প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম স্পেশাল বিসিএস এর ২১ জনের সুপারিশ স্থগিত,২ জনের প্রার্থীতা বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বিএমডিসি’র মূল সনদ না থাকায় ৪৮তম বিসিএস (বিশেষ) এর সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে সহকারী সার্জন পদের ১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদের ২ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
এছাড়া সুপারিশপ্রাপ্ত ২ জন প্রার্থীর কাছে MBBS সনদ না থাকায় প্রার্থীতা বাতিল করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক পিএলসি এ “অফিসার-রুরাল ক্রেডিট” Job ID- 10223 এর নিমিত্ত্বে ২৩৩ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী যোগ্য প্রার্থীগণ আজ থেকে উক্ত নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে প্রার্থীগণ নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য নির্দেশনা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। উল্লেখ্য যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছিলো।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় আবেদনের তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। পদগুলো হলো: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সিনিয়র স্টাফ নার্স, প্রধান শিক্ষক ও জনসংযোগ কর্মকর্তা। উক্ত পদসমূহে আবেদনের সময় ২১ সেপ্টেম্বর, ২০২৫ এর পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর তারিখ দুপুর ১২ টা থেকে শুরু হবে বলে নির্ধারণ করা হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নন ক্যাডার এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় আবেদনের তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা প্রকাশ করেছে পিএসসি। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আজ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অন্যান্য তথ্যাবলির পাশাপাশি জানানো হয় যে পরীক্ষার দিন সকাল ৯:৩০ টার পর কোন প্রার্থী আর হলে প্রবেশ করতে পারবেন না।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যে, ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা, পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। আপনারা ইতোমধ্যে জানেন যে, আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাটি ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে প্রবেশ ও উপস্থিতি সংক্রান্ত নির্দেশনা
সকল প্রার্থীকে সকাল ৯:৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে।
সকাল ৯:৩০ এর পর পরীক্ষার হলে প্রবেশের সকল গেট বন্ধ হয়ে যাবে।
প্রার্থীর আসন ও কক্ষ চিহ্নিতকরণ দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নির্ধারিত হবে। তাই প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
নিষিদ্ধ সামগ্রী
পরীক্ষার হলে নিম্নোক্ত জিনিস আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ:
বই-পুস্তক
সকল ধরনের ঘড়ি
মোবাইল ফোন
সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর
ইলেকট্রনিক ডিভাইস
ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস
গহনা, ব্রেসলেট, ব্যাগ ইত্যাদি
প্রবেশপত্র যাচাইয়ের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।
৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার গুরত্বপূর্ণ নির্দেশনা । পরীক্ষার হলে উপস্থিতি ও প্রবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
[dflip id=”26586″][/dflip]
অন্যান্য শর্তাবলী
কানে কোনো প্রকার আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্র ও কমিশনের পূর্বানুমতি নিতে হবে।
নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতের সকল নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর অধীনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
পরীক্ষার দিন প্রার্থীদের কাছে এসএমএস পাঠানো হবে যাতে নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হবে।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৭তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আজ থেকে পিএসসির অফিসিয়াল সাইট থেকে আবেদনকারী প্রার্থীগণ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে আবশ্যিক প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রকাশিত হয়েছে। সম্প্রতি জারিকৃত গেজেট অনুসারে, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় বড় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের মাধ্যমে আগের ২০১৯ সালের বিধিমালা রহিত করা হয়েছে এবং নতুন বিধিমালা অবিলম্বে কার্যকর করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনের মূল বিষয়সমূহ:
বিধিমালা কার্যকর: ২৮ আগস্ট ২০২৫ থেকে
পুরনো বিধিমালা রহিত: ২০১৯ সালের বিধিমালা
লিখিত পরীক্ষা: ৯০ নম্বর, ৯০ মিনিট, পাশ নম্বর ৪৫
মৌখিক পরীক্ষা: ১০ নম্বর, পাশ নম্বর ৫
মোট নম্বর: ১০০
কোটা ব্যবস্থা: ৭% (মুক্তিযোদ্ধা ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১%)
নারী কোটা বাতিল
সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ
বিজ্ঞান বিভাগে স্নাতকদের জন্য ২০% পদ
নিয়োগ পরীক্ষার কাঠামো
নতুন বিধিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
মানবন্টন:
পরীক্ষার বিষয়
নম্বর
সর্বনিম্ম পাসনম্বর
সময়
লিখিত পরীক্ষা
বাংলা
২৫
৫০%
৯০ মিনিট
ইংরেজি
২৫
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
২০
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)
২০
মোট নম্বর
৯০
মৌখিক পরীক্ষা
১০
৫০%
–
সর্বমোট নম্বর
১০০
–
–
অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিকের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত ও মৌখিক মিলে মোট নম্বর হবে ১০০।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ সংক্রান্ত গেজেট
[dflip id=”26446″][/dflip]
কোটা ব্যবস্থার পরিবর্তন
পূর্বে (২০১৯ সালের) বিধিমালায় নারীদের জন্য ৬০% কোটা, পোষ্য ২০% এবং পুরুষ ২০% কোটা ছিল। কিন্তু নতুন ২০২৫ সালের বিধিমালায় নারী কোটা বাতিল করে মাত্র ৭% কোটা রাখা হয়েছে। এর মধ্যে –
৫% – মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য
১% – ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য
১% – শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য
যদি কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তবে শূন্য পদগুলো মেধার ভিত্তিতে পূরণ করা হবে।
নিয়োগের নতুন শর্ত ও বিশেষ বিধান
শিক্ষক নিয়োগ সরাসরি ও পদোন্নতির মাধ্যমে হতে পারবে।
নিয়োগ হবে উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক।
সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০% পদ সংরক্ষিত, বাকি ৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য রাখা হয়েছে।
শূন্য পদ ও বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, চলতি আগস্ট মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রায় ১৩,৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সমন্বিত ৬ ব্যাংকে অফিসার ক্যাশ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, সমন্বিত ৬ ব্যাংকে “অফিসার (ক্যাশ)” Job ID- 10222 এর নিমিত্ত্ব ১২৬২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীগণ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময়ের পর প্রবেশপত্র সংগ্রহের আর সুযোগ থাকবেনা বলেও জানানো হয়েছে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি চাকরিতে অপেক্ষমাণ তালিকা বাধ্যতামূলক করে- পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সকল গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করা হয়েছে।
২৫ আগস্ট, ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্র অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেয়া হবে। এ তালিকার মেয়াদ থাকবে এক বছর; তবে কোনো কারণে এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অপেক্ষমাণ তালিকা আর কার্যকর থাকবে না।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর ব্যবস্থাপনায় গৃহীত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।
পরীক্ষার্থীগণ তাদের স্ব স্ব নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। এছাড়াও যেসকল প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে (e-Certificate) নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাঁদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি-সহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন করার নির্দেশনা দেয়া হয়েছে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি
১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন