Category: Notice

  • কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি

    কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি

    কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর পূর্বে কাজী নজরুল ইসলাম সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে উপদেষ্টা পরিষদে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

    গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রজ্ঞাপিত বিজ্ঞপ্তি অনুসারে কবি কাজী নজরুল ইসলামকে ২৪ মে ১৯৭২ সালে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় আনা হয় এবং বসবাসের জন্য ধানমন্ডি ২৮ নম্বর পুরাতন সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম-কে ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত।

    ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবির মৃত্যুবরণের পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় তার ইচ্ছেনুযায়ি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’ জারি করা হয়।

    প্রজ্ঞাপনে আরো বলা হয়, অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস. ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাশসহ অন্যান্য বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে ১৯২৯ সালের ১০ ডিসেম্বর কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেয়া বাণীতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টাগণ কবিকে ‘জাতীয় কবি’ হিসেবে আখ্যায়িত করেন।

    যেহেতু বাংলাদেশের জনগণ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে সেহেতু তাঁকে ঢাকায় আগমনের তারিখ ২৪ মে ১৯৭২ থেকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হওয়া সাপেক্ষে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এক নজরে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে জারি করা প্রজ্ঞাপন

  • ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ

    ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জন পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানানো হয়।

    এক নজরে ৪৩তম বিসিএস সংক্রান্ত তথ্য দেখুন

    [dflip id=”18073″][/dflip]

  • সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

    সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুসংবাদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যাতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত / আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি পুনঃনির্ধারন করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীনে থাকা অর্থ বিভাগ।

    প্রজ্ঞাপন অনুযায়ী নতুন পরীক্ষা ফি

    পদের গ্রেডপরীক্ষা ফি হার (টাকা)
    ৯ম গ্রেড বা তদুর্ধ (নন ক্যাডার)২০০/- (দুইশত টাকা)
    ১০ম গ্রেড২০০/- (দুইশত টাকা)
    ১১তম থেকে ১২তম গ্রেড১৫০/- (একশত পঞ্চাশ টাকা)
    ১৩তম গ্রেড১০০/- (একশত টাকা)
    ১৭তম – ২০তম গ্রেড৫০/- (পঞ্চাশ টাকা)
    সকল গ্রেড (অনগ্রসর নাগরিক)৫০/- (পঞ্চাশ টাকা)

    এক নজরে প্রজ্ঞাপন (DFlip)

    [dflip id=”17960″][/dflip]

    পুনঃনির্ধারিত ফি সংক্রান্ত শর্তাবলি

    • ক) টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটককে প্রদান করা যাবে এবং কমিশনের ১৫% ভ্যাট দিতে হবে। উদাহরণ: ১৩–১৬ গ্রেডে নির্ধারিত ১০০ টাকার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টাকা কমিশন এবং ১.৫ টাকা ভ্যাট—সর্বোচ্চ আদায়যোগ্য মোট = ১০০ + ১০ + ১.৫ = ১১২ টাকা।
    • খ) টেলিটক কর্তৃক ফি গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদান করবে; প্রতিষ্ঠানটি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনে নিজস্ব হিসাবে জমা করতে পারবে)।
    • গ) অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে; স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারে গ্রহণ করতে পারবে।
    • ঘ) পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩-ডিজিট প্রাতিষ্ঠানিক কোড ও নতুন ৭-ডিজিট অর্থনৈতিক কোড 1422326 এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে।
    • ঙ) কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালান (টিআর ফরম) ব্যবহার করলে “প্রাতিষ্ঠানিক কোড (৪ অঙ্ক) – পরিচালনা কোড (৪ অঙ্ক) – অর্থনৈতিক কোড (২০৩১)” স্কিমে জমা করতে হবে।
  • ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি । বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী

    ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি । বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী

    প্রিয় চাকরির প্রার্থীগণ ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। নতুন প্রজ্ঞাপন অনুসারে বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ৩ জন এবং পুলিশ ক্যাডারে ৮ জন প্রার্থী বাদ দেওয়া হয়েছে বলে জানা যায়। ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন অনুসারে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন মোট ১,৮৯৬ জন প্রার্থী। গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।

    [dflip id=”17947″][/dflip]

    এর পূর্বে ৪৩ বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। পরবর্তীতে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২,০৬৪ জন প্রার্থী নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন ক্যাডারে ৯৯ জন প্রার্থীর সুপারিশ বাতিল করা হয়। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে মোট বাদ পড়েছেন ২৬৭ জন প্রার্থী।

  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র ৭৫ জন স্টাফ নার্স নিয়োগ

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র ৭৫ জন স্টাফ নার্স নিয়োগ

    প্রিয় চাকরি প্রার্থীগণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়য়ে ৭৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্তদের নাম প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়। উল্লেখ্য যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স পদটি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

    এক নজরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রার্থীদের তালিকা দেখুন

    [dflip id=”17842″][/dflip]

  • নন-ক্যাডারের বিভিন্ন পদের আবেদন কার্যক্রম স্থগিত

    নন-ক্যাডারের বিভিন্ন পদের আবেদন কার্যক্রম স্থগিত

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নন-ক্যাডারের বিভিন্ন পদের আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক জারিকৃত নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর (৫৫–৬০)-২০২৪ (উচ্চতর স্কেল) এবং (৬১–৬৬)-২০২৪ (সমন্বিত)–এর অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ স্থগিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    নন-ক্যাডারের বিভিন্ন পদের আবেদন কার্যক্রম স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    নন-ক্যাডার আবেদন স্থগিত বিজ্ঞপ্তি
  • ৪৭তম বিসিএস আবেদন স্থগিত ঘোষণা

    ৪৭তম বিসিএস আবেদন স্থগিত ঘোষণা

    প্রিয় চাকরি প্রার্থীগণ ৪৭তম বিসিএস আবেদন স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আবেদন কার্যক্রম শুরুর মাত্র একদিন পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৪৭তম বিসিএস আবেদন কার্যক্রম স্থগিতের ঘোষণা প্রদান করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে খুব শীঘ্রই ৪৭তম বিসিএস আবেদনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।

    আবেদন স্থগিত করার প্রসঙ্গে পিএসসির এক কর্মকর্তা দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক কে জানান যে, অনিবার্য কারণ বশত ৪৭তম বিসিএস আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান মূলত সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষনা আসলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে ৪৭তম বিসিএসে আবেদন পেছানো হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়া চলমান রাখলেও এর মধ্যে ফি কমানোর প্রজ্ঞাপন জারি হলে টাকা ফেরত সংক্রান্ত জটিলতে রয়েছে। তাই প্রজ্ঞাপন জারি হলেই দ্রুত আবেদন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

    ৪৭তম বিসিএস আবেদন স্থগিতাদেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি টি দেখুন

    [dflip id=”17231″]

    উল্লেখ্য যে গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০:০০ ঘটিকা থেকে ৪৭তম বিসিএস আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। উল্লেখ্য যে সর্বমোট ৩ হাজার ৪৮৭ টি শূন্য পদে ক্যাডার নিয়োগের লক্ষ্যে ৪৭তম বিসিএস সার্কুলার টি প্রকাশ করা হয়েছিল।

  • ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস

    ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজ্ঞপ্তি অনুসারে আবশ্যিক বিষয়সমূহের পরীক্ষা আগামী ১৬ অক্টোবর ২০২৪ থেকে পরীক্ষা শুরু হয়ে ২৬ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে।

    এক নজরে ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস দেখুন

    ১৭শ বিজেএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস
  • পেট্রোবাংলার ২০ ও ২৭ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত ২০২৪

    পেট্রোবাংলার ২০ ও ২৭ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আশাকরি ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিসমূহে নিয়োগের লক্ষ্যে আগামী ২০ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

    এই স্থগিতকৃত পরীক্ষার ৯ ক্যাটাগরির পদগুলো হল সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যাবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরী), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ), নার্স / ব্রাদার।

    এক নজরে দেখে নিন পেট্রোবাংলার ২০ ও ২৭ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি

    উল্লেখ্য যে পরীক্ষার নতুন সময়সূচি পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞিপ্তি প্রকাশ করে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • পেট্রোবাংলার ৪ পদে লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪

    পেট্রোবাংলার ৪ পদে লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের জন্য স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে পেট্রোবাংলার অধীনস্থ ৪ ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। উল্লেখিত পদগুলো হল – সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) এবং নার্স / ব্রাদার। এই পদগুলোর লিখিত পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    এক নজরে পেট্রোবাংলার বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    উল্লেখ্য যে গত ৫ মার্চ ২০২৪ তারিখে ১৮ ক্যাটাগরিতে ৬৭০ টি শূন্যপদে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছিল।