Category: Notice

  • খাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    খাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা জেনে খুশি হবেন যে খাদ্য মন্ত্রনালয়ের অধীনে থাকা খাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার সময়সূচ, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলি প্রকাশিত হয়েছে। আজ ২৯ মে ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১১ জুন ২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় খাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

    এক নজরে খাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    খাদ্য অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষা সম্পর্কিত পিএসসি কর্তৃক প্রদানকৃত জরুরি নির্দেশাবলি:

    ১. লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের নতুন করে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীগণ স্বস্ব প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

    ২. প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

    ৩. পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে পরীক্ষার্থীকে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।

    ৪. প্রার্থীদেরকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে অথবা কোনোরূপ কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

    ৫. হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং নামের পাশে তার ছবি ও প্রবেশপত্রের/অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল না থাকলে উক্ত প্রার্থীকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ৬. ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্রে বই–পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস, গহনা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ব্যাংক কার্ড আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ কানের উপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ৭. পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।

    ৮. প্রার্থীদের বাংলা–৫০, ইংরেজি–৫০, সাধারণ জ্ঞান–৪০ ও নন–টেকনিক্যাল (গণিত ও মানসিক দক্ষতা)-৬০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ৪ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হবে।

    ৯. পরীক্ষা কক্ষে প্রার্থীদেরকে একই সাথে ০৪ টি বিষয়ের জন্য ০৪ টি উত্তরপত্র প্রদান করা হবে। প্রার্থীগণকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও নন–টেকনিক্যাল (গণিত ও মানসিক দক্ষতা) বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে।

    ১০. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের ০৬.০৬.২০২৪ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) শ্রুতিলেখকের জন্য কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট–১ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনান্তে কর্ম কমিশন হতে শ্রুতিলেখক প্রদান করা হবে।

    ১১. কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

    ১২. বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস ২০২৪

    নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস ২০২৪

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াফারি অধদপ্তরের মিডওয়াইফ পদের বাছাই পরীক্ষার তারিখ, ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ ২৮ মে ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি এবং আসন বিন্যাস টি প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ জুন ২০২৪ তারিখে দুপুর ৩:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যপী এই মিডওউয়াইফ পদের প্রিলিমিনারি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সর্বমোট ৫ হাজার ২৮৩ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। ঢাকা জেলার অন্তর্গত ৫ টি কেন্দ্রে এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

    নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদের এমসিকিউ টাইপ বাছাই পরীক্ষার তারিখ, আসন বিন্যাস এবং পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী নিম্নরূপ

  • ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস লিখিত পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও এডমিট কার্ড

    ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস লিখিত পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও এডমিট কার্ড

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ২৭ মে ২০২৪ তারিখে ডাক বিভাগের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও পরীক্ষার বিবরণ প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৭মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস / সমমান পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৬০৬ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ৭ জুন ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০:০০ টা হইতে বেলা ১১:৩০ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল ঢাকা-১০০০ ঠিকানার পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    এই লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণইতে ১৫ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ নম্বর সহ সর্বমোট ৭০ নম্বর থাকবে এবং প্রশ্নর ধরন হবে লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধরনের যেখানে সর্বনিম্ন পাশ নম্বর ধরা হয়েছে ৫০ শতাংশ।

    ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস লিখিত পরীক্ষার এডমিট কার্ড:

    ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস প্রিলিমিনারি / বাছাই পরীক্ষায় ব্যাবহৃত এডমিট কার্ড টি এই লিখিত পরীক্ষার প্রবেশ পত্র হিসেবে বিবেচিত হবে। এবং বাছাই পর্বের পরীক্ষায় প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশাবলী এই লিখিত পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

    এক নজরে ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদের লিখিত পরীক্ষা সময়সূচি ও আসন বিন্যাস দেখে নিন

    উল্লেখ্য যে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত। গত ১৭মে ২০২৪ তারিখে এই পদের এমসিকিউ টাইপ প্রিলিমিনারি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং এর ঠিক পর দিন গত ১৮ মে ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোষ্ট অফিসেস এর প্রিলিমিনারি বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যেখানে সর্বমোট ১৬০৬ জন প্রার্থী উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

  • সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রর তালিকা প্রকাশ

    সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রর তালিকা প্রকাশ

    সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৪ মে ২০২৪ তারিখে সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যাপী ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ইংরেজিতে ২৫, বাংলায় ২৫, সাধারণ গণিতে ২০, সাধারণ জ্ঞানে ২০ এবং বেসিক কম্পিউটার স্কিলে ২০ নম্বর রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৫৪ টি কেন্দ্রে এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষায় মোট শূন্য পদের সংখ্যা ২৪১৬ টি। ৫৪ টি কেন্দ্র তালিকা ও রোল নম্বর নিম্নে প্রকাশ করা হল।

    এর আগে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ২০২১ সাল ভিত্তিক এই সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবং পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২৪ তারিখে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির Job ID 10183 এবং সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা স্থগিত

    বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা স্থগিত

    বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত করা হয়। এর আগে ১৭ মে ২০২৪ তারিখে বেলা তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত রাজধানী ঢাকার ছয়টি কেন্দ্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার পরবর্তী তারিখ প্রার্থীদের SMS এবং সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.esc.gov.bd পরিবর্তিত পরীক্ষার তারিখ টি প্রকাশ করা হবে।

    উল্লেখ্য যে গত ১৬ জুন ২০২৩ তারিখে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ২৮ মার্চ ২০২৪ তারিখে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় যেখানে ৪৬৮ টি শূন্য পদের বিপরীতে সর্বমোট ১৯ হাজার ৫ শত ৬২ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

  • ১৭তম বিজেএস পরীক্ষার সিট প্লান | 17th BJS Seat Plan

    ১৭তম বিজেএস পরীক্ষার সিট প্লান | 17th BJS Seat Plan

    ১৭তম বিজেএস পরীক্ষার সিট প্লান সংক্রান্ত পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৭তম সহকারী জজ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই ধারাবাহিকতায় আজ ১৭তম বিজেএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়। উল্লেখ্য যে ১৭তম বিজেএস পরীক্ষায় সহকারী জজ পদে মোট শূন্য পদের সংখ্যা ১০০ টি যার আবেদন ৩মার্চ ২০২৪ এ শুরু হয়ে ৩১মার্চ ২০২৪ তারিখে শেষ হয়।

    ১৭তম বিজেএস পরীক্ষা ৪ মে ২০২৪ তারিখে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।

    এক নজরে ১৭তম বিজেএস পরীক্ষার সিট প্লান দেখুন

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়য়ের একটি বিজ্ঞপ্তিতে আগামী ৯ জুন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা নির্ধারন করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৯ জুন শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে প্রার্থীর রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট তারিখে তার ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল জেলার মৌখিক পরীক্ষা সর্বশেষ তারিখের পূর্বে শেষ হবে সে সকল জেলার ফলাফল দ্রুত প্রেরণ করতে হবে। প্রতিদিন গড়ে ৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে।

    এর পূর্বে গত ২৯ মার্চ ২০২৪ তারিখে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। এবং গত ২১ এপ্রিল ২০২৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রাকশিত হয়। যেখান থেকে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রার্থী কে যেসব কাগজপত্র জমা দিতে হবে:

    অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / পৌরসভা / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পোষ্য সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

    উপরে উল্লেখিত কাগজপত্রগুলো আগামী ৬মে ২০২৪ এর মধ্যে ন্যূনতম ৯ম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিক ভাবে জমা দিতে হবে এবং প্রাপ্তি স্বীকার গ্রহণ করতে হবে। উল্লেখ্য যে আগামী ৬মে ২০২৪ এর মধ্যে প্রার্থী উল্লেখিত কাগজপত্র জমাদানে ব্যার্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না।

    এক নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি 

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ - ২০২৪ - 4
    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ - ২০২৪ - 4
    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ - ২০২৪ - 4
    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ - ২০২৪ - 4
    ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে Live MCQ App টিই ইন্সটল করুন
  • ৪৬তম বিসিএস সিট প্লান ২০২৪ | 46th BCS Seat Plan 2024

    ৪৬তম বিসিএস সিট প্লান ২০২৪ | 46th BCS Seat Plan 2024

    ৪৬তম বিসিএস সিট প্লান সংক্রান্ত পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আগামী ২৬ মার্চ সারাদেশে একযোগে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪৬তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন চাকরী প্রার্থী আবেদন করেছেন।

    পূর্বে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় ৪৬তম বিসিএস প্রিমিনিনারী পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়ে ৯ মার্চ এর পরিবর্তে ২৬ মার্চ নির্ধারন করা হয়।

    উল্লেখ্য যে ৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।

    ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ৮ টি বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ২১৫ টি। ৪৬তম বিসিএস সিট প্লান / আসন বিন্যাস দেখে জেনে নিন আপনার সিট কোন পরীক্ষা কেন্দ্রে রয়েছে। ৪৬তম বিসিএস শেষ সময়ের প্রস্তুতি নিতে বেশি বেশি মডেল টেস্ট / মক টেস্ট পরীক্ষা দিন। এবং অবশ্যই নির্ধারিত সময়ের পুর্বে ৯:৩০ এর পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করুন।

    অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যা সহ ৪৬তম বিসিএস প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    এক নজরে ৪৬তম বিসিএস সিট প্লান | 46th bcs seat plan 2024

    এছাড়া এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র রেজিস্ট্রেশন নং দিয়ে দেখে নিতে পারেন পরীক্ষা কেন্দ্র, রুম নং, সিট নং সহ বিস্তারিত।

    আরও পড়ুনঃ ৪৬তম বিসিএস এর জন্য স্পেশাল সাম্প্রতিক সমাচার PDF ডাউনলোড করুন।

    আরও পড়ুনঃ বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন।

    আরও পড়ুনঃ ৪৫তম বিসিএস প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন।

    আরও পড়ুনঃ ৪৪ তম বিসিএস প্রশ্নপত্র সমাধান PDF ডাউনলোড করুন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।