Author: Live MCQ™

  • প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৬ | Live MCQ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৬ | Live MCQ পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ২০২৬ পরীক্ষাই এখন শিক্ষকতা পেশায় আগ্রহীদের মনোযোগের কেন্দ্রবিন্দু। গত আগস্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ১২২টি পদের বিপরীতে প্রধান শিক্ষক পদে আবেদন করেছেন ৭ লাখেরও বেশি প্রার্থী।

    বর্তমানে পদটি ১০ম গ্রেডে উন্নীত করায় এবং নিজ জেলায় পোস্টিংয়ের সুযোগ থাকায় চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। এছাড়া সীমিত সংখ্যক পদের বিপরীতে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নেওয়ায় প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।

    তাই প্রাথমিক প্রধান শিক্ষক প্রস্তুতির জন্য এখন আর এলোমেলোভাবে পড়াশোনা করলে চলবে না। প্রয়োজন একটি পরিকল্পিত, MCQ পরীক্ষাভিত্তিক এবং বাস্তবসম্মত Primary Headmaster Exam Preparation রুটিন।

    এই বাস্তবতা মাথায় রেখেই Live MCQ অ্যাপে শুরু হয়েছে “প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ২০২৬: পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন”, যেখানে সিলেবাসের সকল বিষয় সম্পূর্ণ কাভার করা হবে।

    এক নজরে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৬ রুটিনের বিস্তারিত দেখুন

    🗓️ লাইভ পরীক্ষা শুরু

    Live MCQ Primary Headmaster Routine অনুযায়ী—

    📌 লাইভ পরীক্ষা শুরু হচ্ছে: ২০ জানুয়ারি, ২০২৬

    চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা সাপেক্ষে লাইভ পরীক্ষা ও মডেল টেস্টের সংখ্যা ও সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হতে পারে।

    📋 রুটিনে যা থাকছে

    নতুন এই Primary Headmaster Exam Routine–এ থাকছে—

    ✅ মোট ৫০টি লাইভ পরীক্ষা

    • বিষয়ভিত্তিক পরীক্ষা: ৩৪টি
    • রিভিশন পরীক্ষা: ৬টি

    ✅ ১০টি ফুল মডেল টেস্ট

    ✅ সকল পরীক্ষা OMR প্যাটার্নে দেওয়া যাবে। 

    এই কাঠামো প্রার্থীদের জন্য প্রাইমারি প্রধান শিক্ষক OMR পরীক্ষার প্রস্তুতিকে আরও বাস্তব ও ফলপ্রসূ করে তুলবে।

    🎥 ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল

    শুধু পরীক্ষা নয়—এই রুটিনে থাকছে পূর্ণাঙ্গ লার্নিং সাপোর্ট:

    🎥 মোট ভিডিয়ো ক্লাস: ১১৩টি

    ➝ নতুন রুটিনের ক্লাস: ৩৫টি [লেকচার পিডিএফসহ] 

     [প্রয়োজন সাপেক্ষে নতুন ক্লাস যুক্ত হবে]

    ➝ পূর্বের প্রাইমারি ক্লাস: ৭৮টি (Recorded) 

    ❐ আর্কাইভের প্রশ্ন: ২৮,০০০ (প্রায়) [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]

    ❐ প্রাইমারি জব সল্যুশনের পরীক্ষা: ১০৫টি

    ❐ প্রাইমারি জব সল্যুশন আর্কাইভ প্রশ্ন: ৭৫০০টি (প্রায়)

    ➕ আরও থাকবে— 

    ➝ স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম, অফলাইন ফিচারসহ প্রিমিয়াম ফিচার

    ➝ সকল পরীক্ষায় Live MCQ OMR Exam সুবিধা! 

    ➝ 24/7 Career Consultancy!

    ➡️ রুটিন পেতে দেখুন— Live MCQ অ্যাপ বা ওয়েবসাইট → PDF Section → রুটিন, সিলেবাস ও কারিকুলাম
    অথবা,
    📥 রুটিন PDF ডাউনলোড করুন

    📘 কিভাবে প্রস্তুতি নেবেন?

    • পরীক্ষার আগে বিষয়ভিত্তিক ক্লাস ও PDF আগে সম্পন্ন করুন। ১১৩টি ভিডিও লেকচার + লেকচার PDF নিয়ে সপ্তাহভিত্তিক টার্গেট নির্ধারণ করে নিতে পারেন।
    • রুটিন অনুযায়ী প্রতিটি লাইভ পরীক্ষায় অংশ নিন। প্রতিটি পরীক্ষা OMR সিস্টেমে— যা আপনাকে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দেবে।
    • আর্কাইভ প্রশ্ন নিয়মিত অনুশীলন করুন। রিপিট প্রশ্ন কমন পেতে প্রাইমারি জব সল্যুশন থেকে প্রতিটি বিষয়ের পুনরাবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ।
    • মডেল টেস্টগুলো কোনোভাবেই মিস করবেন না। ১০টি Model Test আপনার প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেবে।
    • Weak Areas চিহ্নিত করে পুনরায় প্রস্তুতি নিন। বেশি বেশি পরীক্ষা দিয়ে এবং স্মার্টসার্চ ও টপিকগুরুর মতো ফিচারে নিয়মিত প্র্যাকটিস করলে দুর্বল বিষয়গুলোতে সহজেই দক্ষতা অর্জন করতে পারবেন।

    🎯 কেন এই রুটিন গুরুত্বপূর্ণ?

    ✔ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করতে বাস্তব পরীক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অভ্যস্ত হওয়া জরুরি।
    ✔ OMR প্যাটার্নে অভ্যস্ত না হলে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টে সমস্যা হয়।
    ✔ নিয়মিত Live MCQ Model Test দিলে দুর্বলতা আগেই ধরা পড়ে।
    ✔ বিষয়ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি রিভিশন ও ফুল মডেল টেস্ট—সবকিছু এক রুটিনে পাওয়া যায়।
    ✔ পরীক্ষার জন্য যাবতীয় স্টাডিম্যাটেরিয়াল ও বিষয়ভিত্তিক ও সাজেশনমূলক ক্লাস পাচ্ছেন এক প্যাকেজেই।

    এ কারণেই Live MCQ Primary Headmaster Routine কেবল একটি পরীক্ষার রুটিন নয়, বরং একটি সম্পূর্ণ Primary Headmaster Exam Preparation স্টাডিপ্ল্যান।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) তথ্য সমাচার এবং প্রশ্নাবলি | Live MCQ গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস্‌ পেতে এই ব্লগটি পড়ুন।

    🔳 প্যাকেজ মূল্য
    ◉ ভিডিয়ো ক্লাসসহ: ৬৯৯ টাকা
    ◉ এক্সাম ব্যাচ (শুধু পরীক্ষা): ৪৯৯ টাকা
    🔋 মেয়াদ: প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত
    ⭕️ Live MCQ-এর যেকোন প্রিমিয়াম প্যাকেজে এই রুটিনের সকল পরীক্ষা ফ্রি থাকবে।

    🚩 বিশেষ দ্রষ্টব্য
    👉 চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণার সাপেক্ষে মডেল টেস্টের সংখ্যা ও তারিখ সমন্বয় করা হবে।
    👉 প্রয়োজন অনুসারে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হতে পারে।

    🚀 নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক!

    প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ২০২৬ পরীক্ষায় সফল হতে প্রয়োজন সঠিক রুটিন, নিয়মিত পরীক্ষা এবং বাস্তব অনুশীলন।
    তাই প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় এগিয়ে থাকতে আজই প্রস্তুতি শুরু করুন Live MCQ-এর সঙ্গে!

    Enroll Now!

    শুভকামনায়,
    Live MCQ — Since 2017
    ঘরে বসেই হাজারো প্রতিযোগীর সাথে প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিন!

  • সমন্বিত ৬ ব্যাংক অফিসার (ক্যাশ) ১২৬২ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও মানবন্টন

    সমন্বিত ৬ ব্যাংক অফিসার (ক্যাশ) ১২৬২ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও মানবন্টন

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৬ ব্যাংক অফিসার (ক্যাশ) ১২৬২ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও মানবন্টন প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটি’র অন্তর্ভুক্ত ০৬ টি ব্যাংক ‘অফিসার (ক্যাশ)’ Job ID-10222 এর ১২৬২টি শূন্য পদে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে।

    বিজ্ঞপ্তি অনুসারে গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং ০৪/২০২৫ এর প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদের প্রিলি পরীক্ষার সময়সূচি সেইসাথে প্রিলি এবং লিখিত প্রশ্নপত্রের Content ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুসারে-

    • প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) 
    • সময়: সকাল ১০ টা থেকে দুপুর ১১টা 
    • প্রিলিমিনারি পরীক্ষা: ১ ঘন্টা
    • প্রবেশপত্র ডাউনলোড লিংক: erecruitment.bb.org.bd

    সমন্বিত ৬ ব্যাংক অফিসার (ক্যাশ) ১২৬২ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও মানবন্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • সমন্বিত ৮ ব্যাংক অফিসার সাধারণ প্রিলি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    সমন্বিত ৮ ব্যাংক অফিসার সাধারণ প্রিলি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৮ ব্যাংক অফিসার সাধারণ প্রিলি পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটি’র অন্তর্ভুক্ত ০৮ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ Job ID-10221 এর ৯৯৭টি শূন্য পদে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে।

    সমন্বিত ৮ ব্যাংক অফিসার সাধারণ প্রিলি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • Live MCQ স্পেশাল ডিসকাউন্ট অফার ২০২৬: মেয়াদ বাড়লো ১২ জানুয়ারি পর্যন্ত

    Live MCQ স্পেশাল ডিসকাউন্ট অফার ২০২৬: মেয়াদ বাড়লো ১২ জানুয়ারি পর্যন্ত

    Live MCQ স্পেশাল ডিসকাউন্ট অফার ২০২৬–এর মেয়াদ ২ দিন বাড়ানো হয়েছে, তাই অফার শেষ হবে ১২ জানুয়ারি, ২০২৬। ৯ ও ১০ জানুয়ারি প্রাইমারি, দুদকের সহকারী পরিচালক, ব্যাংকসহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার কারণে অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও সময়মতো অফার নিতে পারেননি—এই বাস্তবতার কথা বিবেচনা করেই সময় বাড়ানো হয়েছে।

    কেন অফার ২ দিন বাড়ানো হলো

    গত ৯ ও ১০ জানুয়ারি একাধিক বড় পরীক্ষার ব্যস্ততায় অনেক পরীক্ষার্থী—

    • পরীক্ষার আগে পড়াশোনা/রিভিশনে ব্যস্ত ছিলেন
    • পেমেন্ট/এনরোলমেন্টের সময় করতে পারেননি
    • পরীক্ষার পর পরিকল্পনা করে এনরোল করতে চেয়েছেন

    তাই সার্বিক বিবেচনায়, যারা গুরুত্বের সঙ্গে চাকরির প্রস্তুতি চালিয়ে যেতে চান, তাদের সুবিধার্থে আরও ২ দিন সময় বাড়ানো হয়েছে। অফার চলবে ১২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।

    💰 ডিসকাউন্টেড প্যাকেজ ও মূল্য (এক নজরে)

    📅 Live MCQ Discount Offer চলবে: ১২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত!

    প্যাকেজঅফার প্রাইসডিসকাউন্টমূল্য (ডিসকাউট ছাড়া)
    বার্ষিক প্রিমিয়াম প্যাকেজ১,১৯৯/- টাকা৩০০ টাকা১,৪৯৯ টাকা
    ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজ৭৯৯/- টাকা২০০ টাকা৯৯৯ টাকা

    🎯 প্রিমিয়াম প্যাকেজে কী কী পাবেন (Exam-focused)

    প্যাকেজের মেয়াদ অনুযায়ী আপনি পাবেন—

    ✅ ১ প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল বাটনের লাইভ ও আর্কাইভ পরীক্ষা
    ✅ Live MCQ সেন্ট্রাল আর্কাইভে ৬.৫ লাখের বেশি MCQ প্রশ্নব্যাংক (অথেনটিক রেফারেন্সভিত্তিক ব্যাখ্যাসহ)✅ ১৬০০+ ভিডিয়ো ক্লাস ও PDF
    ✅ ভিডিয়ো ক্লাস ও PDF এক্সেস (বিসিএস/প্রাইমারি/ব্যাংক/NTRCA সহ)
    প্রিমিয়াম ফিচারস: স্মার্ট সার্চ, টপিক গুরু, টপিকভিত্তিক জব সল্যুশন, কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেল, অডিয়ো প্লেয়ার, অফলাইন ফিচারসহ স্টাডি-সাপোর্ট টুলস
    ✅ আসন্ন প্রিমিয়াম ফিচারের অটো-অ্যাক্সেস
    ✅ ক্যারিয়ার ও একাডেমিক কনসাল্টেন্সি সাপোর্ট

    পরীক্ষার্থীরা সাধারণত প্রশ্ন ও উত্তর পড়েন, কিন্তু ভুল বিশ্লেষণ করেন না। স্মার্ট ফিচাভ ব্যবহার করে সুবিধামতো জটিন ও পছন্দের প্রশ্ন খুঁজে পাওয়া ও মার্ক করে রাখা যায় এবং টপিক ধরে রিভিশন করা যায়। এছাড়া প্রিমিয়াম ফিচার পরীক্ষার্থীদের সময় বাঁচায় এবং দুর্বল টপিক উন্নত করতে সাহায্য করে।

    📌 দ্রষ্টব্য:
    বিশেষ BCS (যেমন: স্বাস্থ্য বা শিক্ষা), বার, ও BJS এই প্যাকেজের আওতায় নয়।
    পূর্বের প্রিমিয়াম প্যাকেজ থাকলে, অবশিষ্ট মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে।

    অফারটি কাদের জন্য

    এই অফারটি বিশেষভাবে কাজে লাগবে—

    • ৫০ ও ৫১তম বিসিএস–এর প্রার্থীদের
    • ব্যাংক জব প্রস্তুতিতে
    • প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতিতে
    • NTRCA–এর প্রার্থীদের
    • ৯ম–২০তম গ্রেডসহ সকল প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতিতে 

    এক নজরে Live MCQ-এর ৫০তম বিসিএস প্রস্তুতির গাইডলাইন

    ডিসকাউন্টেড প্রাইসে প্রিমিয়াম প্যাকেজ নিতে ভিজিট করুন:

    মনে রাখবেন: অফার শেষ ১২ জানুয়ারি, ২০২৬

    ডিসকাউন্ট অফারে পছন্দের প্যাকেজটি নিয়ে প্রস্তুতি শুরু করতে নিচের ছবির নির্দেশনা অনুসরণ করুন অথবা ছবিতে ক্লিক করে সরাসরি Package Section থেকে প্যাকেজ এনরোল করুন:

  • শিক্ষক নিবন্ধন ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি | NTRCA Circuler 2026

    শিক্ষক নিবন্ধন ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি | NTRCA Circuler 2026

    প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা জানেন ইতোমধ্যে শিক্ষক নিবন্ধন ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী (এমপিওভুক্ত কর্মরত) শিক্ষকদের আবেদনসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে NTRCA। অনলাইন আবেদন শুরু হয়েছে আজ শনিবার ১০ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।

    ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের নির্দেশনাসমূহ দেখুন

    ৬৭ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১, মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ এবং কারিগরিতে ৮।
    NTRCA এখন পর্যন্ত ৬টি গণবিজ্ঞপ্তি এবং ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে।

    বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা বিধিমালা ২০২৫ দেখুন এই ব্লগে

    Live MCQ প্রিমিয়াম প্যাকেজে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে!

    → প্রিমিয়াম প্যাকেজে পাচ্ছেন—

    ✔ ৫০তম BCS Routine-এর সব পরীক্ষা

    ✔ বিসিএস, প্রাইমারি, NTRCA, ব্যাংক—সকল বাটনে পরীক্ষা

    ✔ সেন্ট্রাল আর্কাইভে ৬ লাখের বেশি প্রশ্ন

    ✔ ১৮০০+ ভিডিয়ো ক্লাস ও PDF

    ✔ স্মার্টসার্চ, টপিক গুরু, কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেলসহ সব প্রিমিয়াম ফিচার

    ✔ নতুন ফিচারের Auto-access
    🎉 অফার চলবে: ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত!

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    প্রিয় চাকরি প্রার্থীগণ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আজ ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিকাল ৩ টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ১ম ও ২য় ধাপের এই পরীক্ষায় প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

    এক নজরে দেখে নিন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    আজ রাত ১২ টায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মূল প্রশ্নের উপর Live MCQ অ্যাাপে লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নির্ভুল ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান প্রকাশ করা হবে। আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে আপনারা এই সমাধান টি পেয়ে যাবেন।

  • দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    দুর্নীতি দমন কমিশনের ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’-এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৩ জানুযারি ২০২৬ তারিখে প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিনে ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে উক্ত পদসমূহের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    এক নজরে ফলাফল (Quick Summary)

    দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
    বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তীর্ণের সংখ্যা—

    • উপসহকারী পরিচালক: মোট উত্তীর্ণ ১২৬৬ জন
    • কোর্ট পরিদর্শক: মোট উত্তীর্ণ ৬৬ জন
    • সর্বমোট উত্তীর্ণ: ১৩৩২ জন (দুটি তালিকা মিলিয়ে

    দুর্নীতি দমন কমিশনের ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’ পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা (রোল নম্বর অনুসারে) PDF আকারে নিচে দেওয়া হলো।

    [dflip id=”51638″][/dflip]

    দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রিলি পরীক্ষার ফলাফল দেখুন

    PDF থেকে ১০ সেকেন্ডে রোল নম্বর খুঁজবেন যেভাবে

    অনেকেই PDF-এ গিয়ে সময় নষ্ট করেন—এইভাবে খুঁজলেই দ্রুত পাবেন:

    1. PDF ওপেন করুন
    2. মোবাইলে উপরে Search/Find অপশন চাপুন
    3. আপনার রোল নম্বর লিখে সার্চ দিন
    4. ম্যাচ হলে বুঝবেন—আপনার রোল লিস্টে আছে

    রোল না পেলে যা করবেন

    • রোল নম্বর সঠিকভাবে টাইপ হয়েছে কি না দেখুন (0/O, 1/7 ভুল হয়)
    • PDF পুরোটা লোড হয়েছে কি না নিশ্চিত করুন
    • প্রয়োজনে PC থেকে একবার সার্চ দিন

    পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষার আপডেট

    প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি/তারিখ/কেন্দ্র পরবর্তীতে জানানো হবে—এজন্য নিয়মিত অফিসিয়াল আপডেট ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে।

    এখন আপনার করণীয়

    • প্রয়োজনীয় ডকুমেন্ট (আবেদন কপি/সনদ/ছবি) গুছিয়ে রাখুন
    • লিখিত পরীক্ষার জন্য টপিক-ভিত্তিক প্রস্তুতি শুরু করুন

    লিখিত প্রস্তুতির জন্য প্রতিদিন নিয়মিত ফ্রি-হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করুন (যাতে গুছিয়ে উত্তর লেখার সমস্যা না হয়)

    লিখিত প্রস্তুতিতে কমন ভুল (যেগুলো এড়িয়ে চলবেন)

    • শুধু পড়া, কিন্তু উত্তর লেখা প্র্যাকটিস না করা
    • বড় উত্তর, কিন্তু ধারাবাহিকভাবে পয়েন্ট-ওয়াইজ কাঠামো না রাখা
    • পরিকল্পনা ও রুটিন ছাড়া এলোমেলোভাবে পড়া
    • উত্তরপত্র অভিজ্ঞ পরীক্ষক দ্বারা মূল্যায়ন ও ভুল বিশ্লেষণ না করা

    ৭ দিনের স্মার্ট লিখিত প্রস্তুতি প্ল্যান (ফাউন্ডেশন)

    • দিন ১–২: সিলেবাস/টপিক ম্যাপিং + নোট সাজানো
    • দিন ৩–৫: মডেল প্রশ্ন দেখে উত্তর লেখা (প্রতিদিন ২ সেট)
    • দিন ৬: দুর্বল টপিক রিভিশন + শর্ট নোট
    • দিন ৭: ভুল বিশ্লেষণ + ফাইনাল রিভিশন

    দুদকের ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম-১২তম গ্রেড ও ১৩তম-২০তম গ্রেডের চাকরির লিখিত প্রস্তুতির জন্য—-
    Live Written অ্যাপে এনরোল করুন, অসংখ্যা স্টাডি-ম্যাটেরিয়াল ও ৩৬ ঘণ্টায় খাতা মূল্যায়নসহ প্রস্তুতি নিন।

  • Live MCQ ৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন | শেষ মুহূর্তের প্রস্তুতি

    Live MCQ ৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন | শেষ মুহূর্তের প্রস্তুতি

    পিএসসির রোডম্যাপ অনুসারে, 5oth BCS Preliminary পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি, ২০২৬-এ! অর্থাৎ, বাকি মাত্র ১ মাসেরও কম সময়! এ পর্যায়ে পরীক্ষায় সফল হতে চাইলে আর এক মুহূর্ত দেরি না করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে।

    আপনারা জানেন, ইতোমধ্যে Live MCQ অ্যাপে স্পেশাল ডিসকাউন্ট অফারে ৫০তম বিসিএস প্রস্তুতির একাধিক রুটিন চলমান রয়েছে। এর পাশাপাশি, আরও টাইম-বাউন্ড ও গোছানো প্রস্তুতির লক্ষ্যে “Live MCQ ৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন” দেওয়া হয়েছে। এরমধ্যে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে এবং খুব শীঘ্রই (১৩ জানুয়ারি) ফুল মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে।

    “Live MCQ ৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন”

    দেখে নিন কী কী থাকছে এই রুটিনে— 

    [dflip id=”51595″][/dflip]

    ❐ মোট লাইভ পরীক্ষা: ২৯টি
    📌 সাবজেক্ট ফাইনাল: ১৪টি
    📌 ২০০ মার্কের ফুল মডেল টেস্ট: ১৫টি
    ⏰ ২০০ মার্কের ফাইনাল মডেল টেস্ট শুরু: ১৩ জানুয়ারি, ২০২৬
    ❐ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ১৭০০+টি
    ❐ ফাইনাল মডেল টেস্টের আর্কাইভে প্রশ্নসংখ্যা: ২৮,০০০ [প্রায়]
    ❐ সেন্ট্রাল আর্কাইভ: প্রায় ৬.৪ লাখ+ প্রশ্ন
    [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা ও সমাধানসহ]

    এছাড়াও থাকবে ⎯
    ➝ সাম্প্রতিক সমাচার, Weekly Bulletin এবং News Picker
    ➝ স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুমসহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!
    ➝ 24/7 Career Consultancy!

    📥 ৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন ডাউনলোড করতে:
    ➡️ Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ ➝ PDF Section ➝ রুটিন, সিলেবাস ও কারিকুলাম অপশনে দেখুন। অথবা,

    Live MCQ ৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন কেন জরুরি? 

    ✔ এভাবে মোট ২৯টি পরীক্ষা–তেই পুরো সিলেবাস কাভার হবে।

    ✔ প্রতিটি টপিক কোন সোর্স থেকে পড়তে হবে—রুটিনে তার স্পষ্ট গাইডলাইন থাকবে।
    ✔ মডেল টেস্টগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অনুকরণে এবং সর্বশেষ মডেল টেস্টটি মূল পরীক্ষার সিমুলেশন (নির্ধারিত সময়ে) হবে।
    ✔ এর পাশাপাশি, প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে— ফ্রি সাপ্তাহিক ২০০ মার্কের ‘ফুল মডেল টেস্ট’

    Live MCQ ৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন রুটিন যাদের জন্য সবচেয়ে উপযোগী:

    ✔ যারা পুরনো বা অভিজ্ঞ এবং অন্তত একবার বিসিএসে প্রিলি সিলেবাস শেষ করেছে, ,

    ✔ নতুনরাও যারা প্রশ্নের ধরণ ও ৫০ বিসিএসের শেষ সময়ের প্রস্তুতির সম্পর্কে ধারণা নিতে চান,

    ৫০তম বিসিএস প্রস্তুতির জন্য Live MCQ-এর যত আয়োজন

    ৫০ দিনের রুটিন ছাড়াও Live MCQ–তে চলমান অন্যান্য রুটিনগুলো দেখুন নিচের লিংকে:

    Live MCQ জব সল্যুশন রিভিশন পরীক্ষার নতুন রুটিন

    ৪৫ দিনে ৫০তম বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতির নতুন রুটিন!

    ১৪০ দিনে ৫০তম বিসিএস বিষয়ভিত্তিক মিক্সড পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

    ১০০ দিনে ৫০তম বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতির নতুন রুটিন!

    মনে রাখবেন— 

    ✔  যে কোনো একটি প্রিমিয়াম প্যাকেজ নিলেই Live MCQ অ্যাপে ৫০তম বিসিএসের অন্যান্য চলমান রুটিনেও পরীক্ষা দিতে পারবেন। 
    ✔ যেহেতু ১ প্যাকেজেই সকল বাটনের পরীক্ষা দেওয়া যায়, তাই পরীক্ষা বেশি দিলে খরচ বাড়ছে না। তাই সকল বাটনের প্রশ্ন ও ব্যাখ্যাগুলো নিয়মিত দেখে রাখলে প্রস্তুতি অবশ্যই Stronger হবে।
    ✔ নিয়মিত বই পড়ার পাশাপাশি কোন বাটনের পড়া না হলেও প্রশ্ন এবং ব্যাখ্যা দেখে রাখলে কিছু ব্যাপার মাথায় থেকে যাবে। প্রিলিমিনারিতে ১/২টা প্রশ্নও অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই, পাশ ফেল নিয়ে এতো না ভেবে পরীক্ষা দিতে থাকবেন। আশা করি ভাল কিছু হবে।

    🚀 তাই আর এক মুহূর্ত দেরি না করে “৫০তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট রুটিন” প্রস্তুতি নিতে—
    👉 ডিসকাউন্ট অফারে Live MCQ বার্ষিক ও ষাণ্মাসিক প্যাকেজে এনরোল করুন!

    Live MCQ – Since 2017
    👥 ঘরে বসেই হাজারো প্রতিযোগীর সাথে প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিন!

  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি | শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি | শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন

    গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে ৫০তম বিসিএসে আবেদনের সময়সীমা। আর মাত্র এক মাসেরও কম সময় বাকি—আগামী ৩০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে হাজারও চাকরিপ্রার্থীদের সরকারি চাকরির স্বপ্ন পূরণের একটি নতুন দরজা খুলে যাচ্ছে। তাদের উদ্দেশ্যেই ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য পরীক্ষার আগের এই শেষ সময়ের করণীয় সম্পর্কে কিছু পরামর্শ এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন নিয়ে এই লেখা।

    এই লেখায় আমরা আলোচনা করেছি—শেষ এক মাসে কীভাবে পরিকল্পিত ও কার্যকর প্রস্তুতি নিলে সফলতার সম্ভাবনা বাড়ানো যায়।
    ✅ দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি। ৫০তম বিসিএসে মোট ২,১৫০টি পদ রয়েছে, যার মধ্যে ১,৭৫৫টি ক্যাডার পদ এবং ৩৯৫টি নন-ক্যাডার পদ। ধারণা করা যায়, প্রতিটি পদের জন্য প্রায় ১০০-১৪০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই পরীক্ষায় তারাই সফল হন, যারা শুরু থেকে পরিকল্পিত রুটিনভিত্তিক ও MCQ পরীক্ষাভিত্তিক প্রস্তুতি নেন। ৫০তম বিসিএসের বাকি প্রায় ১ মাস: শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন নিয়ে বিস্তারিত দেখুন।
    ✅ এছাড়া শেষ সময়ের গোছানো পড়াশোনার ওপরও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনেকাংশেই নির্ভর করবে। কারণ এটি ধৈর্য, নিয়মানুবর্তিতা ও মানসিক শক্তিরও পরীক্ষা। তাই এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন শেষ সময়ে সিলেবাসের বিষয়গুলোর গুরুত্ব অনুযায়ী রিভিশন করা এবং মূল পরীক্ষার অনুকরণে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি শরীর-মন ভালো রাখাও খুবই জরুরি।৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি এর বিস্তারিত পড়ুন।

    শেষ সময়ের প্রস্তুতি বিষয়ক কিছু পরামর্শ: ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

    এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে একেবারে নতুন কোনো টপিক নিয়ে বেশি সময় ব্যয় না করাই ভালো। এখন সময় বেঁধে টার্গেট করে যা কিছু পড়েছেন তা রিভিশন করতে হবে।
    ✅ শেষ মুহূর্তের প্রস্তুতি হবে সম্পূর্ণ ‘টাইম-বাউন্ড’। ক্যালেন্ডারের ঘর ও ঘড়ির কাঁটা ধরে ঠিক করতে হবে প্রতি বিষয়ের রিভিশনে কত সময় বরাদ্দ করতে চাচ্ছেন! এ সময়ে পরিকল্পনা ছাড়া আগালে প্রস্তুতি কার্যকরী হবে না।
    ‘অপরচুনিটি কস্ট’ হিসাব করে পড়ুন। মনে করুন, দুই ঘণ্টা সময়ে আপনি দুই নিয়মের গণিত রিভাইজ করলে দুই মার্কস কাভার করার প্রবল সম্ভাবনা আছে। আবার ২ ঘণ্টায় ২০০টি vocabulary শিখতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত না— এই শব্দগুলো থেকে একটিও কমন পড়বে কিনা। সেক্ষেত্রে, আপনার উচিত আগে গণিতের দুইটি নিয়ম শিখে নেয়া। মোটকথা, সম্পূর্ণ সিলেবাস যতটা সম্ভব কাভার করার টার্গেট রাখতে হবে।
    যে বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হয় বা ভালো দক্ষতা আছে, সেগুলোকে সেফ জোনে রাখার মতো করে পড়ে ফেলুন। বিশেষত, নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পৃক্ত সাবজেক্টে সর্বাধিক নম্বর নিশ্চিত করার চেষ্টা রাখুন।
    ✅ সকল বিষয়ের প্রশ্ন ব্যাংক সমাধান করুন। সঠিক উত্তর ব্যাখ্যাসহ বুঝে পড়লে মনে থাকবে। বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ করলে তা থেকে অনেকটাই কমন পড়বে। জব সল্যুশন রিভিশনের জন্য লাইভ পাবলিকেশন্সের “Live MCQ জব সল্যুশন” বইটি পড়তে পারেন।
    Live MCQ অ্যাপে ৪৫ দিনে বিসিএস প্রস্তুতির [বিষয়ভিত্তিক] রুটিনসহ চলমান রুটিনগুলো পরীক্ষা দিন। Live MCQ-এর সাপ্তাহিক ফ্রি মডেল টেস্টে অংশ নিন।
    ✅ Live MCQ অ্যাপে “৫০তম বিসিএস বিষয়ভিত্তিক রিভিশন ও ফাইনাল মডেল টেস্ট রুটিন”-এর পরীক্ষা ও মডেল টেস্টগুলো অবশ্যই দিতে হবে। এছাড়া আর্কাইভ থেকে OMR দিয়ে মডেলটেস্টসহ সকল পরীক্ষা দিতে পারবেন।
    বই ও নিজের করা নোটখাতা হাইলাইট করে রাখুন। কয়েকটা টপিক পড়ার পর রিভিশনের সময় শুধু হাইলাইট করা অংশে চোখ বুলিয়ে নিতে পারবেন। এতে বারবার রিভিশন দেওয়া সহজ হবে।
    নিজের প্রস্তুতি যাচাই করার দারুণ কার্যকরী একটা উপায় হলো শুধু সঠিক উত্তর মার্ক করার অভ্যাস করা। অর্থাৎ, যে প্রশ্নগুলো আপনি নিশ্চিতভাবে জেনে উত্তর দিতে পারবেন, শুধু সেগুলোই দাগাবেন। এভাবে প্রাকটিস করে আপনি যদি ১৩০টি সঠিক উত্তর মার্ক করতে পারেন, তাহলে ধরা যায় আপনি পরিপূর্ণ প্রস্তুতির পথে আছেন। সেক্ষেত্রে অজানা প্রশ্নের উত্তর দিয়ে নেগেটিভ মার্কিংয়ে কতটা নম্বর পাচ্ছেন বা হারাচ্ছেন– তার ওপরই রেজাল্ট নির্ভর করবে।

    বিষয়ভিত্তিক রিভিশন কীভাবে করবেন?

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির শেষ এই এক মাসে কে কিভাবে রিভিশন করবেন— এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সুবিধা, দক্ষতা ও দুর্বলতার ওপর নির্ভর করে। তবে মোটাদাগে কিছু প্রমাণিত কার্যকর টিপস ফলো করতে পারেন। যেমন, শুরুতেই সাবজেক্ট ধরে ধরে রিভিশন করে তারপর সম্পূর্ণ সিলেবাসের ওপর মডেল টেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে সহজ বিষয় বা নিজের যেটা স্ট্রং জোন— সেটা আগে শুরু করা উচিৎ। কারণ এই বিষয় বা টপিকের মার্কস মিস করা যাবে না।
    কোনো বিষয়ে দুর্বলতা থাকলে তার পেছনে আলাদাভাবে কিছুটা সময় দিতে হবে। গুরুত্বপূর্ণ টপিকের দুর্বলতা দূর করার চেষ্টা করতে হবে। Live MCQ অ্যাপের “সাবজেক্ট কেয়ার” বাটন থেকে ক্লাস ও পরীক্ষা দিতে পারেন। এছাড়া ‘’টপিকগুরু ফিচার’’ থেকে ওই টপিকের MCQ প্রশ্নগুলো ভালো করে স্টাডি করতে হবে।
    ✅ এভাবে অল্প দিনের মধ্যে কয়েকটি সাবজেক্ট শেষ করা গেলে তা আপনার মনোবল বাড়াবে। তবে একটানা একই বিষয় পড়তে একঘেয়ে লাগলে প্রতি সাবজেক্টের কয়েকটি করে টপিক পড়ে পরীক্ষা দিতে পারেন।
    সেসব বিষয়ের সিলেবাস তুলনামূলক সংক্ষিপ্ত সেসব বিষয় দিয়ে শুরু করতে পারেন, যেমন- বিজ্ঞান। এই বিষয় থেকে অল্প পড়ে বেশি মার্ক সিকিওর করা যায়। আর এই বিষয়ের প্রশ্ন সাধারণত হুবহু কমন আসে। বিগত বছরের পরীক্ষায় এসেছে সেসব প্রশ্ন বেশি বেশি অনুশীলন করুন।
    বিজ্ঞানের মতোই ‘কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি’ এবং ‘ভূগোল ও নৈতিকতা’ বিষয়ে রিভিশন শেষ করলে কম সময়ে বেশি নম্বর কাভার হবে। এসব বিষয়ের সিলেবাসও তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। বিভিন্ন বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় এসব বিষয়ের ওপর যেসব প্রশ্ন এসেছে তা পড়ে পরীক্ষায় অংশ নেবেন।
    ✅ বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় (২৫+২৫ নম্বর); একইসঙ্গে এটি অনেকের জন্য বেশ চ্যালেঞ্জিং বটে। কিন্তু ভালো প্রস্তুতি নিলে এই বিষয়ে ৪৫ মার্ক পর্যন্ত কমন পাওয়া সম্ভব। এই পর্যায়ে নতুন বই বা ম্যাগাজিন কেনার প্রয়োজন নেই। সাম্প্রতিক তথ্যের জন্য Live MCQ-এর সাম্প্রতিক সমাচার ও নিউজ পিকার পড়লেই হবে।
    মানসিক দক্ষতা বিষয়টি তুলনামূলক সহজ ও মজার। একটু মাথা খাটিয়ে বুঝে বুঝে পড়লে এই বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব। এজন্য Live MCQ-এর মানসিক দক্ষতা রুটিনের ক্লাস, পিডিএফ ও পরীক্ষা আপনাদের কাজে আসবে। বিগত সালের প্রশ্ন ভালোভাবে স্টাডি করলে এই বিষয়ে ভালো নম্বর আসবেই। সুনির্দিষ্ট কিছু প্যাটের্নের প্রশ্ন আছে এই সেগমেন্টে। তাই শর্টকাট টেকনিক ও সূত্রগুলো ভালোভাবে ঝালাই করে নিন।
    ✅ ম্যাথে যারা দুর্বল, তারা নতুন করে কঠিন টপিক ধরবেন না। বরং নিয়মিত প্রশ্ন অনুশীলনের মাধ্যমে সহজ ও মাঝারি স্তরের অংকগুলো বারবার প্র্যাকটিস করুন। ৯ম-১০ম শ্রেণির গণিতও বইয়ের অংকগুলো ভালো করে রিভিশন দিতেই হবে। প্রতিদিন অন্তত ১-১.৫ ঘণ্টা সময় দিন গণিতে। স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়ে পরীক্ষা দিন। শর্টকাটের জন্য ভালো কোনো বই ফলো করতে পারেন। এতে দ্রুত উত্তর খুঁজে পেতে সাহায্য করবে।
    বাংলা ও ইংরেজি— এ দুই বিষয়ে নম্বর বেশি থাকায় রিভিশনে সময়টা একটু বেশি দিতে হবে। সাহিত্য ও ব্যাকরণ অংশ মিলিয়ে অন্তত ৩ ঘণ্টা এই দুই বিষয়ের জন্য রাখতে পারেন। তবে বাংলা সাহিত্যের চেয়ে ইংরেজি সাহিত্যে কম সময়ে বেশি নম্বর নিশ্চিত করা যায়। শুধু জব সল্যুশন পড়েই ইংরেজি সাহিত্যের ১৫ নম্বরের মধ্যে অন্তত ৯-১০ নম্বর কমন পাবেন।

    পড়াশোনার পাশাপাশি প্রয়োজন অন্যান্য প্রস্তুতি

    ✅ মানসিক প্রস্তুতি: অন্যদের তুলনায় আপনার প্রস্তুতি ভালো হয়নি ভেবে ভয় পাচ্ছেন? এ সময়ে এমন ভাবনা মনে আসা স্বাভাবিক। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশিরভাগ প্রার্থীরই এমন হতাশা গ্রাস করে। পড়তে পড়তে মনে হতে পারে ভুলে যাচ্ছেন, অসুবিধা নেই। ভালোভাবে বারবার রিভিশন করলে পরীক্ষার হলে অপশন দেখলে ঠিকই উত্তর মনে পড়বে বা যৌক্তিকভ আবে চিন্তা করে সঠিক অপশন দাগাতে পারবেন।
    তাছাড়া মনে রাখবেন—বিসিএসের ভালো প্রস্তুতি থাকলে আরও অনেক নন-ক্যাডার ও সরকারি- বেসরকারি ব্যাংকে চাকরির প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। তাই অযথা এত চাপ নেওয়ার কোনো কারণ নেই। পজেটিভ থাকুন, মনোবল নিয়ে পড়াশোনা চালিয়ে যান।
    ✅ শারীরিক যত্ন: চোখ, মেরুদণ্ড ও মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ দিবেন না। একটানা না পড়ে, ছোট ছোট ব্রেক নিয়ে পড়ুন। পড়ার সময় বসার ধরন ঠিক রাখুন। শীতকালীন আবহাওয়ার কথা মাথায় রেখে বাড়তি সতর্ক থাকুন। ছোটখাট অসুখে যদি সপ্তাহখানেক সময়ও চলে যায়— তা-ও রিভিশনের জন্য বড় ক্ষতি।
    ঘুম কমালে দিনভর ক্লান্তি আসবে। তাই অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম দরকার। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খান ও পর্যাপ্ত পানি পান করুন। সামান্য হলেও বাইরে হাঁটাহাঁটি বা বিনোদনের জন্য কিছুটা সময় রাখুন।

    পরিশেষে
    ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগের এই এক মাসে পুরোদমে রিভিশন চালিয়ে যান। Live MCQ অ্যাপের ৫০তম বিসিএস রুটিনগুলো অনুসরণ করুন ও নিয়মিত লাইভ পরীক্ষা দিন।
    আপনাদের স্বপ্নপূরণের পথে আমরা আছি শেষ পর্যন্ত!
    ভালোবাসা ও অনুপ্রেরণায়,
    Live MCQ টিম

  • ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল

    ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত ৫টি ব্যাংক ২০২২ সাল ভিত্তিক “অফিসার (ক্যাশ)” (১০ম গ্রেড) পদে মোট ৭৮৭ জন উত্তীর্ণ হয়েছে।
    [Job ID- 10203] ৭৮৭টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২১ ডিসেম্বর, ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৭৮৭টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৮ আগস্ট, ২০২৫ লিখিত পরীক্ষা ও ১২ নভেম্বর, ২০২৫ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার পর মোট ৭৮৭ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
    নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

    ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল দেখুন