প্রিয় চাকরি প্রার্থীগণ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে অপেক্ষমান তালিকা থেকে মোট ৫৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।
এক নজরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের অপেক্ষমান তালিকার ফলাফল দেখে নিন
উল্লেখ্য যে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ১ম ধাপের এই গ্রুপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রার্থীগণ আবেদন করেছিলেন। পরবর্তীতে গত ৮ ডিসেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৩ লাক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক ভাবে এই পরীক্ষায় সর্বমোট ৯ হাজার ৩৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৪৯৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন।
প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক খুশি হবেন যে সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২৪ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ২৩ হাজার ৯১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় Focus Writing in English তে ৩৫ নম্বর, Focus Writing on Bangla তে ৩৫ নম্বর, General Knowledhe এ ৩০ নম্বর, Comprehension এ ২০ নম্বর, গণিতে ৩০ নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদে ২০ নম্বর এবং Argumentative writing in English এ ৩০ নম্বর থাকবে। এই বিজ্ঞপ্তির সাথে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন
সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর পদের লিখিত পরীক্ষার মানবন্টন ও কেন্দ্র তালিকা দেখুন
উল্লেখ্য যে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে সর্বমোট ২৪১৬ টি শূন্য পদের বিপরীতে ২০২১ সালভিত্তিক সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তির Job ID – 10183। ৭ টি ব্যাংকের জন্য আলাদা ভাবে শূন্য পদের সংখ্যা – সোনালি ব্যাংক লিঃ ১২২৯টি, জনতা ব্যাংক লিঃ ৪৪৫টি, অগ্রণী ব্যাংক লিঃ ৪৫৫টি, রূপালী ব্যাংক লিঃ ২০টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিঃ ৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২২২ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১ টি।
প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ের ৩৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস ও ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ৩৩৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ১৩ জুন ২০২৪ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। যার মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৪৫ টি, ট্রেন কন্ট্রোলার পদে ২৭ টি, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদে ১৮ টি, ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ২৪৮ টি শূন্য পদে নিয়োগ প্রদান করার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেড, ট্রেন কন্ট্রোলার পদ টি সরকারি বেতন স্কেল ১২তম, ট্রাফিক এ্যাপ্রেন্টিস পদ টি ১৪তম এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদ টি সরকারি বেতন স্কেল ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিতঃ
প্রিয় চাকরি প্রার্থীগণ কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক / এ্যপটিচিউড টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, কম্পিউটার অপারেটর পদে ৩৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬ জন এবং ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর পদে ৪ জন প্রার্থী সহ সর্বমোট ৮২ জন প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এক নজরে কৃষি মন্ত্রনালয়ের বিভিন্ন পদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল দেখে নিন
প্রিয় চাকরি প্রার্থীগণ পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে গত ১১ জুন ২০২৪ তারিখে বহুল প্রতীক্ষিত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ১ হাজার ১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
এক নজরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল দেখে নিন
উল্লেখ্য যে গত ২৬ জুন ২০২৩ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তীতে ৪ মার্চ ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় রাজধানী ঢাকার ১১ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগণ ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় বসবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্য পদ পূরণের জন্য গত ৩১ মার্চ ২০২৪ তারিখে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। যেখানে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ টি এবং মাদ্রাসা, ব্যাবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি শূন্য পদের কথা উল্লেখ ছিল।
এক নজরে ৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল ২০২৪ দেখুন
৫ম গণবিজ্ঞপ্তির ফলাফল দেখবেন যেভাবেঃ
৫ম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে NTRCA এর ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীর Applicant ID এবং Password প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
উল্লেখ্য যে ৯৬ হাজার ৭৩৬ টি শূন্য পদের বিপরীতে ২৩ হাজার ৯৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন বলে জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা হয়েছিল গত ১০ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
পরবর্তীতে ২০ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্বরতে অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য সম্মতি প্রদান করা হল।
শর্তগুলো হলো—
১. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
২. প্রার্থীর পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) মন্ত্রণালয়কে জানাতে হবে।
৩. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাতে হবে।
প্রিয় চাকরি প্রার্থীগণ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ ৯ জুন ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সমাজসেবা অধিদতপ্তর। এই নিয়োগে সর্বমোট ২০৯ টি শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।
আবেদনের বয়সসীমাঃ ১৮-৩০ বছর (বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য)
পরীক্ষার ফীঃ ২২৩ টাকা (সার্ভিস চার্জ সহ)
সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে আবেদনের যোগ্যতাঃ
(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
(খ) ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এক নজরে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
উল্লেখ্য যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১ম গ্রেডের অন্তর্ভুক্ত। পূর্বে ২৬ জুন ২০২৩ তারিখে সর্বপ্রথম এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। পরবর্তীতে বিভিন্ন সময় এই বিজ্ঞপ্তি টি সংশোধন করা হয়। সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভূক্ত।
প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে ৯ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের এস আই পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ২৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স গতকাল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে।
এক নজরে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল ২০২৪ দেখে নিন
উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস। বিজ্ঞপ্তি অনুসারে গত ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সময় নির্দিষ্ট ছিল। পরবর্তীতে গত ২২ ও ২৩ মার্চ ২০২৪ তারিখে সাব ইন্সপেক্টর পদের লিখিত ও মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ৭ জুন ২০২৪ তারিখে ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ডাক অধিদপ্তরের ইস্নপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষায় পরীক্ষায় সর্বমোট ১৬০৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে থেকে সর্বমোট ৪৯৯ জন প্রার্থী আজকের ফলাফলের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
এক নজরে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন
উল্লেখ্য যে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত। গত ১৭মে ২০২৪ তারিখে এই পদের এমসিকিউ টাইপ প্রিলিমিনারি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং এর ঠিক পর দিন গত ১৮ মে ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস এর প্রিলিমিনারি বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যেখানে সর্বমোট ১৬০৬ জন প্রার্থী উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।এই লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণইতে ১৫ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ নম্বর সহ সর্বমোট ৭০ নম্বর প্রশ্নের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রশ্নর ধরন হয় লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধরনের, যেখানে সর্বনিম্ন পাশ নম্বর ধরা হয়েছে ৫০ শতাংশ।
প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন গত ১৬ মে ২০২৪ তারিখে বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। এই নিয়োগে মোট ৪ টি ক্যাটাগরিতে ৩৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে হিসাব সহকারী গ্রেড-১ পদে ১৩ জন, উচ্চমান সহকারী পদে ৪ জন, জব সহকারী ৭ জন, পিওএল এটেন্ডেন্ট পদে ১০ জন নিয়ে সর্বমোট ৩৪ জন কে নিয়োগ প্রদান করা হবে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত