Author: Live MCQ™

  • দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর বাছাই পরীক্ষার সময়সূচি

    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর বাছাই পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সহকারী ব্যবস্থাপক (জেনারেল) ও অফিসার জেনারেল পদে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এ “সহকারী ব্যবস্থাপক (জেনারেল)” পদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এবং “অফিসার (জেনারেল)” পদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ১১ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীগণ, আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে মূল পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

    প্রবেশপত্র ডাউনলোডের লিংক – https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অফিসার জেনারেল পদের MCQ পরীক্ষার আসনবিন্যাস

    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদের MCQ পরীক্ষার আসনবিন্যাস

    দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর বাছাই পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি

    বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরবর্তী MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ প্রক্রিয়া ১ অক্টোবর বিকাল ৫ টা থেকে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত চলমান থাকবে। তালিকাভুক্ত যে প্রার্থীগণের ৬ মাসের শিক্ষানবিশ-কাল ইতোমধ্যে পূর্ণ হয়েছে বা ফরম পূরণের নির্ধারিত সময়সীমার মধ্যে তা পূর্ণ হবে সেসকল যোগ্য প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে পারবেন।

    আবেদন লিঙ্ক: bar.teletalk.com.bd

    বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষার অনলাইন ফরম পূরণ বিজ্ঞপ্তি

  • ৪৮তম স্পেশাল বিসিএস: ২১ জনের সুপারিশ স্থগিত, ২ জনের প্রার্থীতা বাতিল

    ৪৮তম স্পেশাল বিসিএস: ২১ জনের সুপারিশ স্থগিত, ২ জনের প্রার্থীতা বাতিল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম স্পেশাল বিসিএস এর ২১ জনের সুপারিশ স্থগিত,২ জনের প্রার্থীতা বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বিএমডিসি’র মূল সনদ না থাকায় ৪৮তম বিসিএস (বিশেষ) এর সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে সহকারী সার্জন পদের ১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদের ২ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

    এছাড়া সুপারিশপ্রাপ্ত ২ জন প্রার্থীর কাছে MBBS সনদ না থাকায় প্রার্থীতা বাতিল করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

    ৪৮তম স্পেশাল বিসিএস: ২১ জনের সুপারিশ স্থগিত,২ জনের প্রার্থীতা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ২০২২ সালভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকে “সিনিয়র অফিসার (আইটি)” (৯ম গ্রেড) Job ID- 10205 এর ১৩৫টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ হবে। উক্ত নিয়োগের প্রেক্ষিতে, গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠেয় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুসারে-

    • প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার তারিখ: ১৭ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) 
    • সময়: সকাল ৯ টা থেকে দুপুর ১২টা 
    • প্রিলিমিনারি পরীক্ষা: ১ ঘন্টা
    • লিখিত পরীক্ষা: ২ ঘন্টা
    • প্রবেশপত্র ডাউনলোড লিংক: erecruitment.bb.org.bd

    সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি, লিখিত পরীক্ষার Content, কেন্দ্র ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 47th BCS Preliminary Exam Result

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 47th BCS Preliminary Exam Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা জানেন সম্প্রতি গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহন করেছেন প্রায় ৩ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী। অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছেন ১০৬৪৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ সকল প্রার্থীদের Live MCQ এর পক্ষ থেকে অভিনন্দন। 

    ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষা আগামী  নভেম্বর, ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হবার সম্ভাবনা প্রকাশ করেছে পিএসসি কর্তৃপক্ষ। 

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 47th BCS Preliminary Exam Result

    [dflip id=”49695″][/dflip]

    উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর ২০২৪ তারিখে ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এর মধ্যে ক্যাডার শূন্য পদ সংখ্যা ৩ হাজার ৪৮৭ ও নন-ক্যাডার পদ ২০১টি। পরবর্তীতে উক্ত নিয়োগের প্রেক্ষিতে আবেদন করেন মোট ৩,৭৪,৭৪৭ জন প্রার্থী।

  • ৬৬৯ পদে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ৬৬৯ পদে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের ১৪তম থেকে ১৬তম গ্রেডভুক্ত ৬৬৯টি শূণ্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩২ নির্ধারণ করা হয়েছে। তাছাড়া একজন ব্যক্তি কেবল একটি পদেই আবেদন করতে পারবেন বলেও জানানো হয়।

    গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

  • ২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    ২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এর ৩০ ক্যাটাগরির ২১৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। যোগ্যতানুসারে আগ্রহী প্রার্থীগণ ৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

    আবেদনের লিংক: biwta.teletalk.com.bd/

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

  • ১২তম-২০তম গ্রেডে বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ১২তম-২০তম গ্রেডে বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ তাঁত বোর্ডে ১২তম-২০তম গ্রেডে রাজস্ব খাতভুক্ত ৭ ক্যাটাগরির ৪০ টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ২৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। 

    অনলাইনে আবেদনের লিংক: https://bhb.teletalk.com.bd 

    বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নিরাপত্তা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নিরাপত্তা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নিরাপত্তা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতে ১০ম গ্রেডভুক্ত “নিরাপত্তা পরিদর্শক” এর ১৩টি বেসামরিক শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

    আবেদন লিংক: dcd.teletalk.com.bd/

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নিরাপত্তা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    Install Live MCQ App

  • বাংলাদেশ রেলওয়ে উপসহকরী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ফলাফল

    বাংলাদেশ রেলওয়ে উপসহকরী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ে উপসহকরী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডভুক্ত “উপসহকারী প্রকৌশলী” পদে নিয়োগের লক্ষ্যে গত ২৬ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৮১৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে BPSC Form-5A (Applicant Copy) অনুচ্ছেদ-৪ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যার্থ হলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে উপসহকরী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”48295″][/dflip]

    Install Live MCQ App