Category: BCS Results

  • ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ, ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। Job ID: 10185 – এর এই নিয়োগে সর্বমোট ১৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ ২ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট উত্তীর্ণ ১৫৬ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ১১১ জন, জনতা ব্যাংক পিএলসি তে ৮ জন এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক পিএলসি তে ৩৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল দেখে নিন

    [dflip id=”16862″][/dflip]

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের (২য় পর্যায়) চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”22195″][/dflip]

  • পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে মাঠ কর্মকর্তা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল রোল নম্বর অনুসারে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আপনারা নিচে দেয়া ছবিগুলো থেকে ফলাফল দেখতে এবং চাইলে ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর মাঠ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22050″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22139″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22155″][/dflip]

  • সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে ২০২০ সালভিত্তিক “অফিসার (ক্যাশ)” পদে (Job ID- 10148) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”21972″][/dflip]

  • ২ পদের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল

    ২ পদের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের ১৬তম গ্রেডভুক্ত “অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার” পদের ১৩ ক্যাটাগরির ৬৩৮টি শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে গত ২ মে ২০২৫ তারিখে উক্ত পদসমূহের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। নিচে যুক্ত করা ছবি থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন আবার চাইলে PDF Download বাটন থেকে পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন।

    প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”21875″][/dflip]

    উল্লেখ্য যে, প্রাক-নিবাচর্নী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট এবং Live MCQ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজস্ব খাতভুক্ত “কপিস্ট কাম বেঞ্চ সহকারী” পদে গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষায় মোট ৬১৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২৬ এপ্রিল ২০২৫ তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”24662″][/dflip]

  • বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫

    বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় আইনজিবী সুহৃদগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ১৩,২৫৮ জন প্রার্থী। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ এবং সময় যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে। ২৫ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ বার কাউন্সিল কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন

    [dflip id=”21719″][/dflip]

  • ৫টি ক্যাটাগরির পদের পেট্রোবাংলা নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    ৫টি ক্যাটাগরির পদের পেট্রোবাংলা নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫টি ক্যাটাগরির পদের পেট্রোবাংলা নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, পেট্রোবাংলা এবং এর অধীনস্থ কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে জনবল নিয়োগের ৫টি ক্যাটাগরির [সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরী), সহকারী কর্মকর্তা (আইন) এবং নার্স/ব্রাদার] পদের বিপরীতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১৯৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

    ৫টি ক্যাটাগরির পদের পেট্রোবাংলা নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    [dflip id=”21527″][/dflip]

  • ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ

    ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২২৭ জন প্রার্থীর মধ্যে বাকি ৫৬ জনের বিরুদ্ধে ছাত্রলীগ ও ইসকনের সঙ্গে জড়িত থাকার প্রমাণসহ কিছু প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও রয়েছে বলে জানা যায়। এ জন্য তাদের নিয়োগের সুপারিশ করা হয়নি।

    এর পূর্বে ৪৩তম বিসিএসে চূড়ান্ত গেজেটে সুপারিশপ্রাপ্ত ২১৬৩ জন প্রার্থীর মধ্যে প্রথমে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন এরপর গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে বাদ পড়া আরোও ৯৯ জনসহ মোট বাদ পড়েন ২৬৭ জন। পরবর্তীতে সুপারিশকৃত প্রথম ২১৬৩ জন প্রার্থীর পুনরায় যাচাই-বাছাই এর সিদ্ধান্ত নেয়া হয়। যাচাই বাছাই এর পর ২৬৭ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর প্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে পুনরায় অনুপযুক্ত বিবেচনা করে সাময়িকভাবে ২২৭ জনকে বাতিল করে গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পুনরায় প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে পুনরায় অনুপযুক্ত বিবেচনা করে সাময়িকভাবে বাতিলকৃত ২২৭ জনের সুপারিশ বাতিল করা হয়।

    এরপর গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা। উক্ত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছিলো।

  • সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিষয়ভিত্তিক জুনিয়র শিক্ষকের ১০টি ও জুনিয়র শিক্ষকের ৫৮টি পদসহ সর্বমোট ৬৮ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গৃহীত লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, মৌখিক ও পাঠদান পরীক্ষা গ্রহন করা হয়। পরবর্তীতে ৯ এপ্রিল ২০২৫ তারিখে উক্ত অধিদপ্তরে নিয়োগের জন্য সর্বমোট ৭৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

    সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন

  • ৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রার্থীকে প্রধান শিক্ষক পদে সুপারিশ

    ৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রার্থীকে প্রধান শিক্ষক পদে সুপারিশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রার্থীকে প্রধান শিক্ষক পদে সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিছু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১৫১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

    ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৫১ জন প্রার্থীদের তালিকা দেখুন

    [dflip id=”20924″][/dflip]