কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সর্বমোট ৮৫ টি শূন্য পদে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নির্দিষ্ট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যেসব জেলার প্রার্থীগণ Customs, Excise & VAT Commissionerate, Dhaka east job circular 2024 -এ আবেদন করতে পারবেন সেই জেলা সমূহ হল – ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ।
১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকা যোগ্য প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুকিযোদ্ধাদের পুত্র-কন্যা, এবং শারীরিক প্রতিবন্ধী প্রয়ার্থীদের ক্ষেত্রে এই বয়স ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য।
বাংলাদেশের চাকরি প্রার্থীদের জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ ২০২৪ দারুণ একটি সুযোগ। আবেদন শুরু হবে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। আবেদন করতে http://vatde.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক ভাবে সব তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত
গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্বারক নং ০৮.০০.০০০০.০৩৮.১১.০১৩.২৩.৪০৪ তারিখঃ ২৫/০৯/২০২২ খ্রীঃ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী রাজস্বখাত ভুক্ত নিয়োগযোগ্য ১২৩ টি শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল-২০১৫ মোতাবেক ১৪,১৬,১৭ ও ২০ তম গ্রেডভুক্ত নিম্নে বর্ণিত পদ সমূহে সরাসরি জনবল নিয়োগ করা হবে। খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কৃত বিস্তারিত তথ্য নিম্নে বর্ণনা করা হল।
খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) ০১.০২.২০২৪ খ্রি. তারিখে বয়স সীমা ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণ ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। উল্লেখ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।
(খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(গ) সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
(ঘ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
(ঙ) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
(চ) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
(ছ) সিপাই পদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
(জ) শারীরিক/ব্যবহারিক/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমন বা দৈনিকভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবেনা।
(ঝ) জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(ঞ) আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ট) যদি কোনপ্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
(ঠ) চাকুরীর ক্ষেত্রে যে কোন ধরনের তদবির ও যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক ১১১ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পুর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি টি নিম্নে বর্ণনা করা হল।
বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। আবেদনের সময়সীমা ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ ১০.০০ ঘটিকা থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারন করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা উল্লেখ না করা থাকলেও বিগত বছরগুলোর নিয়োগ কার্যক্রম থেকে ধারনা করা যায় সর্বমোট ৭০০ থেকে ১৫০০ টি শূন্য পদে প্রার্থীরা নিয়োগ প্রাপ্ত হবেন। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখতে এখানে ক্লিক করুন।
সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সাব ইন্সপেক্টর (এস আই) পদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনঃ
বাংলাদেশ পুলিশের একজন সাব-ইন্সপেক্টরের সর্বনিম্ন বেতন ১৬,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৩৮,৬৪০ টাকা যা ১০ম গ্রেডের বেতন স্কেলের অন্তর্ভুক্ত।
সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সঃ
বাংলাদেশ পুলিশের (সাব ইন্সপেক্টর) এস আই পদে নিয়োগের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থেকে নূন্যতম স্নাতক বা সমমানের পরীক্ষায় ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
প্রার্থীর বয়স ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে ১৯ থেকে ২৭ বছর বয়স এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযুদ্ধার সন্তানদের ক্ষেত্র সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাক প্রাপ্ত/ তালাক প্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।
প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর শারীরিক যোগ্যতাঃ
পুরুষ প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার।
নারী প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।
পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার।
নারী প্রার্থীর জন্য বুকের মাপ প্রযোজ্য নয়।
পুরুষ ও নারী উভয় প্রার্থীর জন্যই বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে অর্থাৎ BMI (Body Mass Index) ঠিক থাকতে হবে।
উভয় প্রার্থীর ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগের প্রক্রিয়া সাধারনত ৬ টি ধাপে হয়ে থাকে এবং প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম হওয়ার পরেই একজন প্রার্থী চূড়ান্তভাবে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত হন। ধাপগুলো হল –
১। প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং ডিগ্রী বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং প্রার্থীক দৈহিক উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা (Physical Endurance Test – PET) এর জন্য বাছাই করা হয়।
২। দ্বিতীয় ধাপে প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (Physical Endurance Test – PET) তে উত্তীর্ণ হতে হয় এবং পরবর্তী ধাপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।
৩। তৃতীয় ধাপে প্রার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরিবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।
৪। চতুর্থ ধাপে প্রার্থীকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রগন করতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হন।
৫। পঞ্চম ধাপকেই বাছাই প্রক্রিয়ার শেষ ধাপ বলে বিবেচনা করা হয় অর্থ্যৎ এই ধাপে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী পরবর্তী ধাপ অর্থাৎ মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রাপ্ত হয়।
৬। সফলতার সাথে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন সহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ ক্যাডেট / সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্র পদে নিয়োগ প্রাপ্ত হয়।
উপযুক্ত পুরুষ ও নারী প্রার্থীরা http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে সাব ইন্সপেক্টর অব বাংলাদেশ পুলিশ বা এস আই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ঘরে বসে Live Written App এ বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এস আই) পরীক্ষার প্রস্তুতি নিতে আজই মোবাইল অ্যাপ টি ডাউনলোড করে ফেলুন। শীঘ্রই সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ প্রস্তুতির রুটিন প্রকাশিত হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভূক্ত নিম্নে বর্ণিত ১৫৪ টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৪ এর বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ অংশ নিম্নে তুলে ধরা হলো।
পদের নাম ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
ক) যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাববিজ্ঞান সহ বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রী , এবং খ) এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
সার্ভেয়ার প্রকৌশলী বেতন গ্রেডঃ ১৫ স্কেল টাকাঃ ৯,৭০০ – ২৩,৪৯০
৬২
যেকোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান অন্যূন সার্ভে ফাইনাল পাশ।
হিসাব করণিক বেতন গ্রেডঃ ১৬ স্কেল টাকাঃ ৯,৩০০ – ২২,৪৯০
৬৫
ক) যেকোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বার কাউন্সিল, স্পেশাল বিসিএস-সহ ৯ম থেকে ২০তম গ্রেডের সকল চাকরি প্রস্তুতি নিতে Live MCQ App ইন্সটল করুন এবং চাকরি প্রস্তুতি সংক্রান্ত সকল আপডেট পেতে Live MCQ ফেসবুক পেইজ লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন।
আজ ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারি শিক্ষক নিয়োগ ২০২৩” এর ২য় গ্রুপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) আওতায় থাকা জেলাসমূহে লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষা আগামী ০২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।
এই বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আগামী ২৬ জানুয়ারি, ২০২৪ থেকে উক্ত বিভাগের আওতাধীন জেলাসমূহের পরীক্ষার্থীগণ admit.dpe.gov.bd-ওয়েবসাইট থেকে ব্যক্তিগত Username ও Password অথবা এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিষয়ে তথ্য জানিয়ে যথাসময়ে প্রার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬-এই নম্বর থেকে এসএমএস পাাঠানো হবে।
পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে অবশ্যই এডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি এবং নিজের মূল জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড পরীক্ষার হলে সাথে রাখতে হবে।
এছাড়া এই বিজ্ঞপ্তিতে ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত সময়কালে অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য পরীক্ষার্থীদেরকে সকাল ০৮:৩০ ঘটিকার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোন পরীক্ষার্থী কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রানিক হাতঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ছাড়া অন্য কোন প্রকার ডেবিট কার্ড অথবা অন্য কোন কার্ড বা এ জাতীয় বস্তু সাথে রাখতে পারবেন না। যদি কারো কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিস্কার করা সহ তার বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এক্ষেত্রে উল্লেখ থাকে যে, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত জেলাসমূহের পরীক্ষার্থীরা তাদের নিজ জেলাতেই এই পরীক্ষায় অংশ নেবার সুযোগ পাবেন এবং ২য় গ্রুপের পরীক্ষাটিতে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৯,৪৪৩ জন।
সব দ্বিধাদ্বন্দের অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ মার্চ নির্ধারিত হয়েছে ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ। আজ (১৮ জানুয়ারি, ২০২৪) বৃহস্পতিবার পিএসসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ৯ মার্চ দেশের বিভাগীয় শহরগুলোতে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী সময়জুড়ে ২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষাটি নেয়া হবে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এই ঘোষণার ফলে ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের সময় নির্ধারিত হয়ে গেল। অর্থ্যাৎ এবার বিসিএস প্রিলিতে অংশগ্রহণকারীরা নিজেদের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে আর মাত্র এক মাস ২০ দিন সময় পাবেন।
আপনাদের এই শেষ সময়ের বিসিএস প্রিলি প্রস্তুতি যথাযথ ও নিখুঁত হোক, এই শুভ কামনায়, Live MCQ টিম
বিশেষভাবে মনে রাখবেন: 46th bcs preliminary exam date – 9th March, 2024.
বাংলাদেশ রেলওয়ে – এর দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত!
আবেদন শুরু: ১৮ জানুয়ারি, ২০২৪
আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
আবেদন করতে পারবেন ছেলে/মেয়ে উভয়েই।
আবেদনের যোগ্যতা:
সহকারী স্টেশন মাস্টার (গ্রেড-১৫) পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে।
সহকারী লোকোমোটিভ মাস্টার পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমান (বিজ্ঞান) পাস হতে হবে। এই পদে পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।️
বয়স: ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন (NTRCA), ৯ম-২০তম গ্রেডের চাকরি, বার কাউন্সিল, বিজেএস পরীক্ষাসহ প্রায় সকল সরকারি-বেসরকারি চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিন Live MCQ™ অ্যাপে।