প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিএসসি সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদের গত ৫ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১২৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তাদের মূল আবেদনপত্র পিএসসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উল্লেখ্য কাগজপত্র-সহ আগামী ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর, ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে পিএসসি এর দপ্তরে হাতে হাতে/ডাকযোগে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সকল ডকুমেন্টের উপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
পিএসসি সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনিত ২৮৬৯ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা আগামী ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের ৫০ টাকা অনলাইন চালান এর মাধ্যমে প্রদান করতে হবে।
৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরি প্রত্যাশীগণ, ৪৯তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমরা— “৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) লিখিত পরীক্ষার প্রশ্ন” নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন, আজ ১০ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) [49th Special BCS Education] এর MCQ Type লিখিত পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে অংশ নিয়েছেন প্রায় ৪৫৬ জন প্রার্থী। এত বেশি প্রতিযোগিতা থেকেই বোঝা যায়, সরকারি চাকরির এই নিয়োগপর্ব কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
বিসিএস পরীক্ষায় সাফল্য পেতে হলে শুধু মুখস্থ নয়, বরং বিশ্লেষণমূলক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য পূর্ববর্তী ও সদ্য অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করা প্রয়োজন। এতে পরীক্ষার প্রশ্নের ধরণ, সময় ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আপনারা যারা বিসিএস, ব্যাংক বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত সহায়ক হবে। কারণ, মূল পরীক্ষার প্রশ্ন অনুশীলনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন অধ্যায় বা বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে।
এই ব্লগে আমরা ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষায় অনুষ্ঠিত লিখিত (MCQ Type) প্রশ্নগুলো একত্রে প্রকাশ করেছি, যাতে আপনারা সহজেই এক জায়গায় পেয়ে যান। আশা করি এটি আপনার বিসিএস প্রস্তুতি আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও আমরা পরবর্তীতে ৪৯তম বিসিএস (49th BCS) এর প্রতিটি প্রশ্নের অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ সমাধান প্রকাশ করবো। পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা রইলো।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের “ব্যাক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ২:৩০ মিনিট থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। আবেদনের ভিত্তিতে উক্ত পরীক্ষায় ১৩৯৮ জন প্রার্থী অংশগ্রহনের কথা রয়েছে।
সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ২৭তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৩৫৬৬ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
নির্ধারিত তারিখ ও সময় অনুসারে ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। মেডিকেল বোর্ড অনুষ্ঠিত হবার পূর্বের ৫ কর্মদিবসের মধ্যে প্রার্থীদেরকে যেকোন সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে করানো CBC, FBS/RBS, Urine R/E, HBsAg, VDRL, HIV, CXR(P/A view), Blood grouping & Rh typing, Ophthalmological test, ECG এবং Urine for Dope test এর রিপোর্টসমূহ পরীক্ষায় দাখিল করতে হবে। রিপোর্টসমূহ অবশ্যই নূন্যতম মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউট (ব্রি) এর রাজস্ব বাজেটভুক্ত ১০ম থেকে ২০তম গ্রেডের ২৭ ক্যাটাগরির মোট ৪৯ পদে এবং ৬ষ্ঠ থেকে ৯ম গ্রেডের ৫ ক্যাটাগরির মোট ৩২ পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ৫ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত ২ টি ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের জানানো যাচ্ছে যে, সমন্বিত ১১ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (সাধারণ)” পদে মোট ১০১৭টি শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী:
পদসংখ্যা: ১০১৭টি
Job ID: 25101
আবেদন শুরু: ৭ অক্টোবর, ২০২৫
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর, ২০২৫
Payment Verification ও Tracking Page সংগ্রহের শেষ সময়: ১২ নভেম্বর, ২০২৫
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা প্রকাশিত হয়েছে। পিএসসির নির্দেশনা অনুসারে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর MCQ Type লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকার মোট ১৮৪টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত আরোও ১৩টি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে পারে বলেও জানায় কর্তৃপক্ষ।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১০ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠেয় MCQ Type লিখিত পরীক্ষার প্রবেশপত্র আজ অর্থাৎ ৫ অক্টোবর, ২০২৫ তারিখ হতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে। শেষ সময়ে প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে সার্ভারজনিত নানান সমস্যা হতে পারে। তাই আমাদের পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করে নিন।
৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত
৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি