৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

Written by

in

প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯ এর বিজ্ঞাপনের ৪২ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীগণ নির্ধারিত আবেদনপত্রে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানা যায়। এক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অনুকূলে ১০০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারি মূল কপিসহ পূরণ করা আবেদনপত্র কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার প্রধান কার্যালয়ে পরিচালক, ইউনিট-১৩-এর দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে পিএসসি।

আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ২০ মে ২০২৫ তারিখ পর্যন্ত প্রতি কর্মদিবসের সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। উল্লেখ্য সময়ের পর আর কোন আবেদনপত্র জমা নেয়া হবেনা বলেও জানায় কর্তৃপক্ষ। ২০ এপ্রিল ২০২৫ তারিখ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

[dflip id=”21425″][/dflip]

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *