Category: Notice

  • ৩য় ধাপে প্রাথমিকের ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

    ৩য় ধাপে প্রাথমিকের ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩য় ধাপে প্রাথমিকের ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। আজ ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

    গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ব্যাতীত) চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। এতে উত্তীর্ণ হন ৬৫৩১ জন। পরবর্তীতে ১৯ নভেম্বর নির্বাচিত প্রার্থীদের নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।

    জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২৩ জুলাই ২০২৪ তারিখে কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে ২০১৮ সালের ৪ অক্টোবরের জারি করা পরিপত্রসহ আগের এ-সংক্রান্ত সব পরিপত্র, প্রজ্ঞাপন বা আদেশ রহিত করা হয়। ফলে আগের সকল আদেশ বাতিল করা হয়। তবে প্রাথমিকের ৬৫৩১ জন নির্বাচিত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে পূর্বের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসরণ করা হয়—যেখানে নারী কোটা ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ এবং অন্যান্য কোটায় ছিলো ৪ শতাংশ। যার ফলে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় এবং রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছিলো।

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার ইস্যুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার ইস্যুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার ইস্যুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক” পদে নিয়োগের লক্ষ্যে ৩০ মে ২০২১ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এর প্রেক্ষিতে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত ১০০ জন প্রার্থীর অফার লেটার ইস্যু করা হয়েছে। এছাড়াও নির্বাচিত প্রার্থীগণকে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় রিপোর্ট করার বিষয়ও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার ইস্যুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”19069″][/dflip]

  • বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচন কমিশন সচিবালয়্ব মাঠ পর্যায়ের কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

    পরবর্তীতে আজ ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮ টি শূন্য পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত ঘোষনা করে কর্তৃপক্ষ। উক্ত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি।

    এক নজরে বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”18945″][/dflip]

    বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”18673″][/dflip]

  • ৪৭তম বিসিএস অ্যাপিয়ার্ড দিয়ে আবেদনপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৭তম বিসিএস অ্যাপিয়ার্ড দিয়ে আবেদনপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ ৪৭তম বিসিএস অ্যাপিয়ার্ড দিয়ে আবেদনপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে যাদের ৪ বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা সম্পূর্ণরুপে শেষ হয়েছে তারা আবেদন করতে পারবেন। গতকাল ২০ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৭তম বিসিএস অ্যাপিয়ার্ড দিয়ে আবেদনপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”18809″][/dflip]

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে রাজস্ব কাঠামোভূক্ত ০৫ টি ক্যাটাগরির ১২৬টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৪/০১/২০২৫ খ্রি. তারিখ অনুষ্ঠিত হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে অধিদপ্তরের নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসররে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে বলে জানানো হয়। এছাড়াও প্রার্থীদের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পরে কোন প্রকার অর্থনৈতিক লেনদেন করার বিষয়েও সতর্ক করা হয়। এক্ষেত্রে অর্থের বিনিময়ে কেউ চাকরিতে নিয়োগ প্রদানের প্রলোভন দেখালে প্রশাসনের নিকট জানানোর জন্যও অনুরোধ করা হয়।

    এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”19018″][/dflip]

  • ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার- ১ শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর মাধ্যমে বিসিএস তথ্য ক্যাডারে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগে সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ২ জন এবং প্রকৌশল বিভাগে সহকারী বেতার প্রকৌশলী পদে ৩৪ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ- ১ শাখা কতৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে ৪৩তম বিসিএস থেকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারে ২০ জন কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে যোগদানের নির্দেশনা রয়েছে। গতকাল ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    [dflip id=”18480″][/dflip]

    ৪৩তম বিসিএস তথ্য সাধারণ ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    [dflip id=”18488″][/dflip]

  • ৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    ৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে ৪৩তম বিসিএস থেকে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়াও সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যাথাপযুক্ত পদে পদায়নের লক্ষ্যে তাঁদের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে বলেও জানানো হয়। সহকারী কমিশনাগণদের নির্বাহী মেজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে যোগদানের নির্দেশনাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    এক নজরে ৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন

    [dflip id=”18432″][/dflip]

  • ৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    ৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে নিয়োগ পেয়েছেন মোট ১৩ জন কর্মকর্তা। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। আজ ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে ৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন

  • ৪৩তম বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারে ৯৬ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

    ৪৩তম বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারে ৯৬ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারে ৯৬ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে ভেটেরিনারি সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/থানা প্রাণিসম্পদ কর্মকর্তা (মেট্রো)/প্রভাষক পদে ৮২ জন এবং হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা/প্রাণি উৎপাদন কর্মকর্তা/সহকারী হাঁস-মুরগি সম্প্রসারণ কর্মকর্তা/জু-অফিসার পদে ১৪ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।

    এক নজরে ৪৩তম বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন

    [dflip id=”18407″][/dflip]

  • ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের চাকরিতে যোগদান-এর সুযোগ

    ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের চাকরিতে যোগদান-এর সুযোগ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ফৌজদারি কোন অপরাধ না থাকলে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীগণ চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। আজ ৯ জানুয়ারি ২০২৫ তারিখে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের পুনরায় তদন্ত হয়েছে; ফৌজদারি অপরাধে জড়িত ব্যতীত অন্যান্য সকল প্রার্থী নিয়োগ পাবেন।

    উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে ৪৩তম বিসিএসে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাদ পড়া ৯৯ জনসহ মোট বাদ পড়েন ২৬৭ জন। প্রজ্ঞাপনে বাদ পড়ার কারণ উল্লেখ করে সম্প্রতি ব্যাখ্যা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের ব্যাখ্যানুসারে, ৪৩তম বিসিএসে সমসাময়িকভাবে ২,১৬৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার বিধি অনুসারে পুলিশের বিশেষ শাখা ও সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাস্থ্য পরীক্ষায় ৪০ জনের অনুপস্থিতি এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে ৫৯ জনসহ মোট ৯৯ জনকে বাদ দিয়ে অবশিষ্ট ২,০৬৪ জনকে সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    পরে প্রথম ২,১৬৩ জনের পুনরায় যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পুনঃযাচাই শেষে ২২৭ জনকে সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং অধিকতর যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে পুনরায় অনুপযুক্ত ধরে, ঐ ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাতিল করে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পুনরায় প্রজ্ঞাপন জারি করা হয়।

    পরবর্তীতে, ২ জানুয়ারি ২০২৫ তারিখে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত রয়েছে।