Tag: প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

  • আগামী সপ্তাহেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল

    আগামী সপ্তাহেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল

    সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের প্রয়োজনীয় সকল কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র। আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো সংবাদ প্রকাশ করে। যেখানে ঐ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘দ্বিতীয় ধাপের ফল প্রকাশের জন্য আমাদের কাজ চলছে। ফল প্রকাশের সব কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছি না। তবে আগামী ১০ দিনের মধ্যে ফল হবে, এটা বলা যায়।’

    এই বার্তার সাথে তিনি আরও জানান, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহযোগিতায় ফল প্রস্তুতের কাজ চলছে। বুয়েট কাজ শেষ করার পর আমাদের জানালে অধিদপ্তরে বৈঠক হবে। সেই বৈঠকের পর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে ফল অবশ্যই এ মাসে হবে। এমনকি আগামী বুধ বা বৃহস্পতিবারও ফল প্রকাশ করা হতে পারে।”

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রোজ শুক্রবার রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩ বিভাগের মোট ২২ টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ২০২৪ | PDF Download

    প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ২০২৪ | PDF Download

    গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩টি বিভাগের মোট ২২ টি জেলায় একত্রে অনুষ্ঠিত হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ২য় ধাপের পরীক্ষা। 

    সকল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় ভালো করার জন্য এই পরীক্ষার প্রশ্নের ধরনগুলো বুঝা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান গুলো জানা একজন চাকরি প্রার্থীর জন্য খুব জরুরি। যা আপনাকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতেও ভালো করতে সহযোগিতা করবে। এছাড়া যারা এখনও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সঠিক উত্তর জানা খুবই গুরুত্বপুর্ণ। 

    তাই আপনাদের সাথে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান টি PDF আকারে এখানে শেয়ার করা হল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্নের  ব্যাখ্যা সহ সমাধান টি PDF আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

    ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বার কাউন্সিল, স্পেশাল বিসিএস-সহ ৯ম থেকে ২০তম গ্রেডের সকল চাকরি প্রস্তুতি নিতে Live MCQ APP ইন্সটল করুন এবং চাকরি প্রস্তুতি সংক্রান্ত সকল আপডেট পেতে Live MCQ ফেসবুক পেইজ লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন।