প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস ও নির্দেশনা প্রকাশ করেছে পিএসসি। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আজ ২৬ জানুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত পরীক্ষার সময়সূচি (50th BCS Seat Plan), আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অন্যান্য তথ্যাবলির পাশাপাশি জানানো হয় যে পরীক্ষার দিন সকাল ৯:৩০ টার পর কোন প্রার্থী আর হলে প্রবেশ করতে পারবেন না। ৫০তম বিসিএস প্রিলি পরীক্ষার কেন্দ্রে এডমিট কার্ডের পাশাপাশি NID কার্ডও সাথে নিতে হবে।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস ও নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তির PDF দেখুন
প্রিয় চাকরিপ্রত্যাশীবৃন্দ, আপনাদের অবগতির জন্য বলা হচ্ছে যে, ৫০তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আজ থেকে পিএসসি নির্দেশিত অফিসিয়াল সাইট থেকে আবেদনকারী প্রার্থীগণ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবশ্যিক প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ৫০তম বিসিএসের এডমিট কার্ড ডাউনলোড করতে BPSC Teletalk পোর্টালের “Download Admit Card” পেজে User ID + Password দিয়ে লগইন করতে হবে।
এডমিট কার্ড রিলিজ হলে BPSC/Teletalk পোর্টালে “Admit Card” অপশন সক্রিয় হয় এবং প্রার্থীকে সাধারণত User ID/Password দিয়ে লগইন করে ডাউনলোড করতে হয়।
আপনার দেওয়া লিংক (Teletalk admit card page) থেকেই সাধারণত ৫০তম বিসিএসের এডমিট কার্ড ডাউনলোড করা হয়—তবে সার্ভার ব্যস্ত থাকলে পেজ লোড ধীর/এরর দেখাতে পারে (নিচে সমাধান আছে)।
২) ডাউনলোড করার আগে যা লাগবে
User ID (আবেদনের সময় পাওয়া)
Password (Teletalk অ্যাকাউন্ট/আবেদনের সময় সেট করা)
নির্বিঘ্ন ইন্টারনেট সংযোগ + মোবাইল/পিসি ব্রাউজার
প্রিন্ট করার ব্যবস্থা (PDF ডাউনলোডের পর প্রিন্ট করতে হবে)
কমপক্ষে ১ কপি প্রিন্ট করুন
ফোনে/ইমেইলে PDF ব্যাকআপ রাখুন
ভুল থাকলে দ্রুত সাপোর্টে যোগাযোগ করুন
Teletalk/BPSC হেল্পলাইনের তথ্য অফিসিয়াল Teletalk পেজে দেওয়া থাকে—যেমন ৫০তম বিসিএস অ্যাপ্লিকেশন পেজে হেল্পলাইন নম্বর দেখানো আছে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্য হলে Live MCQ-এর কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
৩) কমন সমস্যা ৭টা + দ্রুত সমাধান
যে নম্বর দিয়ে আবেদন করেছিলেন—সেই নম্বর/ডিভাইস হাতে রাখুন (রিকভারি/ভেরিফিকেশনে দরকার হতে পারে)
সাইট খুলছে না / 502 / লোডিং হয় না
৫–১০ মিনিট পর আবার চেষ্টা করুন, অফ-পিক সময় (রাত/ভোর) ট্রাই করুন
ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করে আবার খুলুন
User ID ভুল দেখাচ্ছে
User ID কপি-পেস্ট না করে টাইপ করে দেখুন (স্পেস/ভুল ক্যারেক্টার এড়ান)
“Recover User ID” অপশন ব্যবহার করুন (Teletalk পোর্টালে Recover User ID মেনু থাকে)।
Password ভুল
“Recover Password” ব্যবহার করুন।
PDF ডাউনলোড হচ্ছে না
অন্য ব্রাউজার (Chrome/Edge) দিয়ে চেষ্টা করুন
মোবাইলে হলে “Download” পারমিশন দিন
প্রিন্ট ঠিকমতো হচ্ছে না
PDF “Actual size/100%” রেখে প্রিন্ট দিন
কালার/ব্ল্যাক-এন্ড-হোয়াইট—যেটা পরিষ্কার থাকে
Admit Card-এ তথ্য মিলছে না
ভুল থাকলে দ্রুত অফিসিয়াল সাপোর্টে যোগাযোগ করুন।
মোবাইল নম্বর/সিম সমস্যা
যে নম্বর দিয়ে আবেদন করেছিলেন—সেই নম্বর/ডিভাইস হাতে রাখুন (রিকভারি/ভেরিফিকেশনে দরকার হতে পারে)
প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পরীক্ষার তারিখ ২৮ জানুয়ারি — ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি। মৌখিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে জানানো হবে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন
মৌখিক পরীক্ষার সময় সঙ্গে যা আনতে হবে
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই নিচের মূল কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে—
কোটা সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য প্রযোজ্য কোটার প্রমাণপত্র
অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি
সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি
জাতীয় পরিচয়পত্র (NID)
জন্ম নিবন্ধন সনদ
পাসপোর্ট সাইজের ছবি
অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
কোটা সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য প্রযোজ্য কোটার প্রমাণপত্র
কোটা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে:
মুক্তিযোদ্ধার গেজেট কপি
মুক্তিযোদ্ধা সনদ
মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক প্রমাণকারী সনদ
শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে:
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত প্রতিবন্ধিতা সনদ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে:
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত সনদ
🔍 যাচাই-বাছাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র তাৎক্ষণিক যাচাই করা হবে।
কোনো তথ্য বা সনদে ভুল, অসত্য বা গড়মিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
তাই আগেভাগেই সকল কাগজপত্র মিলিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
⏰ মৌখিক পরীক্ষার দিন যা মনে রাখতে হবে
নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে
শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখা বাধ্যতামূলক
পরীক্ষাকেন্দ্রে কর্তৃপক্ষের সকল নির্দেশনা অনুসরণ করতে হবে
কোনো ধরনের তদবির বা অনিয়ম করলে প্রার্থিতা বাতিল হতে পারে
📢 মৌখিক পরীক্ষার সময়সূচি কোথায় জানা যাবে?
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
কোনো প্রকার তদবির বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল হবে।
🎯 শেষ কথা
সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা মানেই চূড়ান্ত সুযোগ। সঠিক প্রস্তুতি, নির্ভুল কাগজপত্র আর আত্মবিশ্বাস—এই তিনটাই আপনাকে এগিয়ে রাখবে।
📌 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেট, লাইভ পরীক্ষা ও প্রস্তুতির জন্য Live MCQ-এর সাথেই থাকুন।
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৮তম স্পেশাল বিসিএসে ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে (48th BCS Gazette)। আজ ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
৪৮তম স্পেশাল বিসিএসে নিয়োগ সংক্রান্ত গেজেটের বিস্তারিত দেখুন
উল্লেখ্য যে গত ১৮ জুলাই ২০২৫ তারিখে ৪৮তম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে ৬ আগস্ট, ২০২৫ থেকে একই বছরের ভাইভা শেষ হয়। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২৬১৮ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৪ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল গত ২১ জানুয়ারি, ২০২৬ (বুধবার) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। এই ফলাফলটি Primary Assistant Teacher Result হিসেবে অনেক প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://dpe.gov.bd) এই DPE Primary Teacher Result প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬১ জেলায় (পার্বত্য ৩ জেলা ব্যতীত) ৯ জানুয়ারি ২০২৬ তারিখে একযোগে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬টি শর্তে সর্বমোট ৬৯ হাজার ২৬৫ (উনসত্তর হাজার দুই শত পঁয়ষট্টি) জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
এক নজরে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার ফলাফল দেখুন | Primary Result 2026
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এর PDF দেখুন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্তাবলী
১. এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুকৃত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’- এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না।
২. প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩. কোনো প্রার্থী ইচ্ছাকৃত কোনো ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে।
৪. প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
৫. মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
৬. মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৬-এর জন্য করণীয়
এই পর্যায়ে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ—উভয় প্রার্থীর জন্যই প্রাথমিক শিক্ষক পরীক্ষার প্রার্থীদের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, নিজ উপজেলায় কাজের সুবিধা, আগের চেয়ে ভালো বেতন কাঠামো ও সম্মানজনক পেশা হওয়ার কারণে প্রাথমিকে শিক্ষক পদে আগ্রহীর সংখ্যা অনেক। এছাড়া প্রায় প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ তৈরি হওয়ায় প্রাইমারি শিক্ষক পদকে অনেক প্রার্থীই চাকরির পরীক্ষার পছন্দ তালিকায় রাখেন।
উপরন্তু, সংশোধিত বিধিমালায় ৯৩% প্রার্থী মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতিসহ নানা সুবিধার কারণে এই পেশার গুরুত্ব আরও বেড়েছে। তাই এখন থেকেই Primary Teacher Exam Preparation এবং আগাম Primary Teacher Preparation 2026 শুরু করা বুদ্ধিমানের কাজ।
আপনাদের চাহিদার কথা মাথায় রেখে Live MCQ অ্যাপে সারাবছরই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন চলমান থাকে।
সম্প্রতি, Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] রুটিন শেষ হয়েছে। প্রাইমারি শিক্ষক পদে আগ্রহীদের নিয়মিত প্রস্তুতির সুবিধার্থে নতুন করে Live MCQ প্রাথমিক শিক্ষক নিয়োগ রুটিন আবার শুরু করা হচ্ছে।
যারা একদম শূন্য থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর। এটি প্রধান শিক্ষক পদসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যেকোনো নিয়োগ প্রস্তুতির জন্য প্রযোজ্য রুটিন।
Live MCQ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স!
Live MCQ-এর যেকোন একটি মাত্র প্রিমিয়াম প্যাকেজই প্রাইমারিসহ সকল চাকরির প্রস্তুতি নিতে পারবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিন দিন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। তবে সময়োপযোগী পরিকল্পনা ও ধারাবাহিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, এই রুটিনগুলো আপনার প্রাথমিকে শিক্ষকতার স্বপ্ন পূরণ করবে।
Live MCQ তথ্য সমাহার: পৃথিবীর বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
📌 Live MCQ তথ্য সমাহার — চাকরির পরীক্ষার জন্য আমাদের তথ্যভিত্তিক নিয়মিত আয়োজন
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনকে সামনে রেখে Live MCQ নিয়ে এসেছে নিয়মিত তথ্যভিত্তিক আয়োজন “Live MCQ তথ্য সমাহার” যেখানে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়।
এই সিরিজে প্রতিটি তথ্য যাচাই করে উপস্থাপন করা হয়, যাতে পরীক্ষার্থীরা দ্রুত এবং নির্ভরযোগ্য তথ্য পেতে পারে।
📥 PDF আকারে পেতে, Live MCQ অ্যাপের PDF Section থেকে 👉 “Live MCQ তথ্য সমাহার” বাটনে ক্লিক করে ডাউনলোড করুন
Live MCQ তথ্য সমাহার: পৃথিবীর বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৮ ব্যাংক অফিসার জেনারেল প্রিলি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটি’র অন্তর্ভুক্ত ০৮ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ Job ID-10221 এর ৯৯৭টি শূন্য পদে প্রিলি পরীক্ষার তারিখ ২৩ জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে।
সমন্বিত ৮ ব্যাংক অফিসার সাধারণ প্রিলি পরীক্ষার নতুন সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক লিখিত পরীক্ষার ফলাফল -এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৩ জানুযারি ২০২৬ তারিখে প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৭ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিনে ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে উক্ত পদসমূহের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সেই সাথে কম্পিউটার (তত্ত্বীয় ও ব্যবহারিক) পরিক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা ২০ এবং ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
এক নজরে ফলাফল (Quick Summary)
দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তীর্ণের সংখ্যা—
উপসহকারী পরিচালক: মোট উত্তীর্ণ ৪৭৩ জন
কোর্ট পরিদর্শক: মোট উত্তীর্ণ ৩১ জন
সর্বমোট উত্তীর্ণ: ৫০৪ জন (দুটি তালিকা মিলিয়ে)
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর লিখিত পরীক্ষার ফলাফল দেখুন
📌 Live MCQ তথ্য সমাহার — চাকরির পরীক্ষার জন্য আমাদের তথ্যভিত্তিক নিয়মিত আয়োজন
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনকে সামনে রেখে Live MCQ নিয়ে এসেছে নিয়মিত তথ্যভিত্তিক আয়োজন “Live MCQ তথ্য সমাহার” যেখানে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়।
এই সিরিজে প্রতিটি তথ্য যাচাই করে উপস্থাপন করা হয়, যাতে পরীক্ষার্থীরা দ্রুত এবং নির্ভরযোগ্য তথ্য পেতে পারে।
📥 PDF আকারে পেতে, Live MCQ অ্যাপের PDF Section থেকে 👉 “Live MCQ তথ্য সমাহার” বাটনে ক্লিক করে ডাউনলোড করুন
নাম: Isaac Newton [English Polymath & Mathematician]
📌 Live MCQ তথ্য সমাহার — চাকরির পরীক্ষার জন্য আমাদের তথ্যভিত্তিক নিয়মিত আয়োজন
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনকে সামনে রেখে Live MCQ নিয়ে এসেছে নিয়মিত তথ্যভিত্তিক আয়োজন “Live MCQ তথ্য সমাহার” যেখানে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়।
এই সিরিজে প্রতিটি তথ্য যাচাই করে উপস্থাপন করা হয়, যাতে পরীক্ষার্থীরা দ্রুত এবং নির্ভরযোগ্য তথ্য পেতে পারে।
📥 PDF আকারে পেতে, Live MCQ অ্যাপের PDF Section থেকে 👉 “Live MCQ তথ্য সমাহার” বাটনে ক্লিক করে ডাউনলোড করুন