Author: Live MCQ™

  • প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | আবেদন শুরু ৮ নভেম্বর

    প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | আবেদন শুরু ৮ নভেম্বর

    প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Primary Teacher Job Circular 2025) অবশেষে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)।

    গত ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মোট ১০,২১৯ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

    📍 ১০,২১৯ প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ — কোন কোন বিভাগে?

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শূন্য পদে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

    এই পদগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় স্থায়ী ভিত্তিতে দেওয়া হবে।

    🗓️ আবেদনের সময়সীমা

    • 🟢 আবেদন শুরু: ০৮ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা
    • 🔴 আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট

    👉 আবেদন শেষ হওয়ার আগে নির্ধারিত সময়ে ফরম পূরণ নিশ্চিত করুন।

    🎓 প্রাইমারি সহকারী শিক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা

    • (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
    • (খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

    💻 কিভাবে আবেদন করবেন?

    আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন।

    • ফরম পূরণের পর Draft Applicant’s Copy (Unpaid) প্রিন্ট করে তথ্য যাচাই করুন।
    • সব ঠিক থাকলে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১১২ টাকা ফি ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করুন।
    • ফি পরিশোধের পর SMS-এ প্রাপ্ত Password ব্যবহার করে Final Applicant’s Copy ডাউনলোড করুন।
    • চূড়ান্ত আবেদন ফরম রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।

    ⚠️ সাবমিটের পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না, তাই সাবমিশনের আগে যাচাই করুন।

    📋 প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদনের শর্তাবলী

    • নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে।
    • সব নিয়োগ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী সম্পন্ন হবে।
    • বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার ঠিকানার যে কোনো একটি বেছে নিতে পারবেন।
    • ভুল বা অসম্পূর্ণ তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
    • ধূমপায়ী বা মাদকাসক্ত প্রার্থীদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    📑 জমা দিতে হবে যেসব কাগজপত্র

    • অনলাইন আবেদনপত্রের কপি ও ২টি পাসপোর্ট সাইজ ছবি
    • সব শিক্ষাগত যোগ্যতার সনদ
    • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন
    • নাগরিকত্ব সনদ
    • প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ

    📊 Primary Teacher Job Circular 2025 — সারসংক্ষেপ এক নজরে

    📅 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৫ নভেম্বর, ২০২৫
    📌 পদের নামসহকারী শিক্ষক
    👥 মোট পদ১০,২১৯ জন
    💰 বেতনস্কেলগ্রেড-১৩ (৳১১,০০০-২৬,৫৯০)
    🗓️ আবেদন শুরু৮ নভেম্বর ২০২৫ সকাল ১০টা
    ⏰ আবেদন শেষ২১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট
    🌐 আবেদন লিংকdpe.teletalk.com.bd
    📍 বিভাগসমূহরাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ
    🏢 নিয়োগকারী প্রতিষ্ঠানপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)

    📘 কিভাবে প্রস্তুতি নেবেন?

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন বিস্তারিত লিংক থেকে দেখুন।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করুন Live MCQ অ্যাপে!

    প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে শুরু হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির রুটিন— লং কোর্স! যারা একদম শূন্য থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি শুরু করবেন, তাদের জন্য আদর্শ প্রস্তুতির রুটিন। তবে পুরনো বা অভিজ্ঞ প্রার্থী— যারা নিয়মিত/প্রতিদিন পড়াশোনা করতে চান, তাদের জন্যও কার্যকর।

    এতে মোট ১২৪টি লাইভ পরীক্ষা থাকবে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সহজেই সিলেবাস সম্পন্ন করতে পারবেন।

    এছাড়া Live MCQ অ্যাপের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বাটনে “প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫— পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন” চলছে।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তবে সঠিক প্রস্তুতিই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। আমাদের বিশ্বাস, Live MCQ অ্যাপে প্রাইমারি রুটিনগুলো অনুসরণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।

    প্রাথমিক শিক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

    🚀 সময় নষ্ট না করে এখনই আবেদন প্রস্তুতি শুরু করুন এবং সফলতার পথে এগিয়ে যান।

  • ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 18th BJS Question Solution PDF

    ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF | 18th BJS Question Solution PDF

    প্রিয় চাকরি প্রার্থীগণ, ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে, গত ১ নভেম্বর তারিখে ১৮তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ নিয়োগের এই পরীক্ষায় সর্বমোট পদ সংখ্যা ছিল ১০০টি।

    উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে ১৮তম সহকারী জজ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ পরীক্ষাকে কেন্দ্র করে Live MCQ অ্যাপে ১৮তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি রুটিনে অংশ নেন অনেক শিক্ষার্থী। এ রুটিনের মধ্যে ছিল বিষয়ভিত্তিক ক্লাস ও মডেল টেস্ট।

    ১৮তম বিজেএস পরীক্ষা শেষ হলে তার পরদিন Live MCQ অ্যাাপে ১৮তম বিজেএস পরীক্ষার মূল প্রশ্নের উপর ফ্রী লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয়। হাজারো পরীক্ষার্থীর সাথে এ পরীক্ষায় অংশগ্রহণ করে অনেকেই তাদের অবস্থান যাচাই করেন। এরইমধ্যে, আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান প্রস্তুত করে। অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যাসহ ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান PDFটি নিচের Download Button থেকে ডাউনলোড করে যেকোনো ডিভাইসে বা প্রিন্ট করে পড়তে পারবেন।

    ১৮তম বিজেএস পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড | 47th BCS Question Solution PDF Download Now

  • Live MCQ Offline Section: ইন্টারনেট ছাড়াই চলবে পড়াশোনা ও পরীক্ষা

    Live MCQ Offline Section: ইন্টারনেট ছাড়াই চলবে পড়াশোনা ও পরীক্ষা

    ⚙️ আপডেটের ভার্সন: v6.2
    🕓 রিলিজ তারিখ: ৫ নভেম্বর ২০২৫
    ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

    ✅ আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমরা নিয়ে এসেছি Live MCQ অ্যাপের সবচেয়ে কাঙ্ক্ষিত আপডেট ⎯ Live MCQ Offline Section!

    Live MCQ টিম আজ সত্যিই আনন্দিত, কারণ আমরা জানি—অনেক সময় ইন্টারনেট না থাকা বা দুর্বল সংযোগের কারণে প্রস্তুতি থেমে যায়। এখন থেকে, নেট না থাকলেও পড়াশোনা ও পরীক্ষা দুটোই চলবে নিরবচ্ছিন্নভাবে!
    ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
    ✅ Playstore-এ ইতোমধ্যে আপডেট লাইভ হয়েছে। অনুগ্রহ করে নিচের লিংক থেকে অ্যাপ আপডেট করে নিন।
    🔗 Android অ্যাপ আপডেট লিংক: Live MCQ App
    ⭕️ Appstore-এ আপডেট লাইভ হতে কিছু সময় লাগতে পারে। আপডেট লাইভ হওয়া মাত্র আমরা পোস্ট দিয়ে জানিয়ে দিব।
    ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

    📴 Offline Section

    অ্যাপের হোমপেজে “Exam Section” বাটনের ঠিক নিচেই এখন দেখতে পাবেন নতুন “Offline Section বার”।

    📶 শুরুতে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় (Wi-Fi বা মোবাইল ডাটা ব্যবহার করে) অফলাইন ডাটাবেইজটি একবার ডাউনলোড করে নিন। তারপর থেকে যেকোনো সময়, যেকোনো জায়গায়— একদম অফলাইনে পড়াশোনা ও পরীক্ষা দিতে পারবেন।

    ✅ অফলাইন সেকশনে বর্তমানে দুইটি ফিচার যুক্ত করা হয়েছে—

    • টপিকগুরু সেকশন
    • এক্সাম সেকশন

    চলুন, দুইটি ফিচারের বিস্তারিত জেনে নিই।

    ❑ টপিকগুরু সেকশন — অফলাইনেই টপিকগুরুর সব তথ্য

    *️⃣ মাল্টি-ফিল্টার অপশন:
    এখন অফলাইনে থাকলেও প্যাকেজ অনুযায়ী Topic Guru’র সব তথ্য ও প্রশ্নে পূর্ণ Access থাকবে। সঙ্গে থাকছে একদম নতুন স্মার্ট মাল্টি-ফিল্টার অপশন — যাতে পড়াশোনা হবে আরও নির্দিষ্ট ও সুবিধাজনক।
    ➝ এই ফিচারের মাধ্যমে আপনি বিষয়ভিত্তিক, জব ক্যাটেগরি ও ফ্যাকাল্টি-ভিত্তিকভাবে প্রশ্ন বাছাই করতে পারবেন। অর্থাৎ, চাইলে শুধু বাংলা, শুধু BCS, বা শুধু IBA ফ্যাকাল্টি— যে কোনো নির্দিষ্ট এক বা একাধিক ফিল্টার সিলেক্ট করে একদম নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
    ➝ অনলাইন ভার্সনে Topic Guru-তে জব ক্যাটেগরি বা ফ্যাকাল্টি অনুযায়ী ফিল্টার করা যায় না; প্রতিবার আলাদা আলাদা বাটনে যেতে হয়। কিন্তু Offline Section-এ এক জায়গা থেকেই সহজে সব ফিল্টার সিলেক্ট ও পরিবর্তন করা যাবে এক ক্লিকেই।

    *️⃣ দুই মোডে পড়াশোনা:
    i) Reading Mode:
    ব্যাখ্যাসহ উত্তর দেখা যাবে; স্পিড কন্ট্রোল ও অটো স্ক্রলসহ দ্রুত রিডিংয়ের সুবিধা।
    ii) Practice Mode:
    শুধু প্রশ্ন দেখা যাবে; উত্তর ও ব্যাখ্যাও দেখতে পারবেন এক ক্লিকে। এছাড়াও, প্রশ্নগুলোকে Favorite, Read বা Unread হিসেবে মার্ক করার সুবিধাও থাকছে Online ভার্সনের মতোই।

    ❑ এক্সাম সেকশন — ইন্টারনেট ছাড়াই পরীক্ষা

    এখন প্যাকেজ অনুযায়ী আর্কাইভের সব এক্সাম অফলাইনেও দিতে পারবেন!
    *️⃣ ইন্টারনেট ছাড়াই আপনার সর্বশেষ Synced আর্কাইভ থেকে পরীক্ষা দেওয়া, ফলাফল দেখা, প্রশ্ন মার্ক করা— সব কিছুই করা যাবে।

    ✅ উল্লেখ্য, লাইভ এক্সাম দিতে যেহেতু নেট প্রয়োজন, তাই লাইভ এক্সাম দিতে আপনাকে নেট অন করতে হবে।

    *️⃣ টপিকগুরুর সেকশনের মতো এখানেও থাকছে Read Mode ও Exam Mode— তাই রিভিশন বা পরীক্ষা, উভয়ই করতে পারবেন নির্বিঘ্নে।
    ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

    🌐 অফলাইন সুবিধা কেন গুরুত্বপূর্ণ

    ইন্টারনেট থাকা অবস্থায় একবার অফলাইন কনটেন্ট ডাউনলোড করে রাখলেই—
    💡 দেশের প্রত্যন্ত অঞ্চল বা দুর্বল নেটওয়ার্কযুক্ত এলাকাতেও এখন আর পড়াশোনা থেমে থাকবে না।
    💡 নেট ছাড়াই পড়াশোনা, অনুশীলন ও পরীক্ষা দেওয়া যাবে।
    💡 নিয়মিত ডেটা প্যাকেজ কিনতে না পারলেও প্রস্তুতি চলবে অবিরাম।
    💡 সময় ও নেটওয়ার্ক উভয়ই বাঁচবে, গতি বাড়বে পড়াশোনায়।
    💡 ঘরের বাইরে, যাত্রাপথে বা অন্য যেকোনো অবসরে সহজেই কিছুক্ষণ প্র্যাকটিস করে নিতে পারবেন, ইন্টারনেটের অভাবে থেমে থাকতে হবে না।
    ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

    🔜 শিগগিরই আসছে আরও ফিচার

    Live MCQ টিম খুব শিগগিরই অফলাইন সেকশনে আরও কিছু অভিনব টুল যোগ করতে যাচ্ছে, যাতে ইউজাররা নেট ছাড়াই আরও উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পান।

    🚀 নেটওয়ার্কের বাইরেও পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিন পুরোদমে! 🌤️
    📴 অফলাইন ফিচারে প্রস্তুতি চলুক নির্বিঘ্নে, সবসময়, সবখানে।
    ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
    🔥 নতুন উদ্যমে পড়াশোনা ও প্রস্তুতি শুরু হোক!

    শুভকামনায়,
    Live MCQ ⎯ Since 2017
    👥 ঘরে বসেই হাজারো প্রতিযোগীর সাথে প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিন!

  • সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংক-এ ২০২২ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)” পদে Job ID- 10203 এর নিমিত্ত্বে ৭৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৪৭২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ নভেম্বর, ২০২৫ তারিখ হতে বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় (মূল ভবনের ৪র্থ তলায়), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন এবং পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য শুভকামনা। 

    সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”50480″][/dflip]

  • ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

    প্রিয় বিসিএস পরীক্ষার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষায় উক্ত সাক্ষাৎকারপত্রটি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়াও অন্যান্য নির্দেশনাবলীর বিস্তারিত জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তিটি পড়ুন।

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র

  • ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা

    প্রিয় বিসিএস পরীক্ষার্থীগণ, ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা প্রকাশ করেছে পিএসসি। নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তি অনুসারে, ৪৯তম বিসিএস পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখ্য নির্দেশনা অনুসারে BPSC Form-3 বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত ফরম ডাউনলোড করতে হবে। এবং পরবর্তীতে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তি দেখুন।

    আরও দেখুন: ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি । 49th BCS Viva Exam Date

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের BPSC Form-3 পূরণ সম্পর্কিত নির্দেশনা দেখুন

  • রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ রেলওয়ের ”উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) এর ১১ ক্যাটাগরির ৫১৬টি পদে প্রার্থী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে। 

    রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

  • রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ

    রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার কর্তৃক রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, পূর্বে যেই প্রার্থীরা কোনো ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা ভবিষ্যতে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হতে পারবেন না।

    রিপিট ক্যাডার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত গেজেট

  • সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে Job ID- 25102 এর নিমিত্ত্বে “অফিসার জেনারেল” এর ১৮৮০টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

    এক নজরে বিজ্ঞপ্তির বিস্তারিত–

    • পদের নাম: অফিসার (সাধারণ)
    • Job ID: 25102
    • পদসংখ্যা: ১,৮৮০টি
    • আবেদন শুরু: ২৮ অক্টোবর, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৫
    • Payment Verification ও Tracking Page সংগ্রহের শেষ তারিখ: ২ ডিসেম্বর, ২০২৫
    • আবেদন ফি: ২০০ টাকা [রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে]
    • আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd/

    সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

  • পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫

    পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের “সহকারী পরিচালক” (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। 

    পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন