বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক অনুষ্ঠিত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ।
📊 এক নজরে ফলাফলের তথ্য
✅ মোট উত্তীর্ণ: ১৪,৯৪২ জন
📈 পাশের হার: ৩১%
👥 মোট আবেদনকারী: ৫৩,০৬৯ জন
🪑 শূন্যপদ: ১১,১৫১টি
🗓️ পরীক্ষা অনুষ্ঠিত: ১৮ এপ্রিল ২০২৬
📢 ফল প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ (বুধবার)
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ১৪৬ জন। এ এমসিকিউ পরীক্ষার ফল ২২ এপ্রিল অপরাহ্নে প্রকাশ করা হয়। পদভিত্তিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বরগুলো (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএ’র ওয়েবসাইটে (https://ntrca.gov.bd) প্রকাশ করা হলো।
সম্পূর্ণ ফলাফল দেখুন:
উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে এসএমএস’র মাধ্যমে ফল জানানো হবে। এছাড়া প্রার্থীরা NTRCA-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।
প্রিয় চাকরি প্রার্থীগণ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আজ ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিকাল ৩ টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ১ম ও ২য় ধাপের এই পরীক্ষায় প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
এক নজরে দেখে নিন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন
আজ রাত ১২ টায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মূল প্রশ্নের উপর Live MCQ অ্যাাপে লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান প্রকাশ করা হবে। আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে আপনারা এই সমাধান টি পেয়ে যাবেন।
প্রিয় চাকরিপ্রার্থীগণ, ১ম ও ২য় ধাপের প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার্থীদেরকে সকাল ০৮:৩০ ঘটিকার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোন পরীক্ষার্থী কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রানিক হাতঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ছাড়া অন্য কোন প্রকার ডেবিট কার্ড অথবা অন্য কোন কার্ড বা এ জাতীয় বস্তু সাথে রাখতে পারবেন না। যদি কারো কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিস্কার করা সহ তার বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
[dflip id=”51298″][/dflip]
প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা এর PDF
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, Live MCQ- গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস্- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) তথ্য সমাচার এবং প্রশ্নাবলি সংক্রান্ত Live MCQ গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস্ ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয়—এই দুই ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে একযোগে অনুষ্ঠিত হতে চলেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) তথ্য সমাচার এবং প্রশ্নাবলি পিডিএফ | Live MCQ গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস্ PDF
প্রিয় প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি প্রাথমিকে ১ম ও ২য় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে প্রাথমিকে ১ম ও ২য় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর জন্য তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। উভয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি, ২০২৬ তারিখে।
প্রাথমিকের এই নিয়োগে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের বিস্তারিত দেখুন
ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।
প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রস্তুতির মধ্যে আছেন।
আপনারা জানেন, সম্প্রতি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যথাক্রমে ১০,২১৯টি ও ৪,১৬৬টি পদে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে এটা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ! এ উপলক্ষ্যে Live MCQ নিয়ে এসেছে— Live MCQ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন! এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত, রুটিনভিত্তিক ও চক্রাকার (cyclical) প্রস্তুতি প্রোগ্রাম— যেখানে যেকোনো সময় Join করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সিলেবাস কাভার হবে।
পরীক্ষার আগে বিষয়ভিত্তিক ক্লাস ও PDF আগে সম্পন্ন করুন। ৮৬টি ভিডিয়ো লেকচার + লেকচার PDF নিয়ে সপ্তাহভিত্তিক টার্গেট নির্ধারণ করে নিতে পারেন।
রুটিন অনুযায়ী প্রতিটি লাইভ পরীক্ষায় অংশ নিন। প্রতিটি পরীক্ষা OMR সিস্টেমে— যা আপনাকে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দেবে।
আর্কাইভ প্রশ্ন নিয়মিত অনুশীলন করুন। রিপিট প্রশ্ন কমন পেতে প্রাইমারি সিলেবাসের প্রতিটি বিষয়ে পুনরাবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ।
মডেল টেস্টগুলো কোনোভাবেই মিস করবেন না। ১২টি Model Test আপনার প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেবে।
Weak Areas চিহ্নিত করে পুনরায় প্রস্তুতি নিন। Dynamic Panel & টপিকগুরুর মতো ফিচারে নিয়মিত প্র্যাকটিস করলে দুর্বল বিষয়গুলোতে সহজেই দক্ষতা অর্জন করতে পারবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন পেতে এই ব্লগটি পড়ুন।
➡️ রুটিন পেতে দেখুন— Live MCQ অ্যাপ বা ওয়েবসাইট → PDF Section → রুটিন, সিলেবাস ও কারিকুলাম
👉 আজই Live MCQ অ্যাপে Enroll করুন!
ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।
সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (দ্বিতীয় ধাপ)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪,১৬৬ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার, ১২ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-এর শূন্য পদগুলোর জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে।
🗓️ আবেদনের সময়সীমা
🟢 আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
🔴 আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট
👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।
🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
(খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বর্তমানে ঐ বিজ্ঞপ্তির আবেদনের সময় চলমান রয়েছে।
নিয়োগ নীতিমালা ২০২৫
চলতি বছরের ২৮ আগস্ট ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫”। পরে কিছু সংশোধনের মাধ্যমে ২ নভেম্বর নতুনভাবে প্রকাশিত হয় চূড়ান্ত সংস্করণ।
নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো — ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ সংযোজন করা হয়েছে। ফলে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরাও এবার সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।
নিয়োগ ও পদোন্নতি নীতিমালা
প্রধান শিক্ষক পদে ৮০% পদোন্নতি ও ২০% সরাসরি নিয়োগ।
সহকারী শিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি আবশ্যক।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছর।
পদ শূন্যতার তথ্য
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বর্তমানে সারা দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। বিধিমালা জারি হওয়ায় নভেম্বর মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
দ্বিতীয় ধাপের আবেদন সম্পর্কিত বিস্তারিত
📊 Primary Teacher Job Circular 2025 — সারসংক্ষেপ এক নজরে
প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।
এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।
এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।
প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Primary Teacher Job Circular 2025) অবশেষে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)।
গত ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মোট ১০,২১৯ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
📍 ১০,২১৯ প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ — কোন কোন বিভাগে?
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শূন্য পদে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এই পদগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় স্থায়ী ভিত্তিতে দেওয়া হবে।
🗓️ আবেদনের সময়সীমা
🟢 আবেদন শুরু: ০৮ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
🔴 আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট
👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।
🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
(খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।
এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।
এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।
প্রাথমিক শিক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
🚀 সময় নষ্ট না করে এখনই আবেদন প্রস্তুতি শুরু করুন এবং সফলতার পথে এগিয়ে যান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।গত বুধবার ৬ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি এবং অপারেশন) পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্যটি সম্পর্কে জানা যায়।
উক্ত অফিস আদেশের মাধ্যমে জানানো হয় যে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ২২ মার্চ ২০২৪ তারিখের পরিবর্তে ২৯ মার্চ ২০২৪ তারিখে নির্ধারন করা হয়েছে। নির্ধারিত তারিখে সকাল ১০:০০ ঘটিকায় ঘন্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য এই অফিস আদেশের মধ্যেই নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে।গুচ্ছভিত্তিক এই নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষাগুলোও ধাপে ধাপে নেওয়া হচ্ছে।
প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত ৮ ডিসেম্বর তিন বিভাগের মোট ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন সর্বমোট ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। তার মধ্যে উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থীরা পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।
দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি । ৩ বিভাগের মোট ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৪। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৪৯৭ জন। নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত ধাপের ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে প্রার্থীরা ফলাফল দেখতে পারবেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের মোট ১৮টি জেলার ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন প্রার্থী যারা পরবর্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৫ জানুয়ারি থেকে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে মৌখিক পরীক্ষা শুরু হয়। সংশ্লিষ্ট জেলাগুলোর দায়িত্বপর্যাপ্ত কর্মকর্তাগন সুবিধাজনক সময় নির্ধারন পূর্বক প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেন।
উল্লেখ্য যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এইবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপে নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষাগুলোও আলাদা ভাবে নেওয়া হচ্ছে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম জানায় যে ফেব্রুয়ারিতেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশিত হবে।