বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন | BCS Cadre Choice List

বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন

Written by

in

বিসিএস পরীক্ষার আবেদন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজানো বা BCS Cadre Choice List সিলেকশন করা। বিসিএসের লিখিত পরীক্ষার একটি অংশ এবং ভাইভা পরীক্ষার প্রশ্নের ধরন ক্যাডার চয়েসের উপর নির্ভর করে। কিন্তু ক্যাডারদের কাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা এবং কোন কোন বিষয় মাথায় রেখে চয়েস লিস্ট সাজানো উচিত তা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা না থাকায় অনেকেই চয়েজ দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন।

নতুন প্রার্থীদের পাশাপাশি চাকরিতে কর্মরত আছেন এমন প্রার্থীদেরো ক্যাডার চয়েস লিস্টটি কীভাবে সাজানো উচিত তা জানা খুবই জরুরি তাই আজকের ব্লগে বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডারের মধ্য থেকে কীভাবে আপনার জন্য বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজাবেন তা বিস্তারিতভাবে জানানো হবে। আশা করি, কোন ক্যাডার আগে রাখবেন কোন ক্যাডার পরে আজকের পর এই বিষয়ে আর কোন কনফিউশন থাকবে না।

যেভাবে সাজাবেন বিসিএস ক্যাডার চয়েস লিস্ট

বিসিএস ক্যাডার কয়টি ও কী কী?

বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজানোর পূর্বে আপনাকে প্রথমেই বিসিএস ক্যাডারের ধরনগুলো সম্পর্কে জানতে হবে। চলুন বিসিএস ক্যাডার কয়টি ও কী কী এবং এর ধরনগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বিসিএস ক্যাডার সাধারণত ২ ধরনের হয়ে থাকে।

১। সাধারণ ক্যাডার (General Cadre)

২। কারিগরি ক্যাডার (Technical Cadre) / পেশাগত ক্যাডার (Professional Cadre)

এই দুই ধরনের ক্যাডারের মধ্যে সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে যার মধ্যে ১৪টি সাধারণ ক্যাডার এবং ১২টি পেশাগত বা, কারিগরি ক্যাডার ।

একজন চাকরি প্রার্থী শুধুমাত্র সাধারণ ক্যাডার, শুধুমাত্র প্রফেশনাল ক্যাডার, এবং (সাধারণ ও প্রফেশনাল ক্যাডার) বা Both Cadre (উভয় ক্যাডার) – এই ৩ ভাবেই ক্যাডার চয়েস করে আবেদন করতে পারেন। নিম্নে এই ৩ ধরনের ক্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

বিসিএস সাধারণ ক্যাডার (BCS General Cadre):

বিসিএস সাধারণ ক্যাডার (General Carder) এর পদগুলো বাংলাদেশ সিভিল সার্ভিসের সবচেয়ে জনপ্রিয় ক্যাডারগুলোর মধ্যে অন্যতম। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য সকল প্রার্থীই আবেদনের সময় সাধারণ ক্যাডার (General Cadre) চয়েস করতে পারে। অর্থাৎ প্রার্থী যে বিষয়েই তার স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জন করুন না কেন তিনি ১৪টি সাধারণ ক্যাডারের সবগুলোই চয়েস দিতে পারবেন।

কোন প্রার্থী যদি বিসিএস পরীক্ষার জন্য শুধুমাত্র সাধারণ ক্যাডার (General Cadre) চয়েস দিয়ে আবেদন করেন এবং ২০০ নম্বরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, তবে তাকে সাধারণ ক্যাডারের জন্য নির্দিষ্ট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিসিএস পেশাগত ক্যাডার (BCS Professional Cadre) / বিসিএস কারিগরি ক্যাডার (BCS Technical Cadre):

নির্দিষ্ট কিছু বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরা পেশাগত ক্যাডার (Professional Cadre) বা, কারিগরি ক্যাডার (Technical Cadre) পদ গুলোর জন্য আবেদন করতে পারেন। যেমন – চিকিৎসা, প্রকৌশল, কৃষি ইত্যাদি বিষয়ে পড়াশোনা সম্পন্ন করা প্রার্থীরা এই পদ গুলোর জন্য আবেদন করার সুযোগ পান। পেশাগত ক্যাডার এবং কারিগরি ক্যাডার ছাড়াও এই প্রার্থীরা একই সাথে জেনারেল ক্যাডারেও আবেদন করার সুযোগ পান। পেশাগত ক্যাডার (Professional Cadre) বা, কারিগরি ক্যাডার (Technical Cadre) এর সংখ্যা সর্বমোট ১২ টি।

কোন প্রার্থী যদি বিসিএস পরীক্ষার জন্য শুধুমাত্র পেশাগত ক্যাডার (Professional Cadre) বা কারিগরি ক্যাডার (Technical Cadre) চয়েস দিয়ে আবেদন করেন এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন তবে তাকে পেশাগত ক্যাডার বা কারিগরি ক্যাডারের জন্য নির্দিষ্ট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।এই ক্ষেত্রে জেনারেল ক্যাডারের লিখিত পরীক্ষার জন্য যে নির্দিষ্ট ৯০০ নম্বরের সিলেবাস ছিল সেখান থেকে বাংলা ২য় পত্র এবং বিজ্ঞানের ২০০ নম্বর বিয়োগ হয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে সাধারণ ক্যাডার (General Cadre) সিলেবাস থেকে। এবং প্রার্থী যে বিষয়ে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই নির্দিষ্ট বিষয় থেকে ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

অর্থাৎ সাধারণ ক্যাডারের সিলেবাস থেকে ৭০০ নম্বর ও স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নকৃত বিষয় থেকে ২০০ নম্বর সহ মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উভয় ক্যাডার (Both Cadre):

যদি কোন প্রার্থী সাধারণ ক্যাডার এবং পেশাগত বা কারিগরি ক্যাডার উভয় ধরনের ক্যাডার সিলেক্ট করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এই প্রিক্রিয়াকে Both Cadre বা উভয় ক্যাডার চয়েস বলা হয়। Both Cadre চয়েস দিয়ে যদি কোন প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে লিখিত পরীক্ষায় ঐ প্রার্থীকে সাধারণ ক্যাডার (General Cadre) এর জন্য নির্দিষ্ট ৯০০ নম্বর এবং স্নাতক পর্যায়ে নিজের পঠিত বিষয় থেকে ২০০ নম্বর সহ মোট ১১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক সর্বমোট ২৬ টি ক্যাডারের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ক্যাডার কোড ও ক্যাডারের ধরনসহ বিসিএস ক্যাডার তালিকা (BCS Cadre List with Code):

২০২৪ সালের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ক্যাডার কোড, ক্যাডারের ধরন সহ বিসিএস ক্যাডার তালিকা নিম্নে দেওয়া হলঃ

ক্যাডারের ধরন
[Type of cadre]
ক্যাডারের নাম
[Cadre Name]
ক্যাডার কোড
[Cadre Code]
সাধারণ ক্যাডার
[মোট ১৪টি]
বিসিএস এডমিন ক্যাডার [প্রশাসন]১১০
বিসিএস আনসার ক্যাডার১১৮
বিসিএস অডিট ক্যাডার [নিরীক্ষা ও হিসাব]১১২
বিসিএস সমবায় ক্যাডার১১৯
বিসিএস ট্যাক্স ক্যাডার [শুল্ক ও আবগারি]১১৩
বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার১২৪
বিসিএস খাদ্য ক্যাডার১১১
বিসিএস ফরেন ক্যাডার [পররাষ্ট্র]১১৫
বিসিএস তথ্য ক্যাডার১২১ / ১২২ / ১২৩
বিসিএস পুলিশ ক্যাডার১১৭
বিসিএস ডাক ক্যাডার১১৬
বিসিএস রেলওয়ে ক্যাডার [পরিবহণ ও বাণিজ্যিক]১২৫
বিসিএস ট্যাক্স ক্যাডার [কর]১১৪
বিসিএস বাণিজ্য ক্যাডার১২০
পেশাদার/কারিগরি ক্যাডার
[মোট ১২টি]
বিসিএস কৃষি ক্যাডার২২৬/২২৭/২২৯
বিসিএস মৎস্য ক্যাডার২৪০/২৪৪/২৪৫/২৪৮/২৫৩/২৬১/২৬৩
বিসিএস বন ক্যাডার৫৫০
বিসিএস স্বাস্থ্য ক্যাডার৪১০/৪৫০
বিসিএস পশু সম্পদ ক্যাডার২৭০/২৮১
বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার৩২০
বিসিএস গণপূর্ত ক্যাডার৩১১/৩১২
বিসিএস রেলওয়ে প্রকৌশল ক্যাডার৩৫১/৩৫২
বিসিএস সড়ক ও জনপদ ক্যাডার৩৩১/৩৩২
বিসিএস পরিসংখ্যান ক্যাডার৫৪০
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারবিষয় সংশ্লিষ্ট কোড
বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারবিষয় সংশ্লিষ্ট কোড

যেসব বিষয় বিবেচনায় রেখে বিসিএস ক্যাডার চয়েজ লিস্ট তৈরি করতে হবে:

যেসব বিষয় বিবেচনায় রেখে বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজাবেন

বিসিএস পরীক্ষায় আবেদনের পূর্বেই আপনাকে কাগজে কলমে বিসিএস ক্যাডার চয়েস লিস্টের একটি খসড়া সাজিয়ে ফেলতে হবে যেন আবেদনের সময় কোন প্রকার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আবেদনের সময় তাৎক্ষণিক ক্যাডার চয়েসের সিদ্ধান্ত নিতে গেলে ভুল করার সম্ভাবনা বেড়ে যায় তাই আগে থেকে কাগজে কলমে এটা সাজিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।

ক্যাডার চয়েস লিস্টটি সাজানোর সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনার ব্যক্তিগত ও পারিবারিক পছন্দ, চাকরির সুযোগ সুবিধা, কর্মস্থল এবং কর্মস্থলের পরিবেশ, প্রমোশন ও পদসোপান, আর্থিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে একজন আপনি বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজাতে পারেন।

ব্যক্তিগত ও পারিবারিক পছন্দ: আবেদনের সময় আপনি আপনার ব্যক্তিগত ও পারিবারিক পছন্দের উপর ভিত্তি করে ক্যাডার চয়েজ লিস্ট তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি পুলিশ ক্যাডারের প্রতি Passionate হোন, তাহলে অবশ্যই আপনার উচিত হবে পুলিশ ক্যাডারকেই প্রথম চয়েসে রাখা। আবার অনেকেই বিসিএস স্বাস্থ্য বা শিক্ষার প্রতি Passionate থাকেন, সেক্ষেত্রে সেই ক্যাডারই প্রথমে রাখা উচিত। অনেক ক্ষেত্রে আপনার পারিবারিক পছন্দও ক্যাডার চয়েজ লিস্ট তৈরিতে প্রাধান্য পেতে পারে।

বেতন, ভাতা ও অর্থনৈতিক সচ্ছলতা: সকল ক্যাডার পদেরই বেসিক বেতন প্রায় একই রকম হলেও অনেক ক্যাডারেই অতিরিক্ত দায়িত্ব, বিভিন্ন কমিটি প্রধান হিসাবে দায়িত্ব ইত্যাদি নানা কারণে বেতনের বাইরেও অতিরিক্ত ও বৈধ আয়ের সুযোগ থাকে। বেতনের বাইরে এই সুবিধাগুলো অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসে যা অবশ্যই ক্যাডার চয়েজ করার সময় বিবেচনা করা উচিত।

পদের দায়িত্ব ও সামাজিক মর্যাদা: বিসিএস ক্যাডার সার্ভিসের বিভিন্ন পদে সামাজিক মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্যাডার পদের দায়িত্ব এবং সামাজিক মর্যাদা ভিন্ন হয়ে থাকে। তাছাড়া অনেকেই কোন একটা নির্দিষ্ট ক্যাডারের দায়িত্ব সম্পর্কে Passionate হতে পারেন, সেক্ষেত্রে সেই ক্যাডারটি পছন্দের তালিকায় শুরুর দিকে রাখা উচিত।

প্রমোশন ও পদসোপান, কর্মস্থল ও কাজের পরিবেশ: আপনি যে ক্যাডার পদটি সবার আগে রাখতে চান, সেই পদের প্রমোশন কত দ্রুততম সময়ে হয়, সর্বোচ্চ পদ কী, কর্মস্থলের পরিবেশ কেমন ইত্যাদি বিবেচনা করা ক্যাডার চয়েজ লিস্ট তৈরি করা উচিত।

যে ক্যাডারগুলো পেতে বেশি নম্বরের প্রয়োজন হয়:

বিসিএস পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা গড়ে ৩.৫ – ৪.৫ লাখ পর্যন্ত হয়ে থাকে, বিপরীতে পদের সংখ্যা গড়ে ৩-৫ হাজার। এত বিপুলসংখ্যক প্রার্থীকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদ প্রাপ্তির জন্য তুলনামূলক কম-বেশি নম্বরের প্রয়োজন হয়।

এক্ষেত্রে কিছু ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে বেশি নম্বর প্রয়োজন হলেও কিছু ক্যাডারের জন্য তুলনামূলক কম নম্বর পেলেও চলে। বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজানোর সময় নম্বর প্রাপ্তির এই বিষয়টিকেও প্রাধান্য দেওয়া যেতে পারে। তুলনামূলক যে ক্যাডারগুলো পেতে অধিক নম্বর পাওয়ার প্রয়োজন হয়, সেগুলো ক্রমানুসারে সাজানো হলো –

  • বিসিএস পররাষ্ট্র
  • বিসিএস প্রশাসন/পুলিশ
  • বিসিএস কাস্টমস/ট্যাক্স/অডিট
  • বিসিএস আনসার/তথ্য
  • বিসিএস খাদ্য/রেলওয়ে
  • বিসিএস তথ্য (বেতার অনুষ্ঠান/ বার্তা)
  • বিসিএস সমবায়/ডাক/পরিবার পরিকল্পনা

বেশি নম্বর প্রাপ্তির ভিত্তিতে উপরের ক্যাডারের ক্রমটি সাজানো হয়েছে। বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজানোর সময় বেশি নম্বর লাগে এমন ক্যাডার গুলো প্রথমদিকে রাখাই বুদ্ধিমানের কাজ। কারণ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আপনি কেমন নম্বর পাবেন তা সম্পর্কে আপনার কোন ধারণা থাকে না।

তাই কম নম্বর লাগে এমন ক্যাডার যদি আপনি প্রথম দিকে রাখেন এবং পেয়েও যান তাহলে পরবর্তীতে অনুতাপ করার একটা প্রবণতা দেখা যায়। তাই বেশি নম্বর লাগে এমন ক্যাডারগুলো প্রথমদিকে এবং তুলনামূলক কম নম্বর লাগে এই পদগুলো পরের দিকে রাখাই শ্রেয়। তবে প্রার্থীর কাঙ্ক্ষিত পছন্দ উল্লিখিত ক্যাডারের ক্রম থেকে ব্যতিক্রম হলে এই লিস্টে পরিবর্তন করা যাবে।

যাভাবে বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজাবেন:

উভয় ক্যাডারের ক্ষেত্রে বিসিএস ক্যাডার চয়েস লিস্ট (Both Cadre BCS Choice List)

Both Cadre এর ক্ষেত্রে বিসিএস ক্যাডার চয়েস লিস্ট

Both Cadre এ আবেদন করার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন – Both Cadre এ আবেদন করলে একজন প্রার্থীর ক্যাডার প্রাপ্তির সুযোগ অনেক বেড়ে যায়। যেহেতু সকল প্রার্থীই জেনারেল ক্যাডার চয়েস করতে পারেন, সেহেতু জেনারেল ক্যাডার গুলো পেতে একজন প্রার্থীকে অনেক বেশি সংখ্যক প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হয়।

অপরদিকে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের ক্ষেত্রে প্রার্থীকে শুধু তার নিজের সাবজেক্ট এর উপর পড়াশোনা সম্পন্ন করা প্রার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হয়। এক্ষেত্রে প্রতিযোগিতা কম হওয়ায় ক্যাডার প্রাপ্তির সুযোগ অনেক বেশি বেড়ে যায়। তাই ক্যাডার চয়েজের ক্ষেত্রে Both Cadre চয়েস করাটাই উত্তম।

বিভিন্ন দৃশ্যপট থেকে একজন প্রার্থী Both Cadre চয়েস দিতে চাইলে কিভাবে তার বিসিএস ক্যাডার চয়েস লিস্টটি কীভাবে সাজাতে পারেন তা বাস্তবসম্মত ভাবে নিম্নে তুলে ধরা হল।

(পদ্ধতি-১) ইংরেজিতে দক্ষতার উপর নির্ভর করে

ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে একজন প্রার্থী পররাষ্ট্র ক্যাডারকে পছন্দের তালিকায় শীর্ষে রেখে তার ক্যাডার চয়েজ লিস্ট সাজাতে পারেন। ইংরেজিতে ভালোভাবে কথা বলার দক্ষতার উপর ভিত্তি করে পররাষ্ট্র ক্যাডার কে প্রথম চয়েজ দিতে পারেন অথবা ক্যাডার চয়েজের তালিকা থেকে পররাষ্ট্র ক্যাডারটি বাদ দিতে পারেন। এক্ষেত্রে আপনার ক্যাডার চয়েস লিস্টটি হতে পারে নিম্নরূপ-

পররাষ্ট্র [ইংরেজি স্পিকিং ভাল হওয়ার সাপেক্ষে]

প্রশাসন/পুলিশ

পুলিশ/প্রশাসন

ট্যাক্স/কাস্টমস

কাস্টমস/ট্যাক্স

অডিট/আনসার

আনসার/অডিট

সমবায়/তথ্য

তথ্য/সমবায়

খাদ্য/পরিবার পরিকল্পনা

পরিবার পরিকল্পনা/খাদ্য

বাণিজ্য/ডাক

ডাক/বাণিজ্য

রেলওয়ে পরিবহণ ও বাণিজ্য

শিক্ষা ক্যাডার/স্বাস্থ্য ক্যাডার/প্রকৌশলী/অন্যান্য টেকনিক্যাল ক্যাডার

ইংরেজিতে ভালো ভাবে কথা বলার দক্ষতার উপর ভিত্তি করে পররাষ্ট্র ক্যাডার কে প্রথম চয়েস দিতে পারেন অথবা ক্যাডার চয়েস তালিকা থেকে পররাষ্ট্র ক্যাডার বাদ দিতে পারেন।

(পদ্ধতি-২) প্রফেশনাল / টেকনিক্যাল ক্যাডার ২য় অবস্থানে রেখে

যারা শিক্ষা ক্যাডারসহ নিজের অধীনে থাকা বিভিন্ন প্রফেশনাল ক্যাডার ও টেকনিক্যাল ক্যাডার ২য় অবস্থানে রেখে বিসিএস ক্যাডার চয়েজ লিস্ট সাজাতে চান, তারা নিম্নোক্ত পদ্ধতিতে ক্যাডার চয়েজের তালিকাটি সাজাতে পারেন।

প্রশাসন/পুলিশ

সাধারণ শিক্ষা/টেকনিক্যাল ক্যাডার/প্রফেশনাল ক্যাডার

ট্যাক্স/কাস্টমস

কাস্টমস/ট্যাক্স

অডিট/আনসার

আনসার/অডিট

সমবায়/তথ্য

তথ্য/সমবায়

খাদ্য/পরিবার পরিকল্পনা

পরিবার পরিকল্পনা/খাদ্য

বাণিজ্য/ডাক

ডাক/বাণিজ্য

রেলওয়ে পরিবহণ ও বাণিজ্য

টেকনিক-৩ প্রফেশনাল / টেকনিক্যাল ক্যাডার ১ম অবস্থানে রেখে

যারা স্নাতক ও সমমানের পর্যায়ে নিজের অধ্যয়নকৃত বিষয়ের উপর ভিত্তি করে এর অধীনে থাকা ক্যাডারগুলো পছন্দের তালিকায় প্রথমে রেখে আবেদন করতে চান, অর্থাৎ টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার ১ম স্থানে রেখে আবেদন করতে চান তারা নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করে ক্যাডার চয়েজের তালিকাটি সাজাতে পারেন। এক্ষেত্রে আপনার ক্যাডার চয়েস লিস্ট হতে পারে নিম্নরূপ –

সাধারণ শিক্ষা/টেকনিক্যাল ক্যাডার/প্রফেশনাল ক্যাডার

প্রশাসন/পুলিশ

ট্যাক্স/কাস্টমস

কাস্টমস/ট্যাক্স

অডিট/আনসার

আনসার/অডিট

সমবায়/তথ্য

তথ্য/সমবায়

খাদ্য/পরিবার পরিকল্পনা

পরিবার পরিকল্পনা/খাদ্য

বাণিজ্য/ডাক

ডাক/বাণিজ্য

রেলওয়ে পরিবহণ ও বাণিজ্য

শুধু ১টি (জেনারেল / টেকনিক্যাল / প্রফেশনাল) ক্যাডার চয়েস লিস্ট (General / Professional Cadre BCS Cadre Choice List)

যেকোন একটি! সাধারণ ক্যাডার Vs প্রফেশনাল ক্যাডার

শিক্ষাগত কারণে অনেক বিষয়ে অধ্যয়ন করা প্রার্থীরা বিভিন্ন টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডারে আবেদন করতে পারেন না। তাই সেসকল প্রার্থীরা বাধ্য হয়েই কেবল জেনারেল ক্যাডারের পদগুলোতে আবেদন করেন। বিপরীতে অনেক প্রার্থী শুধু তাদের নিজের অধ্যয়ন করা বিষয়ের উপর চাকরি করতে চান। ফলে তারা শুধু তার বিষয়ের অধীনে থাকা টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডার গুলো চয়েস দিয়ে আবেদন করেন।

(পদ্ধতি-১) শুধু জেনারেল ক্যাডার চয়েস

যে-সকল প্রার্থীর স্নাতক বা সমমানের পর্যায়ে অধ্যয়নকৃত বিষয়ের অধীনে কোন টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার নেই অথবা যে-সকল প্রার্থী ঐচ্ছিক ভাবেই ভাবেই বিসিএস ক্যাডার চয়েস লিস্টে শুধু জেনারেল ক্যাডার রাখতে চান তারা নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে তাদের বিসিএস ক্যাডার চয়েস লিস্টটি সাজাতে পারেন।

পররাষ্ট্র (ইংরেজি স্পিকিং স্কিল ভাল হলে)

প্রশাসন / পুলিশ

পুলিশ / প্রশাসন

ট্যাক্স / কাস্টমস

কাস্টমস / ট্যাক্স

অডিট / আনসার

আনসার / অডিট

সমবায় / তথ্য

তথ্য / সমবায়

খাদ্য / পরিকল্পনা

পরিবার পরিকল্পনা / খাদ্য

বাণিজ্য / ডাক

ডাক / বাণিজ্য

রেলওয়ে পরিবহণ ও বাণিজ্য

ইংরেজিতে ভালোভাবে কথা বলার দক্ষতার উপর ভিত্তি করে পররাষ্ট্র ক্যাডার কে প্রথম চয়েস দিতে পারেন অথবা ক্যাডার চয়েস তালিকা থেকে পররাষ্ট্র ক্যাডার বাদ দিতে পারেন।

(পদ্ধতি-২) শুধু টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার চয়েজ:

যদি কোন প্রার্থী শুধু তার অধ্যয়নকৃত বিষয়ের উপর ভিত্তি করে ক্যাডার চয়েজ করতে চান, তবে তিনি শুধু তার স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ের অধীনে থাকা টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারটি চয়েজ করতে পারেন। এই ক্ষেত্রে প্রার্থীর চয়েজ করা ক্যাডারের সংখ্যা হবে ১টি। যেমন –

১। সাধারণ শিক্ষা / টেকনিক্যাল ক্যাডার / প্রফেশনাল ক্যাডার

বিসিএস ক্যাডার চয়েস সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসা কিছু প্রশ্নের উত্তর:

প্রশ্নঃ বিসিএস এর পূর্ণরূপ কি

উত্তরঃ বিসিএস এর পূর্ণরূপ বাংলাদেশ সিভিল সার্ভিস।

প্রশ্নঃ বিসিএস ক্যাডার কয়টি

উত্তরঃ বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডার সর্বমোট ২৬ টি। পূর্বে বিসিএস ক্যাডারের সংখ্যা আরও বেশি থাকলেও কিছু ক্যাডার বিলুপ্ত হয়ে বর্তমানে এই সংখ্যা ২৬ টি হয়েছে।

প্রশ্নঃ সাধারণ ক্যাডার কি?

উত্তরঃ বিসিএস ক্যাডার সার্ভিসের যে পদগুলোর মধ্যে সকল বিভাগ থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারেন, অর্থাৎ যে পদগুলোর জন্য কোন বিশেষ বিষয়ে পড়াশোনা দরকার পরে না সেই ক্যাডার গুলোকে সাধারণ ক্যাডার বলা হয়।

প্রশ্নঃ বিসিএস ক্যাডারের বেতন কত?

উত্তরঃ প্রত্যেক বিসিএস ক্যাডারই সরকারি বেতন স্কেল ৯ম গ্রেডে (২২০০০ – ৫৩০৬০ টাকা) থেকে তার কর্মজীবন শুরু করেন। পরে বিভিন্ন সময় পদোন্নতি এবং বদলির মাধ্যমে এই বেতন স্কেলের আরও উন্নতি হয়। বেতন ছাড়াও এই সার্ভিসে আরও নানান সুযোগ সুবিধা থাকে।

প্রশ্নঃ কোন ক্যাডার সবচেয়ে ভালো?

উত্তরঃ বিসিএস ক্যাডার সার্ভিসের কোন ক্যাডার সবচেয়ে ভালো তা যাচাই করা একটু কঠিন। কারন একেক জনের কাছে ভালোর সংজ্ঞা একেক রকম। তবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি দিক বিবেচনা করে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট এই ক্যাডারগুলোকে এগিয়ে রাখা হয়।

প্রশ্নঃ বোথ ক্যাডার কি?

উত্তরঃ বোথ ক্যাডারের অর্থ হচ্ছে উভয় ক্যাডার। যদি কোন প্রার্থী একই সাথে জেনারেল এবং টেকনিক্যাল / প্রফেশনাল উভয় পদের ক্যাডার গুলো চয়েস করে বিসিএস এর ফরম পূরণ করেন তাহলে সেটিকে বোথ ক্যাডার বা উভয় ক্যাডার চয়েস বলা হয়।

প্রশ্নঃ কোন কোন সাবজেক্টে প্রশাসন ক্যাডার আছে?

উত্তরঃ যেহেতু বিসিএস প্রশাসন ক্যাডার একটি জেনারেল ক্যাডার। তাই বিসিএস পরীক্ষায় আবেদনের যোগ্য যে কেউই প্রশাসন ক্যাডারে আবেদন করতে পারবেন। প্রশাসন ক্যাডারের জন্য কোন বিশেষ বিষয়ে পড়াশোনা করার প্রয়োজন নেই।

প্রশ্নঃ প্রফেশনাল ক্যাডার কি?

উত্তরঃ মূলত পেশাদার ক্যাডারদেরই প্রফেশনাল ক্যাডার বলা হয়। আপনি যে বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জন করেছেন বিসিএস ক্যাডার সার্ভিসে যদি আপনি নিজের বিষয়ের সাথে সম্পর্কিত কোন ক্যাডার পদের জন্য আবেদন করেন তাহলে সেটিকে প্রফেশনাল ক্যাডার হিসেবে বিবেচনা করা হয়। 

প্রফেশনাল ক্যাডারের সাথে টেকনিক্যাল ক্যাডারও সম্পর্কিত রয়েছে। স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, প্রকৌশলী এসব ক্যাডারই প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারের অন্তর্ভুক্ত। 

Comments

38 responses to “বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন | BCS Cadre Choice List”

  1. মো: জাকির হোসেন Avatar
    মো: জাকির হোসেন

    অনেক তথ্য জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ লাইভ mcq
    আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স করছি। আমার জন্য কোন ক্যাডার হলে ভালো হয় জানালে উপকৃত হব। ধন্যবাদ

    1. Live MCQ™ Avatar

      ক্যাডার চয়েজ সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। আপনি আপনার পছন্দনীয় ক্যাডার চয়েজ দিতে পারেন।

  2. মুহাম্মদ রিয়াদ Avatar
    মুহাম্মদ রিয়াদ

    আসসালামু আলাইকুম,
    ভালো কিছু পেয়ে আমি আজ আনন্দিত। দোয়া রইলো আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের উপর সফলতা দান করেন আমিন!!

    1. Live MCQ™ Avatar

      ওয়ালাইকুম আসসালাম।

      প্রস্তুতি সংক্রান্ত যেকোন তথ্য জানতে অনুগ্রহ করে আমাদের পেইজে ইনবক্স করে জানাবেন, ধন্যবাদ।

      পেইজে মেসেজ দিতে ক্লিক করুন – https://m.me/livemcq

      অথবা, কল করুন:
      📱 01701-377322

  3. Tahsinul Fahim Avatar
    Tahsinul Fahim

    আসসালামু আলাইকুম!
    বিমানবন্দরে ইমিগ্রেশন এবং কাস্টমস অফিসার হতে হলে কি করতে হবে? একটু জানাবেন?
    ধন্যবাদ

    1. Live MCQ™ Avatar

      ওয়ালাইকুম আসসালাম,

      অনুগ্রহ করে জানাবেন আপনি কি বিসিএসের কাস্টমস ক্যাডার হওয়ার পদ্ধতির বিষয়ে জানতে চাইছেন?

      1. সুজন Avatar
        সুজন

        শুধু শিক্ষা ক্যাডারের জন্য আবেদন করতে হলে জেনারেল নাক বোথ কোনটা ভালো হবে

        1. Live MCQ™ Avatar

          শুধুমাত্র শিক্ষা ক্যাডারে আবেদন করতে চাইলে জেনারেল ক্যাডার সিলেক্ট করবেন।

  4. আনোয়ার Avatar
    আনোয়ার

    ইসলামের ইতিহাস নিয়ে অনার্স করলে
    কোন ক্যাডার ভালো হয়।
    আমি জানি ক্যাডার চয়েজ সম্পুর্ণ নিজস্ব ব্যাপার,
    তারপরেও একটু পরামর্শ চাচ্ছিলাম

    1. Live MCQ™ Avatar

      এই বিষয়টি সম্পূর্ণভাবেই আপনার নিজস্ব সিদ্ধান্ত। আসলে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড দেখে ক্যাডার চয়েজ সম্পর্কে ধারণা দেয়ার সুযোগ নেই। ক্যাডার চয়েজের সময় কিছু বিষয় মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন- ব্যাক্তিগত ও পারিবারিক পছন্দ, চাকরির সুযোগ সুবিধা, কর্মস্থল এবং কর্মস্থলের পরিবেশ, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বচ্ছলতার বিষয়গুলো মাথায় রেখে একজন প্রার্থী বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সাজাতে পারেন।

      উক্ত ব্লগে এই ব্যপারে একটি পূর্ণ ধারণা দেয়া হয়েছে। কাইন্ডলি পুরো ব্লগটি পড়ুন, আশা করি একটি স্পষ্ট ধারণা পাবেন।
      ধন্যবাদ ও শুভকামনা।

  5. A K M MOHIBUR RAHMAN Avatar
    A K M MOHIBUR RAHMAN

    Can I change my cadre choice list before viva? Or is it permanent?

    1. Live MCQ™ Avatar

      It cannot be changed. The choice list is fixed. Changes can be made during the application for a new BCS.
      Thank you.

  6. ammar hosen Avatar
    ammar hosen

    বিবিএ থেকে অনার্স করেছি,এখন আমি বোথ ক্যাডারে চয়েজ দিতে পারবো? কাইন্ডলি জানাবেন?

    1. Live MCQ™ Avatar

      জি, আপনি সাধারণ ক্যাডার ও শিক্ষা ক্যাডার উভয় পদেই করতে পারবেন।

      1. siam Avatar
        siam

        ইংরেজি থেকে অনার্স করেছি আমি কি বোথ ক‍্যাডারে চয়েজ দিতে পারব?

        1. Live MCQ™ Avatar

          জি আপনি বোথ ক‍্যাডার চয়েজ দিয়ে আবেদন করতে পারবেন।

      2. Nandita Mallick Avatar
        Nandita Mallick

        আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে অনার্স, মাস্টার্স করেছি। আমি শিক্ষা ক্যাডারের জন্য আবেদন করতে পারবো?

        1. Live MCQ™ Avatar

          সংগীতে অনার্স, মাস্টার্স সম্পন্ন করলে শিক্ষা ক্যাডারে আবেদনের সুযোগ নেই।

  7. Talha Avatar
    Talha

    I’ve done honours in International Relations. do i have any other cadre that i can apply apart from General Cadre?’

    1. Live MCQ™ Avatar

      There is no professional/technical cadre for you.You can apply general cadre only.
      Thank you.

      1. Anshi Avatar
        Anshi

        ARE engineering degrees, mathematics. english, statistics considered as general education cadre? Will I get teaching job by these subjects in BCS? Or any of these have professional cadre or individual cadre (example, like statistics)?

        1. Live MCQ™ Avatar

          When it comes to subject-wise teaching under BCS, it often falls under the BCS (Technical or Professional cadre) depending on your subject.

    2. Farzana Siddiki Avatar
      Farzana Siddiki

      আমি ইংরেজি থেকে অনার্সএবং মাস্টার্স শেষ করেছি, আমি কি বোঠ ক্যাডার থেকে নিজের ইচ্ছে মত লিস্ট সাজাতে পারবো? আর মেক্সিমাম কতোগুলো সিলেক্ট করা যায়?

      1. Live MCQ™ Avatar

        জি পারবেন।
        আমাদের এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কাইন্ডলি পুরো পোস্টটি চেক করুন।

        ক্যাডার চয়েজের খুঁটিনাটি জানতে আমাদের ক্লাসটিও দেখতে পারেন, আশা করি অনেকটাই হেল্প হবে।
        ক্লাস লিঙ্ক: https://www.facebook.com/livemcq/videos/1113313206941955

  8. shilpy Avatar
    shilpy

    মুখে জড়তা থাকলে ফরেইন ক্যাডার বা অন্য কোনো ক্যাডারে কোনো প্রব্লেম হবে

    1. Live MCQ™ Avatar

      মুখে জড়তা থাকলে ফরেইন ক্যাডার বা অন্য কোনো ক্যাডারে কিছু সমস্যা হতে পারে, কারণ এসব ক্যাডারে ভালো যোগাযোগ দক্ষতা জরুরি। তবে, আপনি যদি প্র্যাকটিস করেন ও আত্মবিশ্বাসী হন, তাহলে জড়তা কাটিয়ে উঠতে পারবেন। কাজের দক্ষতা আর পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যাডার সিলেকশনের জন্য আপনার যোগ্যতা, স্কিল, এবং পেশাদারিত্বই মূল বিষয়।
      শুভকামনা।

  9. Sajid Elahi Avatar
    Sajid Elahi

    CSE থেকে পড়ে টেকনিক্যাল ক্যাডার চয়েস দেওয়া যাবে?

    1. Live MCQ™ Avatar

      জি পারবেন।

  10. Asma Avatar
    Asma

    thank you so much

  11. Raihan Kabir Avatar
    Raihan Kabir

    গনিতের ক্যাডার কোড(সাব্জেক্ট কোড) কত? সার্কুলারে দুইটা কোড দেয়া আছে দেখলাম। একটা মনে হয় এপ্লাইড ম্যাথ অন্যটা সাধারণ গনিত।আমি গনিতে অনার্স করেছি আমার কোড নম্বর কত। দয়া করে একটু উত্তর দিবেন ইনশাআল্লাহ।

    1. Live MCQ™ Avatar

      আপনি যদি গণিতে স্নাতক সম্পন্ন করে থাকেন তবে, সাবজেক্ট কোড ৫৫১ পূরণ করবেন।

  12. Raihan Kabir Avatar
    Raihan Kabir

    গনিতের ক্যাডার কোড (সাব্জেক্ট কোড)কত।সার্কুলারে দুইটা কোড দেয়া আছে দেখলাম। একটা মনে হয় এপ্লাইড ম্যাথ অন্যটা সাধারণ। আমি গণিত নিয়ে অনার্স করেছি আমার কোড নম্বর কত?

    1. Live MCQ™ Avatar

      আপনি গণিতে স্নাতক সম্পন্ন করে থাকলে সাবজেক্ট কোড ৫৫১ হবে। ধন্যবাদ।

  13. সাকিব Avatar
    সাকিব

    Genetics engineering থেকে পড়াশোনা করলে প্রোফেশনাল ক্যাডার চয়েস আছে কোনো??

    1. Live MCQ™ Avatar

      জি ভাইয়া। মেরিট অনুযায়ী স্বাস্থ্য, কৃষি কিংবা মৎস্য/প্রাণী এ ধরণের প্রতিষ্ঠানে শূন্য পদ থাকলে ক্যাডার প্রাপ্তির সুযোগ রয়েছে।

  14. Unknown Avatar
    Unknown

    আমার প্রথম চয়েজ দেয়ার ইচ্ছা শিক্ষা ( English ) ক্যাডার। অনলি টেকনিক্যাল ( শিক্ষা ) চয়েজ দেয়াটা কী রিস্ক হয়ে যাবে নাকী সাধারন সহ ( বোথ) দেয়াটা বেটার হবে। সাধারনসহ দিলে লিখিততে এক্সট্রা এক্সাম দিতে হয় তাই এ বিষয়ে শিউর হতে চাচ্ছি।

    1. Live MCQ™ Avatar
      Live MCQ™

      অবশ্যই বোথ চয়েজ দিবেন যদি জেনারেলে যাওয়ার ইচ্ছা থাকে। আর এক্সট্রা পরীক্ষা শুধু বিজ্ঞান। বাকি সব প্রিপারেশন সেইম।আর যদি শিক্ষা প্যাশন হয় তাহলে বোথ দেয়াড় দরকার নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *