Category: Notice

  • ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি

    প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সিদ্ধান্ত অনুসারে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) নিয়োগ বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লেখিত “বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি” বাক্যটির পরিবর্তে “বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি” বাক্যটি প্রতিস্থাপন হবে বলে জানানো হয়েছে। যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন এবং চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদ না থাকায় দ্বিধায় ছিলেন, তারা এই সংশোধিত নির্দেশনা অনুযায়ী সাময়িক রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি দিয়েই নিশ্চিন্তে আবেদন সম্পন্ন করতে পারবেন।

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ এর সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন

  • বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরি-প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রেলপথ মন্ত্রণালয়ের অধীন “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদের ১১ ক্যাটাগরির ৫১৬টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা চলতি মাসের (মে ২০২৫) শেষ সপ্তাহের পরিবর্তে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়া, পরীক্ষার নতুন সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, সময় সূচি, কেন্দ্র এবং অন্যান্য বিস্তারিত নির্দেশাবলি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়। গত ৬ মে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”21928″][/dflip]

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ০৮ মে ২০২৫ তারিখ থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কতৃক ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। মূলত আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের ৮ দফা দাবির মুখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ দেখুন

  • বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলি পরীক্ষার আসনবিন্যাস ২০২৫

    বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলি পরীক্ষার আসনবিন্যাস ২০২৫

    প্রিয় আইনজিবী সুহৃদগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলি পরীক্ষার আসনবিন্যাস ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা আগামী শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ তারিখে বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়াও উক্ত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের আসনবিন্যাস-সহ নানান করণীয় বিষয় সম্পর্কেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

    এক নজরে বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলি পরীক্ষার আসনবিন্যাস ২০২৫ দেখুন

    [dflip id=”21659″][/dflip]

  • আবেদনের প্রেক্ষিতে ৪৪তম বিসিএস থেকে ২৩২ জন প্রার্থীর ভাইভা স্থগিত

    আবেদনের প্রেক্ষিতে ৪৪তম বিসিএস থেকে ২৩২ জন প্রার্থীর ভাইভা স্থগিত

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আবেদনের প্রেক্ষিতে ৪৪তম বিসিএস থেকে মোট ২৩২ জন প্রার্থীর (সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৪৫ জন এবং সাধারণ ক্যাডারে ১৮৭ জন) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত প্রার্থীদের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। ২২ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৪তম বিসিএস থেকে ২৩২ জন প্রার্থীর ভাইভা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”21543″][/dflip]

  • ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯ এর বিজ্ঞাপনের ৪২ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীগণ নির্ধারিত আবেদনপত্রে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানা যায়। এক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অনুকূলে ১০০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারি মূল কপিসহ পূরণ করা আবেদনপত্র কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার প্রধান কার্যালয়ে পরিচালক, ইউনিট-১৩-এর দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে পিএসসি।

    আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ২০ মে ২০২৫ তারিখ পর্যন্ত প্রতি কর্মদিবসের সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। উল্লেখ্য সময়ের পর আর কোন আবেদনপত্র জমা নেয়া হবেনা বলেও জানায় কর্তৃপক্ষ। ২০ এপ্রিল ২০২৫ তারিখ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”21425″][/dflip]

  • বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় আইনজিবী সুহৃদগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার প্রবেশপত্র ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ২টা পর্যন্ত নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে বলে জানানো হয়।

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”21332″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রার্থীগণ, বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের ১১ ক্যাটাগরির ৫১৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে কমিশন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করেছে।

    কমিশনের সিদ্ধান্তনুসারে-

    • পরীক্ষাসমূহ ২০২৫ এর মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে।
    • বাতিলকৃত ৫ জুলাই ২০২৪ খ্রি: এর পরীক্ষায় যে সকল প্রার্থী অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র ঐ সকল প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
    • বাছাই ও লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে; শুধুমাত্র বাছাই (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
    • ১০০ (একশত) নম্বরের ১ ঘণ্টার বাছাই পরীক্ষা এবং ১০০ (একশত) নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১১ ক্যাটাগরির পদসমূহকে ৫ (পাঁচ) টি ক্লাস্টারে (Cluster) বিভক্ত করে বাছাই (MCQ) ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”21332″][/dflip]

  • কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তরের “ডিপ্লোমা নার্স” (১০ম গ্রেড) পদের পরীক্ষার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন বিন্যাস ও নির্দেশনাবলি প্রদান করা হয়েছে। ২৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

    কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”20962″][/dflip]

  • বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির আসন্ন এমসিকিউ (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণের কার্যক্রম আগামী ১ মার্চ ২০২৫ তারিখ থেকে শুরু করে আগামী ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ।

    এক নজরে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”20258″][/dflip]