Author: Live MCQ™

  • ১১তম গ্রেডের ৯০ পদে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি

    ১১তম গ্রেডের ৯০ পদে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ গ্রেডের ৯০ পদে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ১১তম গ্রেডে মোট ৯০টি পদে সারাদেশ থেকে যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
    সরকারি চাকরিতে স্থায়ীভাবে যোগদানের বড় সুযোগ—তাই বিস্তারিত তথ্য জেনে এখনই আবেদন প্রস্তুত করে নিন।

    বিজ্ঞপ্তি অনুসারে-

    • পদসংখ্যা: ৯০
    • গ্রেড: ১১তম
    • আবেদন শেষ: ১৮ ডিসেম্বর, ২০২৫, বিকেল ৫টা
    • আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে
    • আবেদনের লিংক: pd.teletalk.com.bd/

    যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি । Youth Development Department Job Circular

    [dflip id=”50894″][/dflip]

    📝 সহকারী উপজেলা যুব উন্নয়ন পদে বিজ্ঞপ্তি অনুযায়ী—

    1️⃣ ১৮–৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
    2️⃣ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের সঠিক নিয়মে আবেদন করতে হবে।
    3️⃣ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা (যদি প্রয়োজন হয়) গ্রহণ করা হবে।
    4️⃣ ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স ৩০ বছর পূর্ণ হলেও, নির্দিষ্ট প্রার্থীরা বয়স শিথিলতার সুবিধা পাবেন।
    5️⃣ নিয়োগ প্রক্রিয়ায় কোনো তদবির গ্রহণযোগ্য নয়—তদবির করলে প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

    📌 যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ নির্দেশনা

    মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ ইত্যাদি অবশ্যই প্রদর্শন করতে হবে।

    যে কোনো ভুল তথ্য বা অসত্য তথ্য দিলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে।

    পরীক্ষায় অংশগ্রহণের সময় SMS নোটিফিকেশন এবং ওয়েবসাইটের নোটিশ বোর্ড চেক করতে হবে।

    সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন

    • Live MCQ অ্যাপে পাচ্ছেন— ৯ম-১৩তম গ্রেডের [নন-ক্যাডার] চাকরির প্রস্তুতির রুটিন!
    • Live MCQ-এর যেকোনো প্রিমিয়াম প্যাকেজে এই রুটিনের সকল পরীক্ষা ফ্রি দেওয়া যাবে।
    • সকল পরীক্ষা ঘরে বসেই OMR দিয়ে দেওয়া যাবে।
    • এই বাটনের পরীক্ষা চক্রাকারে সারাবছর চলমান থাকে। সুতরাং, যখনি শুরু হোক, সিলেবাস সম্পন্ন হবে।

  • স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | LGD Job Circular | পদ ৮৯৭টি

    স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | LGD Job Circular | পদ ৮৯৭টি

    বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (LGD) ৮৯৭টি শূন্য পদে বড় নিয়োগ ঘোষণা করেছে।
    দেশের বিভিন্ন পৌরসভায় ৯ম-১৩তম গ্রেডের বিভিন্ন পদের জন্য স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ।

    এর আগে গতকাল স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
    ২০২৫ সালে সরকারি চাকরি যাদের লক্ষ্য, তাদের জন্য এই বিজ্ঞপ্তি (LGD Job Circular 2025) নিয়ে এলো অন্যতম বড় সুযোগ।

    স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

    📅 আবেদনের সময়সীমা

    অনলাইনে আবেদন শুরু হবে: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
    অনলাইনে আবেদন জমাদানের শেষ দিন: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা

    LGD Circular এর পদসংখ্যা ও গ্রেড (সংক্ষেপে)

    পদসংখ্যাগ্রেড
    পৌর নির্বাহী কর্মকর্তা২৬৯ম গ্রেড
    হিসাবরক্ষণ কর্মকর্তা৩১১০ম গ্রেড
    সহকারী প্রকৌশলী (সিভিল)৮৪৯ম গ্রেড
    মেডিকেল অফিসার১৭৭৯ম গ্রেড
    শহর পরিকল্পনাবিদ১৬৮৯ম গ্রেড
    উপসহকারী প্রকৌশলী১৩৬১১তম গ্রেড
    স্বাস্থ্য সহকারীকিছু১৩তম গ্রেড
    মোট৮৯৭

    🎓 যোগ্যতা (সংক্ষেপে)

    • যে–যে পদের জন্য যে ডিগ্রি প্রয়োজন → সিভিল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল MBBS, অ্যাকাউন্টিং, সিটি/আরবান প্ল্যানিং ইত্যাদি।
    • বয়সসীমা সাধারণত ১৮–৩০ বছর, অগ্রাধিকারপ্রাপ্তদের ক্ষেত্রে শিথিল। ১ নভেম্বর ২০২৫ তারিখের হিসেবে আবেদনকারীর এসএসসি সনদ অনুযায়ী বয়স ধরা হবে।
    • আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

    📝 কিভাবে আবেদন করবেন

    1. lgd অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
    2. সঠিক পদ নির্বাচন করুন
    3. তথ্য পূরণ করে ছবি/স্বাক্ষর আপলোড করুন
    4. ফি জমা দিয়ে প্রিন্ট কপি সংগ্রহ করুন

    📌 আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
    📌 পরীক্ষার তারিখ, সময়, স্থান SMS & ওয়েবসাইটে জানানো হবে।

    💰 আবেদন ফি

    • ১–১০ নম্বর পদের জন্য: ২২৩ টাকা
    • ১১ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা
    • ১২ নম্বর পদের জন্য: ১১২ টাকা
    • সকল গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য: ৫০ টাকা

    🧪 পরীক্ষা পদ্ধতি: প্রিলি + রিটেন + ভাইভা

    Local Government Division সাধারণত নিচের ৩ ধাপে পরীক্ষা নেয়:

    1. MCQ/Preliminary
    2. Written Test
    3. Viva Voce

    [dflip id=”50866″][/dflip]

    📚 Live MCQ অ্যাপে প্রস্তুতি নিন

    স্থানীয় সরকার বিভাগের ৯ম-১৩তম গ্রেডেরসহ যেকোনো নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি ধাপের প্রস্তুতি নিন Live MCQ অ্যাপে। দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা ও ১৭ লাখ ব্যবহারকারীর আস্থা নিয়ে যেকোনো সরকারি চাকরির প্রস্তুতিতে আমরা আছি আপনার পাশে।

    ✍️ MCQ ভিত্তিক প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে রয়েছে—

    • ৯ম-১৩তম গ্রেডের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আলাদা পরীক্ষার বাটন
    • সেন্ট্রাল আর্কাইভের ৬ লাখ+ প্রশ্ন
    • লাইভ পরীক্ষা মিস হলে আর্কাইভ থেকে যেকোনো সময় পরীক্ষা দেওয়ার সুযোগ
    • সকল পরীক্ষায় OMR ব্যবহারের ব্যবস্থা
    • বিষয়ভিত্তিক পরীক্ষা, রিভিশন পরীক্ষা ও মডেল টেস্টের সমন্বয়ে স্পেশাল রুটিন
    • ৯ম – ২০তম গ্রেডের জব সল্যুশন [পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান]

    কিভাবে প্রস্তুতি নেবেন

    • Live MCQ অ্যাপে পাচ্ছেন— ৯ম-১৩তম গ্রেডের [নন-ক্যাডার] চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন!
    • Live MCQ-এর যেকোনো প্রিমিয়াম প্যাকেজে এই রুটিনের সকল পরীক্ষা ফ্রি দেওয়া যাবে।
    • এই বাটনের পরীক্ষা চক্রাকারে সারাবছর চলমান থাকে। সুতরাং, যখনি শুরু হোক, ২০০ দিনে সিলেবাস সম্পন্ন হবে।

    Live MCQ অ্যাপের বার্ষিক ও ষাণ্মাষিক প্রিমিয়াম প্যাকেজ বছরের শেষ ডিসকাউন্ট অফার চলছে।

    📢 তাই দেরি না করে আজই ডিসকাউন্ট অফারে প্রিমিয়াম প্যাকেজে সাবস্ক্রাইব করুন এবং স্থানীয় সরকার বিভাগের ৯ম-১৩তম গ্রেডের প্রিলিমিনারি প্রস্তুতিকে শুরু করুন।

    🚀 Enroll NOW!

    📱 প্যাকেজে এনরোল করতে Live MCQ অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিন!

  • Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিন

    Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। ব্যাংক নিয়োগ ২০২৫ সামনে রেখে Live MCQ নিয়ে এলো Bank English Preparation-এর নতুন রুটিন। ব্যাংকার্স সিলেকশন কমিটির (BSC) সিলেবাস অনুযায়ী সাজানো এই রুটিনে থাকছে— নিয়মিত লাইভ পরীক্ষা, ভিডিও ক্লাস, সেন্ট্রাল আর্কাইভ এবং স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার। এ সবকিছুই সাজানো হয়েছে ব্যাংক নিয়োগ পরীক্ষায় আপনার ইংরেজি প্রস্তুতিকে আরও গোছানো ও কার্যকরী করতে।

    বাংলাদেশে ব্যাংক নিয়োগ পরীক্ষা অত্যন্ত প্রতিযোগিতামূলক। ফলে ইংরেজি অংশে দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ইংরেজি অংশে ভালো করলে এ প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকা যায়। তবে এজন্য Vocabulary, Grammar, Comprehension ও Previous Question Pattern—সবকিছু ভালোভাবে আয়ত্ব করতে হবে। সে লক্ষ্যেই Live MCQ এনেছে Bank English-এর নতুন Live Routine!

    📘 Bank English Preparation 2025 — কেন এখনই শুরু করবেন?

    ২০২৩ ও ২০২৪ সালের ব্যাংক নিয়োগভিত্তিক বিভিন্ন পদের পরীক্ষা সামনে। পাশাপাশি নতুন সার্কুলার প্রকাশের সম্ভাবনাও রয়েছে।

    এ অবস্থায়, ব্যাংক প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষায় English অংশে শক্তিশালী প্রস্তুতি আপনার নির্বাচনের সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দিতে পারে। 

    তাছাড়া Vocabulary (Synonym, Antonym, Idioms, One Word, Analogy), Grammar, Reading Skills—এসব নিয়মিত প্র্যাকটিস ছাড়া উন্নত করা সম্ভব নয়।

    Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে-

    • মোট লাইভ পরীক্ষা: ১৫টি
    • লাইভ পরীক্ষা শুরু: ১৯ নভেম্বর, ২০২৫
    • ভিডিয়ো ক্লাস [রেকর্ডেড]: ১৫টি
    • লেকচার PDF: ১৫টি
    • Vocabulary Booster PDF [520 Words]

    সাথে থাকছে ⎯

    • ব্যাংকের আর্কাইভ ⎯ প্রায় ২৭,৩০০ প্রশ্ন [রেফারেন্স অনুসারে ব্যাখ্যাসহ]
    • টপিকগুরু ⎯ ব্যাংক টপিকভিত্তিক পড়াশোনার জন্য।
    • কুইজ মাস্টার ⎯ নির্দিষ্ট/Random টপিকের উপর যত খুশি কুইজ প্রদান।
    • প্রয়োজনীয় বেশ কয়েকটি স্টাডি ম্যাটেরিয়ালস্‌
    • সাম্প্রতিক সমাচার
    • Weekly Bulletin (ক্লাসসহ)
    • News Picker
    • টপিক গুরু, কুইজ মাস্টার, স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল
    • 24/7 Career Consultancy সাপোর্ট

    এটি সারাবছর চলমান চক্রাকার রুটিন। অর্থাৎ, এই Bank English Routine সারা বছর চক্রাকারে চলতে থাকে। আপনি যেকোনো সময়ে Join করলেও, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো সিলেবাস সম্পন্ন করতে পারবেন।

    Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিন

    [dflip id=”50842″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    👉 পরীক্ষাগুলো যেকোনো প্রিমিয়াম প্যাকেজ বা ব্যাংক প্যাকেজে সম্পূর্ণ ফ্রি
    👉 রুটিনসহ Live MCQ-এর যেকোনো পরীক্ষা OMR দিয়ে দেওয়া যাবে

    Live MCQ অ্যাপের বার্ষিক ও ষাণ্মাষিক প্রিমিয়াম প্যাকেজ বছরের শেষ ডিসকাউন্ট অফার চলছে।

    ব্যাংক প্রস্তুতির জন্য Live MCQ-এর যত আয়োজন

    Live MCQ অ্যাপে সারা বছরব্যাপী বাংলাদেশ ব্যাংক নিয়োগ প্রস্তুতিসহ বিভিন্ন ব্যাংক প্রিলিমনারি প্রস্তুতির জন্য আলাদা বাটনে নিয়মিত পরীক্ষা চালু থাকে। এই রুটিনের পাশাপাশি ব্যাংক বাটনের অন্যান্য পরীক্ষায় অংশ নিলে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।

    Live MCQ অ্যাপে ব্যাংক নিয়োগ প্রস্তুতির অন্যান্য রুটিনগুলো দেখুন নিচের লিংকে:

    ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ⎯ ব্যাংক নিয়োগ প্রস্তুতির নতুন রুটিন – লং কোর্স

    Bank Math Master পরীক্ষার নতুন রুটিন।

    🎯 এক নজরে ব্যাংক প্রস্তুতির রুটিনের সুবিধা:

    • ✔ সিলেবাস অনুযায়ী পরিকল্পিত বিষয়ভিত্তিক প্রস্তুতি
    • ✔ রুটিনের প্রতিটি পরীক্ষা OMR দিয়ে দেওয়া যাবে
    • ✔ চক্রাকারে সারাবছর চলমান—যেকোনো সময় Join করলে সম্পূর্ণ সিলেবাস কাভার হবে
    • ✔ একই প্রস্তুতিতে একাধিক ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ
    • ✔ সময় ও পরিশ্রম উভয়ের সাশ্রয়
    • 💵 ব্যাংক প্যাকেজ মূল্য: ৭৯৮/- টাকা
    • 🔋 মেয়াদ: ১ বছর
    • 📌 এই রুটিনের সব পরীক্ষা ব্যাংক প্যাকেজে সম্পূর্ণ ফ্রি

    📘 Bank English – কেন এই রুটিন গুরুত্বপূর্ণ

    • ইংরেজি Vocabulary, Grammar ও Reading Topics কাঠামোবদ্ধভাবে শেখা
    • Topic-wise Live Exam—শেখা যাচাই
    • Regular Class + Lecture PDF—কনসেপ্ট আরও পরিষ্কার
    • জব সল্যুশন হতে ব্যাংকের বিগত প্রশ্ন প্র্যাকটিস

    🚀 এগিয়ে থাকতে হলে দ্রুত প্রস্তুতি শুরু করুন!

    📢 আজই “ব্যাংক প্রস্তুতির লং কোর্স” অথবা “ডিসকাউন্ট অফারের প্রিমিয়াম প্যাকেজে” সাবস্ক্রাইব করুন!

    আশা করি এই ক্লাস তথা “Bank English” বাটনটি আপনাদের ব্যাংকের ইংরেজি প্রস্তুতির জন্য সহায়ক হবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • Live MCQ তথ্য সমাহার | তারাপদ রায় | জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

    Live MCQ তথ্য সমাহার | তারাপদ রায় | জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

    Live MCQ তথ্য সমাহার: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

    নাম: তারাপদ রায়

    📌 Live MCQ তথ্য সমাহার — চাকরির পরীক্ষার জন্য আমাদের তথ্যভিত্তিক নিয়মিত আয়োজন

    চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনকে সামনে রেখে Live MCQ নিয়ে এসেছে নিয়মিত তথ্যভিত্তিক আয়োজন “Live MCQ তথ্য সমাহার” যেখানে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়।

    এই সিরিজে প্রতিটি তথ্য যাচাই করে উপস্থাপন করা হয়, যাতে পরীক্ষার্থীরা দ্রুত এবং নির্ভরযোগ্য তথ্য পেতে পারে।

    📥 PDF আকারে পেতে, Live MCQ অ্যাপের PDF Section থেকে
    👉 “Live MCQ তথ্য সমাহার” বাটনে ক্লিক করে ডাউনলোড করুন

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন [১ম ও ২য় ধাপের কম্বাইনড]

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন [১ম ও ২য় ধাপের কম্বাইনড]

    প্রিয় ব্যবহারকারীগণ,
    আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রস্তুতির মধ্যে আছেন।

    আপনারা জানেন, সম্প্রতি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রথমদ্বিতীয় ধাপে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যথাক্রমে ১০,২১৯টি ও ৪,১৬৬টি পদে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে এটা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ! এ উপলক্ষ্যে Live MCQ নিয়ে এসেছে— Live MCQ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির স্পেশাল রুটিন! এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত, রুটিনভিত্তিক ও চক্রাকার (cyclical) প্রস্তুতি প্রোগ্রাম— যেখানে যেকোনো সময় Join করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সিলেবাস কাভার হবে।

    📆 লাইভ পরীক্ষা শুরু: ২০ নভেম্বর, ২০২৫

    🗂️ রুটিনে যা থাকছে—

    • মোট লাইভ পরীক্ষা: ৩৫টি
    • বিষয়ভিত্তিক পরীক্ষা — ২৩টি
    • ফুল মডেল টেস্ট — ১২টি
    • ভিডিও ক্লাস ও লেকচার PDF: ৮৬টি (রেকর্ডেড, সহজ ভাষায়, প্রাইমারি সিলেবাস অনুযায়ী)
    • আর্কাইভ প্রশ্ন: ২৭,৫০০+ (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যা যুক্ত)
    • প্রাইমারি জব সল্যুশন পরীক্ষা: ১০৫টি
    • প্রাইমারি জব সল্যুশন আর্কাইভ প্রশ্ন: প্রায় ৭,৫০০টি

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ১ম ও ২য় ধাপ এর নতুন রুটিন PDF Download

    [dflip id=”50822″][/dflip]

    💡 আরো থাকছে

    • টপিকগুরু, স্মার্ট সার্চ, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম, ডায়নামিক প্যানেলসহ প্রিমিয়াম সার্ভিস
    • Daily NewsPicker, Weekly Bulletin ও মাসিক সাম্প্রতিক সমাচার
    • সকল পরীক্ষায় OMR সুবিধা
    • সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট

    Live MCQ-এর যেকোনো প্রিমিয়াম প্যাকেজ অথবা প্রাইমারি প্যাকেজ থাকলে পরীক্ষাগুলো সম্পূর্ণ ফ্রি!

    🎉 ডিসকাউন্ট অফার চলছে!

    Live MCQ-এর বার্ষিক ও ষাণ্মাসিক প্যাকেজে ডিসকাউন্ট অফার চলছে।
    👉 আজই Enroll করলে স্পেশাল রুটিন + সব প্রিমিয়াম ফিচার একসাথে পাবেন।

    📘 কিভাবে প্রস্তুতি নেবেন?

    পরীক্ষার আগে বিষয়ভিত্তিক ক্লাস ও PDF আগে সম্পন্ন করুন। ৮৬টি ভিডিয়ো লেকচার + লেকচার PDF নিয়ে সপ্তাহভিত্তিক টার্গেট নির্ধারণ করে নিতে পারেন।

    রুটিন অনুযায়ী প্রতিটি লাইভ পরীক্ষায় অংশ নিন। প্রতিটি পরীক্ষা OMR সিস্টেমে— যা আপনাকে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দেবে।

    আর্কাইভ প্রশ্ন নিয়মিত অনুশীলন করুন। রিপিট প্রশ্ন কমন পেতে প্রাইমারি সিলেবাসের প্রতিটি বিষয়ে পুনরাবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ।

    মডেল টেস্টগুলো কোনোভাবেই মিস করবেন না। ১২টি Model Test আপনার প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেবে।

    Weak Areas চিহ্নিত করে পুনরায় প্রস্তুতি নিন। Dynamic Panel & টপিকগুরুর মতো ফিচারে নিয়মিত প্র্যাকটিস করলে দুর্বল বিষয়গুলোতে সহজেই দক্ষতা অর্জন করতে পারবেন।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন পেতে এই ব্লগটি পড়ুন।

    ➡️ রুটিন পেতে দেখুন— Live MCQ অ্যাপ বা ওয়েবসাইট → PDF Section → রুটিন, সিলেবাস ও কারিকুলাম

    👉 আজই Live MCQ অ্যাপে Enroll করুন!

    ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!
    সকলের জন্য শুভকামনা।

  • ১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রিলি প্রস্তুতির লং কোর্স রুটিন

    ১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রিলি প্রস্তুতির লং কোর্স রুটিন

    প্রিয় আইনজীবী সুহৃদগণ,
    Live MCQ টিমের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

    আপনারা জানেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (BJS) পরীক্ষা দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষা। এতে সফল হতে দরকার ধারাবাহিক অধ্যবসায়, পরিকল্পিত প্রস্তুতি এবং নিয়মিত অনুশীলন।

    পূর্ববর্তী ১৬তম থেকে ১৮তম BJS পর্যন্ত Live MCQ সফলভাবে প্রস্তুতি প্রোগ্রাম পরিচালনা করেছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার আমরা নিয়ে এসেছি —

    🎓 ১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি প্রস্তুতির লং কোর্স (BJS Preliminary Long Course)
    এই কোর্সটি ক্লাস, পরীক্ষা ও মডেল টেস্টের সমন্বয়ে তৈরি — সম্পূর্ণ গোছানো ও রুটিনভিত্তিক একটি প্রোগ্রাম, যা আপনার পূর্ণাঙ্গ BJS প্রস্তুতি নিশ্চিত করবে।

    📅 কোর্স শুরু: ২০ নভেম্বর, ২০২৫

    🗓️ ১৯তম BJS প্রিলি লং কোর্স রুটিন

    ১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি প্রস্তুতির লং কোর্স রুটিনে যা থাকছে—

    ❐ মোট লাইভ পরীক্ষা: ১০০টি
    ➝ আইন বিষয়ক: ৩৮টি
    ➝ জেনারেল পার্ট: ৪০টি
    ➝ রিভিশন পরীক্ষা: ১০টি
    ➝ ফুল মডেল টেস্ট: ১২টি
    ❐ বার ও বিজেএস জব সল্যুশন: ২৪টি
    (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যা সংযুক্ত)
    ❐ সাম্প্রতিক সমাচার পরীক্ষা: মাসে কমপক্ষে ২টি
    ❐ প্রতি মাসে ফুল মডেল টেস্ট: অন্তত ১টি

    🎓 ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল
    ❐ BJS আইন বিষয়ভিত্তিক ক্লাস: ২৮টি
    ❐ জেনারেল পার্ট ক্লাস: 1000+ (সাবজেক্ট কেয়ার বাটনে)
    (ধারাবাহিকভাবে নতুন ক্লাস সংযোজন হচ্ছে)
    ❐ আর্কাইভ প্রশ্ন: ১৫,০০০+ (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যা যুক্ত)

    📲 সারাবছর চলমান পরীক্ষা
    Live MCQ অ্যাপে ১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি প্রস্তুতির লং কোর্স রুটিন অনুযায়ী সারাবছর চক্রাকারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    তাই নির্দ্বিধায় যেকোনো সময় জয়েন করুন— নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস সম্পূর্ণ কাভার হবে।

    📥 রুটিন PDF ডাউনলোড করুন

    অ্যাপ বা ওয়েবসাইটের PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও সমস্ত রুটিন ও কারিকুলাম PDF ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারবেন।

    🚀 আজই এনরোল করুন
    ১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রিলিমিনারি প্রস্তুতির লং কোর্সে অংশ নিয়ে ঘরে বসেই প্রস্তুত হোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য!
    📱 এখনই Live MCQ অ্যাপ ডাউনলোড করুন এবং এনরোল করুন আজই।

    👉 [Enroll Now]

    শুভকামনায়,
    Live MCQ™ — Since 2017
    ঘরে বসেই হাজারো প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষার অভিজ্ঞতা!

  • সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ [দ্বিতীয় ধাপ] | পদ সংখ্যা ৪,১৬৬

    সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ [দ্বিতীয় ধাপ] | পদ সংখ্যা ৪,১৬৬

    সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (দ্বিতীয় ধাপ)

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪,১৬৬ জন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার, ১২ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

    দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-এর শূন্য পদগুলোর জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হয়েছে।

    🗓️ আবেদনের সময়সীমা

    • 🟢 আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
    • 🔴 আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট

    👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।

    🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা

    • (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
    • (খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

    💻 কিভাবে আবেদন করবেন?

    আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন।

    • ফরম পূরণের পর Draft Applicant’s Copy (Unpaid) প্রিন্ট করে তথ্য যাচাই করুন।
    • সব ঠিক থাকলে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১১২ টাকা ফি ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করুন।
    • ফি পরিশোধের পর SMS-এ প্রাপ্ত Password ব্যবহার করে Final Applicant’s Copy ডাউনলোড করুন।
    • চূড়ান্ত আবেদন ফরম রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।

    ⚠️ সাবমিটের পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না, তাই সাবমিশনের আগে যাচাই করুন।

    📋 প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদনের শর্তাবলী

    • নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে।
    • সব নিয়োগ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী সম্পন্ন হবে।
    • বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার ঠিকানার যে কোনো একটি বেছে নিতে পারবেন।
    • ভুল বা অসম্পূর্ণ তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
    • ধূমপায়ী বা মাদকাসক্ত প্রার্থীদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    📑 জমা দিতে হবে যেসব কাগজপত্র

    • অনলাইন আবেদনপত্রের কপি ও ২টি পাসপোর্ট সাইজ ছবি
    • সব শিক্ষাগত যোগ্যতার সনদ
    • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন
    • নাগরিকত্ব সনদ
    • প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ

    প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি

    এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বর্তমানে ঐ বিজ্ঞপ্তির আবেদনের সময় চলমান রয়েছে।

    নিয়োগ নীতিমালা ২০২৫

    চলতি বছরের ২৮ আগস্ট ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫”। পরে কিছু সংশোধনের মাধ্যমে ২ নভেম্বর নতুনভাবে প্রকাশিত হয় চূড়ান্ত সংস্করণ।

    নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো — ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ সংযোজন করা হয়েছে। ফলে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরাও এবার সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।

    নিয়োগ ও পদোন্নতি নীতিমালা

    • প্রধান শিক্ষক পদে ৮০% পদোন্নতি ও ২০% সরাসরি নিয়োগ।
    • সহকারী শিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি আবশ্যক।
    • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
    • প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছর।

    পদ শূন্যতার তথ্য

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বর্তমানে সারা দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। বিধিমালা জারি হওয়ায় নভেম্বর মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

    দ্বিতীয় ধাপের আবেদন সম্পর্কিত বিস্তারিত

    📊 Primary Teacher Job Circular 2025 — সারসংক্ষেপ এক নজরে

    📅 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১২ নভেম্বর, ২০২৫
    📌 পদের নামসহকারী শিক্ষক
    👥 মোট পদ৪,১৬৬ জন
    💰 বেতনস্কেলগ্রেড-১৩ (৳১১,০০০-২৬,৫৯০)
    🗓️ আবেদন শুরু১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টা
    ⏰ আবেদন শেষ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট
    🌐 আবেদন লিংকdpe.teletalk.com.bd
    📍 বিভাগসমূহ [২য় ধাপে]ঢাকা ও চট্টগ্রাম বিভাগ
    🏢 নিয়োগকারী প্রতিষ্ঠানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)

    ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা এখন নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

    👉 বিস্তারিত বিজ্ঞপ্তির PDF লিংক নিচে দেওয়া হলো:

    📄 দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (PDF)

    📘 কিভাবে প্রস্তুতি নেবেন?

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন বিস্তারিত লিংক থেকে দেখুন।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করুন Live MCQ অ্যাপে!

    প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।

    এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।

    এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।

    📲 প্রস্তুতি শুরু করতে এখনই Enroll করুন!

  • ৪৯তম স্পেশাল বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত । 49th BCS Final Result

    ৪৯তম স্পেশাল বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত । 49th BCS Final Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৯তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন।

    পিএসসির তথ্যানুসারে এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। চলতি বছরের ২১ জুলাই, ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী।

    বিষয়ভিত্তিক সুপারিশপ্রপ্ত প্রার্থীর সংখ্যা:

    বিষয়পদের নামপদসংখ্যা
    বাংলাপ্রভাষক৬১ জন
    ইংরেজিপ্রভাষক৫০ জন
    রাষ্ট্রবিজ্ঞানপ্রভাষক৫৫ জন
    দর্শনপ্রভাষক৩০ জন
    অর্থনীতিপ্রভাষক৪০ জন
    প্রাণীবিদ্যাপ্রভাষক১৫ জন
    ইতিহাসপ্রভাষক৩০ জন
    সমাজকল্যাণপ্রভাষক২৫ জন
    রসায়নপ্রভাষক৩০ জন
    ইসলামী শিক্ষাপ্রভাষক১৫ জন
    ইসলামের ইতিহাস ও সংস্কৃতিপ্রভাষক৩২ জন
    পদার্থবিদ্যাপ্রভাষক২৫ জন
    উদ্ভিদবিদ্যাপ্রভাষক২৪ জন
    সমাজবিজ্ঞানপ্রভাষক১৫ জন
    গণিতপ্রভাষক৩০ জন
    ভূগোলপ্রভাষক১৬ জন
    হিসাববিজ্ঞানপ্রভাষক৩০ জন
    মার্কেটিংপ্রভাষক১০ জন
    ব্যবস্থাপনাপ্রভাষক৩২ জন
    ফিন্যান্সপ্রভাষক২০ জন
    মনোবিজ্ঞানপ্রভাষক১০ জন
    কৃষিবিজ্ঞানপ্রভাষক৫ জন
    পরিসংখ্যানপ্রভাষক১৫ জন
    সংস্কৃতপ্রভাষক৫ জন
    গার্হস্থ্য অর্থনীতিপ্রভাষক৬ জন
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রভাষক২৫ জন
    খাদ্য ও পুষ্টিপ্রভাষক২ জন

    ৪৯তম বিসিএস চূড়ান্ত ফলাফল । 49th BCS Final Result

  • ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন ২০২৫ | Bank Exam Preparation Routine

    ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন ২০২৫ | Bank Exam Preparation Routine

    প্রিয় চাকরিপ্রার্থী,
    ব্যাংক নিয়োগ ২০২৫ সামনে রেখে Live MCQ নিয়ে এলো ব্যাংক চাকরির প্রস্তুতির নতুন রুটিন।
    “১০০ দিনে ব্যাংক নিয়োগের বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” শিরোনামের এই একটি কোর্সেই পাচ্ছেন ক্লাস ও পরীক্ষাসহ সমন্বিত ব্যাংক নিয়োগ প্রস্তুতির সব আয়োজন!

    বাংলাদেশে ব্যাংক নিয়োগের পরীক্ষা (ব্যাংকার্স সিলেকশন কমিটি পরীক্ষা) প্রতিযোগিতা দিন দিন কঠিন হয়ে উঠছে। প্রতিটি প্রশ্ন, প্রতিটি মার্ক এখন সফলতা নির্ধারণ করে দিচ্ছে। তাই ব্যাংক জব যাদের লক্ষ্য, তাদের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, পরিকল্পিত রুটিন এবং নির্ভুল দিকনির্দেশনা।

    Bank Job Preparation 2025

    বর্তমানে ২০২৩ সালভিত্তিক ব্যাংক নিয়োগের বেশ কয়েকটি পদের পরীক্ষা এখনো বাকি রয়েছে। পাশাপাশি, ২০২৪ সালের নতুন ব্যাংক সার্কুলার প্রকাশিত হয়েছে। পাশাপাশি, সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

    তাই কার্যকর ও পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রতিটি বিষয় আলাদা করে অধ্যয়ন ও রিভিশন সম্পন্ন করার এখনই সময়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শুধু গণিত ও ইংরেজি নয়, অন্যান্য বিষয়েও সমান মনোযোগ দেওয়া জরুরি।
    এই লক্ষ্যেই শুরু হচ্ছে ব্যাংক নিয়োগের বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন।

    চলুন দেখে নিই, কী কী থাকছে এই ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিনে—

    • 📍 লাইভ পরীক্ষা শুরু: ১৬ নভেম্বর, ২০২৫
    • ❐ মোট লাইভ পরীক্ষা: ৩৮টি
      • ➝ বিষয়ভিত্তিক পরীক্ষা – ২৫টি
      • ➝ ফুল মডেল টেস্ট – ১৩টি [প্রতি মঙ্গলবার]
    • ❐ ভিডিয়ো ক্লাস: ৪৭টি
    • ❐ ব্যাংক আর্কাইভ: ২৭,৪০০+ ইউনিক প্রশ্ন (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যাসহ)

    📘 আরও থাকছে

    • ➝ সাম্প্রতিক সমাচার, Weekly Bulletin (ক্লাসসহ), এবং News Picker
    • ➝ টপিক গুরু, কুইজ মাস্টার, স্মার্ট সার্চ, ও ডাইনামিক প্যানেলসহ স্টাডি সহায়ক টুলস
    • ➝ ২৪/৭ Career Consultancy সাপোর্ট

    ব্যাংক নিয়োগ প্রস্তুতির রুটিন ২০২৫ PDF ডাউনলোড করুন

    ➝ এই ব্যাংক প্রিলিমিনারি রুটিন অনুসরণ করলে একই প্রস্তুতিতে একাধিক ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে — যা নিঃসন্দেহে সময় ও পরিশ্রম উভয়ই সাশ্রয় করবে।

    ➝ এই রুটিনটি সাজানো হয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির (BSC) সিলেবাস অনুসারে, যাতে আপনার ব্যাংক প্রস্তুতি হয় আরও কাঠামোবদ্ধ, সময়োপযোগী এবং ফলপ্রসূ।

    ব্যাংক প্রস্তুতির জন্য Live MCQ-এর যত আয়োজন 

    Live MCQ অ্যাপে সারা বছরব্যাপী বাংলাদেশ ব্যাংক নিয়োগ প্রস্তুতিসহ বিভিন্ন ব্যাংক প্রিলিমনারি প্রস্তুতির জন্য আলাদা বাটনে নিয়মিত পরীক্ষা চালু থাকে। এই রুটিনের পাশাপাশি ব্যাংক বাটনের অন্যান্য পরীক্ষায় অংশ নিলে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।


    Live MCQ অ্যাপে ব্যাংক নিয়োগ প্রস্তুতির অন্যান্য রুটিনগুলো দেখুন নিচের লিংকে:

    ডেইলি কুইজ ও সাপ্তাহিক ফুল মডেল টেস্টসহ⎯ ব্যাংক নিয়োগ প্রস্তুতির নতুন রুটিন – লং কোর্স

    Bank Math Master পরীক্ষার নতুন রুটিন।

    Live MCQ অ্যাপে ২০২৩ সালভিত্তিক ১১ ব্যাংকের ❝সিনিয়র অফিসার (সাধারণ)❞ নিয়োগ প্রস্তুতির রুটিনে পরীক্ষা চলমান রয়েছে।

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    দ্রষ্টব্য: Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    🎯 এক নজরে ব্যাংক প্রস্তুতির রুটিনের সুবিধা:

    • ✔ সিলেবাস অনুযায়ী পরিকল্পিত বিষয়ভিত্তিক প্রস্তুতি
    • ✔ রুটিনের প্রতিটি পরীক্ষা OMR দিয়ে দেওয়া যাবে
    • ✔ চক্রাকারে সারাবছর চলমান—যেকোনো সময় Join করলে ১০০ দিনের মধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি
    • ✔ একই প্রস্তুতিতে একাধিক ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ
    • ✔ সময় ও পরিশ্রম উভয়ের সাশ্রয়
    • 💵 প্যাকেজ মূল্য: ৭৯৮/- টাকা
    • 🔋 মেয়াদ: ১ বছর
    • 📌 এই রুটিনের সব পরীক্ষা ব্যাংক প্যাকেজে সম্পূর্ণ ফ্রি

    💬 কেন এই রুটিন আপনার জন্য গুরুত্বপূর্ণ:

    এই ব্যাংক প্রস্তুতির রুটিনে প্রতিটি বিষয় ধাপে ধাপে সাজানো। তাই নতুন প্রার্থী যেমন সহজে শুরু করতে পারবেন, তেমনি পুরনো পরীক্ষার্থীরাও পারবেন নিজেদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে। নিয়মিত পরীক্ষা ও অনুশীলনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন বিষয়ে আরও কাজ করা দরকার, কোথায় আপনার স্কোর কমছে, এবং কীভাবে নিজেকে আপডেট রাখবেন।

    ✨ আমরা বিশ্বাস করি, এই রুটিনের ধারাবাহিক অনুসরণ আপনার ব্যাংক প্রিলিমিনারি প্রস্তুতিকে আরও সংগঠিত, সময়োপযোগী ও সফল করে তুলবে।

    🚀 এখনই শুরু করুন ১০০ দিনের ব্যাংক প্রস্তুতির রুটিন,

    ঘরে বসেই অনুশীলন করুন, প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!

    শেষ কথা:
    Live MCQ অ্যাপের এই ১০০ দিনের প্রস্তুতি রুটিন আপনার ব্যাংক জব প্রস্তুতিতে গতি আনবে বলে আমাদের বিশ্বাস। এখনই রুটিন অনুসারে প্রস্তুতি শুরু করুন।

    ঘরে বসে নতুন উদ্যমে প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে! সকলের জন্য শুভকামনা।

  • Live MCQ তথ্য সমাহার – ফিওদোর দস্তয়েভস্কি – জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

    Live MCQ তথ্য সমাহার – ফিওদোর দস্তয়েভস্কি – জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

    Live MCQ তথ্য সমাহার: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

    নাম: ফিওদোর দস্তয়েভস্কি

    📌 Live MCQ তথ্য সমাহার — চাকরির পরীক্ষার জন্য আমাদের তথ্যভিত্তিক নিয়মিত আয়োজন

    চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনকে সামনে রেখে Live MCQ নিয়ে এসেছে নিয়মিত তথ্যভিত্তিক আয়োজন “Live MCQ তথ্য সমাহার” যেখানে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়।

    এই সিরিজে প্রতিটি তথ্য যাচাই করে উপস্থাপন করা হয়, যাতে পরীক্ষার্থীরা দ্রুত এবং নির্ভরযোগ্য তথ্য পেতে পারে।

    📥 PDF আকারে পেতে, Live MCQ অ্যাপের PDF Section থেকে
    👉 “Live MCQ তথ্য সমাহার” বাটনে ক্লিক করে ডাউনলোড করুন