সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংক-এ ২০২২ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)” পদে Job ID- 10203 এর নিমিত্ত্বে ৭৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৪৭২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ নভেম্বর, ২০২৫ তারিখ হতে বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় (মূল ভবনের ৪র্থ তলায়), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন এবং পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য শুভকামনা। 

সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

[dflip id=”50480″][/dflip]

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *