Category: Notice

  • ৪৪তম বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণের নির্দেশনা পিএসসির

    ৪৪তম বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণের নির্দেশনা পিএসসির

    ৪৪তম বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণের নির্দেশনা সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা পূর্বের কোন বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত তাদের তথ্য চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুসারে সদ্য প্রকাশিত ৪৪তম বিসিএস এর ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১৬৯০ জন এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮,২৭২ জন প্রার্থীর মধ্য থেকে যারা বর্তমানে কোন ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাঁদেরকে আগামী ২৫ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নির্দিষ্ট গুগোল ফরম পূরণ করে জমান দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

    ফরম লিঙ্ক: https://forms.gle/XDRX2YoBoAhUpxTB8

    ৪৪তম বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণের নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    ৪৪তম বিসিএস ক্যাডার বিজ্ঞপ্তি
  • ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখ্য নির্দেশনা অনুসারে BPSC Form-3 বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত ফরম ডাউনলোড করতে হবে। এবং পরবর্তীতে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তি দেখুন।

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

  • ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষায় উক্ত সাক্ষাৎকারপত্রটি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়াও অন্যান্য নির্দেশনাবলীর বিস্তারিত জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তিটি পড়ুন।

    ৪৮তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    [dflip id=”44563″][/dflip]

  • ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৬ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন পিএসসির

    ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৬ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন পিএসসির

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন করেছে পিএসসি। ২২ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ১৮ জুলাই, ২০২৫ তারিখে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষা চলাকালীন ৩ জন বদলি পরীক্ষার্থী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ২ জন এবং ঢাকা পলিটেকনিক ইন্সটিউট কেন্দ্রে ১ জন। উক্ত ৩ জন প্রার্থীকে এক মাসের জেল দেয়া হয়।

    এছাড়াও ইডেন মহিলা কলেজ হলে ২ জন পরীক্ষার্থীর মধ্যে একজনের কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং আরেকজন প্রশ্নপত্রে নকল করার চেষ্টায় প্রমাণিত হয়। এর মধ্যে একজনকে ১৫ দিনের জেল এবং অন্যজনকে নকলের প্রেক্ষিতে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আবার অন্যদিকে আরেকজন প্রার্থী নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখেও ধরা পড়েন। পরবর্তীতে তাকে তার প্রার্থীতা বাতিলসহ আজীবনের জন্য পিএসসির সকল পরীক্ষা হতে বহিষ্কার করা হয়।

    বাতিলকৃত পরীক্ষার্থীদের তথ্য-

    বদলি পরীক্ষার্থীদের তথ্য-

    প্রার্থীর নাম: মোঃ নাজমুল হাসান (রেজি: নম্বর- ৪৮১৩০৫৮৭)
    পিতা: আকবর আলী, 
    মাতা- মোসাম্মৎ নাজমা বেগম
    জেলা– সিরাজগঞ্জ, 

    এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী: মোঃ ফাহাদ মৃধা (বয়স- ২৪)
    পিতা: রেফা মৃধা

    প্রার্থীর নাম: তমা প্রমাণিক (রেজি: নম্বর- ৪৮১৩০৪৭৫)
    পিতা: প্রবিণ কুমার প্রমাণিক
    মাতা: ননদিতা সরকার
    জেলা: নাটোর,

    এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী: জেসমিন আক্তার (বয়স- ২৮)
    পিতা: মোঃ মোখলেছুর রহমান

    প্রার্থীর নাম: মোঃ লিটন শেখ
    (রেজি: নম্বর-৪৮১৩২৭৬০)
    পিতার নাম: মোঃ দেলখোশ আলী
    মাতা: ফরিদা ইয়াসমিন
    জেলা: সিরাজগঞ্জ


    এর পরিবর্তে বদলি পরীক্ষার্থী:
    এনামুল হক (২৫)
    পিতা: গোলাম মোস্তফা

    মোবাইল ফোন পাওয়া প্রার্থীর নাম: আফরিন জাহান
    (রেজি: নম্বর- ৪৮২০১৩৬৫)
    পিতা: মহসিন মাহমুদ
    মাতা: আমিনা বেগম
    জেলা: ময়মনসিংহ

    প্রশ্নপত্র নকল করা প্রার্থীর নাম: নুসরাত জাহান
    (রেজি: নম্বর- ৪৮২০৩৩৮৮)
    পিতা: এটিএম নূরুন্নবী
    মাতা: সালেহা নবী

    রেজিস্ট্রেশন নম্বর কপি করা প্রার্থীর নাম: আশিক ইকবাল
    (রেজি: নম্বর- ৪৮১৩৩৫০৩)

    ৪৮তম স্পেশাল বিসিএস থেকে ৬ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটি’র অন্তর্ভুক্ত ০৮ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ Job ID-10221 এর ৯৯৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীগণ আগামী ৬ আগষ্ট ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    প্রবেশপত্র ডাউনলোডের লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

    সমন্বিত ৮ ব্যাংকে অফিসার সাধারণ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র ডাউনলোডের কোন সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া উক্ত পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত অন্যান্য তথ্যসমূহ পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট-এ প্রকাশ করা হবে।

  • ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার্থী কিংবা ৪৭ ও ৪৮তম বিসিএসে আবেদন করেছেন তাঁদেরকে গুগোল ফর্ম (https://forms.gle/UEe5HuAX47kSk2Wd9) পূরণের মাধ্যমে নির্দিষ্ট তথ্যাবলি ইংরেজিতে সঠিকভাবে পূরণ করে আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার পূর্বে ক্যাডার পছন্দক্রম পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষায় উক্ত সাক্ষাৎকারপত্রটি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়াও অন্যান্য নির্দেশনাবলীর বিস্তারিত জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তিটি পড়ুন।

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    [dflip id=”23925″][/dflip]

  • ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখ্য নির্দেশনা অনুসারে BPSC Form-3 বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত ফরম ডাউনলোড করতে হবে। এবং পরবর্তীতে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তি দেখুন।

    ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

  • ৪৪তম বিসিএস কোটার সপক্ষে সনদপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৪তম বিসিএস কোটার সপক্ষে সনদপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৪তম বিসিএস কোটার সপক্ষে সনদপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে সনদ/প্রত্যয়নপত্রের সফটকপি আগামী ২৬ জুন ২০২৫ তারিখ সকাল ১০টা মধ্যে জমা দিতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।

    সনদ জমা দেয়ার লিঙ্ক: https://forms.gle/cBMPQKMM1F6x5ILE6

    ৪৪তম বিসিএসের কোটা থাকা প্রার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি

    Install Live MCQ App

    ৪৪তম বিসিএস কোটার সপক্ষে সনদপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ

    সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০২৫ সালের ক্যাডেট (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা থেকে প্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল ও রেঞ্জসমূহ থেকে প্রাপ্ত পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য ৫২৪ জন পুরুষ এবং ২২ জন নারীসহ মোট ৫৪৬ জনকে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়। ১৯ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সাব ইন্সপেক্টর পদে মৌলিক প্রশিক্ষণের জন্য ৫৪৬ প্রার্থীর তালিকা দেখুন

    [dflip id=”23278″][/dflip]