Category: Syllabus

  • প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস- Primary Head Teacher Syllabus 2026

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস- Primary Head Teacher Syllabus 2026

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, নতুন শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী এখন থেকে সরাসরি পরীক্ষার মাধ্যমেও প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। তাই সাধারণ প্রার্থীদের জন্য এটি একটি বিশাল সুযোগ। কিন্তু সুযোগকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে প্রথমেই প্রয়োজন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা। 

    তাই আজকের ব্লগে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের সিলেবাস, মানবণ্টন, সম্ভাব্য টপিক এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের আবেদন-যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

    প্রাইমারি প্রধান শিক্ষক পদ পরিচিতি

    প্রাইমারি প্রধান শিক্ষক হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক প্রধান। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার ক্ষেত্রে প্রাইমারি প্রধান শিক্ষক একটি অত্যন্ত দায়িত্বশীল ও সম্মানজনক পদ। একজন প্রাইমারি প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা, শিক্ষকদের নেতৃত্ব প্রদান, পাঠদান তদারকি এবং সরকারি নির্দেশনাবলি বাস্তবায়নের দায়িত্ব পালন করেন।

    জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক ১১তম গ্রেডে (১২,৫০০–৩০,২৩০ টাকা) এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক ১২তম গ্রেডে (১১,৩০০–২৭,৩০০ টাকা) বেতন পেয়ে থাকেন। প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।    

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

    প্রাইমারি প্রধান শিক্ষক সাধারণত দুইভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, পদোন্নতির মাধ্যমে এবং সরাসরি নিয়োগের মাধ্যমে। নিম্নে দুটি প্রক্রিয়া তুলে ধরা হলো:

    পদোন্নতি: সর্বশেষ শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী, প্রধান শিক্ষক পদের ৮০% সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। তবে এ ক্ষেত্রে সহকারী শিক্ষক হিসেবে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা এবং চাকরি স্থায়ীকরণ বাধ্যতামূলক।

    সরাসরি নিয়োগ: প্রধান শিক্ষক পদের ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেখানে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষা থাকবে।

    এছাড়াও আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লেখ্য, শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

    এক নজরে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস ও মানবন্টন

    বাংলাদেশ সরকারেরর নতুন গেজেট অনুযায়ী প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে সর্বমোট নম্বরের ১০০ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা ৯০ নম্বর এবং ভাইভা পরীক্ষা ১০ নম্বর। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন দেওয়া হলো:

    পরীক্ষার ধরণ পরীক্ষার বিষয়নম্বরসর্বনিম্ন পাস নম্বরসময় 
    লিখিত পরীক্ষা বাংলা ২৫ ৫০% ৯০ মিনিট
    ইংরেজি ২৫
    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২০ 
    সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলি) ২০ 
    মোট নম্বর ৯০ 
    মৌখিক পরীক্ষা                               ১০ ৫০% 
    সর্বমোট নম্বর           ১০০ 

    বিষয় ভিত্তিক প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস 

    বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী) বিষয়ের উপরে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাসের বিষয়ভিত্তিক সিলেবাস দেওয়া হলো:  

    বাংলা বিষয়ের সিলেবাস (Bangla Syllabus)

    বাংলা বিষয়ের সিলেবাসটি ব্যাকরণ ও সাহিত্য দুইটি অংশে বিভক্ত। বাংলা বিষয়ের সম্ভাব্য সিলেবাসটি টেবিলের মাধ্যমে দেওয়া হলো:  

    টপিকস সম্ভাব্য নম্বর 
    ধ্বনি ও ধ্বনির পরিবর্তন ১-২ নম্বর 
    বানান১-২ নম্বর
    শব্দ২-৩ নম্বর 
    সমার্থক/প্রতিশব্দ২-৩ নম্বর
    বিপরীত শব্দ১-২ নম্বর
    সমাস১-২ নম্বর
    সন্ধি১-২ নম্বর
    এক কথায় প্রকাশ১-২ নম্বর
    কারক – বিভক্তি  ২-৩ নম্বর 
    বাগধারা ১-২ নম্বর 
    বাংলা ধ্বনি ও বর্ণ ২-৩ নম্বর 
    উপসর্গ, অনুসর্গ ১-২ নম্বর
    বাংলা সাহিত্য  ( প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগের সূচনাকাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, জসীম উদদীন, বঙ্গিমচন্দ্র, শরৎচন্দ্র, কায়কোবাদ, ফররুখ আহমদ, আল মাহমুদ, বাংলা সাহিতের প্রথম, ছদ্মনাম, সংবাদপত্র, মুক্তিযুদ্ধ, ভাষা-আন্দোলন ভিত্তিক সাহিত্য কর্ম।) ৩-৫ নম্বর 

    ইংরেজি বিষয়ের সিলেবাস (English Sullabus)

    ইংরেজি বিষয়ের সম্ভাব্য সিলেবাসটি টেবিলের মাধ্যমে দেওয়া হলো: 

    টপিকস সম্ভাব্য নম্বর 
    Right Form of Verbs ও Subject-Verb Agreement২ নম্বর 
    Preposition১-২ নম্বর
    Article, Gender & Number১-২ নম্বর
    Phrases & Idioms২-৩ নম্বর 
    Sentence & Transformation of Sentence১-২ নম্বর
    Sentence Correction১-২ নম্বর
    Synonym & Antonym২-৩ নম্বর 
    Identification of Parts of Speech১-২ নম্বর
    Translation & Proverb১-২ নম্বর
    English Literature১-২ নম্বর

    গণিত বিষয়ের সিলেবাস 

    সাধারণ গণিতের জন্য সম্ভাব্য সাজেশন দেওয়া হলো:

    টপিকস সম্ভাব্য নম্বর 
    মান নির্ণয় ১-২ নম্বর 
    লাভ-ক্ষতি ১-২ নম্বর 
    সুদ-কষা ১-২ নম্বর 
    কাজ ও সময় ১-২ নম্বর 
    বয়স (পিতা ও পুত্র) ১ নম্বর 
    অনুপাত – সমানুপাত ১-২ নম্বর 
    লসাগু ও গসাগু ১-২ নম্বর 
    বৃত্ত ১ নম্বর 
    ত্রিভুজ ১-২ নম্বর 
    বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ১-২ নম্বর 
    সংখ্যা ও গড় ১-২ নম্বর 
    বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় ও দশমিক ও দশমিকের বর্গমূল নির্ণয় ১-২ নম্বর 

    দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটারের জন্য সম্ভাব্য সাজেশন

    দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ের সম্ভাব্য সিলেবাসটি দেওয়া হলো: 

    সাধারণ বিজ্ঞান কম্পিউটার 
    সৌরজগৎ ও পৃথিবীর ইতিহাসপরিবেশ বিজ্ঞান (বায়ুমন্ডল, ভূমিকম্প, সুনামি ইত্যাদি)নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তি, শক্তির রূপান্তরখাদ্য ও পুষ্টিবিভিন্ন পরিমাপক যন্ত্র ও তার আবিষ্কারকআলোভাইরাস ও ব্যাক্টেরিয়ারসায়ন (অণু ও পরমাণু, রাসায়নিক উপাদান, মৌলিক পদার্থ ইত্যাদি)কোষ, রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, হরমোনআধুনিক পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানবিবিধকম্পিউটারের ইতিহাস (কম্পিউটার ও আধুনিক কম্পিউটারের জনক, কোন কম্পিউটার কত সালে আবিষ্কার হয়)কম্পিউটার অঙ্গ-সংগঠনইনপুট ও আউটপুট ডিভাইসকিবোর্ড, মাউস, OCR, MICRকম্পিউটার ডেটাবেজ ও প্রসেসরকম্পিউটার নেটওয়ার্কিং (ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম)কম্পিউটার মেমরি নিরাপত্তা ও ফায়ারওয়ালAbbreviation

    সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী) সিলেবাস

    সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তজার্তিক উভয় বিষয় মিলেই প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান অংশের বিস্তারিত সিলেবাস  দেওয়া হলো:

    টপিকসসম্ভাব্য নম্বর
    বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি১-২ নম্বর
    বাংলাদেশের খনিজ সম্পদ১ নম্বর
    বাংলাদেশের স্থল ও সমুদ্র বন্দর১ নম্বর
    বাংলাদেশ ও জাতিসংঘ১ নম্বর
    বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ১ নম্বর
    জুলাই বিপ্লব, ড. মোহাম্মদ ইউনুস, জুলাই সনদ১-২ নম্বর
    বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা১-২ নম্বর
    যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন, মুক্তিযুদ্ধ১-২ নম্বর
    বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনার অবস্থান ও প্রতিষ্ঠা১-২ নম্বর
    আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর১ নম্বর
    মুদ্রা, রাজধানী, সংসদ, দেশ পরিচিতি১-২ নম্বর
    বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস১ নম্বর
    খেলাধুলা ও জাতীয় অর্জন১-২ নম্বর
    জনসংখ্যা ও অর্থনীতি১-২ নম্বর
    সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলি২-৩ নম্বর

    FAQ – বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তরসমূহ নিম্নে দেওয়া হলো:

    ১। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কত নম্বরের হয়ে থাকে? 

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সর্বমোট ১০০ নম্বরের হয়ে থাকে। এর মধ্যে লিখিত পরীক্ষা ৯০ নম্বর এবং ভাইভা ১০ নম্বর।

    ২। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসে কোন কোন বিষয় থাকে?  

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকে।

    ৩। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস নম্বর কত? 

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পাস নম্বর ৫০%। লিখিত ও ভাইভা—উভয় পরীক্ষাতেই পৃথকভাবে ৫০% নম্বর অর্জন করতে হবে।

    উপসংহার

    আশা করি, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

    এবার প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করতে আজই Live MCQ™ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ কোর্সে এনরোল করুন। কোর্সের বিস্তারিত তথ্য জানতে এবং এনরোল করতে নিচের ENROLL NOW বাটনে ক্লিক করুন।

    প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির একটি সম্মানজনক সরকারি পদ। নিজ এলাকায় চাকরি করার সুযোগ থাকায় এই পদটি চাকরিপ্রার্থীদের কাছে আরও আকর্ষণীয়। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF | Primary Teacher Exam Syllabus PDF

    প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF | Primary Teacher Exam Syllabus PDF

    প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। এখানে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টনে দেখতে পারবেন এবং সিলেবাসের PDF ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একদম শুরুতেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ সিলেবাস ও মানবন্টন PDF-এর সঙ্গে আরও কিছু দিকনির্দেশনা নিয়ে থাকছে আজকের আয়োজন। 

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) প্রণীত নতুন সিলেবাস অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত (MCQ) পরীক্ষায় ৯০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার ৯০ নম্বর ৪টি বিষয়ভিত্তিক অংশে বিভক্ত থাকে।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন

    লিখিত পরীক্ষা (মোট ৯০ নম্বর)

    • বাংলা: ২৫ নম্বর
    • ইংরেজি: ২৫ নম্বর
    • গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ নম্বর
    • সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি): ২০ নম্বর

    মৌখিক পরীক্ষা: ১০ নম্বর

    সর্বমোট: ১০০ নম্বর

    • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন
    • লিখিত পরীক্ষার সময়: ৯০ মিনিট
    • উভয় পরীক্ষার জন্য সর্বনিম্ন পাস নম্বর ৫০%
    • নেগেটিভ মার্কিং .৫০ নম্বর (অবশ্য সাম্প্রতিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় .২৫ ধরা হয়েছে) 

    নতুন বিধিমালার গুরুত্বপূর্ণ পরিবর্তন

    নতুন বিধিমালা অনুযায়ী, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।

    কোটা বিষয়ক যেসব পরিবর্তন এসেছে:

    সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা, যারমধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং ৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে;

    এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৫% পদ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে;

    ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা থাকবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লগো এবং ছবিতে লিখা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান

    প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF ডাউনলোড করুন : Download Primary Teacher Exam Syllabus PDF

    নিচের ডাউনলোড বাটন থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসের PDF ডাউনলোড করুন।

    বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন:

    প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের বাংলা অংশে ২৫ নম্বরের বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন আলোচনা করা হল।

    বিষয়টপিক
    বাংলা ব্যাকরণ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, বর্ণ, ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার, শব্দ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, কারক-বিভক্তি, সমাস, পদ প্রকরণ, কাল, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, বানান ও বাক্য শুদ্ধিকরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও বাগবিধি, প্রবাদ প্রবচন
    বাংলা সাহিত্যপ্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম, আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম (বিশেষত – রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, পঞ্চপান্ডব, জসীমউদ্দীন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক প্রমুখ), সাহিত্য বিষয়ক পত্রিকা ও সাময়িকী, ছদ্মনাম ও উপাধি, মুক্তিযুদ্ধ ও ভাষা-আন্দোলন বিষয়ক সাহিত্য

    ইংরেজি বিষয়ের সিলেবাস ও মানবন্টন

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ইংরেজি অংশের ২৫ নম্বরের English Grammar ও English Literature বিষয়ক প্রশ্ন থাকবে। ইংরেজি অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবণ্টন আলোচনা করা হল–

    বিষয়টপিক
    GrammarParts of speech Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction and Interjection; Number; Article; Fill in the Blanks and Appropriate Preposition; Right form of Verb; Tense; Degree; Sentence; Voice; Narration; Error Detection & Correction; Vocabulary (Spelling; Meaning, Identification of Parts of Speech, Synonyms; Antonyms); Phrase; Idioms, Translation; Terminology, Transformation of sentences; One Word Substitution; Proverbs
    LiteratureLiterary Periods, Main Writers of the Renaissance, Neoclassical, Romantic, Victorian, and Modern Periods, Important Literary Terms

    ‘গণিত ও দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ের সিলেবাস ও মানবন্টন

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গণিত অংশের ২০ নম্বরের মধ্যে পাটিগণিতে (১০-১১ নম্বর), বীজগণিতে (৩-৪ নম্বর), এবং জ্যামিতিতে (৫-৬ নম্বর) থাকে। গণিত অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন নিম্নে আলোচনা করা হল –

    বিষয়টপিক
    পাটিগণিত (১০-১১ নম্বর)বাস্তব সংখ্যা (গড়, ভগ্নাংশ, দশমিক ইত্যাদি) সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, সময়-দূরত্ব-গতিবেগ, অনুপাত ও সমানুপাত, ধারা, বয়স সংক্রান্ত ইত্যাদি
    বীজগণিত (৩-৪ নম্বর)উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, ল.সা.গু ও গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বীজগাণিতিক রাশিমালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, সরল সমীকরণ, সরল সহ-সমীকরণ ও অসমতা
    জ্যামিতি(৫-৬ নম্বর)পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।
    দৈনন্দিন বিজ্ঞানসাধারণ বিজ্ঞান
    সৌরজগৎ ও পৃথিবীর ইতিহাস, পরিবেশ বিজ্ঞান ( বায়ুমন্ডল, ভূমিকম্প, সুনামি ইত্যাদি), নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তি, শক্তির রূপান্তর, খাদ্য ও পুষ্টি, বিভিন্ন পরিমাপক যন্ত্র ও তার আবিষ্কারক, আলো, ভাইরাস ও ব্যাকটেরিয়া, রসায়ন (অণু ও পরমাণু, রাসায়নিক উপাদান, মৌলিক পদার্থ ইত্যাদি), কোষ, রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, হরমোন, আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স ও দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিবিধকম্পিউটার
    কম্পিউটারের ইতিহাস(কম্পিউটার ও আধুনিক কম্পিউটারের জনক, কোন কম্পিউটার কত সালে আবিষ্কার হয়), কম্পিউটার অঙ্গ-সংগঠন, ইনপুট ও আউটপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, OCR, MICR, কম্পিউটার ডেটাবেজ ও প্রসেসর, কম্পিউটার নেটওয়ার্কিং (ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম), কম্পিউটার মেমরি, নিরাপত্তা ও ফায়ারওয়াল, Abbreviation, বিবিধ

    সাধারণ জ্ঞান অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সাধারণ জ্ঞান অংশের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে মোট ২০ নম্বর থাকে।

    বিষয়টপিক
    বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ-নদী, জলবায়ু, পরিবেশ, সভ্যতা সংস্কৃতি, জনপদ, ঐতিহ্য ও বিভিন্ন স্থাপনা, ইতিহাস (প্রাচীন থেকে ১৯৪৭ সাল), ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সামাজিক ও অন্যান্য সমস্যা, জনমিতিক পরিচয় ও জনসংখ্যা, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় দিবস, খেলাধুলা, জাতীয় অর্জন, পুরস্কার ও সাম্প্রতিক বিষয়াবলি।
    আন্তর্জাতিক বিষয়াবলীবিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা, আনুষাঙ্গিক তথ্য), উপনাম, সাগর-মহাসাগর, নদ-নদী, সীমারেখা, প্রণালী, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত ইস্যু ও সংস্থা, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, নিরাপত্তা বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি; পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, MDG ও SDG, আন্তর্জাতিক রাজনীতি, খেলাধুলা ও আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি।