বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার্স এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাব ইন্সপেক্টর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি জানিয়েছে। আগামী ২২ ও ২৩ মার্চ ২০২৪ তারিখে এই পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।
সাব ইন্সপেক্টর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি
আগামী ২২ মার্চ (শুক্রবার) সকাল ০৯টা থেকে ১২টা পর্যন্ত ইংরেজি ও বাংলা রচনা এবং কম্পোজিশন বিষয়ের এবং ২৩ মার্চ (শনিবার) সকাল ০৯টা থেকে ১২টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও গণিত ও দুপুর ০২টা থেকে ০৩টা পর্যন্ত মনস্বত্ব বিষয়ের পরীক্ষা সংশ্লিষ্ট রেঞ্জাধীন কেন্দ্র অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, সংশ্লিষ্ট রেঞ্জাধীন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র ও বিস্তারিত তথ্য যথাসময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
সকল পরীক্ষার্থীর জন্য Live MCQ-এর পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা। হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
বাংলাদেশ টেলিভিশনের গ্রন্থাগারিক পদে লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৪ ঘন্টা সময়কালের এই লিখিত পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২৪ (রবিবার) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এক বিজ্ঞপ্তিতে পিএসসি ২য় শ্রেণির (১০ম গ্রেড) এই পদের লিখিত পরীক্ষা ঢাকাস্থ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।
বাংলাদেশ টেলিভিশনে গ্রন্থাগারিক পদে লিখিত পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য শর্তাবলী
উল্লেখিত পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘন্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না।
প্রার্থীদেরকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থিতা বাতিল হবে।
হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও নামের পাশে তার ছবি এবং প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল না থাকলে উক্ত প্রার্থীকে বহিস্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে। উক্ত প্রার্থীকে বহিস্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।
প্রার্থীদেরকে পরীক্ষার হলে ০৪ টি বিষয়ের জন্য ০৪ টি পৃথক পৃথক উত্তরপত্র প্রদান করা হবে। প্রতিটি উত্তরপত্রে বিষয়ের নাম ও বিষয়কোড অবশ্যই লিখতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষার্থীগণ কেবল উত্তরপত্রের ১ম অংশের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করবেন। উত্তরপত্রের ২য় ও ৩য় অংশে কোনো কিছু লিখবেন না, লিখলে উত্তরপত্র বাতিল হবে।
“গ্রন্থাগারিক” পদে প্রার্থীগণকে বাংলা- ৪০, ইংরেজি- ৪০, সাধারণ জ্ঞান- ৪০ এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে (গ্রন্থাগার বিজ্ঞান)- ৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ০৪ ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
উক্ত পদে সংশ্লিষ্ট প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক পরিহিত অবস্থায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সকল পরীক্ষার্থীর জন্য Live MCQ-এর পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা। হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর রাজস্ব খাতভুক্ত ১৭ ক্যাটাগরিতে ৯০ পদের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একই সাথে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সূচি ও প্রকাশ করা হয়েছে। রাজউক এর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত ১৭ ক্যাটাগরির প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়।
গত ৯ মার্চ রাজউক এর ১৭ ক্যাটাগরির ৯ম – ১০ম গ্রেডের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ১ হাজার ৮৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।
১ হাজার ৮৩১ জন প্রার্থীর মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন/এস্টেট ও ভূমি) পদে ১৬৪ জন; সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটোকল) পদে ২০ জন; সহকারী পরিচালক (হিসাব) পদে ৪১ জন; সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) পদে ৪০ জন; সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পদে ২১ জন; সহকারী অথরাইজড অফিসার পদে ৩৬২ জন; সহকারী স্থপতি পদে ১২৪ জন; সহকারী আইন কর্মকর্তা পদে ৪৪ জন; সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬৩ জন; সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন; সহকারী নগর–পরিকল্পনাবিদ পদে ২৮১ জন; উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৪৪ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৪২ জন; উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন; প্রধান ইমারত পরিদর্শক পদে ৪০ জন; ইমারত পরিদর্শক পদে ৩৮৪ জন এবং কানুনগো পদে ২১ জন উত্তীর্ণ হয়েছেন।
উত্তির্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ উদয়ন উচ্চ মাধ্যমিক বিধ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকার অনুষ্ঠিত হবে। রাজউক এর ১৭ ক্যাটাগরির প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আপনাদের জন্য Live MCQ অ্যাপে বিগত বছরগুলোর মতো এবছরও চলছে Live MCQ Mega Jackpot ইভেন্ট। ৪৬তম বিসিএস প্রিলি পর্যন্ত ২০০ মার্কের সম্পূর্ণ ফ্রি লাইভ মডেল টেস্টগুলোতে অংশগ্রহণকারীদের জন্য iPhone, iPad সহ৩ লক্ষ টাকার Mega Jackpot পুরস্কার জেতার সুযোগ বেড়েছে।
আপনারা Live MCQ অ্যাপে মোট ৫টি নির্দিষ্ট ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করে এই পুরষ্কারের জন্য বিবেচিত হবেন। উল্লেখ্য যে, এর আগে এই পুরষ্কারের জন্য বিবেচিত হওয়ার শর্ত ছিল ৭টি ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করা। বৃদ্ধিপ্রাপ্ত এই সুযোগে বিগত ২টি অর্থাৎ গত ১৫ এবং ২২ মার্চের পরীক্ষাতে বিভিন্ন কারনে যারা অংশ নিতে পারেননি তাদের জন্যেও ১ম এবং ২য় পুরষ্কার যথাক্রমে iphone এবং iPad জেতার সুযোগ রাখা হয়েছে। এছাড়াও প্রতি মাসে Live MCQ Award Mania তো থাকছেই!
Live MCQ Mega Jackpot জেতার জন্য নির্দিষ্ট ফ্রি মডেল টেস্টসমূহের তারিখঃ
১৫ মার্চ শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
২২ মার্চ শুক্রবার – ২০০ নম্বরের ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট
২৪ এপ্রিল, বুধবার – ৪৬তম বিসিএস ২০০ নম্বরের শেষ ফাইনাল মডেল টেস্ট
Live MCQ Mega Jackpot Grand Prize ২ লক্ষ ৮০ হাজার টাকার পুরষ্কারঃ
১ম পুরষ্কার – ১ টি iPhone SE – ১ জন বিজয়ী
২য় পুরষ্কার – ২ টি iPad – ২ জন বিজয়ী
৩য় পুরষ্কার – বাংলাবিদ ব্যাকরণ এবং English Wizard বই – 300 কপি (৩০০ জন বিজয়ী)
এছাড়াও প্রতি পরীক্ষায় ১০০ জন করে মোট ৭০০ জনকে ৭০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।
Live MCQ Mega Jackpot এ Grand Prize জেতার জন্য বিবেচিত হওয়ার শর্তাবলীঃ
প্রথম পুরষ্কারের জন্য বিবেচিত হতে বাকী ৫টি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
দ্বিতীয় পুরষ্কারের জন্যও বিবেচিত হতে হলেও বাকী থাকা ৫টি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
তৃতীয় পুরষ্কারের জন্য বিবেচিত হতে হলে বাকী থাকা ৫টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ৪টি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এবং সবগুলো পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর করে পেতে হবে।
প্রতি পরীক্ষায় ১০০ জন করে ৭০০ জন পুরষ্কার বিজয়ীর মধ্যে থাকতে যেকোন একটি পরীক্ষায় সর্বনিম্ন ২৫% নম্বর পেতে হবে।
পুরষ্কারের জন্য বিবেচিত প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।
মেধাতালিকার অবস্থানের সঙ্গে Live MCQ Mega Jackpot – Grand Prize পুরস্কারের কোন সম্পর্ক নেই।
এতো এতো পুরস্কারের মধ্য থেকে নিজের পুরস্কারটি বুঝে নেবার জন্য তৈরি থাকুন। জ্যাকপট পুরস্কারের লটারি ৪৬তম বিসিএসের প্রিলির পর অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানিয়ে পোস্ট করা হবে।
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
১০ মার্চ ২০২৪ তারিখে Railway Ticket Collector Result বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর গ্রেড–২ পদের লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভুত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এবং ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক ২ নং অনুচ্ছেদে বর্ণিত শর্ত অনুযায়ী ১০৯৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত করা হয়েছে। পরবর্তীতে ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
এর পূর্বে গত ৯ মার্চ ২০২৪ তারিখে রেলওয়ে বুকিং সহকারী MCQ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। উক্ত পরীক্ষায় ১৪২৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়।
রেলওয়ে টিকেট কালেক্টর MCQ পরীক্ষার ফলাফল Railway Ticket Collector Result ও উত্তীর্ণ প্রার্থীদের তালিকা
আগামীকাল ১২ মার্চ থেকে Live Written এ ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংকের লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। মোট ১৫০০ নম্বরের উপর ১৫টি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে পরীক্ষার পর ৩৬ ঘণ্টার মধ্যে POOL থেকে ১ বার খাতা মূল্যায়ন করা যাবে।
আরো থাকছেঃ
স্ট্যান্ডার্ড নমুনা উত্তরপত্রের PDF: ১৫টি
ব্যাংক লিখিত প্রস্তুতির গাইডলাইন ও সাজেশনের PDF
গুরুত্বপূর্ণ Bank GK Abbreviation PDF
ব্যাংক লিখিত ১৩৪টি ফোকাস ও আর্গুমেন্ট রাইটিং PDF
ব্যাংক লিখিত ৪২টি বাংলা ফোকাস রাইটিং PDF
ব্যাংক লিখিত ৪৫টি English Focus Writing PDF
ব্যাংক লিখিত ৪৭টি Argument Writing PDF
Daily NewsPicker এবং সাম্প্রতিক সমাচারের PDF
এছাড়া বিসিএস লিখিত প্রস্তুতির ৬০টি রচনা, ৪০টি Essay এবং ৫০টি ভাব-সম্প্রসারণসহ মোট ২০টি পিডিএফ ডাউনলোড করা যাবে।
৩৬ ঘণ্টায় Pool মূল্যায়নসহ প্যাকেজ: ৯৯৯/-
প্যাকেজের মেয়াদ: ২০২১ সালভিত্তিক সমন্বিত ১০ ব্যাংক অফিসার (জেনারেল) লিখিত পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত
ঘরে বসেই বিসিএস, ব্যাংক এবং অন্যান্য চাকরির লিখিত প্রস্তুতি নিতে, এক্সপার্ট দের দ্বারা খাতা মূল্যায়ন করতে Live Written App টি ডাউওনলোড করুন।
৯ মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ পদের লিখিত (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভুত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এবং ২৯ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক ২ নং অনুচ্ছেদে বর্নিত শর্ত অনুযায়ী ১৪২৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী MCQ পরীক্ষার ফলাফল ও উত্তীর্ণ প্রার্থীদের তালিকাঃ
৯ মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ বার কাউন্সিল এর পক্ষ থেকে একটি নোটিশের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার ২০২৪ সালের ফলাফল প্রকাশ করা হয়। উক্ত নোটিশের মাধ্যমে যেসব প্রার্থী গত ২৬/০২/২৪ ; ২৮/০২/২৪ ; ২৯/০২/২৪ ; ০২/০৩/২০২৪ এবং ০৯/০৩/২০২৪ তারিখ গুলোতে বার কাউন্সিল ভবনে ভাইভা পরীক্ষার জন্য অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।
এবং বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশের যেকোন আদালতে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষ – তে এডভোকেটের মর্যাদায় পেশাদার আইনজীবী হিসেবে অনুশীলন করার সুযোগ পেয়েছেন।
৯ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার রেজাল্ট এবং উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা নিম্নে প্রকাশ করা হলঃ
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও এর অধীন কোম্পানিগুলোতে জনপবল নিয়োগ প্রদান করা হবে। পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুসারে ১৮ ক্যাটাগরিতে মোট ৬৭০ জনকে নিয়োগ প্রদান করবে প্রতিষ্ঠান টি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন করতে নিচের তথ্যগুলো দেখুন।
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
চাকরিপ্রার্থিকে টেলিটক বাংলাদেশ লিঃ – এর ওয়েবসাইট http://bogmc.teletalk.com.bd – এর মাধ্যমে জনপ্রশাসন অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়সীমা ১৮ এপ্রিল ২০২৪ তারিখ।
পেট্রোবাংলা সহকারী ব্যবস্থাপক (সিএসই/আইটি/আইসিটি) এডমিট ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষার তারিখ: ৩১/০৫/২০২৪ এবং সময়: ৯.০০ – ১০.০০ ঘটিকা।
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী যেসব কোম্পানিতে নিয়োগ প্রদান করা হবেঃ
১। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)
২। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)
৩। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)
৪। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)
৫। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)
৬। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)
৭। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)
৮। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)
৯। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল), বড়পুকুরিয়া কোল
১০। মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)
পেট্রোবাংলার চাকরির পরীক্ষার প্রস্ততি নিতে পেট্রোবাংলা স্টাডি রুটিন অনুসরণ করুনঃ
পেট্রোবাংলায় ২০২৪ সাল থেকে এই প্রথম সকল পদের পরীক্ষার জন্য একসাথে সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার ধরন হবে প্রিলি এবং রিটেন। আর তাই এই প্রস্তুতির জন্য Live MCQ ও Live Written থেকে প্রিলি ও লিখিত প্রস্তুতির জন্য সমন্বিত স্টাডিপ্ল্যান ও রুটিন প্রকাশ করা হয়েছে। এই কারিকুলাম ও রুটিন মূল পরীক্ষার জেনারেল পদগুলোর সম্পূর্ণ প্রস্তুতি এবং টেকনিক্যাল বা বিষয়ভিত্তক পদেরও ৬০% প্রস্তুতি সম্পন্ন করবে। Petrobangla Job Exam Study Routine PDF Download করতে এই লিংকে ক্লিক করুন।
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।
দুটি বিসিএসে আটকে আছে মোট ৪ হাজার ৬৮৩ ক্যাডার নিয়োগ কার্যক্রম। এই দুটি বিসিএস হচ্ছে ৪১তম এবং ৪৩তম বিসিএস। এর মধ্যে ৪১তম বিসিএসের কার্যক্রম শুরু হয়েছিল ৫ বছর আগে এবং ৪৩তম বিসিএসের কার্যক্রম শুরু হয়েছিল প্রায় সাড়ে ৩ বছর আগে।
এই দুই বিসিএসের কার্যক্রম কবে নাগাদ শেষ হতে পারে তা সম্পর্কে জন প্রশাসন মন্ত্রনালায়ের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয় নি। তবে মন্ত্রণালয় বলছে খুব তাড়াতাড়ি সম্ভবত ঈদের পূর্বেই ৪১তম বিসিএসের কার্যক্রম সম্পন্ন করা হবে। অন্যদিকে, ৪৩তম বিসিএসের কার্যক্রম এখনো চলমান আছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত ৪১তম ও ৪৩তম বিসিএসে ৪ হাজার ৬৮৩ ক্যাডারের নিয়োগে বিলম্ব দেখা দিয়েছে। দীর্ঘসূত্রতায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে তীব্র হতাশা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
৪১তম ও ৪৩তম বিসিএস নিয়োগ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে –
৪১তম বিসিএস:
২০১৯ সালে আবেদন শুরু হয় ৪১তম বিসিএসের। যেখানে ৪ লাখেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ২০২৩ সালের ৬ আগস্ট ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। কিন্তু ছয় মাসেরও বেশি সময় পার হলেও এখনো নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি।
৪৩তম বিসিএস:
২০২০ সালে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে ২০২২ সালের ডিসেম্বরে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। কিন্তু সাড়ে তিন বছর গেলেও চূড়ান্ত নিয়োগ কার্যক্রম আটকে আছে।
বিলম্বের কারণ:
প্রশাসনিক জটিলতা, অপ্রতুল জনবল, আইনি জটিলতা এবং কোভিড-১৯ মহামারীর প্রভাবকে বিলম্বের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রার্থীদের উপর নিয়োগের দীর্ঘসূত্রতার প্রভাব:
এই দীর্ঘসূত্রতার ফলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে তীব্র হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকেই চাকরির বাজারে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় ভুগছেন। এছাড়াও সরকারি কর্মকাণ্ডেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততর করে পিএসসিতে জনবল বৃদ্ধি করে, আইনি জটিলতা সমাধান করে এবং নিয়োগ প্রক্রিয়া ডিজিটালাইজ করার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য কাজ করা যেতে পারে। দ্রুত সমাধান না হলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।