ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

ভূমি-রেকর্ড-ও-জরিপ-অধিদপ্তর-নিয়োগ-পরীক্ষার-প্রস্তুতি-যেভেবে-শুরু-করবেন

Written by

in

প্রিয় চাকরি প্রত্যাশীগণ, Live MCQ এর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত এই লেখায় আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই জানেন যে, গত ১৪ মার্চ ২০২৪ তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ৩০১৭ টি।

বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরিগুলো সকল চাকরি প্রত্যাশীদের কাছে অনেক আকর্ষনীয়। একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে আপনি ৩০১৭ পদের মধ্যে যেকোনো পদে নিয়োগ পেতে পারেন। এই লেখাটি সম্পূর্ণ পড়লে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করবেন, পরীক্ষার ধরন, সিলেবাস ও মানবণ্টন, আবেদনের চয়েজ লিস্ট, কোন পদের কি কাজ, কিভাবে পড়লে ভালো ফলাফল করবেন, কোন কোন বই পড়বেন— এসব বিষয়সহ বিস্তারিত সকল খুঁটিনাটি জানতে পারবেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভেবে শুরু করবেন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় আবেদনের নিয়ম:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণের জন্য http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত পদ বাছাই করে প্রার্থীর ব্যাক্তগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে পারবেন।

তবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই নিয়োগে ৩০১৭ জনের বিশাল সংখ্যক পদ থাকায় আবেদনকারীদের মধ্যে একাধিক পদের জন্য একত্রে আবেদন করার একটা প্রবণতা দেখা দিয়েছে। অতীতে এই ধরনের নিয়োগ পরীক্ষায় একই দিনে একই সময়ে অনেকগুলো পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গিয়েছে বিধায় সঠিক ভাবে পদ বাছাই না করে আবেদন করলে প্রার্থীরা তাদের একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হারাতে পারেন।

আসুন দেখে নেওয়া যাক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার পদগুলোর চয়েজ লিস্ট কীভাবে সাজালে কোন পদের পরীক্ষাই আপনার হাতছাড়া হবে না সেটি। কিভাবে চয়েস লিস্ট টি সাজাবেন তাও দেখে নেওয়া যাক।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ আবেদনের পদগুলোর চয়েজ লিস্ট:

সাধারণত বড় সংখ্যক পদের চাকরির নিয়োগ গুলোতে প্রার্থীদের একাধিক পদে আবেদনের প্রবণতা লক্ষ্য করা যায়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম ঘটেনি। যেহেতু এই ধরনের নিয়োগের ক্ষেত্রে একাধিক পদের নিয়োগ পরীক্ষা একই দিনে এবং একই সময়ে হওয়ার সম্ভাবনা থাকে তাই একাধিক পদের আবেদন করতে গেলে আপনাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে বিভিন্ন পদের কাজ, পদ সংখ্যা, প্রতিযোগিতা, সুযোগ সুবিধা, পদোন্নতি এবং অবশ্যই ব্যাক্তিগত পছন্দ এবং পারদর্শীতার উপর নির্ভর করে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন।

সবগুলো বিষয় বিবেচনা করে নিম্নের পদগুলো প্রার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। পদগুলো হলঃ

  • খারিজ সহকারী
  • পেশকার
  • রেকর্ড কিপার
  • কপিস্ট কাম বেঞ্চ সহকারী
  • যাঁচ মোহরা

তবে একাধিক পদের পরীক্ষাগুলো একসাথে একই সময়ে হওয়ার সম্ভাবনা থাকায় একজন প্রার্থীকে একটি বেতন স্কেলের একটি মাত্র পদেই আবেদন করার জন্য আমরা পরমার্শ দিয়ে থাকি।

তবে যেসব টেকনিক্যাল পদের পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষাতেও অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষাগুলোতে শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীদেরই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে পদ সমূহের পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায়ও অংশগ্রহণ করতে হবে তা আমরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ধরন অংশে বিস্তারিত আলোচনা করেছি।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের কাজ আবেদনের যোগ্যতা ও বেতন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে প্রার্থীকে বিভিন্ন পদের কাজ, আবেদনের যোগ্যতা, পদোন্নতি এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। যে পদের জন্য আবেদন করে পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তা সম্পর্কে ধারনা নেওয়া ও এক ধরনের প্রস্তুতি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের কাজ, আবেদনের যোগ্যতা, বেতন স্কেল সম্পর্কৃত সকল তথ্য।

কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আবেদনের যোগ্যতা ও বেতন:

কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ভূমি প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদ। তিনি ভূমি সংক্রান্ত জরিপ, মানচিত্র সংশোধন, ভূমি রেকর্ড সংরক্ষণ ও হালনাগাদ, এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে থাকেন। মূলত, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি জরিপ ও সেটেলমেন্ট কার্যক্রম পরিচালনায় সহায়তা করাই তার প্রধান দায়িত্ব।

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইন্সটিউট বা প্রতিষ্ঠান থেকে অনূন্য ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি) ডিগ্রী থাকলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে আবেদন করা যাবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত।

এছাড়া কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারগনের জৈষ্ঠ্যতার ভিত্তিতে কারিগরি উপদেষ্টা পদে এবং ১০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সহকারী সেটেলমেন্ট অফিসার, ৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সহকারী পরিচালক (প্রিন্টিং) অথবা সহকারী পরিচালক (জরিপ) পদে পদোন্নতি লাভ করা যায়।

সার্ভেয়ারের কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

সার্ভেয়ার হচ্ছেন একজন জরিপকারী। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন সার্ভেয়ার সাধারণত জমি সংক্রান্ত পরিমাপের কাজে ভূমি জরিপ করে থাকেন। প্রচলিত ভাষায় ভূমি সার্ভেয়ার কে আমিন বলে ডাকা হয়।

কোন স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান থেকে সার্ভেইং টেকনোলজি এর উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদে আবেদন করা যাবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদ টি সরকারি বেতন স্কেল ১৪তম গ্রেডের অন্তর্ভুক্ত।

এছাড়া সার্ভেয়ার পদে ৮ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতি লাভ করা যায়।

ট্রাভার্স সার্ভেয়ারের কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

কোন মৌজার নকশা সম্পুর্ণ নতুন করা এবং মৌজার কাঠামো স্থাপন করাই ট্রাভার্স সার্ভেয়ারের কাজ। কোন স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান থেকে সার্ভেইং টেকনোলজির উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদে আবেদন করা যাবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ট্রাভার্স সার্ভেয়ার পদ টি সরকারি বেতন স্কেল ১৫ তম গ্রেডের অন্তর্ভুক্ত।

ট্রাভার্স সার্ভেয়ার পদে অনূন্য ১০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতি লাভ করা যায়।

ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারের কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

সার্ভেয়ার বা আমিন জমির পরিমাপ করার পর এই পরিমাপের উপর ভিত্তি করে নকশা প্রস্তুত করাই একজন ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারের কাজ।

কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে উত্তীর্ণ হলে এবং কোন কোন স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স থাকলে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারের পদে আবেদন করতে পারবেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদটি সরকারি বেতন স্কেল ১৫তম গ্রেডের অন্তর্ভুক্ত।

ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদে অনূন্য ১০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতি লাভ করা যায়।

নাজির কাম ক্যাশিয়ারের কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

ভূমি অফিসে নাজিরের কাজ মূলত হিসাব রক্ষকের। ভূমির খাজনা ও বিভিন্ন লেনদেন সংক্রান্ত অর্থের হিসাব রাখাই নাজির কাম ক্যাশিয়ারের কাজ। বর্তমানে অনলাইনেই ভূমির খাজনা পরিশোধ করা গেলেও সেগুলোর হিসাব রাখেন মূলত ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার পদে থাকা এই ব্যাক্তি।

কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০টি ইংরেজি ও ২০টি বাংলা শব্দ লিখতে পারা নাজির কাম ক্যাশিয়ার পদের আবেদনের যোগ্যতা।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নাজির কাম কম্পিউটার পদটি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত। নাজির কাম ক্যাশিয়ারের পদে অনূন্য ৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পদে পদোন্নতি লাভ করা যায়।

পেশকারের কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আদালতে বিচারকের কাছে যে কর্মচারি কাগজপত্র উপস্থাপন এবং রক্ষা করে তিনিই মূলত পেশকার। সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী হিসেবে কাজ করাই পেশকারের কাজ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০টি ইংরেজি ও ২০টি বাংলা শব্দ লিখতে পারা পেশকার পদের আবেদনের যোগ্যতা।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদটি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

রেকর্ড কিপারের কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

প্রতিটি ভূমি অফিসেই একটি রেকর্ড রুম থাকে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং কাগজপত্র সংরক্ষণ করা হয়। এই রেকর্ড রুমের দলিলাদি ও কাগজপত্র সংরক্ষণ ও দেখাশোনা করাই মূলত রেকর্ড কিপারের কাজ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতাই রেকর্ড কিপার পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদটি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

খারিজ সহকারীর কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের খারিজ সহকারী একটি গুরুত্বপুর্ণ পদ। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের খারিজ সহকারীর কাজ হচ্ছে জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা, জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০টি ইংরেজি ও ২০টি বাংলা শব্দ লিখতে পারা কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের আবেদনের যোগ্যতা।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের খারিজ সহকারী পদ টি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

যাঁচ মোহরার কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভূমি সেটেলমেন্ট অফিসে যাঁচ মোহরা কাজ করে থাকেন।যাঁচ মোহরা শব্দের অর্থ জানলেই এই পদের কাজ সম্পর্কে একটি ধারনা পাওয়া যায়। যাঁচ মোহরা শব্দের অর্থ লেখক। অর্থাৎ একজন যাঁচ মোহরার প্রধান কাজ লেখালেখি করা। ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুলভ্রান্তি ছাড়া সকল তথ্য তৈরি করাই একজন যাঁচ মোহরার কাজ।

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার চালনায় দক্ষতা যাঁচ মোহরা পদের আবেদনের যোগ্যতা।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যাঁচ মোহরা পদটি সরকারি বেতন স্কেল ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

আপনি নিশ্চয়ই জানেন যে, প্রত্যেকটা আদালতের মতো ভূমি অফিসেরও নিজস্ব আদালত রয়েছে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পেশকার উভয় পদ রয়েছে। ভূমি অফিসের বিচারক এবং পেশকারের সহকারী হিসেবে যিনি লেখালেখির কাজ করেন তিনিই কপিস্ট কাম বেঞ্চ সহকারী।

সাধারণত মামলার নথি বিচারকের সামনে পেশ করা, এক্সিকিউটিভ কোর্টে মামলার তারিখ দেখা, নথির কিছু অংশ লেখা, নথি ঠিকঠাক রাখা, মোবাইল কোর্টে জরিমানার রশিদ লেখা, অভিযোগপত্র ও জব্দ তালিকার নথি রাখা, বিচারকের হুকুম অনুযায়ী বিভিন্ন কর্মকান্ড সম্পাদন করা, কিছু আইন কানুন জানা, আদালতের সার্বিক পরিস্থিতি বজায় রাখা এগুলোই একজন কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০টি ইংরেজি ও ২০টি বাংলা শব্দ লিখতে পারা কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের আবেদনের যোগ্যতা।

কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদ টি সরকারি বেতন স্কেল ১৬ গ্রেডের অন্তর্ভুক্ত।

অফিস সহায়কের কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস সহায়কের কাজ হল অফিসের আসবাবপত্র, রেকর্ডসমূহ সাজিয়ে গুছিয়ে রাখা ও পরিচ্ছন্ন রাখা, অফিসের ফাইল ও কাগজপত্র কারও কাছে পৌঁছানো বা অন্য অফিসে পৌঁছে দেওয়া এই কাজগুলোই মূলত অফিস সহায়কের কাজ। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করা যায়।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক পদটি সরকারি বেতন স্কেল ২০তম গ্রেডের অন্তর্ভূক্ত।

অফিস সহায়ক পদে অনূন্য ৩ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে টিন্ডেল, রেকর্ড সাপ্লাইয়ার অথবা প্রসেস সার্ভার পদে এবং অনূন্য ৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে যাঁচ মোহরার অথবা বুক বাইন্ডার পদে পদোন্নতি লাভ করা যায়।

চেইনম্যান এর কাজ, আবেদনের যোগ্যতা ও বেতন:

ভূমি জরিপ চলাকালীন সময়ে যিনি সার্ভেয়ার থাকেন প্রচলিত ভাষায় যাকে আমিন বলা হয় তাঁর সহযোগী হিসেবে চেইনম্যান কাজ করে। সার্ভেয়ার বা আমিন যখন জমি পরিমাপ করতে যায় তখন তাঁর সাথে ২ জন চেইনম্যান থাকে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করা যায়।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেইনম্যান পদটি সরকারি বেতন স্কেল ২০তম গ্রেডের অন্তর্ভূক্ত। চেইনম্যান পদে অনূন্য ৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে যাঁচ মোহরার পদে পদোন্নতি লাভ করা যায়।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ধরন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ধরন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী এই অধিদপ্তরের সরাসরি নিয়োগের পরীক্ষাগুলো সাধারণত ৩ টি ধাপে হয়ে থাকে। যথাঃ

  • লিখিত পরীক্ষা
  • মৌখিক পরীক্ষা
  • এবং ব্যবহারিক পরীক্ষা

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ অধিদপ্তরে কর্মচারি নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী সকল পদের নিয়োগ পরীক্ষার জন্যই চাকরি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে বিশেষ কিছু টেকনিক্যাল পদের জন্য প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও উচ্চতর গ্রেডের ক্ষেত্রে প্রিলি, রিটেন ও ভাইভা হয়ে থাকে।

শুধুমাত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় যেসব পদের প্রার্থীরা অংশগ্রহণ করবেন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ এর তফসিল ২, তফসিল ৩, তফসিল ৪ এবং তফসিল এবং তফসিল ৬ এ বর্ণিত তথ্য অনুযায়ী নিম্নে উল্লেখিত পদে সরাসরি নিয়োগের জন্য প্রার্থীদের শুধুমাত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পদগুলো হল –

কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার, সহকারী জরিপ অফিসার, সাব-সার্ভেয়ার, কম্পিউটার, জিংক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার, বুক বাইন্ডার, গ্রেইনার, অফিস সহায়ক এবং ম্যাপ কাউন্টার।

উল্লেখ্য যে উপরে বর্ণিত পদ সমূহে লিখিত এবং মৌখিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে। এবং মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়ে পাশ করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি যেসব পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ এর তফসিল ৫-এ বর্ণিত নিম্নে উল্লেখিত টেকনিক্যাল পদসমূহের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায়ও অংশগ্রহণ করতে হবে। পদগুলো হল –

হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, এবং মেকানিক।

উল্লেখ্য, এই ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীকে স্বতন্ত্রভাবে উত্তীর্ণ হতে হবে এবং মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়ে পৃথকভাবে পাশ করতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারনা থাকা জরুরি।

কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:

প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে-

কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদের নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষায় বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২৫ নম্বর, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২৫ নম্বর সহ সর্বমোট ১০০ নম্বর থাকে। উক্ত পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।

লিখিত পরীক্ষার ক্ষেত্রে-

কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদের নিয়োগ লিখিত পরীক্ষায় বাংলায় ৫০ নম্বর, ইংরেজিতে ৫০ নম্বর, সাধারণ জ্ঞান ৪০ নম্বর, গণিত ও মানসিক দক্ষতা ৬০ নম্বর সহ সর্বমোট ২০০ নম্বর থাকে। উক্ত পদের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৪ ঘন্টা।

উল্লেখ্য যে, বর্তমানে পিএসসি উক্ত পদে নন-ক্যাডারের মাধ্যমে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সহকারী জরিপ অফিসার পদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:

(ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিধিমালা অনুসারে)

সহকারী জরিপ অফিসার পদের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিতে ১৫ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ নম্বর, এবং বিষয়ভিত্তিক ২০ নম্বর সহ সর্বমোট ৯০ নম্বর থাকে। মৌখিক পরীক্ষায় ১০ নম্বর সহ উক্ত পদের নিয়োগ পরীক্ষার জন্য সর্বমোট নম্বর ১০০। উল্লেখ্য, উক্ত পদের লিখিত পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট।

তবে, সাম্প্রতিক সময়ে পিএসসি নন-ক্যাডারের মাধ্যমে নিয়োগ হয়েছে।

সাব-সার্ভেয়ার, কম্পিউটার, জিংক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার পদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:

সাব-সার্ভেয়ার, কম্পিউটার, জিংক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার পদের লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিত ও পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর সহ সর্বমোট ৯০ নম্বর থাকে। মৌখিক পরীক্ষায় ১০ নম্বর সহ উক্ত পদ সমূহের নিয়োগ পরীক্ষার জন্য সর্বমোট নম্বর ১০০।

উল্লেখ্য, উক্ত পদ সমূহের লিখিত পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট।

হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, এবং মেকানিক পদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:

হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, এবং মেকানিক পদের নিয়োগ পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিত ও পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর সহ সর্বমোট ৯০ নম্বর থাকে। মৌখিক পরীক্ষায় ১০ নম্বর সহ উক্ত পদ সমূহের নিয়োগ পরীক্ষার জন্য সর্বমোট নম্বর ১০০।

উল্লেখ্য, উক্ত পদ সমূহের লিখিত পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট। এবং এই পদগুলোর জন্য প্রার্থীকে ব্যাবহারিক পরীক্ষায় স্বতন্ত্রভাবে উত্তীর্ণ হতে হয়।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি:

যেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলোর প্রশ্নের ধরন এক কোথায় প্রকাশ টাইপ এমসিকিউ এবং লিখিত এই দুই ধরনের প্রশ্নের সমন্বয়ে হয়ে থাকে। সেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পরীক্ষার্থীকে ২ ধরনের প্রশ্নের জন্যই প্রস্তুতি নিতে হবে।

বিগত সালের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায় যে, লিখিত পরীক্ষায় ভালো করতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভালো করতে হয়।

বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে এই বিষয় গুলোর মধ্যে কোন টপিক গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে তা জানা খুব জরুরী। আসুন দেখে নেওয়া যাক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষায় ভালো করতে কোন বিষয়ের কোন টপিক গুলো অধিক গুরুত্ব সহকারে পড়তে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বাংলা অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, বাংলা অংশের ব্যাকরণ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এই নিয়োগ পরীক্ষাগুলোতে এসে থাকে। তাই বাংলা অংশে ভালো করার জন্য বাংলা ব্যকরণ অংশে জোর দেওয়ার কোন বিকল্প নেই।

বাংলা ব্যাকরণ অংশে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, রূপতত্ব, বাক্য শুদ্ধিকরণ, বাক্য রচনা – এই বিষয়গুলোতে বিশেষ প্রস্তুতি নিলে বাংলা ব্যাকরণ অংশে ভালো করা যায়।

সকল চাকরির বাংলা ব্যকরন অংশের প্রস্তুতির জন্য Live Publication এর Live MCQ বাংলাবিদ ব্যকরণ বই টি অনুসরণ করতে পারেন।

বাংলা লিখিত অংশের জন্য ভাব-সম্প্রসারণ, পত্র লিখন, অনুবাদ এই বিষয়গুলোতে বিশেষ প্রস্তুতি নিলে লিখিত অংশে ভালো করা যায়।

এছাড়া বাংলা সাহিত্য অংশে বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত সাহিত্যকর্ম এবং সাহিত্যিকদের নাম থেকেও প্রশ্ন আসতে দেখা যায়।

Live Written অ্যাাপের Study Section অংশের PDF Section বাটনে বাংলা লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ভাব সম্প্রসারণ এবং অনুবাদ অংশের প্রস্তুতি নিতে পারেন।

এছাড়া বাংলা ব্যাকরণের বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপের Study Section অংশের Video Section বাটনে বাংলাবিদ ব্যাকরণ অংশ থেকে পরীক্ষার্থীরা এই টপিকগুলো সিলেক্ট করে আমাদের অভিজ্ঞ মেন্টরদের ক্লাসে অংশগ্রহণ করে প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করলে ইংরেজির গ্রামার অংশ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। পাশাপাশি ইংরেজি লিখিত অংশ থেকেও এই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে।

তাই ইংরেজি অংশে ভালো করার জন্য ইংরেজি গ্রামার অংশ এবং লিখিত অংশে জোর দেওয়ার কোন বিকল্প নেই।

ইংরেজি গ্রামার অংশের Right form of Verb, Number, Gender, Transformation of sentence, Voice, Narration, Synonym & Antonym, Preposition, Make sentences, Fill in the blanks with suitable word, Word meaning, Spelling Correction – এই টপিক গুলোর উপর ভালো ভাবে প্রস্তুতি নিলে ইংরেজি গ্রামার অংশে ভালো করা সম্ভব।

ইংরেজি গ্রামার অংশের প্রস্তুতির জন্য Live Publication এর Live MCQ English Wizard Grammar বই টি অনুসরণ করতে পারেন।

এছাড়া Live MCQ অ্যাাপের Study Section অংশের Video Section বাটনে English Wizard অংশ থেকে পরীক্ষার্থীরা এই টপিকগুলো সিলেক্ট করে আমাদের অভিজ্ঞ মেন্টরদের ক্লাসে অংশগ্রহণ করে প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

ইংরেজি লিখিত অংশের প্রস্তুতির জন্য Free hand writing, Paragraph writing, Letter, Translation এই অংশগুলোতে বিশেষ ভাবে গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে।

ইংরেজি লিখিত অংশের Translation বা অনুবাদ টপিকের প্রস্তুতির জন্য Live Written অ্যাপের Exam Section এ থাকা ব্যাংক নিয়োগ লিখিত পরীক্ষার প্রস্তুতি অংশ থেকে প্রস্তুতি নিতে পারেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার গণিত অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি:

বিগত সালে অনুষ্ঠিত হওয়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় গণিত অংশের নির্দিষ্ট কিছু টপিকের উপর ভালো ভাবে প্রস্তুতি নিলে এই পরীক্ষায় ভালো ফলাফল করা যায়।

বিগত সালে বহুলবার পরীক্ষায় আসা গণিত অংশের টপিক গুলো হল –

পাটিগণিত: বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, বর্গমূল, শতকরা, লাভ ক্ষতি, সুদ-কষা, অনুপাত ও সমানুপাত, বয়স সংক্রান্ত, ঐকিক নিয়ম,

বীজগণিত: – উৎপাদক, মান নির্ণয়

জ্যামিতি: পরিমিতি ও জ্যামিতি।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গণিত লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সাধারণ গণিত বইটি অনুসরণ করতে পারেন। এছাড়া Live MCQ অ্যাাপের Study Section অংশের Video Section বাটনে থাকা Math Master অংশ থেকে পরীক্ষার্থীরা এই টপিকগুলো সিলেক্ট করে আমাদের অভিজ্ঞ মেন্টরদের ক্লাসে অংশগ্রহণ করে প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সধারন জ্ঞান অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সাধারণ জ্ঞাণ অংশের নির্দৃষ্ট কিছু টপিক থেকে বার বার প্রশ্ন আসে। এই টপিক গুলোতে ভালো ভাবে প্রস্তুতি নিলে সাধারণ জ্ঞান অংশে ভালো ফলাফল করা যায়।

সাধারণ জ্ঞান অংশ থেকে বহুল বার পরীক্ষায় আসা টপিক গুলো হচ্ছে –

বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ-নদী; ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্ম, বাংলাদেশের অর্থনীতি, তথ্য ও প্রযুক্তির সাধারণ বিষয়সমূহ, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা, দেশ ও মহাদেশ পরিচিতি, পুরস্কার ও খেলাধুলা, সাম্প্রতিক গুরত্বপূর্ণ বিষয়সমূহ।

Live MCQ অ্যাাপের Study Section এর Video Section বাটনে থাকা GKPedia – বাংলাদেশ বিষয়াবলি, GKpedia – আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা, ICT Expert, Weekly Bulletin অংশ থেকে পরীক্ষার্থীরা এই টপিকগুলো সিলেক্ট করে আমাদের অভিজ্ঞ মেন্টরদের ক্লাসে অংশগ্রহণ করে প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

এছাড়া Live MCQ ফেসবুক পেইজে নিয়মিত প্রচারিত Daily NewsPicker এবং সাপ্তাহিক Weekly Bulletin অনুসরণ করে সাধারণ জ্ঞান অংশের জন্য নিখুত প্তস্তুতি নিতে পারেন। এছাড়াও Live MCQ অ্যাাপে মাসিক সাম্প্রতিক সমাচার, বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য বিশেষ সাম্প্রতিক সমাচার এবং সালতামামি তো থাকছেই।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার পদ সংশ্লিষ্ট অংশের বিষয়ভিত্তিক প্রস্তুতি:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সবগুলো পদের নিয়োগ পরীক্ষায় পদ সংশ্লিষ্ট ১০ নম্বর থাকে। পদ সংশ্লিষ্ট প্রশ্নগুলোতে ভালো করার জন্য পরীক্ষার্থীকে বিগত সালে আসা পদ সংশ্লিষ্ট প্রশ্নগুলোর সামাধান করতে হবে এবং এই প্রশ্নগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ প্রার্থী যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়তে হবে।

আশাকরি এই পদ্ধতি অবলম্বন করলে পদ সংশ্লিষ্ট বিষয়ে আসা ১০ নম্বরের জন্য আপনার বাড়তি পরিশ্রম করতে হবে না।

এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ ১১তম – ২০তম গ্রেডের সকল চাকরির ক্যারিয়ার গাইডলাইন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য Live MCQ বা Live Written ফেসবুক পেজে ম্যাসেজ করলে অথবা পেজে থাকা ফোন নম্বরে কল করলে আমাদের টিম থেকে সার্বক্ষনিক সহযোগিতা করা হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে যে বইগুলো অবশ্যই পড়তে হবে

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাকে নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে জানতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে, এই পরীক্ষার প্রশ্নগুলো ১১তম থেকে ২০তম গ্রেডের প্রশ্নের প্যাটার্নে হয়ে থাকে।

বাজারের প্রচলিত যেকোন নির্ভরযোগ্য ভালোমানের ১১তম-২০তম গ্রেডের নিয়োগ গাইড এবং ১১তম-২০তম গ্রেডের লিখিত পরীক্ষার জব সল্যুশন অনুসরণ করলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারনা পাওয়া যায়।

বিষয়ভিত্তিক গণিত প্রস্তুতিত জন্য ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সাধারণ গণিত বই থেকে গণিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। এবং বাংলা ব্যকরণের জন্য ৯ম-১০ম শ্রেণির ব্যকরণ বই থেকে প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।

এছাড়া বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য বিভিন্ন পাবলিকেশনের বইগুলো অনুসরণ করতে পারেন। যেমন English Wizard বই এর নতুন নতুন Term এবং Technique ব্যবহার করে Grammar কে আরো সহজ, মনে রাখার উপযোগী ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। পাশাপাশি ইংরেজি গ্রামার অংশের প্রস্তুতির জন্য Live MCQ English Wizard Grammar বই টি অনুসরণ করলে আপনার ইংরেজি প্রস্তুতি হবে আরও সহজ। পাশাপাশি ইংরেজি গ্রামার অংশের প্রস্তুতির জন্য Live MCQ English Wizard Grammar বই টি অনুসরণ করলে আপনার ইংরেজি প্রস্তুতি হবে আরও সহজ।

Live MCQ English Wizard Grammar Book

দেখে নিন যা যা থাকছে Live MCQ English Wizard Grammar বইটিতে।

বইয়ের পাশাপাশি আপনি Live MCQ App এবং Website এ Live MCQ English Wizard Grammar বই সম্পর্কৃত Full Video Tutorials ক্রমান্বয়ে আপলোড করা হচ্ছে।

ঘরে বসে ৯ম থেকে ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি:

ঘরে বসে ভূমি ৯ম থেকে ২০তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি নিতে আপনার সহযোগী হতে পারে Live MCQ এবং Live Written মোবাইল অ্যাাপ।

Live Written এর এক্সপার্ট প্যানেলের ১০৪ জন অভিজ্ঞ পরীক্ষক দ্বারা ৩৬ ঘণ্টার মধ্যে একবার লিখিত খাতা মূল্যায়ন, অভিজ্ঞ মেন্টরদের ক্লাস, পিডিএফ লেকচার শীট, Peer to Peer P2P Review সহ আরও অনেক ফিচার যেকোন চাকরির নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তুতিকে করবে আরও সহজ।

রচনা, ভাব-সম্প্রসারণ, Letter, Essay Writing সহ লিখিত অংশের প্রস্তুতি নিতে পারবেন একটি অ্যাাপেই। এছাড়াও যেকোন সহযোগিতার জন্য সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে আমাদের হেল্পলাইন। এছাড়া বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য Live MCQ অ্যাাপের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাস তো থাকছেই।

হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ এবং Live Written অ্যাপ টি ইনস্টল করুন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কিছু জিজ্ঞাসা ও পরামর্শ:

প্রশ্নঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কোথায় হয়?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে।

প্রশ্নঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে মেয়েরা আবেদন করতে পারবে?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু প্রার্থীর কোন লিঙ্গ উল্লেখ করা নেই সেহেতু নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে পোস্টিং কোথায় হয়?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগের পোস্টিং বা পদায়ন প্রার্থীর নিজের জেলাতেই হয়ে থাকে।

প্রশ্নঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কি এমসিকিউ নাকি লিখিত?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো লিখিত, মৌখিক বা ভাইভা এবং ব্যবহারিক এই ৩ টি ধাপে হয়ে থাকে। এর মধ্যে শুধুমাত্র টেকনিক্যাল পদগুলোর জন্য ব্যবহারিক পরীক্ষা হয়।

প্রশ্নঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে একাধিক পদে আবেদন করা যাবে?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে একাধিক পদের জন্য একজন প্রার্থী আবেদন করতে পারবেন। কিন্তু একই গ্রেডের একাধিক পদের নিয়োগ পরীক্ষা একই দিনে একই সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশ্নঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সবগুলো পদের পরীক্ষা কি একসাথে হবে?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সবগুলো পদের পরীক্ষা একসাথে হওয়ার সম্ভাবনা না থাকলেও একই গ্রেডের বিভিন্ন পদের পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশ্নঃ পেশকার এর কাজ কি?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আদালতে বিচারকের কাছে যে কর্মচারি কাগজপত্র উপস্থাপন এবং রক্ষা করে তিনিই মূলত পেশকার। সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারীকেই পেশকারের কাজ।

প্রশ্নঃ ট্রাভার্স সার্ভেয়ারের কাজ কি?

উত্তরঃ কোন মৌজার নকশা সম্পুর্ণ নতুন করা এবং মৌজার কাঠামো স্থাপন করাই ট্রাভার্স সার্ভেয়ারের কাজ

প্রশ্নঃ ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারের কাজ কি?

উত্তরঃ সার্ভেয়ার বা আমিন জমির পরিমাপ করার পর এই পরিমাপের উপর ভিত্তি করে নকশা প্রস্তুত করাই একজন ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারের কাজ।

প্রশ্নঃ রেকর্ড কিপারের কাজ কি ?

উত্তরঃ ভূমি অফিসের রেকর্ড রুমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং কাগজপত্র সংরক্ষণ করাই রেকর্ড কিপারের কাজ।

প্রশ্নঃ খারিজ সহকারীর কাজ কি?

উত্তরঃ জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা, জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করাই খারিজ সহকারীর কাজ।

প্রশ্নঃ নাজির কাম ক্যাশিয়ার এর কাজ কি?

উত্তরঃ ভূমি অফিসের হিসাব রক্ষকের কাজ করেন নাজির কাম ক্যাশিয়ার। ভূমির খাজনা ও বভিন্ন লেনদেন সংক্রান্ত অর্থের হিসাব রাখাই নাজির কাম ক্যাশিয়ারের কাজ।

প্রশ্নঃ যাঁচ মোহরার কাজ কি?

উত্তরঃ যাঁচ মোহরা শব্দের অর্থ লেখক। অর্থাৎ একজন যাঁচ মোহরার প্রধান কাজ লেখালেখি করা। ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুলভ্রান্তি ছাড়া সকল তথ্য তৈরি করাই একজন যাঁচ মোহরার কাজ।

প্রশ্নঃ সার্ভেয়ার এর কাজ কি?

উত্তরঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন সার্ভেয়ার সাধারণত জমি সংক্রান্ত পরিমাপের কাজে ভূমি জরিপ করে থাকেন। প্রচলিত ভাষায় ভূমি সার্ভেয়ারকে আমিন বলে ডাকা হয়।

প্রশ্নঃ কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজ কি?
উত্তরঃ ভূমি অফিসের বিচারক এবং পেশকারের সহকারী হিসেবে কপিস্ট কাম বেঞ্চ সহকারী থাকেন যিনি লেখালেখির কাজ করেন।

প্রশ্নঃ চেইনম্যান এর কাজ কি?

উত্তরঃ ভূমি জরিপ চলাকালীন সময়ে যিনি সার্ভেয়ার বা আমিন থাকেন তাঁর সহযোগী হিসেবে চেইনম্যান কাজ করেন। সার্ভেয়ার বা আমিনেকে ভূমি জরিপের কাজে সহযোগিতা করাই চেইনম্যানের কাজ।

Comments

70 responses to “ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন”

  1. Abdur Razzak Avatar
    Abdur Razzak

    বিগত সালের কিছু প্রশ্ন দিলে আমরা উপকৃত হব এবং Live MCQ নিকট কৃতজ্ঞ থাকব।

    1. Live MCQ™ Avatar

      Live MCQ অ্যাপ হোমপেজ > জব সল্যুশন > অন্যান্য জব সল্যুশন > Archive এ বিগত বছরের প্রশ্ন সমূহ পেয়ে যাবেন।
      অ্যাপের কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অনুগ্রহ করে Live MCQ পেইজে মেসেজ দিন।
      Live MCQ পেইজ লিংক: https://www.facebook.com/livemcq

  2. Abdul wajed Avatar
    Abdul wajed

    পেশকার পদের কি পরীক্ষা হবে?

    1. Live MCQ Avatar

      পেশকার পদের পরীক্ষাগুলো মূলত লিখিত এবং মৌখিক পরীক্ষা হয় হয়ে থাকে।

    2. Samiya Akter Smriti Avatar
      Samiya Akter Smriti

      খারিজ সহকারি পদের জন্য পরিক্ষা কি ভবে হবে আর কোনটাতে কত নাম্বার করে থাকবে।
      আর খারিজ সহকারি পদের জন্য কোন বইটি ভালো হবে

      1. Live MCQ™ Avatar

        এই পোষ্ট বিস্তারিত দেওয়া আছে। https://oldweb.livemcq.com.cracktech.dev/blog/vumi-record-o-jorip-odhidoptor-job-preparation-online/

      2. তুহিন আহমেদ Avatar
        তুহিন আহমেদ

        এই বছরের সকল ৩য় ৪র্থ শ্রেণির পরীক্ষা লিখিত এর পরিবর্তে MCQ আকারে নেওয়া হচ্ছে।এবারের যাঁচ মোহরার এর পরীক্ষা ও কি MCQ আকারে নেয়া হবে,নাকি আগের নিয়মে লিখিত নেয়া হবে?

        1. Live MCQ™ Avatar

          নিশ্চিত বলা যাচ্ছেনা ভাইয়া।

    3. Ekbal Avatar
      Ekbal

      ভৃমি ও জরিপ অধিদপ্তর এর পরীক্ষা কবে হবে???

      1. Live MCQ™ Avatar

        এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আপডেট পেতে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টে খেয়াল রাখুন।

  3. Md.Kamal Hossen Avatar
    Md.Kamal Hossen

    খারিজ সহকারি এবং যাচ মোহরার ফুল সিলেবাস বলবেন কাইন্ডলি..

    1. Live MCQ™ Avatar

      এই পোষ্ট বিস্তারিত দেওয়া আছে। https://oldweb.livemcq.com.cracktech.dev/blog/vumi-record-o-jorip-odhidoptor-job-preparation-online/

      1. chayon Avatar
        chayon

        খারিজ সহকারী পদের কম্পিউটারের কাজটা কি মূলত?
        নোটিশে লেখা আছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে?
        মূলত কাজটা কি কম্পিউটারে?

        1. Live MCQ™ Avatar

          উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের খারিজ সহকারীর কাজ হচ্ছে জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা, জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করা।

        2. উ Avatar

          পরীক্ষা কি এম সি কিউ মাধ্যমে হবে

          1. Live MCQ™ Avatar

            পরীক্ষা লিখিত (MCQ) হয়ে থাকে।
            লিখিত (MCQ), মৌখিক এবং মৌখিক পরীক্ষার পর কিছু পদে ব্যবহারিক পরীক্ষাও হয়ে থাকে।

        3. Ariful islam Avatar
          Ariful islam

          পরীক্ষা কি এম সি কিউ মাধ্যমে হবে

          1. Live MCQ™ Avatar

            ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা লিখিত (MCQ) হয়ে থাকে।
            লিখিত (MCQ), মৌখিক এবং মৌখিক পরীক্ষার পর কিছু পদে ব্যবহারিক পরীক্ষাও হয়ে থাকে।

  4. mst. Ria akter Avatar
    mst. Ria akter

    Ai exam ta koba hoba kindly kw bolban?

    1. Live MCQ™ Avatar

      পরীক্ষার তারিখের বিষয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়া হয়নি। এ বিষয়ে আপডেট আসলে আমাদের ওয়েবসাইট, পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে পোস্টে খেয়াল রাখুন।

    2. তানজিলা আক্তার Avatar
      তানজিলা আক্তার

      কি কি বিষয় সম্পর্কে পড়তে হবে???

      1. Live MCQ™ Avatar

        অনুগ্রহ করে পোস্টটি দেখুন।কোন কোন বিষয় নিয়ে প্রস্তুতি নিতে হবে পোস্টে বিস্তারিত দেয়া আছে।

        https://oldweb.livemcq.com.cracktech.dev/blog/vumi-record-o-jorip-odhidoptor-job-preparation-online/

  5. Jharna Avatar
    Jharna

    Ami jante chai

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহ করে জানাবেন কি তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি?

      1. আব্দুস সালাম Avatar
        আব্দুস সালাম

        যা্ঁচ মোহরার আবেদনে কি কম্পিউটার চালনায় দক্ষতা উল্লেখ করতে হবে?অনুগ্রহ করে একটু বলবেন।

        1. Live MCQ™ Avatar

          জি। একজন যাঁচ মোহরার প্রধান কাজ লেখালেখি করা। ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুলভ্রান্তি ছাড়া সকল তথ্য তৈরি করাই একজন যাঁচ মোহরার কাজ।

          উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার চালনায় দক্ষতা যাঁচ মোহরা পদের আবেদনের যোগ্যতা।

        2. মো: আব্দুর রাহিম Avatar
          মো: আব্দুর রাহিম

          ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ২০২৪ এর নিয়োগ পরিক্ষা কত তারিখে হবে একটু জানাবেন প্লিজ?

          1. Live MCQ™ Avatar

            এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে অথবা কোন আপডেট পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।

  6. Jisan Avatar
    Jisan

    Office sohokari exam ki written hobe naki MCQ kindly janaben

    1. Live MCQ™ Avatar

      ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা লিখিত (MCQ) হয়ে থাকে।
      লিখিত (MCQ), মৌখিক এবং মৌখিক পরীক্ষার পর কিছু পদে ব্যবহারিক পরীক্ষাও হয়ে থাকে।

      1. sajjad Avatar
        sajjad

        অফিস সহায়কের পরীক্ষা কখন হতে পারে

        1. Live MCQ™ Avatar

          এটা এখন বলা যাচ্ছে না। সমাজসেবা অধিদপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে, এই বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    2. faiyaz Avatar
      faiyaz

      যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে নাজিরের পদ সংখ্যা কম, নাজির এর নিয়োগও কি নিজ জেলাতে হওয়া সম্ভব ?

      1. Live MCQ™ Avatar

        এটি মন্ত্রণালয়ের নিজস্ব এখতিয়ার তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে এ বিষয়ে আপডেট আসলে আমাদের ওয়েবসাইট, পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে পোস্টে খেয়াল রাখুন।

    3. Eity Avatar
      Eity

      ভুমি অফিসে নিয়োগ পরিক্ষার জন্য কোন বই পড়তে হবে??

      1. Live MCQ™ Avatar

        বোর্ড বই , বাজারের প্রচলিত যেকোন নির্ভরযোগ্য ভালোমানের ১১তম-২০তম গ্রেডের নিয়োগ গাইড ফলো করতে পারেন। উপরোক্ত পোস্টে বইয়ের সাজেশনের বিস্তারিত দেয়া আছে পোস্টে খেয়াল করুন।

      2. Mubarak Avatar
        Mubarak

        অফিস সহায়ক পরীক্ষার প্রশ্নের কিছু পিডিএফ দিলে অনেক উপকার হতো,,, আর অফিস সহায়ক এর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে।

        1. Live MCQ™ Avatar

          ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন আপাতত আমাদের সংগ্রহে নেই। আপনি চাইলে বাজারের প্রসিদ্ধ মানের যেকোনো প্রশ্ন ব্যাংক হতে ধারণা নিতে পারেন।
          পরীক্ষার তারিখের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।এ বিষয়ে আপডেট পেতে আমাদের পেইজ ও গ্রুপে পোস্টে খেয়াল রাখুন।

  7. faiyaz Avatar
    faiyaz

    নাজির কাম ক্যাশিয়ারের পদ সংখ্যা যেহেতু কম এই পদের পোস্টিং কি নিজ জেলাতে হওয়ার সম্ভাবনা আছে০?

    1. Live MCQ™ Avatar

      এটি মন্ত্রণালয়ের নিজস্ব এখতিয়ার তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট ওয়েবসাইট হতে এ বিষয়ে আপডেট আসলে আমাদের ওয়েবসাইট, পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে পোস্টে খেয়াল রাখুন।

  8. shafiyan sharif Avatar
    shafiyan sharif

    রেকর্ড কিপার এর সাজেশন কিহ? আর প্রশ্ন কাঠামো যদি একটু বলতেন

    1. Live MCQ™ Avatar

      সরাসরি প্রশ্ন কাঠামো / সাজেশন দেওয়া নেই। তবে সিলেবাস ও মানবন্টন দেওয়া আছে। কোন কোন বই অনুসরণ করতে হবে এ বিষয়ে জানতে উপরোক্ত পোস্টটি ভালোভাবে পড়ুন।

  9. Ekbal Avatar
    Ekbal

    ভৃমি ও জরিপ অধিদপ্তর এর পরীক্ষা কবে হবে???

    1. Live MCQ™ Avatar

      https://oldweb.livemcq.com.cracktech.dev/wp-content/uploads/2024/05/image-22.png

      অন্যান্য নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। আপডেট পেতে Live MCQ ওয়েবসাইট, পেইজ ও গ্রুপের পোস্টে খেয়াল রাখুন।

  10. Eva Avatar
    Eva

    খারিজ সহকারী কি পরীক্ষা হবে??

    1. Live MCQ™ Avatar

      জি। এই পোষ্ট বিস্তারিত দেওয়া আছে। https://oldweb.livemcq.com.cracktech.dev/blog/vumi-record-o-jorip-odhidoptor-job-preparation-online/

    2. Live MCQ™ Avatar

      পরীক্ষাগুলো মূলত লিখিত, মৌখিক বা ভাইভা এবং ব্যবহারিক এই ৩ টি ধাপে হয়ে থাকে।

  11. মাহাবুব Avatar
    মাহাবুব

    বিগত ১০ বছরের পরীক্ষার PDF দিলে উপকৃত হতাম🙏

    1. Live MCQ™ Avatar

      ভূমি ও রেকর্ড জরিপের জব সল্যুশনের প্রশ্ন বর্তমানে আমাদের সংগ্রহে নেই।
      পরবর্তীতে জব সল্যুশনে প্রশ্নসমূহ যুক্ত করা হলে, আপডেট আমাদের পেইজ ও গ্রুপে পোস্টের মাধ্যমে জানানো হবে।

  12. seikh shawan Avatar
    seikh shawan

    খারিজ সহকারী পদে লিখিত পরিক্ষার বিগত সালে কত মার্ক পেলে ভাইবা তে ডাক পেয়েছে?

    1. Live MCQ Avatar
      Live MCQ

      কাটমার্ক সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব না। কাটমার্ক কখনো প্রকাশ করা হয় না।
      তবে, এ ধরনের পরীক্ষায় ৭০% এর বেশি নাম্বার পেলে ভাইভাতে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে।

  13. seikh shawan Avatar
    seikh shawan

    খারিজ সহকারী পদে লিখিত পরিক্ষার বিগত সালে কত মার্ক পেলে ভাইবাতে
    ডাক পেয়েছে?

    1. Live MCQ Avatar
      Live MCQ

      কাটমার্ক সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব না। কাটমার্ক কখনো প্রকাশ করা হয় না।
      তবে, এ ধরনের পরীক্ষায় ৭০% এর বেশি নাম্বার পেতে হয় ভাইবাতে ডাক পাওয়ার জন্য।

  14. seikh shawan Avatar
    seikh shawan

    কম্পিষ্ট কাম বেঞ্চ সহকারী পদের বিগত সালের লিখিত পরিক্ষার মার্ক পেলে ভাইবাতে ডাক পেয়েছে?

    1. Live MCQ Avatar
      Live MCQ

      কাটমার্ক সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব না। কাটমার্ক কখনো প্রকাশ করা হয় না।
      তবে, এ ধরনের পরীক্ষায় ৭০% এর বেশি নাম্বার নিশ্চিত করতে পারলে ভাইবাতে ডাক পাওয়ার সম্ভাবনা থাকে।

  15. Saiful Avatar
    Saiful

    আসসালামু আলাইকুম অনুগ্রহ করে প্রশ্নের উত্তর দিবেন, পরীক্ষা কি সবই একই সাথে হবে নাকি আলাদা আলাদা হবে, আর আলাদা হলে বিগত বছর কোন কোন পদের পরীক্ষা একসাথে হয়েছে এবং কোন কোন পদের পরীক্ষা আলাদা হয়েছে সময়ের আগ পিস একটু জানাবেন

    1. Live MCQ™ Avatar

      ওয়ালাইকুম আসসালাম,

      পদগুলো ভিন্ন ভিন্ন এবং এদের যোগ্যতাও ভিন্ন। তাই একই দিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
      এমন দুটি পদ যেগুলোতে একই যোগ্যতার পরীক্ষার্থী আবেদন করতে পারে, সেসকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে না।

  16. আরমিনা ইসলাম Avatar
    আরমিনা ইসলাম

    রেকর্ড কিপার পদের জন্য কি আলাদা করে কম্পিউটারের দক্ষতার জন্য ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ?

    1. Live MCQ™ Avatar

      কম্পিউটার টেস্ট হওয়ার সম্ভাবনা বেশি।

  17. Meghla Akter Avatar
    Meghla Akter

    বিগত ১০ বছরের এক্সাম পিডিএফ গুলোর দিলে অনেক বেশি উপকৃত হতাম।

    1. Live MCQ™ Avatar

      এখনো এই পদের বিগতসালের প্রশ্নগুলো আমাদের সংগ্রহে নেই। তবে চেষ্টা চলছে, প্রশ্ন পেলেই সেগুলো যুক্ত করে দেয়া হবে।
      ধন্যবাদ।

  18. Sourav Das Avatar
    Sourav Das

    পেশকার পদে কি ব্যবহারিক এক্সাম হবে?

    1. Live MCQ™ Avatar

      জি, কম্পিউটার চালনায় ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

  19. Prodip Roy Avatar
    Prodip Roy

    কোন পদের প্রমোশন কেমন এটা বললে আরও উপকার হতো।

    1. Live MCQ™ Avatar

      আমাদের এই পোস্টটি দ্রুতই আপডেট করা হবে। তখন এসব বিষয়ে বিস্তারিত তথ্য যুক্ত করে দেয়া হবে।
      অনুগ্রহ করে সময় দিয়ে পাশে থাকুন।
      ধন্যবাদ।

  20. মো: আব্দুর রাহিম Avatar
    মো: আব্দুর রাহিম

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ অফিস সহায়ক পরিক্ষা তারিখ নোটিশ কি দিয়েছে

  21. মো: আব্দুর রাহিম Avatar
    মো: আব্দুর রাহিম

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ২০২৪ এর নিয়োগ অফিস সহায়ক পরিক্ষা কত তারিখে হবে একটু জানাবেন প্লিজ?

    1. Live MCQ™ Avatar

      এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে অথবা কোন আপডেট পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।

  22. MD. MUSTAFIJUR RAHMAN Avatar
    MD. MUSTAFIJUR RAHMAN

    পথ সংশ্লিষ্ট কোন প্রশ্ন ও উত্তর কি পাওয়া যাবে

    1. Live MCQ™ Avatar
      Live MCQ™

      কাইন্ডলি জানাবেন আপনি মূলত কোন পদের প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাইছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *