Category: Notice

  • ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশিত – Ministry of Land Job Exam Result

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশিত – Ministry of Land Job Exam Result

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ১২ এপ্রিল ২০২৬ তারিখে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ ফলাফল প্রকাশ করেছে। নোটিশ অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের ৭ টি ক্যাটাগরির ৩৪টি শূন্য পদের জন্য ১,৬৫৯ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যারা ভূমি মন্ত্রণালয়ের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন- ভূমি মন্ত্রণালয়ের প্রকাশিত হওয়া নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

    সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। সরকারি চাকরির আরও ফলাফল প্রকাশ নোটিশ দেখতে চাইলে, ৪৭তম বিসিএস লিখিত ফলাফল প্রকাশ দেখে নিতে পারেন।  

    এক নজরে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল

    ভূমি মন্ত্রণালয়ের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীর সংখ্যা নিম্নে দেওয়া হলো। 

    পদের নামগ্রেডউত্তীর্ণ প্রার্থী সংখ্যা
    হিসাবরক্ষকগ্রেড-১২৫০ জন
    সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরগ্রেড-১৩৪৫৭ জন
    কম্পিউটার অপারেটরগ্রেড-১৩৫১ জন
    অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকগ্রেড-১৬৩৬৩ জন
    ক্যাশ সরকারগ্রেড-১৭৫০ জন
    ফটোকপি অপারেটরগ্রেড-১৮৫৪ জন
    অফিস সহায়কগ্রেড-২০৬৩৪ জন

    সকল পদের উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিজ্ঞপ্তিতে ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে।

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল পিডিএফ ডাউনলোড

    নিয়োগ পরীক্ষার ফলাফল পিডিএফটি খুব সহজেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। অনলাইনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল পিডিএফটি দেখতে এবং ডাউনলোড করতে নিচের পিডিএফ ডাউনলোড বাটনে ক্লিক করুন

    বিশেষ দ্রষ্টব্য: নোটিশ অনুসারে, টেলিটকের এসএমএস সেবার মাধ্যমেও ফলাফল জানানো হবে।

    পরীক্ষার পরবর্তী ধাপ

    প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হলো লিখিত পরীক্ষা। নোটিশ অনুযায়ী, লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    এই মুহূর্তে উত্তীর্ণ প্রার্থীদের করণীয়:

    • নিয়মিত www.minland.gov.bd ওয়েবসাইট চেক করুন
    • টেলিটক নম্বরে এসএমএস নোটিফিকেশন চালু রাখুন
    • লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন
    • সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন

    উপসংহার

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ পেরিয়ে আসা মানে এখনও অনেকটা পথ বাকি। তাই প্রিলিমিনারির সাফল্যে থেমে না থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিন। সরকারি চাকরির স্বপ্ন পূরণের এই যাত্রায় আপনার পরবর্তী ধাপের জন্য রইল আন্তরিক শুভকামনা।

    লিখিত পরীক্ষার প্রস্তুতিকে গুছিয়ে নিতে এবং শক্তিশালী করতে Live Written™ অ্যাপটি ডাউনলোড করুন। নিয়মিত লাইভ ক্লাস, লিখিত পরীক্ষা এবং ৩৬ ঘন্টার খাতা মূল্যয়নের মাধ্যমে লিখিত প্রস্তুতি নিশ্চিত করুন।    

  • ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার আসনবিন্যাস

    ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার আসনবিন্যাস

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার সাধারণ লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে।

    ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার আসনবিন্যাস

    সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন দেখুন

  • সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ [দ্বিতীয় ধাপ] | পদ সংখ্যা ৪,১৬৬

    সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ [দ্বিতীয় ধাপ] | পদ সংখ্যা ৪,১৬৬

    সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (দ্বিতীয় ধাপ)

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪,১৬৬ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার, ১২ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

    দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-এর শূন্য পদগুলোর জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে।

    🗓️ আবেদনের সময়সীমা

    • 🟢 আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
    • 🔴 আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট

    👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।

    🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা

    • (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
    • (খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

    💻 কিভাবে আবেদন করবেন?

    আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন।

    • ফরম পূরণের পর Draft Applicant’s Copy (Unpaid) প্রিন্ট করে তথ্য যাচাই করুন।
    • সব ঠিক থাকলে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১১২ টাকা ফি ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করুন।
    • ফি পরিশোধের পর SMS-এ প্রাপ্ত Password ব্যবহার করে Final Applicant’s Copy ডাউনলোড করুন।
    • চূড়ান্ত আবেদন ফরম রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।

    ⚠️ সাবমিটের পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না, তাই সাবমিশনের আগে যাচাই করুন।

    📋 প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদনের শর্তাবলী

    • নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে।
    • সব নিয়োগ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী সম্পন্ন হবে।
    • বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার ঠিকানার যে কোনো একটি বেছে নিতে পারবেন।
    • ভুল বা অসম্পূর্ণ তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
    • ধূমপায়ী বা মাদকাসক্ত প্রার্থীদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    📑 জমা দিতে হবে যেসব কাগজপত্র

    • অনলাইন আবেদনপত্রের কপি ও ২টি পাসপোর্ট সাইজ ছবি
    • সব শিক্ষাগত যোগ্যতার সনদ
    • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন
    • নাগরিকত্ব সনদ
    • প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ

    প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি

    এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বর্তমানে ঐ বিজ্ঞপ্তির আবেদনের সময় চলমান রয়েছে।

    নিয়োগ নীতিমালা ২০২৫

    চলতি বছরের ২৮ আগস্ট ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫”। পরে কিছু সংশোধনের মাধ্যমে ২ নভেম্বর নতুনভাবে প্রকাশিত হয় চূড়ান্ত সংস্করণ।

    নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো — ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ সংযোজন করা হয়েছে। ফলে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরাও এবার সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।

    নিয়োগ ও পদোন্নতি নীতিমালা

    • প্রধান শিক্ষক পদে ৮০% পদোন্নতি ও ২০% সরাসরি নিয়োগ।
    • সহকারী শিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি আবশ্যক।
    • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
    • প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছর।

    পদ শূন্যতার তথ্য

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বর্তমানে সারা দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। বিধিমালা জারি হওয়ায় নভেম্বর মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

    দ্বিতীয় ধাপের আবেদন সম্পর্কিত বিস্তারিত

    📊 Primary Teacher Job Circular 2025 — সারসংক্ষেপ এক নজরে

    📅 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১২ নভেম্বর, ২০২৫
    📌 পদের নামসহকারী শিক্ষক
    👥 মোট পদ৪,১৬৬ জন
    💰 বেতনস্কেলগ্রেড-১৩ (৳১১,০০০-২৬,৫৯০)
    🗓️ আবেদন শুরু১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টা
    ⏰ আবেদন শেষ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট
    🌐 আবেদন লিংকdpe.teletalk.com.bd
    📍 বিভাগসমূহ [২য় ধাপে]ঢাকা ও চট্টগ্রাম বিভাগ
    🏢 নিয়োগকারী প্রতিষ্ঠানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)

    ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা এখন নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

    👉 বিস্তারিত বিজ্ঞপ্তির PDF লিংক নিচে দেওয়া হলো:

    📄 দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (PDF)

    📘 কিভাবে প্রস্তুতি নেবেন?

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন বিস্তারিত লিংক থেকে দেখুন।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করুন Live MCQ অ্যাপে!

    প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।

    এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।

    এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।

    📲 প্রস্তুতি শুরু করতে এখনই Enroll করুন!

  • ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    প্রিয় বিসিএস পরীক্ষার্থীগণ, ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা প্রকাশ করেছে পিএসসি। নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তি অনুসারে, ৪৯তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখ্য নির্দেশনা অনুসারে BPSC Form-3 বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত ফরম ডাউনলোড করতে হবে। এবং পরবর্তীতে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তি দেখুন।

    আরও দেখুন: ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি । 49th BCS Viva Exam Date

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা দেখুন

  • রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ

    রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার কর্তৃক রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, পূর্বে যেই প্রার্থীরা কোনো ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা ভবিষ্যতে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হতে পারবেন না।

    রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট

  • ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিসিএস (বিশেষ) এ বিএমডিসি সনদ না থাকায় স্থগিতকৃত প্রার্থীদের ও মুক্তিযোদ্ধা সংক্রান্ত সনদে জটিলতার কারণে স্থগিতকৃত প্রার্থীসহ মোট ৬৭ জন প্রার্থীকে সহকারী সার্জন/সহকারী ডেন্টাল সার্জন পদে কমিশন সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। 

    উল্লেখ্য যে, যারা বিএমডিসি মূল সনদের কপি জমা দেননি বা googleform পূরণ করেননি তাদের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হবে বলেও জানানো হয়।

    ৪৮তম বিসিএস স্থগিতকৃত প্রার্থীদের মনোনয়ন প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫: স্থগিত প্রার্থীদের সনদ দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫: স্থগিত প্রার্থীদের সনদ দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চিকিৎসকবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ স্থগিত প্রার্থীদের সনদ দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ১১ ও ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসি’র সনদ/মুক্তিযোদ্ধা সনদ দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে https://forms.gle/bneGrkeCets3DLn97 এই গুগোল ফরমটি আবশ্যিকভাবে পূরণ করার নির্দেশনা দেয়া হয়েছে। 

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫: স্থগিত প্রার্থীদের সনদ দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা

    ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা প্রকাশিত হয়েছে। পিএসসির নির্দেশনা অনুসারে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর MCQ Type লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকার মোট ১৮৪টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত আরোও ১৩টি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি।

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে পারে বলেও জানায় কর্তৃপক্ষ।

  • ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১০ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠেয় MCQ Type লিখিত পরীক্ষার প্রবেশপত্র আজ অর্থাৎ ৫ অক্টোবর, ২০২৫ তারিখ হতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে। শেষ সময়ে প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে সার্ভারজনিত নানান সমস্যা হতে পারে। তাই আমাদের পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করে নিন। 

    ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত

    ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি

    বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরবর্তী MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া ১ অক্টোবর বিকাল ৫ টা থেকে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত চলমান থাকবে। তালিকাভুক্ত যে প্রার্থীগণের ৬ মাসের শিক্ষানবিশ-কাল ইতোমধ্যে পূর্ণ হয়েছে বা ফরম পূরণের নির্ধারিত সময়সীমার মধ্যে তা পূর্ণ হবে সেসকল যোগ্য প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে পারবেন।

    আবেদন লিঙ্ক: bar.teletalk.com.bd

    বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি