Author: Live MCQ™

  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিষয়ক পোস্টে আপনাদের স্বাগতম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত ২১ টি ক্যাটাগরিতে ৭১৪ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য পরিসংখ্যান ব্যুরু এর নিয়োগ একটি দারুণ সুযোগ। ১৫ মার্চ ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের নারী ও পুরুষ তাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এসব পদে আবেদন করতে পারবেন।

    আবেদন শুরু১ এপ্রিল ২০২৪ সকাল ১০:০০ টা
    আবেদনের শেষ সময়১০ এপ্রিল ২০২৪ বিকাল ৫:০০ টা
    আবেদনের ওয়েবসাইটhttp://bbs.teletalk.com.bd
    আবেদন ফি১১২ ও ১২৩ টাকা

    এক নজরে দেখে নিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ২৬ জুন ২০২৩ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারী প্রার্থীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ের উদ্দেশ্যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট ১২১ জন প্রার্থীর উক্ত পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    এক নজরে দেখে নিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৪

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৪

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।

  • কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরী প্রার্থীগণ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিষয়ক পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে মোট ১৮ টি ক্যাটাগরিতে সরকারি বেতন স্কেল ১৩ থেকে ২০ তম গ্রেডের অন্তর্ভুক্ত সর্বমোট ৫৮৫ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

    অনলাইনে আবেদন শুরুঃ১ এপ্রিল ২০২৪ সকাল ১০:০০টা
    অনলাইনে আবেদনের শেষ সময়ঃ২১ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ৬:০০টা
    অনলাইনে আবেদনের ওয়েবসাইটঃhttps://dter.teletalk.com.bd/
    আবেদন ফি১১২ ও ১২৩ টাকা

    এক নজরে দেখে নিন কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।

  • Live MCQ Multiplayer Quiz Game | চাকরির প্রস্তুতি হবে খেলায় খেলায়

    Live MCQ Multiplayer Quiz Game | চাকরির প্রস্তুতি হবে খেলায় খেলায়

    প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত ৭ বছর ধরে চাকরিপ্রার্থীদের কাছে Live MCQ একটি আস্থা ও ভালোবাসার নাম। ঘরে বসেই অনলাইনে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতিতে সহায়তাকারী দেশের প্রথম ও সর্ববৃহৎ এই প্ল্যাটফর্মটি এবার কুইজ প্রতিযোগিতাভিত্তিক MultiPlayer Quiz Game নিয়ে এসেছে।

    অনলাইনে গেম খেলার বিষয়ে আমাদের দেশের মানুষদের মধ্যে কিছু ধারণা প্রচলিত আছে, যার অধিকাংশই সঠিক। বিশেষত অনলাইনে গেম খেললে সময় নষ্ট হয় এটাই সর্বাধিক প্রচলিত মতামত। তবে Live MCQ-এর MultiPlayer Quiz Game টি অন্যান্য সময় নষ্টকারী গেম থেকে একদম আলাদা। এই কুইজ প্রতিযোগিতামূলক গেমটি প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতিরতদের সময় তো নষ্ট করবেই না বরং তাদের প্রস্তুতি পর্বকে অত্যন্ত আর্কষক ও আনন্দদায়ক করে তুলবে।

    বিভিন্ন অনলাইন গেম খেলা বিষয়ক গবেষণার ফলাফল থেকে জানা গেছে যে, কুইজ প্রতিযোগিতাভিত্তিক গেমসমূহ খেলোয়াড়দের স্মৃতি শক্তি প্রখর করতে সাহায্য করে। যেটি চাকরির পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

    Live MCQ Multiplayer Quiz Game

    এছাড়াও সুদৃশ্য গ্রাফিক্সের মাধ্যমে তৈরি মনোমুগ্ধকর এই গেমটি খেললে আপনারা যেভাবে উপকৃত হবেন সেসমূহ হচ্ছে,

    • এই গেমটি আপনাদেরকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করার মাধ্যমে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে বিশেষভাবে সহায়তা করবে।
    • পড়ালেখার মতো ক্লান্তিকর বিষয়টিকে অত্যন্ত আকর্ষনীয় ও আনন্দদায়ক করে তুলবে।
    • যেকোনো চাকরির মূল পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই গেমে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে বিধায় এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টি খুব ভালোভাবে শিখতে পারবেন।
    • এই গেমটি আপনাদের মধ্যে পড়াশোনা বিষয়ে কোন একঘেয়েমি আসতে দেবে না।
    • এই গেমটি আপনাদের মধ্যে কোন কিছু অর্জন করার বা লক্ষ্যের প্রতি অবিচল থাকার তাগিদ তৈরি করবে।
    • এই গেমটি আপনাদের ধৈর্য বৃদ্ধিতে সহায়তা করবে।
    • এই গেমটি বিভিন্ন প্রশ্নের উত্তরদানে আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

    যেভাবে খেলতে পারবেন কুইজ প্রতিযোগিতামূলক এই অনলাইন গেমটি

    • প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে Live MCQ অ্যাপটি ডাউনলোড করতে হবে।
    • Gmail অথবা Facebook একাউন্টের মাধ্যমে লগ-ইন করবেন।
    • অ্যাপের Study Section-এ থাকা Play MultiPlayer Quiz Game বাটনে ক্লিক করে গেমে প্রবেশ করবেন।
    • Start Playing অপশনে ক্লিক করতে হবে।
    • প্রতি Game-এর Duration হবে ৩/৫ মিনিট। এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিবার Game-এ প্রবেশ করতে ১টি করে Entry Ticket প্রয়োজন হবে।
    • বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল সাবজেক্টের প্রশ্ন দিয়ে Game-এর প্রশ্ন সাজানো হয়েছে। তবে ব্যাংক প্রস্তুতি ও পুরনো সাম্প্রতিকের প্রশ্ন আপাতত বাদ রাখা হয়েছে।
    • কেউ কোনো প্রশ্ন উত্তর করতে না চাইলে স্কিপ করে পরবর্তী প্রশ্নে চলে যেতে পারবেন।
    • প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১০ পয়েন্ট লাভ করবেন। উত্তর ভুল হলে ৫ পয়েন্ট এবং প্রশ্ন স্কিপ করলে ২ পয়েন্ট কাটা যাবে।
    • প্রতি গেমে প্রত্যেক খেলোয়াড় ১০ কয়েন করে গেমে যোগ করবেন। একটি Game-এ সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত খেলোয়াড় বিজয়ী হবেন এবং বিজয়ী খেলোয়াড় ঐ Game-এর সকল Coin লাভ করবেন।
    • Game – এ ২ ধরনের Room রয়েছে। i) ২ জনের Room ও ii) ৫ জনের Room।i) ২ জনের Room-এ মোট ২*১০ = ২০ Coin থাকবে এবং বিজয়ী খেলোয়াড় মোট ২০ পয়েন্ট লাভ করবেন।ii) ৫ জনের Room-এ মোট ৫*১০ = ৫০ Coin থাকবে এবং বিজয়ী খেলোয়াড় মোট ৫০ পয়েন্ট লাভ করবেন।
    • Select Game Mode অপশন থেকে কতোজন প্লেয়ারের (২/৫) সাথে খেলতে চান সেটা ঠিক করতে হবে।
    • লাইভ থাকা প্রতিযোগিদের সাথে গেম খেলার মাধ্যমে জানার আনন্দে মেতে উঠুন।
    • Game History অপশন থেকে প্রশ্নের সঠিক উত্তর ও আপনার অর্জন সম্পর্কে জানা যাবে।
    • Leaderboard অপশন থেকে বিজয়ীদের তালিকা ও নিজের অবস্থান দেখে নিয়ে আবার গেম খেলার মাধ্যমে জানার আনন্দে মেতে উঠতে হবে।

    Entry Ticket কী?

    প্রতিবার কুইজ প্রতিযোগিতাভিত্তিক এই Game-এ প্রবেশের জন্য Ticket-এর প্রয়োজন হবে। Game-এ প্রবেশের এই টিকেটের নাম Entry Ticket!

    Entry Ticket কীভাবে পাবেন?

    বর্তমান Game ভার্সনে প্রতিযোগীরা ৩ উপায়ে Game-এর Entry Ticket উপার্জন করতে পারবেন।

    i) Daily Bonus ⎯ প্রতিদিন ১ বার Live MCQ অ্যাপ থেকে Game-এ প্রবেশ করলে প্যাকেজ হোল্ডারগণ ১০টি এবং প্যাকেজ বিহীন ইউজারগণ ৫টি Entry Ticket পাবেন।

    ii) Package Purchase Reward ⎯ Live MCQ থেকে যেকোনো প্যাকেজ ক্রয় করা হলে প্যাকেজের মূল্যের উপর ভিত্তি করে টিকেট উপার্জন করবেন।

    iii) Live Exam Count ⎯ অ্যাপ থেকে যেকোনো Live Exam-এ অংশগ্রহণ করা হলে প্রতি পরীক্ষার জন্য ৫টি করে Entry Ticket পাবেন।

    Leaderboard:

    • Quiz Game-এ অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী খেলোয়াড়দের নিয়ে Game-এর Leaderboard তৈরি হবে। প্রতিটি গেম থেকে অর্জিত কয়েন যোগ করে Leader Board-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে থাকে।
    • Leaderboard সেকশনে বিগত ২৪ ঘন্টা, ৭ দিন, ৩০ দিন এবং All Time – এই কয়েকটি বিভাগে কারা Game-এ সেরা খেলোয়াড় সেটি জানা যাবে।

    Award:

    • নিয়মিত পড়াশোনা ও শেখার পাশাপাশি Live MCQ Multi-Player Quiz-এর প্রতিমাসে Leaderboard -এর Top খেলোয়াড়কে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
    • যেহেতু এটা Game-এর Beta ভার্সন, তাই এর অনেক মানোন্নয়ন করা প্রয়োজন হবে। Game আরেকটু স্থিতিশীল হলেই আমরা Leaderboard – এর Award সম্পর্কে চূড়ান্ত ঘোষণা প্রদান করা হবে।
    • উন্মুক্ত করবার প্রথম দিনেই এই কুইজ প্রতিযোগিতামূলক এই গেমটি Live MCQ অ্যাপের ১ মিলিয়ন ইউজারের বিশাল পরিবারসহ আরো লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। আপনিও Live MCQ অ্যাপ থেকে কুইজভিত্তিক অনন্য এই গেমটিতে অংশ নিয়ে আপনার চাকরির প্রস্তুতিকে দ্রুততর এবং পূর্ণাঙ্গ করুন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।

  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    গত ১৪ নভেম্বর ২০২৩ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্য ও সেবা বিভাগের অধীনে আর্থিক ব্যাবস্থাপনা ও অডিটর ইউনিটের সহকারী পরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট নিপোর্ট এর অধীন প্রভাষক (সমাজবিজ্ঞান) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান / ফিল্ড অফিসার।

    এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলোর মধ্যে স্বাস্থ্য ও সেবা বিভাগের অধীনে আর্থিক ব্যাবস্থাপনা ও অডিটর ইউনিটের সহকারী পরিচালক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২৯ নভেম্বর ২০২২ তারিখে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট নিপোর্ট এর অধীন প্রভাষক (সমাজবিজ্ঞান) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে। এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান / ফিল্ড অফিসার এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ১৪ নভেম্বর ২০২৩ তারিখে।

    উল্লেখ্য যে সবগুলো পদের লিখিত পরীক্ষা একই দিনে অর্থাৎ ১৪ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। এক নজরে দেখে নিন পদগুলোর লিখিত পরীক্ষার ফলাফল। নিম্নে স্বাস্থ্য ও সেবা বিভাগের অধীনে আর্থিক ব্যাবস্থাপনা ও অডিটর ইউনিটের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট নিপোর্ট এর অধীন প্রভাষক (সমাজবিজ্ঞান) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান / ফিল্ড অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হল।

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল
    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল
    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল
    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল
    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল
    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    সহকারই পরিচালক, প্রভাষক (সমাজবিজ্ঞান) ও কাস্টোডিয়ান / ফিল্ড অফিসার পদের লিখিত পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে BPSC Form-5A [Applicant Copy) ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ২৫ মার্চ ২০২৪ তারিখ থেকে ৪ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আগারগাও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ বরাবর হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে। প্রত্যেক কাগজপত্রের উপরে অবশ্যই প্রার্থীর নাম ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।

  • Petrobangla Job Exam Study Routine Pdf Download

    Petrobangla Job Exam Study Routine Pdf Download

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনারা জানেন যে, গত গত ৫ মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর অধীনে ১৮টি ক্যাটাগরিতে ৬৭০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পেট্রোবাংলা এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সহ সর্বমোট ১০টি কোম্পানিতে প্রার্থী নিয়োগ করা হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগন আগামী ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    পেট্রোবাংলা নিয়োগ পরীক্ষার স্টাডি রুটিন – Petrobangla Study Routine PDF

    পেট্রোবাংলায় ২০২৪ সাল থেকে এই প্রথম সকল পদের পরীক্ষার জন্য একসাথে সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার ধরন হবে প্রিলি এবং রিটেন। আর তাই এই প্রস্তুতির জন্য Live MCQ ও Live Written থেকে প্রিলি ও লিখিত প্রস্তুতির জন্য সমন্বিত স্টাডিপ্ল্যান ও রুটিন প্রকাশ করা হয়েছে। এই কারিকুলাম ও রুটিন মূল পরীক্ষার জেনারেল পদগুলোর সম্পূর্ণ প্রস্তুতি এবং টেকনিক্যাল বা বিষয়ভিত্তক পদেরও ৬০% প্রস্তুতি সম্পন্ন করবে।

    Petrobangla Job Exam Study Routine Pdf Download
    Petrobangla Job Exam Study Routine Pdf Download
    Petrobangla Job Exam Study Routine Pdf Download
    Petrobangla Job Exam Study Routine Pdf Download
    Petrobangla Job Exam Study Routine Pdf Download
    Petrobangla Job Exam Study Routine Pdf Download
    Petrobangla Job Exam Study Routine Pdf Download

    petrobangla job exam study routine pdf download করতে এই লিংকে ক্লিক করুন।

    ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০ তম গ্রেডের প্রস্তুতি নিতে Live MCQ App টি

    এই রুটিন সার্কুলারে বর্ণিত পদগুলোর যতটুকু প্রস্তুতি সম্পন্ন করবেঃ

    • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ⎯ ১০০%
    • সহকারী ব্যবস্থাপক (অর্থ) ⎯ ৬০%
    • সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) ⎯ ৬০%
    • সহকারী ব্যবস্থাপক (আইন) ⎯ ৬০%
    • সহকারী কর্মকর্তা (প্রশাসন) ⎯ ১০০%
    • সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) ⎯ ৬০%
    • উপ-সহকারী প্রকৌশলী ⎯ ৬০%

    পেট্রোবাংলা কোর্সের জন্য প্রস্তুতি সহায়ক স্টাডি ম্যাটেরিয়ালসঃ

    • Important 45 Argument Writing PDF
    • Important 42 Focus Writing in Bangla PDF
    • Important 47 Focus Writing in English PDF
    • Important 40 Essay Writing PDF
    • গুরুত্বপূর্ণ ৬০টি বাংলা প্রবন্ধ রচনা PDF
    • Live Written Weekly Editorials PDF

    আশা করি এই রুটিন এবং স্টাডি ম্যাটেরিয়াল অনুসরণ করে আপনি অল্প সময়েই ঘরে বসে একটি গোছানো প্রস্তুতি নিতে পারবেন।

    প্যাকেজটির মূল্যঃ

    পেট্রোবাংলার প্রিলি ও লিখিত পরীক্ষার প্রস্তুতির সমন্বিত প্যাকেজটির মূল্য মাত্র ৫৯৫ টাকা। এবং শুধুমাত্র লিখিত পরীক্ষার প্যাকেজটির মূল্য ৩৫০ টাকা। পেট্রোবাংলা সহ সকল লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য Live Written অ্যাাপ টি ইন্সটল করুন।

    ঘরে বসে সকল চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে Live Written App টি ইন্সটল করুন

    এই প্যাকেজটির মেয়াদ থাকবে https://livewritten.com/পেট্রোবাংলার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। উল্লেখ্য যে লিখিত পরীক্ষার খাতা ৩৬ ঘণ্টার মধ্যে পুল সহ মূল্যায়ন হবে। তবে নির্দিষ্ট ফি দিয়ে লিখিত পরীক্ষার খাতা একাধিকবার মূল্যায়ন করানো যাবে। Live MCQ প্রিমিয়াম প্যাকেজ হোল্ডারদের জন্য পেট্রোবাংলার প্রিলি পরীক্ষাগুলো সম্পূর্ণ ফ্রী থাকবে। Live MCQ অ্যাাপের ৯ম থেকে ২০তম গ্রেডের প্রস্তুতি বাটনে থাকা পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি অপশন থেকে ব্যাবহারকারীরা এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপটি ইনস্টল করুন।

    পেট্রোবাংলায় বিভিন্ন পদে চাকরি সংক্রান্ত কিছু জিজ্ঞাসা ও পরামর্শ

    সদ্য প্রকাশ পেয়েছে পেট্রোবাংলার প্রথম সমন্বিত চাকরির বিজ্ঞপ্তি। এই চাকরিসমূহের প্রতি চাকরি প্রার্থীদের ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। তাদের সুবিধার্থে Live MCQ-এর এই FAQ আয়োজন। আসুন জেনে নেয়া যাক কিছু দরকারি প্রশ্নের উত্তর।

    প্রশ্নঃ পেট্রোবাংলাতে কি একাধিক পদে আবেদন করা যাবে?

    উত্তরঃ না, যেকোন ১টি পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল হবে।

    প্রশ্নঃ পেট্রোবাংলাতে গণিত বিষয়ের লিখিত পরীক্ষা বাংলা নাকি ইংরেজিতে হবে?

    উত্তরঃ সাধারণত গণিত বিষয়ের লিখিত পরীক্ষা ইংরেজিতে হয়ে থাকে।

    প্রশ্নঃ পেট্রোবাংলাতে বাংলা না ইংরেজিতে প্রশ্ন করা হয়?

    উত্তরঃ সাধারণত MCQ বাংলা ছাড়া বাকি সকল বিষয়ে ইংরেজিতে প্রশ্ন করা হয়। তবে লিখিত কিছু প্রশ্ন বাংলায়  থাকতে পারে।

    প্রশ্নঃ ১০ম গ্রেডের চাকরির জন্যও কি প্রশ্ন ইংরেজিতে করা হয়?

    উত্তরঃ লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা বিষয় ছাড়া সকল গ্রেডের ক্ষেত্রেই প্রশ্ন সাধারণত ইংরেজিতে করা হয়। এছাড়া MCQ বাংলা ছাড়া বাকি সকল বিষয়ে ইংরেজিতে প্রশ্ন করা হয়।

    প্রশ্নঃ পেট্রোবাংলাতে চাকরির পরীক্ষার প্রশ্ন কোস প্যাটার্নে হয়ে থাকে?

    উত্তরঃ পেট্রোবাংলাতে চাকরির পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ব্যাংক জব পরীক্ষার প্রশ্নপত্রের সাথে কিছুটা মিল থাকলেও অনেকাংশেই ভিন্নতা আছে। সিলেবাস অনুসারে IBA প্যাটার্নেই পরীক্ষা নেওয়া হবে।

    প্রশ্নঃ সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের ১০০ নম্বর বিভাজন কেমন হবে?

    উত্তরঃ বাংলা – ২৫, গণিত – ২৫, ইংরেজি – ২৫, সাধারণ জ্ঞান – ২৫।

    প্রশ্নঃ পেট্রোবাংলাতে চাকরির পরীক্ষা সার্কুলার দেওয়ার কতদিন পর হয়?

    উত্তরঃ যেহেতু এটাই সমন্বিত প্রথম সার্কুলার সেহেতু এখনই নিশ্চিতভাবে পরীক্ষা কতোদিন পরে হবে সেটা বলা সম্ভব হচ্ছে না। তবে এই সংক্রান্ত সকল আপডেট আপনারা Live MCQ ব্লগ এবং ফেসবুক পেইজ থেকে জানতে পারবেন।

    প্রশ্নঃ পেট্রোবাংলার এই চাকরির পরীক্ষা নিয়ে Live MCQ-তে কোন দিকনির্দেশনামূলক প্রয়োজনীয় ক্লাস কি থাকবে?

    উত্তরঃ ক্লাসের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয় নি। সিদ্ধান্ত আসলে আমরা Live MCQ ব্লগ এবং ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো।

    প্রশ্নঃ বাংলা – ২৫, গণিত – ২৫, ইংরেজি – ২৫, সাধারণ জ্ঞান – ২৫, এই নম্বর বিভাজন কি সব পদের ক্ষেত্রে প্রযোজ্য?

    উত্তরঃ না, এটা শুধু জেনারেল পদসমূহের জন্য।

    প্রশ্নঃ পেট্রোবাংলাতে মেকানিক্যাল বিষয় থেকে পরীক্ষা দিলে প্রিলিতে কি বিষয় ভিত্তিক প্রশ্ন আসবে?

    উত্তরঃ হ্যাঁ, মেকানিক্যাল বিষয় থেকে পরীক্ষা দিলে প্রিলিতে কি বিষয় ভিত্তিক প্রশ্ন আসতে পারে।

    প্রশ্নঃ আমি ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারিং কম্পলিট করার পর BSC Engineering করেছি। আমি কি পেট্রোবাংলাতে ১ নং পদে আবেদন করতে পারব?

    উত্তরঃ পেট্রোবাংলার প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা ১ নং পদে আবেদন করতে হলে আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা HSC পাশের পর ৪ বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে। যদি আপনি HSC পরীক্ষা না দিয়ে থাকেন অথবা স্নাতকোত্তর ডিগ্রি না থাকে তাহলে আবেদন করতে পারবেন না। অতিরিক্ত সতর্কতার জন্য আপনি পেট্রোবাংলায় যোগাযোগ করে জেনে নিতে পারেন।

    প্রশ্নঃ পেট্রোবাংলায় আবেদনের সময় NID Number দিয়েছি, কিন্তু  Birth certificate number মনে না থাকায় no দিয়ে আবেদন করেছি, এক্ষেত্রে কি কোন সমস্যা হবে?

    উত্তরঃ না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

    প্রশ্নঃ পেট্রোবাংলায় ভাইভাতে কতো নম্বর থাকে?

    উত্তরঃ পেট্রোবাংলার ভাইভায় ১০ নম্বর থাকে। নম্বর বন্টন নিম্নরূপ,
    (১) ব্যক্তিত্ব ও প্রবণতা – ৩ নম্বর।
    (২) সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান – ৫ নম্বর।
    (৩) সাধারণ জ্ঞান – ২ নম্বর।

    প্রশ্নঃ পেট্রোবাংলায় আবেদনের ক্ষেত্রে একজন প্রাইমারি শিক্ষক হিসেবে job description-এ কি লিখবো?

    উত্তরঃ আপনার পেশার দায়িত্ব, কর্তব্য, বিবরণ প্রভৃতি বিষয় লিখবেন।

    প্রশ্নঃ আমি ইংরেজি বিভাগ হতে স্নাতক পরীক্ষা দিয়েছি। আমার রেজাল্ট হয়নি। আমি কি অ্যাপিয়ার্ড রেজাল্ট দিয়ে পেট্রেবাংলার সহকারী ব্যবস্থাপক (অফিসার) পদে আবেদন করতে পারবো?

    উত্তরঃ না, আবেদন করা যাবে না। ফলাফল প্রকাশিত হতে হবে।

    প্রশ্নঃ আমি পেট্রোবাংলায় সহকারী কর্মকর্তা (কারিগরি) পদে আবেদন করতে চাচ্ছি। এই পদের ক্ষেত্রে উল্লেখ আছে যে, বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ৪০ নম্বরের।  আমি বোটানি থেকে মাস্টার্স করেছি। এখন যদি বিষয়ভিত্তিক প্রশ্ন হয় তবে প্রশ্ন pattern কেমন হতে পারে।

    উত্তরঃ এটা পেট্রোবাংলার প্রথম সার্কুলার। তাই সঠিকভাবে বলা যাচ্ছে না। আপনি পেট্রোবাংলার অধীনস্ত কোম্পানিগুলোর ওই পোস্টের বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখতে পারেন। বাজার থেকে গাইডবই থেকে প্যাটার্ন দেখলে কিছুটা ধারণা পাবেন।

    আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ আপনাদের কৌতূহল মেটাতে সাহায্য করবে। আপনাদের সুবিধার্থে এই পোস্টে পেট্রোবাংলায় নিয়োগ সংক্রান্ত আরো প্রশ্ন এবং উত্তর যুক্ত করবার কাজ চলমান থাকবে। পেট্রোবাংলায় চাকরির পরীক্ষার প্রস্তুতি যথাযথভাবে নিতে Live MCQ অ্যাপে পেট্রোবাংলার প্রিলি ও লিখিত পরীক্ষার জন্য সমন্বিত প্রস্তুতির রুটিন চলমান রয়েছে। পেট্রোবাংলার চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে রুটিনটি ফলো করুন।

  • সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি | মডেল টেস্টের রুটিন

    সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি | মডেল টেস্টের রুটিন

    প্রিয় চাকরি প্রার্থীগণ ১৭তম বিজেএস শেষ মুহূর্তের প্রস্ততির রুটিন বিষয়ক ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে ১৭তম বিজেএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হওয়া ১৭তম বিজেএস এর জন্য আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারন করা হয়।

    ১৭তম বিজেএস পরীক্ষার প্রস্তুতির জন্য Live MCQ এ ২৯টি বিষয়ভিত্তিক ক্লাস ও ১টি দিক নির্দেশনা মূলক ক্লাস সহ মোট ৩০টি লাইভ ক্লাস এবং ৩৪টি লাইভ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১৭তম বিজেএস পরীক্ষার এই ক্লাসগুলো শেষ হবে ৬ এপ্রিল। রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

    ১৭তম বিজেস পরীক্ষার তারিখ যত এগিয়ে আসছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া টা আরও জরুরি হয়ে পরেছে। যারা Live MCQ ১৭তম বিজেএস পরীক্ষার প্রস্তুতির আগের রুটিনে প্রস্তুতি শুরু করতে পারেন নি তাদের কথা বিবেচনা করে ১৭তম বিজেএস শেষ মুহুর্তের প্রস্তুতির নতুন রুটিন প্রকাশিত হয়েছে। এই রুটিনে সম্পুর্ণ সিলেবাসের উপর মোট ১২ টি মডেল টেস্ট নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৪ মে।

    এক নজরে ১৭তম বিজেএস শেষ মুহুর্তের প্রস্তুতির ফাইনাল মডেল টেস্ট পরীক্ষার রুটিন

    ১৭তম বিজেএস প্রস্তুতির শেষ মুহূর্তের প্রস্তুতির মডেল টেস্টের PDF রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা Live MCQ অ্যাাপের PDF Section এ থাকা আমাদের রুটিন ও কারিকুলাম বাটনে ক্লিক করে ১৭তম বিজেএস প্রস্তুতির মডেল টেস্টের রুটিন টি ডাউওনলোড করতে পারবেন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ মার্চ

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ মার্চ

    আজ ২৩ মার্চ ২০২৪ তারিখ থেকে তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীরা আবেদনের সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বরে টেলিটক নম্বর (০১৫৫২-১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউওলোডের ক্ষুদেবার্তা পাঠানো হবে।

    প্রার্থীরা https://admit.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে Username এবং Password দিয়ে অথবা, এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টার কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। প্রবেশপত্রেই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে।উল্লেখ্য যে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের আওতাধীন ঢাকা ও চট্টগ্রামের জেলাগুলোতে আহামী ২৯ মার্চ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    উলেখ্য যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকশিত হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪৯৭ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৯,৪৪৩ জন।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রার্থীদের করনীয়

    পরীক্ষার্থীদেরকে সকাল ০৮:৩০ ঘটিকার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোন পরীক্ষার্থী কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রানিক হাতঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ছাড়া অন্য কোন প্রকার ডেবিট কার্ড অথবা অন্য কোন কার্ড বা এ জাতীয় বস্তু সাথে রাখতে পারবেন না। যদি কারো কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিস্কার করা সহ তার বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরী প্রার্থীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট ১৩ টি ক্যাটাগরিতে ১১২ পদে জনবল নিয়োগ দিবে সংস্থাটি। গত ২০ মার্চ ২০২৪ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করে। যোগ্য প্রার্থীরা ২১ মার্চ থেকে উল্লিখিত পদসমূহে আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে বলে ঐ আবেদনে জানানো হয় এবং প্রার্থীদের নিজ দায়িত্বে আবেদন করতে বলা হয়।

    অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ২১ মার্চ ২০২৪ তারিখ, সকাল ১০ টা।
    অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ১০ এপ্রিল ২০২৪ তারিখ, বিকাল ৫:০০টা।
    আবেদনপত্র পূরণের ওয়েবসাইটঃ http://bbal.teletalk.com.bd

    এক নজরে দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

  • সাব ইন্সপেক্টর (এস আই) লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২৪

    সাব ইন্সপেক্টর (এস আই) লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২৪

    ২২ মার্চ ২০২৪ তারিখ শুক্রবার সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষা ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ ঘণ্টাব্যপী এই পরীক্ষা প্রার্থীদের সংশ্লিষ্ট রেঞ্জাধীন কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়। প্রার্থীদের আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরে রেঞ্জাধীন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র ও বিস্তারিত তথ্য জানানো হয়। সাব ইন্সপেক্টর (এস আই) লিখিত পরীক্ষার প্রশ্নগুলো নিম্নরূপঃ

    ২০১৭ - ২০২৪ পর্যন্ত সাব ইন্সপেক্টর - এস আই নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    ৪১তম ক্যাডেট সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    sub inspector written exam question 2024

    আরও দেখুন: সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | সম্পূর্ণ গাইডলাইন

    Sub Inspactor exam question 2024

    উল্লেখ্য যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১০ম গ্রেডের বেতন স্কেলের অন্তর্ভুক্ত সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হয় ২২ মার্চ তারিখ থেকে।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।