Category: Notice

  • সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত ২০২৪

    সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত ২০২৪

    প্রিয় সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদপ্রার্থীগন আপনাদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিতব্য সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয় টি নিশ্চিত করে সংস্থাটি।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রার্থিদের মোবাইলে ক্ষুদে বার্তা (SMS) এর মাধ্যমে নতুন এই সময়সূচি টি জানানো হবে বলে উক্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিন

    সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত

    উল্লেখ্য যে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদ টি সরকারি বেতন স্কেল ৯ম গ্রেডের অন্তর্ভুক্ত। এর আগে গত ২৭ আগস্ট ২০২৪ তারিখে সাধারণ বীমা কর্পোরেশনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঘোষণা করেছিল সংস্থাটি। এই বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র তালিকা এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য জানানো হয়েছিল।

  • ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী মনোনয়ন ২০২৪

    ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী মনোনয়ন ২০২৪

    প্রিয় ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদপ্রার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ীর অধীন বন অধিদপ্তরের ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদের সংরক্ষিত প্যানেল / অপেক্ষমাণ মেধা তালিকা হতে নিম্ন বর্ণিত রেজিট্রেশন নম্বরধারী ২৫ জন প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আজ ২৯ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

    মনোনীত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর: ০০০০৭০, ৩০০১৭৭, ৩০০০২৪, ০০০৮৫২, ০০১০৪৯, ০০১০৫২, ০০০৭১৯, ০০১৪৬১, ০০১৩২২, ০০১০৯৩, ৮০০০০৪, ০০০১০৫, ৩০০১৯৮, ০০০৫১৫, ০০০৫১৬, ০০১০১৩, ২০০১৪৫, ০০০৬২৪, ০০০৬৭৯, ০০০৯৮৩, ২০০০১৩, ০০১২৩৯, ৮০০০৯৬, ৩০০২৬০, ০০১০৪০ = ২৫ জন।

    ফরেস্ট রেঞ্জার / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদে অপেক্ষমাণ তালিকা থেকে মনোনয়নের নোটিশ

    ফরেস্ট রেঞ্জার : ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী মনোনয়ন

    নতুন করে মনীনিত প্রার্থীদের জন্য করনীয়:

    ০১। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সকল সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করেছে যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীকে সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

    ০২। সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোন যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

    ০৩। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষনা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।

    ০৪। প্রকাশিত ফলাফলে কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করে।

  • বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৬ পদের লিখিত পরীক্ষা স্থগিত

    বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৬ পদের লিখিত পরীক্ষা স্থগিত

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৯ জুলাই অনুষ্টিতব্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৬ পদের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। একই দিনে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও হিসাব রক্ষক এবং বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিতব্য সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষক কর্মকর্তা, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা ও উপসহকারী প্রৌকশলী পদের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

    এক নজরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৬ পদের লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি

    বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৬ পদের লিখিত পরীক্ষা স্থগিত

    উল্লেখ্য যে উক্ত ৬ টি পদের লিখিত পরীক্ষার পরবর্তী সময়সূচি পরবর্তীতে এসএমএস এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

  • আগামী তারিখ না ঘোষণা পর্যন্ত ১৭তম বিজেএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা

    আগামী তারিখ না ঘোষণা পর্যন্ত ১৭তম বিজেএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা

    দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ২০ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ১৭তম বিজেএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। আজ ১৭ জুলাই ২০২৪ তারিখে উক্ত পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় আগামী ২০ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া বিজেএস পরীক্ষাটি পরবর্তী তারিখে ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

    আরও দেখুনঃ ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান

    এক নজরে ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    উল্লেখ্য যে গত ১০ জুন ২০২৪ তারিখে ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। উল্লেখিত সময়সূচি অনুযায়ী আমাগী ২০ জুলাই তারিখে দুপুর ২ টা ৩০ মিনিট থেকে বিকাল ৫ টা ৩০ মিন্ট পর্যন্ত ১৭তম বিজেএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১০০ টি শূন্য পদের বিপরীতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) পরীক্ষার সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। পরবর্তীতে ৪ মে ২০২৪ তারিখে ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এই ৩ টি কেন্দ্রে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৭ হাজার ৩১০ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। এর ঠিক পরদিন ৫ মে ২০২৪ তারিখে ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট ৬০৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

  • সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    প্রিয় চাকরি প্রার্থীগণ সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমি পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস এবং প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মানবন্টন প্রকাশ করা হয়েছে। আজ ১১ জুলাই ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে।

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের পরীক্ষার মানবণ্টন

    উল্লেখ্য বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০, সাধারণ জ্ঞানে ১০, ও বিষয়ভিত্তিক ৬০ নম্বর সহ ১০০ নম্বরের MCQ পরীক্ষাঅনুষ্ঠিতহবে।এবং এই পদের লিখিত পরীক্ষায় বাংলা ফোকাস রাইটিং ১০ নম্বর, ইংরেজি ফোকাস রাইটিং ১০ নম্বর, বাংলা থেকে ইংরেজি অনুবাদ ১০, ইংরেজি থেকে বাংলা অনুবাদ ১০, সাধারণ জ্ঞানে ১০ নম্বর, বিষয়ভিত্তিক ১৫০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের উপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র

    সমন্বিত ২ ব্যাংকের অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে https://erecruitment.bb.org.bd লিংকে প্রবেশ করুন। কোন পরীক্ষার্থীই প্রবেশপত্র ব্যাতীত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। উল্লেখ্য যে গত ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে সমন্বিত ২ ব্যাংকের অফিসার আইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

  • সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড করুন

    সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড করুন

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ২০২২ সালভিত্তিক সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। গতকাল ৩ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক। সমন্বিত ৫ ব্যাংকের এই নিয়োগের শূন্য পদের সংখ্যা ৭৭৮ টি এবং JOB ID – 10203। ২০২২ সালভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৭৭৮টি শূন্য পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ৫৩৫টি, জনতা ব্যাংক পিএলসিতে ৫০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি তে ৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৫৯টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৩৯টি পদ ছিল।

    এক নজরে সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড

    সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীদের আগামী ২৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd থেকে ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এবং নির্ধারিত তারিখের পরে কোন অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই বিষয়ে যেকোন প্রয়োজনে info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

  • শিক্ষক নিবন্ধন ৪র্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য পুনঃসুপারিশ পেলেন ১৫৮ জন

    শিক্ষক নিবন্ধন ৪র্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য পুনঃসুপারিশ পেলেন ১৫৮ জন

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে শিক্ষক নিবন্ধন ৪র্থ গনবিজ্ঞপ্তিতে বিভিন্ন কারনে নিয়োগ স্থগিত হওয়া ১৫৮ জন প্রার্থী পুনঃসুপারিশ প্রাপ্ত হয়েছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রকাশিত ৪র্থ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থী প্রতিষ্ঠান প্রধানের ত্রুটিপূর্ণ চাহিদা প্রদান, যোগদানে বাধা দান, মামলা জনিত কারণ এবং অন্যান্য কারণে সুপারিশ বঞ্চিত ছিল তাদের মধ্যে এই ১৫৮ জন প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য পুনঃসুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

    ইতোমধ্যেই নিয়োগ সুপারিশের বিষয়টি সংশ্লিষ্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সে অথবা সরাসরি http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশ পত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ২৫/০৭/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে যোগদান করার জন্য নির্দেশনা প্রদান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)।

    এক নজরে শিক্ষক নিবন্ধন ৪র্থ গনবিজ্ঞপ্তির পুনঃসুপারিশের বিজ্ঞপ্তিটি দেখে নিন

    শিক্ষক নিবন্ধন ৪র্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য পুনঃসুপারিশ পেলেন ১৫৮ জন

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কোন প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকে তার প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য যে, পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষনিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে।

  • ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTCA) এর ওয়েবসাইট থেকে এই এডমিট কার্ড টি ডাউনলোড করা যাবে। শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায় এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা http://ntrca.teletalk.com.bd/admitcard/ ওয়েবসাইটে প্রবেশ করে Username এবং Password দিয়ে Submit বাটনে ক্লিক করে এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন।

    আরও দেখুনঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির রুটিন
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) এর প্রশ্ন সমাধান
    আরও দেখুনঃ 
    ১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) এর প্রশ্ন সমাধান

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার এডিমিট কার্ড ডাউনলোড করুন

    18th NTRCA Written Exam Admit Card Download

    উল্লেখ্য যে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ঠিক ২ মাসের মধ্যে একই বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যেখানে স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ের ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন মিলিয়ে সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে গত ২৭ মে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয় যেখানে আগামী ১২ জুলাই শুক্রবার সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত স্কুল এবং স্কুল পর্যায়-২ এবং ১৩ জুলাই সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার তারিখ প্রকাশ করা হয়।

  • পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস

    পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস

    পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার সিট প্লান প্রকাশিত হয়েছে। তেজগাঁও কলেজে আগামী ৮ জুন তারিখে অনুষ্ঠিতব্য এই পরীক্ষার আসন বিন্যাস দেখুন।

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার সিট প্লান প্রকাশিত হয়েছে। আগামী ৮ জুন ২০২৪ তারিখে তেজগাঁও কলেজ, ঢাকা পরীক্ষা কেন্দ্রে ইকাল ৩:০০ ঘটিকা থেকে ৪:৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩৯৪২ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

    এক নজরে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারি পদের নিয়োগ পরীক্ষার সিট প্লান / আসন বিন্যাস দেখুন

  • সমন্বিত ৯ ব্যাংকে সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি

    সমন্বিত ৯ ব্যাংকে সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি

    বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্বাবধানে সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার সাধারণ পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। আজ ২৯ মে ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সমন্বিত ব্যাংক ৯ টি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। উল্লেখ্য যে এই নিয়োগের Job ID 10201 এবং শূন্য পদের সংখ্যা ৯৭৪ টি। নিম্নে সমন্বিত ৯ ব্যাংকের সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ নোটিশ টি প্রকাশ করা হল।

    ২০২২ সালভিত্তিক ৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার (জেনারেল) – এর প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! নিচের ডাউনলোড লিংক থেকে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করুন।

    সমন্বিত ৯ ব্যাংকে সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করুন