Author: Live MCQ™

  • বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরি-প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রেলপথ মন্ত্রণালয়ের অধীন “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদের ১১ ক্যাটাগরির ৫১৬টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা চলতি মাসের (মে ২০২৫) শেষ সপ্তাহের পরিবর্তে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়া, পরীক্ষার নতুন সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, সময় সূচি, কেন্দ্র এবং অন্যান্য বিস্তারিত নির্দেশাবলি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়। গত ৬ মে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”21928″][/dflip]

  • ২ পদের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল

    ২ পদের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের ১৬তম গ্রেডভুক্ত “অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার” পদের ১৩ ক্যাটাগরির ৬৩৮টি শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে গত ২ মে ২০২৫ তারিখে উক্ত পদসমূহের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। নিচে যুক্ত করা ছবি থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন আবার চাইলে PDF Download বাটন থেকে পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন।

    প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”21875″][/dflip]

    উল্লেখ্য যে, প্রাক-নিবাচর্নী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট এবং Live MCQ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (৯ম গ্রেড) Job Id- 10201 এর নিমিত্তে ৯৭৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা ৪৪টি কেন্দ্রে আগামী ১৬ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৮ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা

    [dflip id=”21903″][/dflip]

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”21863″][/dflip]

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত

    প্রিয় চাকরি-প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য বলা হচ্ছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের “ব্যক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০০১ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ২৭ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত দেখুন

    [dflip id=”21852″][/dflip]

  • Live MCQ ৩ দিনের বিশাল র‍্যাপিড ডিসকাউন্ট অফার চলছে

    Live MCQ ৩ দিনের বিশাল র‍্যাপিড ডিসকাউন্ট অফার চলছে

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করছেন।

    আপনারা জানেন, বছরের নির্দিষ্ট সময়ে Live MCQ-তে প্রিমিয়াম প্যাকেজে মূল্যছাড় দেওয়া হয়। এই বিশেষ ডিসকাউন্ট অফারগুলো সাধারণত বিসিএস প্রিলিমিনারির পর নতুন ব্যাচ শুরুর সময় কিংবা বছরের শেষদিকে দেওয়া হয়। এছাড়া বর্ষপূর্তি উপলক্ষে ১ দিনের ফ্ল্যাশ সেল অফারও দিয়ে থাকে Live MCQ।

    এবার ৪৭তম বিসিএস পরীক্ষাটি যেহেতু পূর্বঘোষিত সময় অনুযায়ী এপ্রিল-মে মাসে হচ্ছে না, তাই পূর্বনির্ধারিত ডিসকাউন্ট শিডিউলেও পরিবর্তন এসেছে। এক বছর আগে ডিসকাউন্ট মূল্যে যারা বার্ষিক প্যাকেজ নিয়েছিলেন, তাদের অনেকেরই প্যাকেজ মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা হতে চলেছে। “আপনাদের প্রস্তুতিতে যেন কোনো সমস্যা না হয়, তাই আমরা দিচ্ছি বিশেষ র‍্যাপিড অফার।” তাই নিয়ে এসেছি ৩ দিনের Live MCQ র‍্যাপিড ডিসকাউন্ট অফার।

    Live MCQ র‍্যাপিড ডিসকাউন্ট অফারের বিস্তারিত

    📦 ৫ মে – ৭ মে ২০২৫ — এই ৩ দিনের মধ্যে প্রিমিয়াম প্যাকেজে বিশাল ছাড়ে বার্ষিক বা ষাণ্মাসিক যেকোনো একটি প্রিমিয়াম প্যাকেজ নিতে পারবেন, যা আপনাকে পরবর্তী প্রস্তুতির পথে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।

    ➝ বার্ষিক প্যাকেজ ⎯ ৩০০ টাকা মূল্য ছাড়ে ১৪৯৯ টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র ১১৯৯/- টাকায়।
    ➝ ষাণ্মাসিক প্যাকেজ ⎯ ২০০ টাকা মূল্য ছাড়ে ৯৯৯ টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র ৭৯৯/- টাকায়।

    🧐 কেন এই অফার?

    ৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ এবার পেছানো হয়েছে। ফলে, প্রতি বছরের মতো নির্ধারিত সময়ে ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয়নি। ২০২৪ সালে মে মাসে যাঁরা বার্ষিক প্যাকেজ নিয়েছিলেন, তাঁদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শীঘ্রই শেষ হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ সময়ে প্রস্তুতিতে যেন ব্যাঘাত না ঘটে, সেই ভাবনা থেকেই আমরা এনেছি এই র‍্যাপিড ডিসকাউন্ট অফার।

    দ্রষ্টব্য:

    চলমান কোন প্যাকেজ থাকলে উল্লিখিত প্যাকেজগুলো ক্রয় করা হলে মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে।

    📦 Live MCQ-এর প্রিমিয়াম প্যাকেজ এমনভাবে করা হয়েছে, যাতে এক সাবস্ক্রিপশনেই মিলবে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন (NTRCA), NSI, ATEO, এমনকি IBA-এর ফ্যাকাল্টিভিত্তিক প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সব সুবিধা।

    Live MCQ বার্ষিক বা ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজে যে চাকরির প্রস্তুতিগুলো নেওয়া যাবে

    • ৪৭তম বিসিএস প্রিলিমিনারি
    • ব্যাংক নিয়োগ প্রস্তুতি,
    • প্রাথমিক শিক্ষক নিয়োগ,
    • শিক্ষক নিবন্ধন [NTRCA] ও
    • ৯ম- ১৩তম গ্রেডের চাকরি [NSI নিয়োগ, ATEO নিয়োগ, IBA ফ্যাকাল্টিভিত্তিক প্রস্তুতি ইত্যাদি]
    • ১৪তম – ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতি

    পড়াশোনার ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস—এই দুটি উপাদানই একজন চাকরিপ্রার্থীর সবচেয়ে বড় পুঁজি। প্রস্তুতির মাঝপথে ছন্দপতন ঘটলে আত্মবিশ্বাস হারাতে পারেন অনেকেই। তাই আপনাদের প্রস্তুতির ধারাবাহিকতা অটুট রাখতে Live MCQ-এর এই বিশেষ র‍্যাপিড ডিসকাউন্ট অফারটি ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস।

    ✅ বিসিএসসহ সকল চাকরির প্রস্তুতি নিন ১টি মাত্র প্রিমিয়াম প্যাকেজেই!

    আশা করি আমাদের এই আয়োজন আপনার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিবে। সবার প্রস্তুতি সুন্দর ও গোছানো হোক। অনেক অনেক শুভকামনা।

    শুভকামনায়,
    Live MCQ ⎯ Since 2017

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজস্ব খাতভুক্ত “কপিস্ট কাম বেঞ্চ সহকারী” পদে গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষায় মোট ৬১৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২৬ এপ্রিল ২০২৫ তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”24662″][/dflip]

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ব্যাংকে ৯ম গ্রেডভুক্ত ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে নিয়োগের উদ্দেশ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্ট সাইট হতে প্রবেশপত্র ডাউনলোডকারী ১১৯৩ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১৬ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ০৮ মে ২০২৫ তারিখ থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কতৃক ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। মূলত আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের ৮ দফা দাবির মুখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের অফিসিয়াল নোটিশ দেখুন

  • বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫

    বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় আইনজিবী সুহৃদগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ১৩,২৫৮ জন প্রার্থী। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ এবং সময় যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে। ২৫ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ বার কাউন্সিল কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে বার কাউন্সিল এনরোলমেন্ট প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন

    [dflip id=”21719″][/dflip]

  • পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/ অর্থ/ অডিট), জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র প্রশাসনিক সহকারী/ জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কেয়ার টেকার, স্টেশন এ্যাটেনডেন্ট, নিরাপত্তা প্রহরী এর ৯৯ টি শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২২ এপ্রিল ২০২৫ তারিখে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ৯৯ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”21692″][/dflip]