সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড করুন

সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড করুন

Written by

in

প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ২০২২ সালভিত্তিক সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। গতকাল ৩ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক। সমন্বিত ৫ ব্যাংকের এই নিয়োগের শূন্য পদের সংখ্যা ৭৭৮ টি এবং JOB ID – 10203। ২০২২ সালভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৭৭৮টি শূন্য পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ৫৩৫টি, জনতা ব্যাংক পিএলসিতে ৫০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি তে ৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৫৯টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৩৯টি পদ ছিল।

এক নজরে সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের এডমিট কার্ড ডাউনলোড

সমন্বিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার টেলর পদের জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীদের আগামী ২৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd থেকে ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এবং নির্ধারিত তারিখের পরে কোন অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই বিষয়ে যেকোন প্রয়োজনে info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *