ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশিত – Ministry of Land Job Exam Result

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬

Written by

in

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ১২ এপ্রিল ২০২৬ তারিখে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ ফলাফল প্রকাশ করেছে। নোটিশ অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের ৭ টি ক্যাটাগরির ৩৪টি শূন্য পদের জন্য ১,৬৫৯ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যারা ভূমি মন্ত্রণালয়ের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন- ভূমি মন্ত্রণালয়ের প্রকাশিত হওয়া নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। সরকারি চাকরির আরও ফলাফল প্রকাশ নোটিশ দেখতে চাইলে, ৪৭তম বিসিএস লিখিত ফলাফল প্রকাশ দেখে নিতে পারেন।  

এক নজরে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল

ভূমি মন্ত্রণালয়ের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীর সংখ্যা নিম্নে দেওয়া হলো। 

পদের নামগ্রেডউত্তীর্ণ প্রার্থী সংখ্যা
হিসাবরক্ষকগ্রেড-১২৫০ জন
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরগ্রেড-১৩৪৫৭ জন
কম্পিউটার অপারেটরগ্রেড-১৩৫১ জন
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকগ্রেড-১৬৩৬৩ জন
ক্যাশ সরকারগ্রেড-১৭৫০ জন
ফটোকপি অপারেটরগ্রেড-১৮৫৪ জন
অফিস সহায়কগ্রেড-২০৬৩৪ জন

সকল পদের উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিজ্ঞপ্তিতে ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল পিডিএফ ডাউনলোড

নিয়োগ পরীক্ষার ফলাফল পিডিএফটি খুব সহজেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। অনলাইনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল পিডিএফটি দেখতে এবং ডাউনলোড করতে নিচের পিডিএফ ডাউনলোড বাটনে ক্লিক করুন

বিশেষ দ্রষ্টব্য: নোটিশ অনুসারে, টেলিটকের এসএমএস সেবার মাধ্যমেও ফলাফল জানানো হবে।

পরীক্ষার পরবর্তী ধাপ

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হলো লিখিত পরীক্ষা। নোটিশ অনুযায়ী, লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এই মুহূর্তে উত্তীর্ণ প্রার্থীদের করণীয়:

  • নিয়মিত www.minland.gov.bd ওয়েবসাইট চেক করুন
  • টেলিটক নম্বরে এসএমএস নোটিফিকেশন চালু রাখুন
  • লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন
  • সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন

উপসংহার

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ পেরিয়ে আসা মানে এখনও অনেকটা পথ বাকি। তাই প্রিলিমিনারির সাফল্যে থেমে না থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিন। সরকারি চাকরির স্বপ্ন পূরণের এই যাত্রায় আপনার পরবর্তী ধাপের জন্য রইল আন্তরিক শুভকামনা।

লিখিত পরীক্ষার প্রস্তুতিকে গুছিয়ে নিতে এবং শক্তিশালী করতে Live Written™ অ্যাপটি ডাউনলোড করুন। নিয়মিত লাইভ ক্লাস, লিখিত পরীক্ষা এবং ৩৬ ঘন্টার খাতা মূল্যয়নের মাধ্যমে লিখিত প্রস্তুতি নিশ্চিত করুন।    

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *