Author: Live MCQ™

  • ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৪তম থেকে ২০তম গ্রেডের ৫টি ক্যাটাগরি (ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর/ অভ্যর্থনাকারী, নমুনা সংগ্রহ সহকারী) এর ২৯ টি পদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে (শনিবার) সকাল ১০টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত ঢাকা শহরের ৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীগণ www.bfsa.teletalk.com.bd এই লিংকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22233″][/dflip]

  • বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫ টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর “অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদের লিখিত পরীক্ষা ৩০ মে ২০২৫ এবং “কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর” পদের লিখিত পরীক্ষা ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”22215″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২য় ধাপে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ এর এই নিয়োগে মোট ২৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ১২ মে ২০২৫ তারিখে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন

  • ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ, ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। Job ID: 10185 – এর এই নিয়োগে সর্বমোট ১৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ ২ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট উত্তীর্ণ ১৫৬ জন প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তে ১১১ জন, জনতা ব্যাংক পিএলসি তে ৮ জন এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক পিএলসি তে ৩৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

    এক নজরে ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের চূড়ান্ত ফলাফল দেখে নিন

    [dflip id=”16862″][/dflip]

    ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের (২য় পর্যায়) চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”22195″][/dflip]

  • পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে মাঠ কর্মকর্তা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল রোল নম্বর অনুসারে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আপনারা নিচে দেয়া ছবিগুলো থেকে ফলাফল দেখতে এবং চাইলে ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর মাঠ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22050″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22139″][/dflip]

    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”22155″][/dflip]

  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “হিসাবরক্ষক (গ্রেড-১১)”, “কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)” এবং “অফিস সহকারী কাম-কম্পিউটার (গ্রেড-১৬)” এর শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষা আগামী ২৩ মে ২০২৫ তারিখে ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    এক নজরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22035″][/dflip]

    উল্লেখ্য যে উক্ত পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলা হয়েছে।

  • ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

    ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Palli Bidyut Job Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১৫০ পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ২ ক্যাটাগরির ২১৫০ টি শূন্য পদে লোকবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৪ মে ২০২৫ তারিখে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ২ ক্যাটাগরির মধ্যে “বিলিং সহকারী (অন-প্রবেশন)” পদে ৬৯০ জন এবং “মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার” পদে ১৪৬০ জন নিয়োগ দেয়া হবে।

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখ: ২০ মে ২০২৫ (সকাল ১০:০০ ঘটিকা)
    • আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৫ (বিকাল ৫:০০ ঘটিকা)
    • অনলাইনে আবেদনের লিংক: http://brebhr.teletalk.com.bd/
    • আবেদনকারীর বয়সসীমা: ৩২ বছর

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Palli Bidyut Job Circular 2025

    [dflip id=”22022″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আজ ১৬ মে ২০২৫ তারিখে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ২০২২ সাল ভিত্তিক ৮টি ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (৯ম গ্রেড) Job Id- 10201 এর নিমিত্ত্বে ৯৭৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নটি নিচে দেয়া হলো। পরবর্তীতে আজ রাত ১২ টায় উক্ত পদের মূল প্রশ্নের উপর Live MCQ অ্যাপে লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হবার পর ব্যাখ্যাসহ সমাধান প্রকাশ করা হবে।

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন দেখুন

    [dflip id=”22007″][/dflip]

  • সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে ২০২০ সালভিত্তিক “অফিসার (ক্যাশ)” পদে (Job ID- 10148) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ৩য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”21972″][/dflip]

  • নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ গ্রেডভুক্ত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু করে ৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সিনিয়র স্টাফ নার্স পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি

    [dflip id=”21956″][/dflip]

    সিনিয়র স্টাফ নার্স পদের পরিবর্তিত পরীক্ষার সংশোধিত সময়সূচি

    [dflip id=”21821″][/dflip]

    সিনিয়র স্টাফ নার্স পদের পরিবর্তিত পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21416″][/dflip]

    নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21342″][/dflip]