়
    • প্রাসঙ্গিক অভিজ্ঞতা: ব্যাংকিং বা ফিনান্স সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা
    • CV এর মান: পরিপাটি, তথ্যবহুল এবং প্রফেশনাল CV

    শর্টলিস্টকৃত প্রার্থীদের সাধারণত ইমেইল বা SMS-এর মাধ্যমে পরবর্তী ধাপের জন্য ডাকা হয়।

    ৩. লিখিত পরীক্ষা (Written Exam)

    প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই পরীক্ষায় সাধারণত MCQ ও Written উভয় ফরম্যাটে প্রশ্ন থাকে।

    পরীক্ষায় যা যা থাকে:

    বিষয়বিবরণ
    বাংলাব্যাকরণ, সন্ধি, সমাস, বাগধারা, ভাব সম্প্রসারণ
    EnglishGrammar, Vocabulary, Comprehension, Writing
    গণিতArithmetic, Algebra, Percentage, Profit-Loss
    সাধারণ জ্ঞানবাংলাদেশ, আন্তর্জাতিক, ব্যাংকিং
    কম্পিউটার ও ITBasic IT, MS Office, Internet
    Analytical AbilityReasoning, Logic, Data Interpretation

    পরীক্ষার সময়কাল সাধারণত ৬০ থেকে ৯০ মিনিট। কিছু ব্যাংক (যেমন BRAC Bank, Dutch-Bangla Bank) IBA, DU বা অন্য স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করে।

    ৪. ভাইভা ও ডকুমেন্ট ভেরিফিকেশন

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এই ধাপে একটি প্যানেল বোর্ড প্রার্থীর সাথে সরাসরি কথা বলে।

    ভাইভায় যা জিজ্ঞেস করা হয়:

    • নিজের পরিচয় ও ব্যাকগ্রাউন্ড
    • ব্যাংকিং সম্পর্কিত জ্ঞান
    • কেন এই ব্যাংকে কাজ করতে চান?
    • দেশের অর্থনীতি ও সাম্প্রতিক ঘটনা
    • পেশাদার লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা

    ডকুমেন্ট ভেরিফিকেশনে যা লাগে:

    • সকল একাডেমিক সনদ ও মার্কশিট (মূল কপি)
    • জাতীয় পরিচয়পত্র
    • চারিত্রিক সনদপত্র
    • অভিজ্ঞতা সনদ (যদি থাকে)
    • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট (কিছু ব্যাংকে)

    পরামর্শ: ভাইভায় আত্মবিশ্বাসী থাকুন। নিজের দুর্বলতা সম্পর্কে জিজ্ঞেস করলে সৎভাবে উত্তর দিন এবং কীভাবে সেটি কাটিয়ে উঠছেন তা বলুন।

    ৫. অন্যান্য পরীক্ষা (ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে)

    কিছু প্রাইভেট ব্যাংক তাদের নিয়োগ পদ্ধতিতে অতিরিক্ত ধাপ যোগ করে:

    • Psychometric Test: ব্যক্তিত্ব ও মানসিক দক্ষতা যাচাই
    • Group Discussion (GD): দলগত আলোচনায় নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা মূল্যায়ন
    • Medical Examination: শারীরিক সুস্থতা নিশ্চিতকরণ
    • Background Check: পূর্ববর্তী কর্মস্থল ও চরিত্র যাচাই

    উল্লেখযোগ্যভাবে, BRAC Bank, City Bank, Eastern Bank (EBL), Standard Chartered-এর মতো ব্যাংকগুলো এই অতিরিক্ত ধাপগুলো অনুসরণ করে।

    ৬. জব অফার ও জয়েনিং

    সব ধাপ সফলভাবে পার হলে প্রার্থীকে আনুষ্ঠানিক Job Offer Letter পাঠানো হয়। এতে থাকে:

    • পদের নাম ও বিভাগ
    • বেতন ও সুযোগ-সুবিধার বিবরণ
    • যোগদানের তারিখ ও স্থান
    • শর্তাবলী ও চুক্তির মেয়াদ

    অফার গ্রহণ করলে নির্ধারিত তারিখে Joining করতে হয়। সাধারণত ৬ মাস থেকে ১ বছরের Probation Period থাকে, যেখানে কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়।

    আবেদনের যোগ্যতা

    প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতি অনুযায়ী আবেদন করতে হলে নিচের যোগ্যতাগুলো সাধারণত প্রয়োজন হয়:

    শিক্ষাগত যোগ্যতা:

    • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
    • MTO পদে সাধারণত ন্যূনতম CGPA ৩.০০ (৪.০০ স্কেলে) চাওয়া হয়
    • SSC ও HSC-তে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
    • BBA/MBA বা Finance/Banking বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যায়

    বয়সসীমা:

    সাধারণত ৩০ বছরের মধ্যে (কিছু ব্যাংকে ৩২ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়)

    অন্যান্য যোগ্যতা:

    • ভালো কমিউনিকেশন স্কিল (বাংলা ও ইংরেজি উভয়)
    • কম্পিউটার ব্যবহারে দক্ষতা
    • দলগত কাজ করার মানসিকতা
    • সততা ও নৈতিকতা

    প্রাইভেট ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি

    প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতি বোঝার পাশাপাশি সঠিক প্রস্তুতিই পারে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে। নিচে একটি কার্যকর প্রস্তুতি পরিকল্পনা দেওয়া হলো:

    Study Plan

    সময়কালকরণীয়
    ১ম মাসবাংলা ও ইংরেজি গ্রামার বেসিক শেষ করুন
    ২য় মাসগণিত ও Analytical Reasoning প্র্যাকটিস করুন
    ৩য় মাসসাধারণ জ্ঞান ও ব্যাংকিং বিষয়ক পড়াশোনা
    ৪র্থ মাসমডেল টেস্ট ও দুর্বল বিষয়গুলো রিভিশন

    দৈনিক রুটিন:

    • সকাল: গণিত ও Analytical Ability (১-১.৫ ঘণ্টা)
    • দুপুর: বাংলা ও ইংরেজি (১ ঘণ্টা)
    • রাত: সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স (৩০ মিনিট)
    • সাপ্তাহিক: ১টি পূর্ণ Mock Test

    গুরুত্বপূর্ণ বই

    • বাংলা: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (NCTB), অগ্রদূত বাংলা ব্যাকরণ
    • English: Cliff’s TOEFL, Barron’s Essential Words, Competitive English Grammar
    • গণিত: খাইরুলস ম্যাথ, R.S. Aggarwal Quantitative Aptitude
    • সাধারণ জ্ঞান: MP3 সিরিজ, আজকের বিশ্ব, নিয়মিত পত্রিকা পড়া
    • ব্যাংকিং: Bangladesh Bank-এর প্রকাশনা, জয়কলি ব্যাংকিং গাইড

    Online Resource

    • Live MCQ™ প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি 
    • YouTube: BCS ও Bank Job প্রস্তুতির চ্যানেলগুলো অনুসরণ করুন
    • Facebook Groups: “Bank Job Preparation BD”, “MTO Preparation” গ্রুপে যোগ দিন
    • 10 Minute School: ব্যাংক পরীক্ষার বিশেষ কোর্স
    • Shikho / Bohubrihi: অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম
    • Bangladesh Bank-এর ওয়েবসাইট থেকে ব্যাংকিং নিয়ম ও বিধি পড়ুন

    Mock Test

    Mock Test দেওয়া প্রস্তুতির সবচেয়ে কার্যকর উপায়। এটি আপনাকে:

    • পরীক্ষার ধরন সম্পর্কে পরিচিত করে
    • সময় ব্যবস্থাপনা শেখায়
    • দুর্বল বিষয় চিহ্নিত করতে সাহায্য করে

    কোথায় Mock Test দেবেন:

    • bdjobs.com এর Practice Section
    • Prothomalo Jobs পোর্টাল
    • বিভিন্ন কোচিং সেন্টারের অনলাইন প্ল্যাটফর্ম
    • আগের বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে নিজেই পরীক্ষা দিন

    প্রাইভেট ব্যাংকে চাকরির জন্য প্রয়োজনীয় স্কিল

    শুধু পরীক্ষায় পাস করলেই হবে না- ব্যাংকিং ক্যারিয়ারে টিকে থাকতে ও এগিয়ে যেতে কিছু বিশেষ দক্ষতা থাকা জরুরি:

    ১. যোগাযোগ দক্ষতা (Communication Skill) 
    ব্যাংকে প্রতিদিন বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কথা বলতে হয়। স্পষ্ট, বিনম্র ও কার্যকর যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে — বাংলা ও ইংরেজি উভয় ভাষায়।

    ২. বিশ্লেষণাত্মক দক্ষতা (Analytical Skill) 
    ঋণ মূল্যায়ন, ঝুঁকি বিশ্লেষণ বা গ্রাহকের আর্থিক প্রোফাইল বোঝার জন্য বিশ্লেষণী মনোভাব থাকা প্রয়োজন।

    ৩. সমস্যা সমাধানের দক্ষতা (Problem-Solving)
    ব্যাংকিং পেশায় প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ আসে। দ্রুত ও কার্যকরভাবে সমাধান খোঁজার মানসিকতা দরকার।

    ৪. ডিজিটাল ব্যাংকিং জ্ঞান 
    Mobile Banking, Internet Banking, Core Banking Software (CBS), FinTech প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকলে চাকরির বাজারে এগিয়ে থাকবেন।

    ৫. সেলস ও মার্কেটিং দক্ষতা 
    বিশেষত রিলেশনশিপ ম্যানেজার বা ব্র্যাঞ্চ অফিসার পদে সেলস মানসিকতা ও গ্রাহক আকর্ষণের দক্ষতা বেশ গুরুত্বপূর্ণ।

    ৬. টিমওয়ার্ক ও নেতৃত্বগুণ 
    ব্যাংকে দলগতভাবে কাজ করতে হয়। নিজেকে দলের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি প্রয়োজনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।

    ৭. নৈতিকতা ও সততা 
    ব্যাংকিং একটি আস্থার পেশা। গ্রাহকের আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা ও সর্বোচ্চ সততা বজায় রাখা প্রতিটি ব্যাংক কর্মীর দায়িত্ব।

    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

    প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল সাধারণত সরকারি ব্যাংকের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক। বিস্তারিত জানতে আমাদের প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল সম্পর্কিত আর্টিকেলটি পড়ুন।

    সাধারণ একটি ধারণার জন্য নিচের তথ্য দেখুন:

    পদমাসিক মূল বেতন (আনুমানিক)
    Management Trainee Officer (MTO)৩০,০০০ – ৪৫,০০০ টাকা
    Probationary Officer (PO)২৮,০০০ – ৪০,০০০ টাকা
    Senior Officer৪৫,০০০ – ৬৫,০০০ টাকা
    Assistant Vice President (AVP)৭০,০০০ – ১,০০,০০০ টাকা
    Vice President (VP)১,০০,০০০+ টাকা

    উপরের তথ্যটি বাংলাদেশ ব্যাংকের পেস্কেল অনুযায়ী তৈরি। তবে বেতন ব্যাংক ও অভিজ্ঞতাভেদে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। উদাহরণ স্বরূপ: সিটি ব্যাংকে MTO পদে সাধারণত ৮০হাজার টাকা প্রবিশনারি প্রিরিয়ডে দেওয়া হয়।  

    অন্যান্য সুযোগ-সুবিধা:

    • বার্ষিক বোনাস: সাধারণত ২টি ঈদ বোনাস এবং পারফরম্যান্স বোনাস
    • মেডিকেল সুবিধা: কর্মী ও পরিবারের জন্য মেডিকেল কভারেজ
    • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি: দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা
    • গাড়ি/ফুয়েল ভাতা: ঊর্ধ্বতন পদের জন্য
    • মোবাইল ও ইন্টারনেট ভাতা
    • ট্রেনিং ও উচ্চশিক্ষার সুযোগ: দেশ-বিদেশে ব্যাংকিং প্রশিক্ষণ
    • ক্যারিয়ার গ্রোথ: দ্রুত পদোন্নতির সুযোগ

    বাংলাদেশে কোন কোন ব্যাংক আছে এবং সেগুলোর তুলনামূলক সুবিধা সম্পর্কে জানতে আমাদের বেসরকারি ব্যাংকের তালিকা দেখুন।

    উপসংহার

    সঠিক পরিকল্পনা, অধ্যবসায় এবং ধারাবাহিক প্রস্তুতির মাধ্যমে প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতির প্রতিটি ধাপ সফলভাবে পার করা সম্ভব। প্রাইভেট ব্যাংকে চাকরি নিশ্চিত করতে এই গাইডে আলোচিত প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করুন। 

    মনে রাখবেন, প্রাইভেট ব্যাংক নিয়োগ পদ্ধতি জানাটাই যথেষ্ট নয়- নিয়মিত পড়াশোনা, Mock Test এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতাই আপনাকে সফল করবে। ব্যাংকিং সেক্টরে একবার প্রবেশ করতে পারলে দ্রুত ক্যারিয়ার গড়ার সুযোগ যেমন আছে, তেমনি আছে আর্থিক নিরাপত্তা ও পেশাদার মর্যাদা। 

    এবার আপনার ব্যাংক চাকরির প্রস্তুতিকে নিশ্চিত করতে- আমাদের Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। প্রাইভেট ব্যাংক প্রস্তুতি রুটিনে এনরোল করে ব্যাংক প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন।  

    আজ থেকেই প্রস্তুতি শুরু করুন-  সাফল্য আপনার দোরগোড়ায়!

  • সকল প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল – Private Bank Salary Scale 2026

    সকল প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল – Private Bank Salary Scale 2026

    বাংলাদেশে ব্যাংকিং সেক্টর অনেক তরুণ-তরুণীর কাছে একটি স্বপ্নের কর্মক্ষেত্র। তবে অনেকেরই একটি বড় প্রশ্ন থাকে- প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল কত? ব্যাংকে  চাকরি করলে আসলে কত টাকা বেতন পাওয়া যায়? এন্ট্রি লেভেল থেকে শুরু করে সিনিয়র পদ পর্যন্ত বেতন কাঠামো কেমন? কোন ব্যাংক সবচেয়ে বেশি বেতন দেয়? এই সব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের এই বিস্তারিত গাইড। ২০২৬ সালের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এখানে সকল প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে।বাংলাদেশের প্রাইভেট ব্যাংকখাত সম্পর্কে জানতে, বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের তালিকা ব্লগটি দেখে নিতে পারেন। 

    প্রাইভেট ব্যাংকগুলো বাংলদেশের অর্থনীতির খাতগুলোর মধ্যে অন্যতম সম্ভাবনাময় খাত। আকর্ষণীয় বেতন, সামাজিক মর্যাদা সাথে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী ব্যাংকিং খাতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন। প্রাইভেট ব্যাংকগুলো এখন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  প্রতি বছর প্রাইভেট ব্যাংকগুলো হাজার হাজার দক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে। তাই আপনারা যারা প্রাইভেট ব্যাংক জব প্রার্থী আছেন তাদের জন্য আজকের ব্লগটি অনেক উপকারী হবে। চলুন তাহলে জেনে নেই প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল সম্পর্কে বিস্তারিত।  

    প্রাইভেট ব্যাংকের ইতিহাস

    বাংলাদেশে বেসরকারি ব্যাংকিং খাতের যাত্রা শুরু হয় ১৯৮২-৮৩ সালে, যখন দেশে প্রথমবারের মতো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া হয়। এর আগে দেশের ব্যাংকিং ব্যবস্থা ছিল সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে। আরব বাংলাদেশ ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক এই পথের অগ্রদূত হিসেবে পরিচিত।

    ১৯৯০-এর দশকে বেসরকারি ব্যাংক খাত দ্রুত প্রসার লাভ করে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে এবং এটি ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং পরিচালনায় দেশে অন্যতম পথিকৃৎ। ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক — এই ব্যাংকগুলো ধীরে ধীরে দেশীয় অর্থনীতির মূল স্তম্ভে পরিণত হয়েছে।

    বর্তমানে বাংলাদেশে মোট ৪২টিরও বেশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হচ্ছে। এগুলো দেশের মোট ঋণ বিতরণ, আমানত সংগ্রহ এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের বিশাল অংশ পরিচালনা করছে। বেসরকারি ব্যাংকিং খাতে বর্তমানে প্রায় ১ লাখ ৮৭ হাজারেরও বেশি কর্মী কর্মরত রয়েছেন।

    প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল – Private Bank Salary Scale

    প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল- Private Bank Salary Scale – কেমন হবে সেটা সর্বদা ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারণ করেন। তবে, ২০২২ সালে বাংলাদেশ ব্যাংক একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংক এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তাদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করে দেয়, যাতে মেধাবী তরুণরা ব্যাংকিং পেশায় আগ্রহী হন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ ব্যাংক প্রবেশনারি পিরিয়ড সম্পন্ন করার পর প্রাইভেট ব্যাংকের কর্মকর্তাদের জন্য সর্বনিম্ন ৩৯,০০০ টাকা বেতন নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করে।

    এই সার্কুলার অনুযায়ী, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (সাধারণ এবং ক্যাশ) পদে প্রবেশনারি পিরিয়ডে সর্বনিম্ন বেতন হবে ২৮,০০০ টাকা এবং অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও মেসেঞ্জারসহ সহায়ক কর্মীরা পাবেন সর্বনিম্ন ২৪,০০০ টাকা।

    এই কাঠামোর উপর ভিত্তি করে বিভিন্ন পদের বেতন নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

    Entry Level Salary (Trainee / Probationary Officer)

    প্রাইভেট ব্যাংকে সাধারণত দুটি এন্ট্রি পথ রয়েছে — ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (TAO) এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO)। বেশিরভাগ ব্যাংক এই দুটি পদেই নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ দেয়।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, প্রবেশনারি অফিসার এবং সমমানের পদে প্রবেশনারি পিরিয়ডে সর্বনিম্ন মূল বেতন ২৮,০০০ টাকা এবং প্রবেশনারি শেষ হলে মোট বেতন (বেসিক সহ) কমপক্ষে ৩৯,০০০ টাকা প্রতি মাসে নির্ধারণ করা হয়।

    তবে বাস্তবে বড় প্রাইভেট ব্যাংকগুলো এই ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি বেতন দিয়ে থাকে। ব্যাংকভেদে এন্ট্রি লেভেলের বেতন কাঠামো সাধারণত এরকম থাকে:

    ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (TAO) / প্রবেশনারি অফিসার: প্রবেশনারি পিরিয়ডে মোট প্যাকেজ সাধারণত ২৮,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে থাকে। প্রবেশনারি শেষ হলে বেতন হয় ৩৯,০০০ থেকে ৫৫,০০০ টাকা পর্যন্ত।

    ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO): এটি অপেক্ষাকৃত উচ্চ পদ এবং এখানে সাধারণত বেতন শুরু হয় ৪৫,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে। বড় ব্যাংক যেমন ব্র্যাক ব্যাংক বা ডাচ-বাংলা ব্যাংকে MTO বেতন আরও বেশি হয়।

    ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, শিক্ষানবিশকালীন মাসিক বেতন প্রায় ৩২,০০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর মাসিক বেতন প্রায় ৩৯,০০০ টাকা থেকে শুরু হয়।

    Mid-Level Salary

    ব্যাংকে ৩ থেকে ৭ বছর কাজ করার পর একজন কর্মকর্তা মিড-লেভেলে উন্নীত হন। এই পর্যায়ে সাধারণত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার পদে থাকেন। মিড-লেভেলের বেতন কাঠামো সাধারণত এরকম থাকে:

    সিনিয়র অফিসার / প্রিন্সিপাল অফিসার: মোট প্যাকেজ সাধারণত ৫৫,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

    অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: বেতন সাধারণত ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত হয়।

    ডেপুটি ম্যানেজার: মোট বেতন ৯০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে থাকে।

    এই পর্যায়ে বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যানবাহন ভাতা এবং বার্ষিক পারফরম্যান্স বোনাস মিলিয়ে মোট প্যাকেজ অনেকটাই আকর্ষণীয় হয়ে ওঠে।

    High-Level Salary

    সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) পর্যন্ত হাই-লেভেলের পদগুলোতে বেতন অনেক বেশি হয়।

    ম্যানেজার / সিনিয়র ম্যানেজার: মোট প্যাকেজ ১,২০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

    ভাইস প্রেসিডেন্ট (VP) / সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (SVP): বেতন সাধারণত ২,০০,০০০ থেকে ৪,০০,০০০ টাকার মধ্যে থাকে।

    এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP) / ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (DMD): এই পদে বেতন ৪,০০,০০০ থেকে ৮,০০,০০০ টাকা পর্যন্ত হয়।

    ম্যানেজিং ডিরেক্টর (MD) / CEO: বর্তমানে সবচেয়ে বেশি বেতনের MD রয়েছেন বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকে। ব্যাংকটি প্রতি মাসে গড়ে MD-এর পেছনে প্রায় ২০ লাখ টাকা খরচ করে থাকে।

    ব্যাংকভেদে বেতন স্কেল (Table format)

    নিচে বাংলাদেশের শীর্ষ প্রাইভেট ব্যাংকগুলোর আনুমানিক বেতন স্কেল (২০২৬ সালের তথ্যের ভিত্তিতে) তুলে ধরা হলো:

    ব্যাংকের নামট্রেইনি/PO (প্রবেশনারি)প্রবেশনারি পরবর্তীমিড-লেভেলম্যানেজার লেভেল
    ইসলামী ব্যাংক বাংলাদেশ৩২,০০০ টাকা৩৯,০০০+ টাকা৬০,০০০–৯০,০০০ টাকা১,০০,০০০+ টাকা
    ব্র্যাক ব্যাংক৩৫,০০০–৪৫,০০০ টাকা৪৫,০০০–৬০,০০০ টাকা৭০,০০০–১,১০,০০০ টাকা১,২০,০০০+ টাকা
    ডাচ-বাংলা ব্যাংক৩০,০০০–৪০,০০০ টাকা৪০,০০০–৫৫,০০০ টাকা৬৫,০০০–১,০০,০০০ টাকা১,১০,০০০+ টাকা
    প্রাইম ব্যাংক৩০,০০০–৪২,০০০ টাকা৪২,০০০–৫৮,০০০ টাকা৬০,০০০–৯৫,০০০ টাকা১,০০,০০০+ টাকা
    সিটি ব্যাংক৩৫,০০০–৪৮,০০০ টাকা৪৮,০০০–৬৫,০০০ টাকা৭৫,০০০–১,১৫,০০০ টাকা১,৩০,০০০+ টাকা
    ইস্টার্ন ব্যাংক৩৮,০০০–৫০,০০০ টাকা৫০,০০০–৭০,০০০ টাকা৮০,০০০–১,২০,০০০ টাকা১,৫০,০০০+ টাকা
    ব্যাংক এশিয়া২৮,০০০–৩৮,০০০ টাকা৩৯,০০০–৫২,০০০ টাকা৫৫,০০০–৮৫,০০০ টাকা৯০,০০০+ টাকা
    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক২৮,০০০–৩৮,০০০ টাকা৩৯,০০০–৫০,০০০ টাকা৫৫,০০০–৮৫,০০০ টাকা৯০,০০০+ টাকা
    পূবালী ব্যাংক২৮,০০০–৩৫,০০০ টাকা৩৯,০০০–৪৮,০০০ টাকা৫০,০০০–৮০,০০০ টাকা৯০,০০০+ টাকা
    এক্সিম ব্যাংক২৮,০০০–৩৬,০০০ টাকা৩৯,০০০–৫০,০০০ টাকা৫৫,০০০–৮৫,০০০ টাকা৯৫,০০০+ টাকা

    দ্রষ্টব্য: উপরের বেতনগুলো আনুমানিক এবং ব্যাংকের নীতিমালা, প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধা যুক্ত হয়ে মোট প্যাকেজ আরও বেশি হতে পারে।

    প্রাইভেট ব্যাংকের সুযোগ সুবিধা

    প্রাইভেট ব্যাংকে শুধু মূল বেতনই নয়, পাশাপাশি আরও অনেক আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

    বাড়ি ভাড়া ভাতা (House Rent Allowance): সাধারণত মূল বেতনের ৫০ থেকে ৬০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়।

    চিকিৎসা ভাতা (Medical Allowance): প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা ভাতা প্রদান করা হয়। অনেক ব্যাংক কর্মকর্তার পরিবারসহ গ্রুপ স্বাস্থ্য বিমাও দিয়ে থাকে।

    যানবাহন ভাতা (Conveyance Allowance): অফিসে যাতায়াতের জন্য যানবাহন ভাতা বা গাড়ি সুবিধা দেওয়া হয়। সিনিয়র পদে অনেক সময় অফিসের গাড়িও বরাদ্দ থাকে।

    বার্ষিক বোনাস (Annual Bonus): সাধারণত দুটি ঈদে দুটি উৎসব বোনাস দেওয়া হয়। পারফরম্যান্স ভালো হলে বার্ষিক পারফরম্যান্স বোনাসও পাওয়া যায়।

    প্রভিডেন্ট ফান্ড (Provident Fund): মূল বেতনের একটি অংশ প্রভিডেন্ট ফান্ডে যায় এবং ব্যাংকও সমপরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ যোগ করে।

    গ্র্যাচুইটি (Gratuity): নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করার পর অবসরকালীন গ্র্যাচুইটি সুবিধা পাওয়া যায়।

    ঋণ সুবিধা (Loan Facility): কর্মীরা স্বল্প সুদে বা সুদমুক্ত গৃহঋণ, গাড়িঋণ ও ব্যক্তিগত ঋণ নিতে পারেন।

    প্রশিক্ষণ ও উন্নয়ন (Training & Development): দেশে ও বিদেশে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

    ছুটি সুবিধা: বার্ষিক ছুটি, অসুস্থতার ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন ধরনের ছুটি পাওয়া যায়।

    ক্যান্টিন ও বিনোদন সুবিধা: অনেক ব্যাংকে অফিসিয়াল ক্যান্টিন, বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে।

    প্রাইভেট ব্যাংকে চাকরি পাওয়ার যোগ্যতা

    প্রাইভেট ব্যাংকে চাকরি পেতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকা প্রয়োজন। নিচে সাধারণ যোগ্যতার বিষয়গুলো আলোচনা করা হলো:

    শিক্ষাগত যোগ্যতা: ট্রেইনি বা প্রবেশনারি অফিসার পদে আবেদনের জন্য সাধারণত যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। অনেক ব্যাংক ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে সাধারণত আবেদনযোগ্য হওয়া যায় না।

    বয়সসীমা: সাধারণত ২১ থেকে ৩০ বা ৩২ বছর বয়সীরা আবেদন করতে পারেন। তবে ব্যাংকভেদে এটি কিছুটা পরিবর্তিত হতে পারে।

    ইংরেজি দক্ষতা: ব্যাংকিং খাতে ইংরেজিতে লেখা ও কথা বলার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ব্যাংক লিখিত পরীক্ষায় ইংরেজি রচনা, ব্যাকরণ এবং অনুবাদ পরীক্ষা করে।

    গণিত ও বিশ্লেষণ দক্ষতা: ব্যাংকিং কাজে সংখ্যাগত বিশ্লেষণ করতে হয় প্রতিনিয়ত। তাই গণিতে ভালো দক্ষতা থাকা জরুরি।

    কম্পিউটার দক্ষতা: MS Office (Word, Excel, PowerPoint) এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

    নির্বাচন প্রক্রিয়া: সাধারণত তিন ধাপে নির্বাচন করা হয় — লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বা ভাইভা। লিখিত পরীক্ষায় সাধারণত ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং ব্যাংকিং সংক্রান্ত প্রশ্ন আসে।

    যোগাযোগ দক্ষতা: গ্রাহকসেবায় ভালো যোগাযোগ দক্ষতা ব্যাংকে ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

    সততা ও নৈতিকতা: ব্যাংকিং খাতে আর্থিক লেনদেন পরিচালনার কারণে সততা ও নৈতিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

    উপসংহার

    আশা করি, প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। চাকরির ইন্টারর্ভিউতে এখান প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল নিয়ে প্রশ্ন করতে অনায়াসেই উত্তর দিতে পারবেন। প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

    বাংলাদেশের প্রাইভেট ব্যাংকিং সেক্টর একটি গতিশীল ও সম্ভাবনাময় কর্মক্ষেত্র। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এন্ট্রি লেভেলে সর্বনিম্ন ৩৯,০০০ টাকা বেতন নির্ধারণ করার পর থেকে এই খাতে তরুণদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধা মিলিয়ে মোট প্যাকেজ অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে।

    সঠিক প্রস্তুতি, দৃঢ় মনোবল এবং প্রয়োজনীয় দক্ষতা থাকলে প্রাইভেট ব্যাংকে একটি সফল ও সম্মানজনক ক্যারিয়ার গড়ে তোলা সম্পূর্ণ সম্ভব। আপনার প্রাইভেট ব্যাংকের প্রস্তুতিকে আরও গোছানো এবং শক্তিশালী করতে আমাদের Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি নিশ্চিত করুন। 

  • চলমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Mutual Trust Bank Job Circular 2026

    চলমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Mutual Trust Bank Job Circular 2026

    প্রিয় চাকরিপ্রার্থী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Mutual Trust Bank Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বিশ্বস্ত ও স্বনামধন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা দেশের আর্থিক খাতে দক্ষ ও মানসম্পন্ন ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের সেবার মান উন্নয়ন ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বছরের বিভিন্ন সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। একই ধারাবাহিকতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে চলমান বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। নিম্নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চলমান বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করা হলো।

    সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথম পেতে Live MCQ™ ব্লগ সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ – Mutual Trust Bank Job

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Mutual Trust Bank Job Circular 2026 এর চলমান বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো।

    বিষয়বিস্তারিত
    প্রতিষ্ঠানের নামমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
    চাকরির ধরণফুল টাইম
    চাকরির সেক্টরবেসরকারি
    শিক্ষাগত যোগ্যতাব্যাচেলর / অনার্স
    পদ সংখ্যাএকাধিক
    আবেদন প্রক্রিয়াঅনলাইন

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চলমান সকল পদ ও বিস্তারিত

    ১। পদের নাম: ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ/জেনারেল)
    প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
    চাকরির ধরণ: ফুল টাইম
    চাকরির সেক্টর: বেসরকারি ব্যাংক
    পদ সংখ্যা: উল্লেখিত নেই
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / অনার্স
    অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)
    স্যালারি: আলোচনা সাপেক্ষ
    জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থান
    বয়স: উল্লেখিত নেই
    আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০২৬
    লিঙ্গ: সকল

    মূল দায়িত্বসমূহ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ/জেনারেল) পদে যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো:

    জেনারেল ব্যাংকিং:

    • গ্রাহকদের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা এবং গ্রাহক সেবা উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা
    • ব্যাংকের পণ্য ও সেবা সম্পর্কে গ্রাহকদের পরামর্শ প্রদান এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক বিধিমালা মেনে চলা
    • গ্রাহক ও স্টেকহোল্ডারদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা

    ক্যাশ বিভাগ:

    • দক্ষতার সাথে নগদ লেনদেন (পেমেন্ট ও রিসিপ্ট) সম্পন্ন করা এবং জাল নোট ও মানি লন্ডারিং প্রতিরোধে সজাগ থাকা
    • ATM রক্ষণাবেক্ষণ, ক্যাশ লোডিং ও রিকনসিলিয়েশন পরিচালনা করা

    আবেদন প্রক্রিয়া

    অনলাইনের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

    ২। পদের নাম: রিলেশনশিপ অফিসার / রিলেশনশিপ ম্যানেজার – রিটেইল সেলস (লায়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং
    প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
    চাকরির ধরণ: ফুল টাইম
    চাকরির সেক্টর: বেসরকারি ব্যাংক
    পদ সংখ্যা: উল্লেখিত নেই
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / অনার্স
    অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর (ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকতে হবে)
    স্যালারি: আলোচনা সাপেক্ষ
    জব লোকেশন: ঢাকা
    বয়স: উল্লেখিত নেই
    আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০২৬
    লিঙ্গ: সকল

    মূল দায়িত্বসমূহ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি রিলেশনশিপ অফিসার / রিলেশনশিপ ম্যানেজার – রিটেইল সেলস (লায়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং পদে যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো:

    • ব্রাঞ্চ-ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে গ্রাহক অধিগ্রহণ ও আমানত বৃদ্ধি করা এবং CASA ও টার্ম ডিপোজিটে মনোযোগ দেওয়া
    • ব্রাঞ্চ গ্রাহকদের জন্য ব্যাংক্যাশুরেন্সসহ ক্রস-সেলিং সুযোগ সর্বোচ্চ কাজে লাগানো
    • KYC, যথাযথ তদন্ত ও ফান্ডের উৎস যাচাই নিশ্চিত করা এবং নিয়মকানুন মেনে চলা
    • দৈনিক সেলস কল রিপোর্ট ও পর্যায়ক্রমিক পারফরম্যান্স রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়া

    আবেদন প্রক্রিয়া

    অনলাইনের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রিলেশনশিপ অফিসার / ম্যানেজার – রিটেইল সেলস (লায়াবিলিটি) পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

    ৩। পদের নাম: রিলেশনশিপ অফিসার / রিলেশনশিপ ম্যানেজার – রিটেইল সেলস (অ্যাসেট), ব্রাঞ্চ ব্যাংকিং
    প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
    চাকরির ধরণ: ফুল টাইম
    চাকরির সেক্টর: বেসরকারি ব্যাংক
    পদ সংখ্যা: উল্লেখিত নেই
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / অনার্স
    অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর (ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকতে হবে)
    স্যালারি: আলোচনা সাপেক্ষ
    জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থান
    বয়স: উল্লেখিত নেই
    আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৬
    লিঙ্গ: সকল

    মূল দায়িত্বসমূহ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি রিলেশনশিপ অফিসার / রিলেশনশিপ ম্যানেজার – রিটেইল সেলস (অ্যাসেট), ব্রাঞ্চ ব্যাংকিং পদে যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো:

    • ব্রাঞ্চ লিড, স্থানীয় বাজার, ডেভেলপার ও রেফারেল চ্যানেলের মাধ্যমে অ্যাসেট ব্যবসা সক্রিয়ভাবে সংগ্রহ করা
    • লিড জেনারেশন থেকে লোন বিতরণ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করা এবং মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করা
    • ডেভেলপার, ব্রোকার ও রেফারেল উৎসের সাথে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা
    • ঋণ নথিপত্র সম্পূর্ণ ও নির্ভুলভাবে নিশ্চিত করা এবং ক্রেডিট ও কমপ্লায়েন্স মান বজায় রাখা
    • দৈনিক সোর্সিং রিপোর্ট ও পাইপলাইন আপডেট প্রস্তুত ও জমা দেওয়া

    আবেদন প্রক্রিয়া

    অনলাইনের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রিলেশনশিপ অফিসার / ম্যানেজার – রিটেইল সেলস (অ্যাসেট) পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

    ৪। পদের নাম: অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ)
    প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
    চাকরির ধরণ: ফুল টাইম
    চাকরির সেক্টর: বেসরকারি ব্যাংক
    পদ সংখ্যা: উল্লেখিত নেই
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / অনার্স
    অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)
    স্যালারি: আলোচনা সাপেক্ষ
    জব লোকেশনঃ বাংলাদেশের যেকোনো স্থান
    বয়স: উল্লেখিত নেই
    আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০২৬
    লিঙ্গ: সকল (নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন)

    মূল দায়িত্বসমূহ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ) পদে যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো:

    সাধারণ দায়িত্ব:

    • গ্রাহকদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করে লাউঞ্জ সেবা, বৈদেশিক মুদ্রা সুবিধা এবং ব্যাংকিং পণ্য প্রচার করা
    • গ্রাহকের চাহিদা বুঝে ভ্রমণ এনডোর্সমেন্ট ও বৈদেশিক মুদ্রা কোটা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া

    এয়ারপোর্ট লাউঞ্জ:

    • উচ্চ সম্পদশালী ও ভ্রমণকারী গ্রাহকদের ব্যক্তিগতকৃত সেবা প্রদান এবং ব্যাংকিং প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দেওয়া

    এক্সচেঞ্জ বুথ:

    • বৈদেশিক মুদ্রা লেনদেন নির্ভুলভাবে সম্পন্ন করা এবং পাসপোর্ট এনডোর্সমেন্ট যাচাই ও বার্ষিক বৈদেশিক মুদ্রার সীমা পর্যবেক্ষণ করা
    • বাংলাদেশ ব্যাংকের বিধিমালা ও অভ্যন্তরীণ নীতি মেনে চলা এবং বৈদেশিক মুদ্রা নির্দেশিকা সম্পর্কে আপডেট থাকা

    আবেদন প্রক্রিয়া

    অনলাইনের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ) পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

    উপসংহার

    আশা করি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Mutual Trust Bank Job Circular 2026 সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

    মিউচুয়াল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। ৭ দিনের ফ্রি ট্রায়াল নিয়ে আজই আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • চলমান মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Meghna Bank Job Circular 2026

    চলমান মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Meghna Bank Job Circular 2026

    প্রিয় চাকরিপ্রার্থী, মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Meghna Bank Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মেঘনা ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের সেবার মান উন্নয়ন ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে মেঘনা ব্যাংক বছরের বিভিন্ন সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। একই ধারাবাহিকতায় মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে চলমান বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। নিম্নে মেঘনা ব্যাংকের চলমান বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করা হলো।

    সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথম পেতে Live MCQ™ ব্লগ সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।

    মেঘনা ব্যাংক নিয়োগ – Meghna Bank Job

    মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Meghna Bank Job Circular 2026 এর চলমান বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো।

    বিষয়বিস্তারিত
    প্রতিষ্ঠানের নামমেঘনা ব্যাংক পিএলসি
    চাকরির ধরণফুল টাইম
    চাকরির সেক্টরবেসরকারি
    শিক্ষাগত যোগ্যতাব্যাচেলর / মাস্টার্স / এমবিএ
    পদ সংখ্যা১০
    আবেদন প্রক্রিয়াঅনলাইন

    মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চলমান সকল পদ ও বিস্তারিত

    ১। পদের নাম: রিকভারি অফিসিয়াল (SO-PO), SAMD
    প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি
    চাকরির ধরণ: ফুল টাইম
    চাকরির সেক্টর: বেসরকারি ব্যাংক
    পদ সংখ্যা: ১০
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর / এমবিএ
    অভিজ্ঞতা: সর্বনিম্ন ৩-৭ বছর (ব্যাংকিং খাতে রিকভারি / SAMD বিভাগে অভিজ্ঞতা থাকতে হবে)
    স্যালারি: আলোচনা সাপেক্ষ
    জব লোকেশন: বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, রংপুর, সিলেট
    বয়স: ২৮ থেকে ৩৮ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)
    আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৬
    লিঙ্গ: সকল

    মূল দায়িত্বসমূহ

    মেঘনা ব্যাংক রিকভারি অফিসিয়াল (SP-PO), SAMD পদে যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো নিম্নে দেওয়া হলো: 

    • স্ট্রেসড / এক্সিট / নন-পারফর্মিং অ্যাকাউন্টগুলো ফলো-আপ করা এবং নিষ্পত্তি / পুনঃতফসিল / মওকুফের মাধ্যমে রিকভারি নিশ্চিত করা
    • ঋণগ্রহীতা ও জামিনদারদের নিয়মিত পরিদর্শন করা এবং অ্যাকাউন্ট নিয়মিতকরণে সহায়তা করা
    • NPL ব্যবস্থাপনার জন্য ক্রেডিট প্রস্তাব ও অফিস নোট প্রস্তুত করা এবং ঋণ পুনঃতফসিল ও রাইটঅফ সংক্রান্ত যোগাযোগ করা
    • আইন বিভাগকে আদালতের মামলা দায়ের ও পরিচালনায় সহায়তা করা
    • নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, আইন চেম্বার ও রিকভারি এজেন্টদের সাথে যোগাযোগ রক্ষা করা
    • বিভাগীয় রিপোর্ট ও ম্যানেজমেন্ট ইনফরমেশন রিপোর্ট সময়মতো প্রদান করা

    আবেদন প্রক্রিয়া

    অনলাইনের মাধ্যমে মেঘনা ব্যাংক রিকভারি অফিসিয়াল (SO-PO), SAMD পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

    উপসংহার

    আশা করি, মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Meghna Bank Job Circular 2026 সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

    মেঘনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। ৭ দিনের ফ্রি ট্রায়াল নিয়ে আজই আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • বাংলাদেশের সকল বেসরকারি ব্যাংকের তালিকা – Bangladesh all private bank list – 2026

    বাংলাদেশের সকল বেসরকারি ব্যাংকের তালিকা – Bangladesh all private bank list – 2026

    দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো এদেশের ব্যাংকিং খাত। দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সারকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অনেকেরই দেশের বেসরকারি ব্যাংকের তালিকা সম্পর্কে সঠিক ধারণা নেই। স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে গড়ে ওঠা এই ব্যাংকিং ব্যবস্থা আজ দেশের কোটি কোটি মানুষের আর্থিক লেনদেন, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ সুবিধার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। বিশেষত, দ্রুতগতির সেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ও উদ্যোক্তাদের ঋণ সহায়তায় বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে রয়েছে।

    যারা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিংবা সরকারি/বেসরকারি ব্যাংক চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে সঠিক ও হালনাগাদ তথ্য জানা অত্যন্ত জরুরি। তাই এই আর্টিকেলে আমরা বাংলাদেশের বেসরকারি ব্যাংকের সংখ্যা, পূর্ণাঙ্গ তালিকা ও সেরা ব্যাংকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি, সকলের জন্য এটি নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে কাজ করবে। 

    বেসরকারি ব্যাংক কী?

    বেসরকারি ব্যাংক (Private Commercial Bank বা PCB) হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ বা প্রধানত ব্যক্তি বা বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে থাকে। অর্থাৎ, এ ধরনের ব্যাংকে সরকারের কোনো মালিকানা বা নিয়ন্ত্রণ থাকে না কিংবা সীমিত পরিমাণে থাকে।

    বেসরকারি ব্যাংকগুলো ‘বাংলাদেশ ব্যাংক আইন ১৯৭২’ এবং ‘ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’-এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও নিয়ন্ত্রণের অধীনে পরিচালিত হয়। বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রয়োজন হয় এবং প্রতিটি ব্যাংকের ন্যূনতম মূলধন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী রক্ষা করতে হয়। 

    বেসরকারি ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো- 

    • মুনাফাভিত্তিক পরিচালনা 
    • গ্রাহকসেবায় দক্ষতা 
    • আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার 
    • দ্রুত সেবা প্রদান 
    • শেয়ারবাজারে তালিকাভুক্তি 

    এছাড়া এসব ব্যাংক আমানত সংগ্রহ, ঋণ প্রদান, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স সংগ্রহ, লেটার অব ক্রেডিট (LC) খোলা, ব্যাংক গ্যারান্টি প্রদান ইত্যাদি বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।

    বেসরকারি ব্যাংক কয়টি? 

    বাংলাদেশে বর্তমানে (২০২৬ সাল পর্যন্ত) মোট ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এই ৪৩টি বেসরকারি ব্যাংককে সাধারণভাবে Private Commercial Bank বা PCB বলা হয়, যার মধ্যে ৩৩টি প্রথাগত বা কনভেনশনাল ব্যাংকিং কার্যক্রম এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।

    বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসহ বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬৩টি। 

    • অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি। 
    • রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক –  ৭টি 
    • রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক –  ৩টি  
    • বিদেশি ব্যাংক রয়েছে –  ৯টি 
    • অ-তালিকাভুক্ত ব্যাংক –  ৫টি  

    ** উল্লেখ্য, ৫টি অ-তালিকাভূক্ত ব্যাংক বাদে দেশের সকল ব্যাংকই তালিকাভূক্ত ব্যাংক। 

    নিচে কাজের ধরণের ভিত্তিতে বেসরকারি ব্যাংকের সংখ্যা দেখানো হলো:

    ব্যাংকের ধরনসংখ্যা
    কনভেনশনাল বেসরকারি ব্যাংক৩৩টি
    ইসলামিক বেসরকারি ব্যাংক১০টি
    মোট বেসরকারি ব্যাংক৪৩টি

    বাংলাদেশের বেসরকারি ব্যাংকের তালিকা

    বাংলাদেশে বেসরকারি ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল ১৯৮০-এর দশকে। ১৯৮৩ সালে দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ধীরে ধীরে আরও অনেক বেসরকারি ব্যাংক গড়ে উঠেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

    নিচে বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে দেশের সকল বেসরকারি ব্যাংকের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো।

    কনভেনশনাল (Conventional) বেসরকারি ব্যাংক

    কনভেনশনাল বা প্রচলিত ব্যাংকগুলো সুদভিত্তিক (Interest-based) ব্যাংকিং ব্যবস্থায় পরিচালিত হয়। বাংলাদেশে বর্তমানে ৩৩টি কনভেনশনাল বেসরকারি ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো গ্রাহকের আমানতের বিপরীতে নির্দিষ্ট সুদ প্রদান করে এবং ঋণগ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট সুদ আদায় করে। 

    নিচে সকল কনভেনশনাল বেসরকারি ব্যাংকের তালিকা দেওয়া হলো:

    ক্রমিক ব্যাংকের নামপ্রতিষ্ঠা সাল
    ন্যাশনাল ব্যাংক লিমিটেড১৯৮৩
    দি সিটি ব্যাংক লিমিটেড১৯৮৩
    ইউসিবি ব্যাংক (United Commercial Bank) লিমিটেড১৯৮৩
    এবি ব্যাংক লিমিটেড১৯৮২
    আইএফআইসি ব্যাংক লিমিটেড১৯৭৬
    ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL)১৯৯২
    ঢাকা ব্যাংক লিমিটেড১৯৯৫
    ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড১৯৯৬
    ব্র্যাক ব্যাংক লিমিটেড২০০১
    ১০প্রাইম ব্যাংক লিমিটেড১৯৯৫
    ১১পূবালী ব্যাংক লিমিটেড১৯৫৯
    ১২উত্তরা ব্যাংক লিমিটেড১৯৬৫
    ১৩মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড১৯৯৯
    ১৪মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড১৯৯৯
    ১৫সাউথইস্ট ব্যাংক লিমিটেড১৯৯৫
    ১৬ট্রাস্ট ব্যাংক লিমিটেড১৯৯৯
    ১৭প্রিমিয়ার ব্যাংক লিমিটেড১৯৯৯
    ১৮ব্যাংক এশিয়া লিমিটেড১৯৯৯
    ১৯যমুনা ব্যাংক লিমিটেড২০০১
    ২০শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড (পূর্বে প্রচলিত)২০০১
    ২১এনআরবি ব্যাংক লিমিটেড২০১৩
    ২২এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০১৩
    ২৩মেঘনা ব্যাংক লিমিটেড২০১৩
    ২৪মিডল্যান্ড ব্যাংক লিমিটেড২০১৩
    ২৫মধুমতি ব্যাংক লিমিটেড২০১৩
    ২৬ওয়ান ব্যাংক লিমিটেড১৯৯৯
    ২৭এসবিএসি ব্যাংক (South Bangla Agriculture & Commerce)২০১৩
    ২৮সিমান্তো ব্যাংক লিমিটেড২০১৬
    ২৯সিটিজেন ব্যাংক পিএলসি২০২২
    ৩০বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০২১
    ৩১পদ্মা ব্যাংক লিমিটেড২০১৯
    ৩২বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড১৯৯৮
    ৩৩কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড২০১৯

    ইসলামিক (Islamic) বেসরকারি ব্যাংক

    ইসলামিক ব্যাংকগুলো পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত হয়। এই ব্যাংকগুলোতে সুদের পরিবর্তে মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ইজারা প্রভৃতি ইসলামি পদ্ধতিতে বিনিয়োগ ও আমানত পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশে ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক রয়েছে। বাংলাদেশে ইসলামি ব্যাংকের আমানতের পরিমাণ মোট ব্যাংকিং খাতের একটি উল্লেখযোগ্য অংশ।

    ক্রমিক ব্যাংকের নামপ্রতিষ্ঠা সাল
    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড১৯৮৩
    আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৫
    সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৫
    এক্সিম ব্যাংক লিমিটেড১৯৯৯
    শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড২০০১
    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৯
    ইউনিয়ন ব্যাংক লিমিটেড২০১৩
    গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড২০১৩
    স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড১৯৯৯
    ১০আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড১৯৮৭

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সর্বপ্রথম ইসলামি ব্যাংক এবং এটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকটি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবেও বিবেচিত। 

    বাংলাদেশের সেরা ১০টি বেসরকারি ব্যাংক

    বাংলাদেশ ব্যাংক প্রতি বছর ব্যাংকগুলোর আর্থিক কার্যক্ষমতা, টেকসই উন্নয়ন, খেলাপি ঋণের হার, মূলধন পর্যাপ্ততা, তারল্য সক্ষমতা ইত্যাদি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে। বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে ব্যাংকগুলোর “সাসটেইনেবল রেটিং” প্রকাশ করে আসছে। এই রেটিং পাঁচটি সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়— টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি। 

    নিচে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা ১০টি বেসরকারি ব্যাংকের তালিকা উপস্থাপন করা হলো:

    ১। ব্র্যাক ব্যাংক পিএলসি  
    বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং তালিকায় টানা বছরের পর বছর শীর্ষে অবস্থানকারী ব্র্যাক ব্যাংক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SME) ঋণ সহায়তায় বিশেষভাবে পরিচিত।

    ২। সিটি ব্যাংক পিএসসি  
    বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং তালিকায় টানা চার বছর স্থান পাওয়া সিটি ব্যাংক কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা এবং ডিজিটাল ব্যাংকিংয়ে দেশের মধ্যে অগ্রণী।

    ৩। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (DBBL) 
    দেশে এটিএম বুথ নেটওয়ার্ক প্রসারে অগ্রণী ভূমিকা রাখা এই ব্যাংকটি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় একটি মাইলফলক। বিশেষত “নেক্সাস পে” মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

    ৪। ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL) 
    বণিক বার্তার ব্যাংক র‍্যাংকিংয়ে শীর্ষস্থান অধিকার করা ইস্টার্ন ব্যাংক কর্পোরেট ব্যাংকিং ও রিটেইল ব্যাংকিংয়ে বিশেষ সুনাম রাখে।

    ৫। যমুনা ব্যাংক পিএলসি 
    দেশের একটি দ্রুত বর্ধনশীল বেসরকারি ব্যাংক হিসেবে যমুনা ব্যাংক কর্পোরেট ও রিটেইল ব্যাংকিং সেবায় সমানভাবে দক্ষতা প্রদর্শন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহকবান্ধব কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছে।

    ৬। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি  (MTB) 
    টেকসই রেটিং তালিকায় স্থান পাওয়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রাহকসেবা ও ডিজিটাল ব্যাংকিংয়ে বিশেষ দক্ষতা প্রদর্শন করছে।

    ৭। এনসিসি ব্যাংক পিএলসি  
    দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদান করে আসা এনসিসি ব্যাংক কর্পোরেট ব্যাংকিং, এসএমই ফাইন্যান্স এবং বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থিতিশীল কার্যক্রম ও গ্রাহকসেবার কারণে ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতে একটি সুপরিচিত নাম।

    ৮। প্রাইম ব্যাংক পিএলসি  
    বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং তালিকায় স্থান পাওয়া প্রাইম ব্যাংক দেশের বৈদেশিক বাণিজ্য ও কর্পোরেট ব্যাংকিংয়ে একটি নির্ভরযোগ্য নাম।

    ৯। পূবালী ব্যাংক পিএলসি  
    দেশের সবচেয়ে পুরনো বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এই ব্যাংকটি বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

    ১০। শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড পিএলসি 
    শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার জন্য পরিচিত শাহজালাল ইসলামি ব্যাংক গ্রাহকদের সুদমুক্ত আর্থিক লেনদেনের সুবিধা প্রদান করে। আমানত, বিনিয়োগ এবং রেমিট্যান্স সেবায় দক্ষতার পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধার মাধ্যমেও ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। 

    বেসরকারি ব্যাংকের ভূমিকা

    বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। ৪৩টি বেসরকারি ব্যাংক দেশের কোটি কোটি মানুষের সঞ্চয় সংরক্ষণ, ঋণ সহায়তা, রেমিট্যান্স পরিচালনা এবং বৈদেশিক বাণিজ্য সহজীকরণে নিরলসভাবে কাজ করছে। কনভেনশনাল ও ইসলামিক উভয় ধারার ব্যাংকের সমন্বিত উপস্থিতি বাংলাদেশের ব্যাংকিং খাতকে বৈচিত্র্যময় ও আধুনিক করে তুলেছে।

    প্রাইভেট ব্যাংক জব: তরুণদের জন্য স্মার্ট পছন্দ

    বেসরকারি ব্যাংক খাতে কর্পোরেট জব আজকের তরুণদের কাছে অত্যন্ত আকর্ষণীয়—কারণ এখানে রয়েছে দ্রুত ক্যারিয়ার গ্রোথ, প্রতিযোগিতামূলক বেতন এবং প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ। বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও প্রফেশনাল নেটওয়ার্ক গড়ার বড় সুযোগ তৈরি করে এই সেক্টর। তাই সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পিত প্রস্তুতি থাকলে এই খাতে সফল ক্যারিয়ার গড়া সম্ভব।

    বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

    শীর্ষ ১০ বেসরকারি ব্যাংক কোনটি?

    বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং ২০২৪ অনুযায়ী, বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (DBBL) , যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক পিএলসি এবং শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড পিএলসি । 

    বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক কোনটি?

    মোট সম্পদ, আমানত, ঋণ বিতরণ এবং শাখার সংখ্যার বিচারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হিসেবে বিবেচিত। 

    বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি?

    বাংলাদেশে মোট বেসরকারি ব্যাংক আছে ৪৩টি, যার মধ্যে ৩৩টি প্রথাগত কনভেনশনাল এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক। পাশাপাশি বাংলাদেশে ৯টি বিদেশি ব্যাংক এবং ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে। 

    এই ব্লগে প্রাইভেট ব্যাংকের পূর্ণ তালিকা সম্পর্কে জানলেন। এবার যারা প্রাইভেট ব্যাংক জবে আগ্রহী, তারা আরও লক্ষ্যভিত্তিকভাবে প্রস্তুতি নিতে পারবেন।

    🚀 Live MCQ™ অ্যাপের “প্রাইভেট ব্যাংক প্রস্তুতি” রুটিনে যুক্ত হয়ে আজই শুরু করুন স্মার্ট, স্ট্র্যাটেজিক প্রস্তুতি!

    সরকারি, বেসরকারি ব্যাংকখাত বা যেকোনো চাকরির প্রস্তুতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

    আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ! 

  • ব্যাংক ভাইভা প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইডলাইন | Bank Job Viva Preparation Guideline

    ব্যাংক ভাইভা প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইডলাইন | Bank Job Viva Preparation Guideline

    ব্যাংক ভাইভা প্রস্তুতি নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান- কোথা থেকে শুরু করবেন, কী পড়বেন, আর কীভাবে নিজেকে উপস্থাপন করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইভা বোর্ডের সামনে বসাটা অনেকের কাছেই বেশ চাপের মনে হয়, কারণ এখানে শুধু মুখস্থ বিদ্যা নয়, বরং আপনার সামগ্রিক ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং বিষয়জ্ঞান-  সবকিছু একসাথে যাচাই করা হয়।

    তবে, সঠিক পরিকল্পনা আর গোছানো প্রস্তুতি থাকলে ব্যাংক ভাইভাকে ভয় নয়, সুযোগ হিসেবে দেখা সম্ভব। আপনার ভাইভার ভয়কে দূর করতে আজকের এই গাইডলাইন ব্লগ। এখানে ধাপে ধাপে আলোচনা করব- কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কীভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং ভাইভা বোর্ডে আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরবেন। আপনি যদি সত্যিই একটি ব্যাংকিং ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই গাইডটি আপনার জন্যই।

    ব্যাংকের ভাইভায় কেমন প্রশ্ন থাকে?

    ব্যাংকের ভাইভায় সাধারণত ব্যাংকখাত, অর্থনীতি সম্পর্কে বেশি প্রশ্ন করে থাকে। এছাড়াও ব্যক্তিগত বিষয়, আন্তজার্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সমসাময়িক বিষয়েও প্রশ্ন করা হয়ে থাকে। তাই ব্যাংক ভাইভা প্রস্তুতি নিশ্চিত করতে নিচের বিষয়গুলো সম্পর্কে অবশ্যই প্রস্তুতি নেওয়া জরুরি।

    ব্যক্তিগত প্রশ্ন

    ১। প্রার্থীর নিজ নামের অর্থ
    ২। নিজ জেলা, এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কৃত তথ্য
    ৩। ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ে জ্ঞান যাচাই 
    ৪। সাম্প্রতিক রাজনীতি, অর্থনীত ও বিভিন্ন আলোচিত বিষয়ে মতামত 
    ৫। যে ব্যাংকের জন্য ভাইভা পরীক্ষা হচ্ছে সেই ব্যাংক সম্পর্কে
    ৬। ব্যাংকিংয়ে একাডেমিক সাবজেক্টের প্রয়োগ 

    ব্যাংক খাত সম্পর্কে

    • কেন্দ্রীয় ব্যাংক
    • বিভিন্ন ধরণের ব্যাংকের সংজ্ঞা ও সংখ্যা
    • ব্যাংকের সাধারণ কাজ ও বিশেষ কাজ 
    • সম্প্রতি আলোচিত দেশগুলোর অর্থনীতি, মুদ্রার নাম ও কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে
    • ব্যাংকিং–সম্পর্কিত বিভিন্ন টার্ম (যেমন- কল মানি, ব্যাংক রেট, ব্যাংক নোট, ট্রেজারি বিল, বন্ড, সিআরআর, এসএলআর, লোন, মর্টগেজ, আমানত, সুদ, ডেবিট-ক্রেডিট কার্ড, চেক, পিও, আরটিজিএস, ক্লিয়ারিং, মানি লন্ডারিং, বিএফআইইউ, অ্যাগ্রি ক্রেডিট, এসএমই, এলসি, বিল, বিওপি, এমএফএস, ইন্টারনেট ব্যাংকিং) 

    অর্থনীতির মৌলিক বিষয়

    • জিডিপি, জিএনপি ও রিজার্ভ
    • মনিটরি & ফিসক্যাল পলিসি
    • বাজেট, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ
    • আমদানি–রপ্তানি, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট
    • সাম্প্রতিক অর্থনৈতিক ডেটা (৫ বছরের)
    • প্রধান অর্থনৈতিক খাত ও উপখাত
    • নন–পারফর্মিং লোন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট
    • অর্থনৈতিক জোন, মেগা প্রজেক্ট, আইসিটি খাত
    • এক্সপোর্ট ডেভেলপমেন্ট, ব্লু ইকোনমি ইত্যাদি

    আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান

    • আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান, প্রতিষ্ঠানপ্রধানের নাম ও কাজ
    • বাংলাদেশের সঙ্গে তাদের উল্লেখযোগ্য কোনো সম্পর্ক বা চুক্তি 
    • উল্লেখযোগ্য আর্থিক প্রতিষ্ঠান: বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, আইডিবি, ইইউ, ডব্লিউটিও, ওপেক, এপেক, আকু, জি-৭, জি-২০, নাফটা, সার্ক, জিসিসি, আসিয়ান ইত্যাদি 
    • প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক তথ্য 

    সমসাময়িক বিষয়

    • বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু
    • যুদ্ধ, জ্বালানি সংকট, রিজার্ভ পরিস্থিতি
    • দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা

    ব্যাংকের ভাইভায় ভালো করার কিছু স্মার্ট টিপস

    ব্যাংক ভাইভা প্রস্তুতি আরও বেশি গোছানো এবং আরও বেশি শক্তিশালী করতে নিচে কিছু টিপস দেওয়া হলোঃ

    ১। যথাযথ পোশাক পরে এবং ভাইভা বোর্ডের ভেতরে প্রবেশের আগে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করুন। অনুমতি দেওয়ার পর বসুন অথবা কিছুক্ষণ অপেক্ষা করার পর নিজেই বসার জন্য অনুমতি চাইবেন। বসার পর ধন্যবাদ জানাবেন।
    ২। কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করবেন। কিন্তু আত্মবিশ্বাসের সাথে ভুল উত্তর দিবেন না।
    ৩। ভাইভা চলাকালীন পুরোটা সময় মুখে স্মিত হাসি ধরে রাখার চেষ্টা করবেন।
    ৪। ভাষার আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করুন।
    ৫। যেকোন প্রশ্ন মন দিয়ে পুরোটা শুনে তারপর সামান্য সময় ভেবে উত্তর দেওয়া শুরু করুন। প্রশ্নকর্তার প্রশ্নের মাঝেই কথা বলবেন না।
    ৬। ইংরেজিতে প্রশ্নকরা হলে ইংরেজিতে উত্তর দিবেন। বাংলায় প্রশ্ন করে ইংরেজিতে উত্তর দিতে বললে সেটই করবেন, কিন্তু বাংলায় উত্তর দেওয়ার অনুমতি চাইবেন না। উত্তর দেওয়ার সময় সহজ শব্দও ও ছোট ছোট বাক্য ব্যবহার করবেন। 
    ৭। ভাইভা বোর্ডে একজনের প্রশ্নের উত্তর করা অবস্থায় আরেকজন প্রশ্ন করলে প্রথমজনের অনুমতি নিয়ে দ্বিতীয় জনের প্রশ্নের উত্তর দিবেন।
    ৮। আপনার একাডেমিক পড়াশোনার রেজাল্ট কোনভাবে ভালো না হয়ে থাকলে সে বিষয়ের স্বপক্ষে একটি গ্রহণযোগ্য কারণ আগেই তৈরি করে রাখবেন।
    ৯। বেশি বেশি মক/মডেল ভাইভাতে অংশগ্রহণ করুন।
    ১০। ব্যাংকের বিভিন্ন টার্ম সম্পর্কে ভালো ভাবে জানুন।
    ১১। কোনো বিষয়ে অতিরিক্ত গভীর আলোচনায় যাবেন না আবার সিদ্ধান্তহীনতায় ভুগে উত্তর দিতে বেশি দেরিও করবেন না।
    ১২। নিজের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকলে তা প্রকাশ করবেন না। নিরপেক্ষভাবে মন্তব্য করুন। 
    ১৩। বোর্ডের কারও সাথে তর্কে জড়াবেন না। তারা আপনাকে ভুল প্রতিপন্ন করলে সেই বিষয়ের আপডেট তথ্যটি আপনার জানা নেই এবং জেনে নিবেন বলে তাদের কথাই মেনে নিবেন।
    ১৪। ভাইভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা মেনে চলবেন এবং যেসব ডকুমেন্টস সরবরাহ করতে বলা হয়েছে তা গুছিয়ে সঙ্গে নিবেন।  
    ১৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আত্মবিশ্বাস রাখবেন এবং বোর্ডের সাথে ইতিবাচক, পরিমিত ও পেশাদার আচরণ বজায় রাখবেন।

    Live MCQ ও Live Written ইউজারদের জন্য বিশেষ পরামর্শ 

    Live MCQ ও Live Written অ্যাপে ব্যাংকের কোর্সগুলোতে পর্যাপ্ত স্টাডি-ম্যাটেরিয়ালস সরবরাহ করা হয়, যার মধ্যে উপরোক্ত প্রায় সকল বিষয়ের নোট ও MCQ প্রশ্ন পেয়ে যাবেন। 

    এমনকি, Live MCQ-এর প্রিমিয়াম ইউজাররা টপিকগুরুতে সার্চ করেই বেশিরভাগ টপিকের পড়াশোনা করে নিতে পারবেন। 

    এই গাইডলাইন ব্যাংকের যেকোনো পদের ভাইভার জন্যই সহায়ক হবে।  

    বিস্তারিত সাজেশন PDF পেতে—  

    Live MCQ™ অ্যাপের ➝ PDF Section ➝ ❝গাইডলাইন ও সাজেশন❞ ➝ “বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার [ক্যাশ] পদের ভাইভা পরীক্ষার সাজেশন” বাটনে দেখুন।

    এছাড়া বাজারের প্রচলিত ব্যাংক ভাইভা সংক্রান্ত ভালো কোনো বই অনুসরণ করলে ভাইভার বিভিন্ন সম্ভ্যব্য প্রশ্ন ও উত্তর সম্পর্কে ভালো ধারণা পাবেন। 

    আপনার সফল ব্যাংক ক্যারিয়ারের পথে এই ধাপটি হোক দৃঢ় ও আত্মবিশ্বাসী। শুভকামনা রইল আপনার ভাইভা ও চূড়ান্ত সাফল্যের জন্য!

    উপসংহার

    আশা করি, ব্যাংক ভাইভা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সকল বিস্তারিত বিষয়াদি জানতে পেরেছেন। ব্যাংক ভাইভা সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। গাইডলাইনটি অনুসরণ করলে আপনার ভাইভা পরীক্ষার প্রস্তুতি আরও অনেক বেশি শক্তিশালী হবে। আপনার জন্য অগ্রিম শুভ কামনা।

  • ১৮টি শুন্যপদে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – BBA Job Circular 2026

    ১৮টি শুন্যপদে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – BBA Job Circular 2026

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BBA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর রাজস্বখাতভুক্ত মোট ১১টি ক্যাটাগরিতে মোট ১৮টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ৩০-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথম পেতে Live MCQ BLOG সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, চাকরির ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – BBA Job Circular

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BBA Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

    বিষয়বিস্তারিত
    প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA)
    আবেদন শুরুর তারিখ০২-০৪-২০২৬ ইং (সকাল ০৯:০০ টা)
    আবেদনের শেষ তারিখ৩০-০৪-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা)
    চাকরির ধরনসরকারি
    পদ ক্যাটাগরি১১টি
    মোট শূন্যপদ১৮টি
    বয়সসীমা১৮–৩২ বছর
    আবেদন পদ্ধতিঅনলাইন

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

    ১। পদের নামঃ প্রটোকল-কাম-পাবলিক রিলেসন্স অফিসার 
    পদ সংখ্যাঃ ০১টি 
    বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা 
    গ্রেডঃ ৯ম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের সকল স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

    ২। পদের নামঃ এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো) 
    পদ সংখ্যাঃ ০১টি 
    বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা 
    গ্রেডঃ ১০ম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অটোমোবাইলস-এ অন্যূন ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।

    ৩। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) 
    পদ সংখ্যাঃ ০১টি 
    বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা 
    গ্রেডঃ ১০ম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ অন্যূন ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।

    ৪। পদের নামঃ কম্পিউটার অপারেটর 
    পদ সংখ্যাঃ ০১টি 
    বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা 
    গ্রেডঃ ১৩তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ।

    ৫। পদের নামঃ কানুনগো 
    পদ সংখ্যাঃ ০১টি 
    বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা 
    গ্রেডঃ ১৩তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন ০৪ (চার) বছর মেয়াদি সার্ভে (জরিপ) ডিপ্লোমা।

    ৬। পদের নামঃ ক্যাশিয়ার 
    পদ সংখ্যাঃ ০২টি 
    বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা 
    গ্রেডঃ ১৪তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং হিসাব বা অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অন্যূন ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা।

    ৭। পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর 
    পদ সংখ্যাঃ ০২টি 
    বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
    গ্রেডঃ ১৬তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ।

    ৮। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
    পদ সংখ্যাঃ ০৫টি 
    বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
    গ্রেডঃ ১৬তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

    ৯। পদের নামঃ সার্ভেয়ার 
    পদ সংখ্যাঃ ০১টি 
    বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
    গ্রেডঃ ১৬তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভে ডিপ্লোমা।

    ১০। পদের নামঃ ক্যাশ পিয়ন 
    পদ সংখ্যাঃ ০১টি 
    বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা 
    গ্রেডঃ ১৮তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

    ১১। পদের নামঃ অফিস সহায়ক 
    পদ সংখ্যাঃ ০৫টি 
    বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা 
    গ্রেডঃ ২০তম 
    বয়সঃ ১৮–৩২ বছর 
    শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

    আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BBA Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

    ১। আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ০২-০৪-২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। 

    ২। মহামান্য সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন চলমান/সমাপ্ত প্রকল্পে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

    ৩। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পুরণ এবং জমাদানের সময়সীমা ০২-০৪-২০২৬ইং তারিখ সকাল ১০টা থেকে থেকে ৩০-০৪-২০২৬ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত। 

    ৪। আবেদন ফি- ক্রমিক ১, ২ ও ৩ নং পদের জন্য মোট ২২৩ টাকা। ক্রমিক ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং পদের জন্য মোট ১১২ টাকা এবং ক্রমিক ১০ ও ১১ নং পদের জন্য মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি মোট ৫৬ টাকা। 

    ৫। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

    আবেদন প্রক্রিয়া

    অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BBA Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

    উপসংহার

    আশা করি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কে তথ্য বিস্তারিতভাবে বুঝতে পেরছেন। যদি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।