৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা । পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

Written by

in

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যে, ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা, পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। আপনারা ইতোমধ্যে জানেন যে, আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাটি ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে প্রবেশ ও উপস্থিতি সংক্রান্ত নির্দেশনা

  • সকল প্রার্থীকে সকাল ৯:৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে।
  • সকাল ৯:৩০ এর পর পরীক্ষার হলে প্রবেশের সকল গেট বন্ধ হয়ে যাবে।
  • প্রার্থীর আসন ও কক্ষ চিহ্নিতকরণ দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নির্ধারিত হবে। তাই প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

নিষিদ্ধ সামগ্রী

পরীক্ষার হলে নিম্নোক্ত জিনিস আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ:

  • বই-পুস্তক
  • সকল ধরনের ঘড়ি
  • মোবাইল ফোন
  • সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর
  • ইলেকট্রনিক ডিভাইস
  • ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস
  • গহনা, ব্রেসলেট, ব্যাগ ইত্যাদি

প্রবেশপত্র যাচাইয়ের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা । পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

[dflip id=”26586″][/dflip]

অন্যান্য শর্তাবলী

  • কানে কোনো প্রকার আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্র ও কমিশনের পূর্বানুমতি নিতে হবে।
  • নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতের সকল নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর অধীনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

পরীক্ষার দিন প্রার্থীদের কাছে এসএমএস পাঠানো হবে যাতে নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *