Author: Live MCQ™

  • ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ

    ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২২৭ জন প্রার্থীর মধ্যে বাকি ৫৬ জনের বিরুদ্ধে ছাত্রলীগ ও ইসকনের সঙ্গে জড়িত থাকার প্রমাণসহ কিছু প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও রয়েছে বলে জানা যায়। এ জন্য তাদের নিয়োগের সুপারিশ করা হয়নি।

    এর পূর্বে ৪৩তম বিসিএসে চূড়ান্ত গেজেটে সুপারিশপ্রাপ্ত ২১৬৩ জন প্রার্থীর মধ্যে প্রথমে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন এরপর গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে বাদ পড়া আরোও ৯৯ জনসহ মোট বাদ পড়েন ২৬৭ জন। পরবর্তীতে সুপারিশকৃত প্রথম ২১৬৩ জন প্রার্থীর পুনরায় যাচাই-বাছাই এর সিদ্ধান্ত নেয়া হয়। যাচাই বাছাই এর পর ২৬৭ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর প্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে পুনরায় অনুপযুক্ত বিবেচনা করে সাময়িকভাবে ২২৭ জনকে বাতিল করে গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পুনরায় প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে পুনরায় অনুপযুক্ত বিবেচনা করে সাময়িকভাবে বাতিলকৃত ২২৭ জনের সুপারিশ বাতিল করা হয়।

    এরপর গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা। উক্ত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছিলো।

  • বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় আইনজিবী সুহৃদগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার প্রবেশপত্র ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ২টা পর্যন্ত নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে বলে জানানো হয়।

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”21332″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রার্থীগণ, বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের ১১ ক্যাটাগরির ৫১৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে কমিশন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করেছে।

    কমিশনের সিদ্ধান্তনুসারে-

    • পরীক্ষাসমূহ ২০২৫ এর মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে।
    • বাতিলকৃত ৫ জুলাই ২০২৪ খ্রি: এর পরীক্ষায় যে সকল প্রার্থী অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র ঐ সকল প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
    • বাছাই ও লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে; শুধুমাত্র বাছাই (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
    • ১০০ (একশত) নম্বরের ১ ঘণ্টার বাছাই পরীক্ষা এবং ১০০ (একশত) নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১১ ক্যাটাগরির পদসমূহকে ৫ (পাঁচ) টি ক্লাস্টারে (Cluster) বিভক্ত করে বাছাই (MCQ) ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ৫১৬ পদে বাতিলকৃত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”21332″][/dflip]

  • ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি

    ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি

    প্রিয় আইনজীবী সুহৃদগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ১৭শ বিজেএস পরীক্ষা ২০২৪ এর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে “সহকারী জজ” পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি অনুসারে স্বাস্থ্য অধিদপ্তর দ্বারা নির্দিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানে মেডিকেল বোর্ড কর্তৃক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21293″][/dflip]

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ১৪ মার্চ, ২১ অক্টোবর এবং ২১ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে “কপিষ্ট কাম বেঞ্চ সহকারী” পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর নব নিয়োগ ও শৃঙ্খলা শাখা কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি দেখুন

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি
  • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে পড়াশোনার সাথে আছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। চলতি বছর বেশ বড়সড় কিছু নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় গত ২২ মার্চ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর AD-সহ ২৫৫ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    বর্তমান চলমান নিয়োগটি NSI-এর ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে। ইতোমধ্যে সকল পদে আবেদন শুরু হয়েছে এবং ২০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন চলবে। NSI-এর পরীক্ষাগুলো আগামী জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সহকারী পরিচালক পদের পরীক্ষা IBA নেওয়ার সম্ভাবনা রয়েছে। মূল পরীক্ষার আগে তাই হাতে সময় খুব কম। সার্বিক দিক বিবেচনায় রেখেই মূলত রুটিন প্রণয়ন করা হয়েছে।

    NSI প্রস্তুতির স্টাডি প্ল্যানে রয়েছে –

    • ৩০টি বিষয়ভিত্তিক ও ফুল মডেল টেস্ট পরীক্ষা
    • ১০টি সাজেশনমূলক ক্লাস
    • ১৯টি NSI জব সল্যুশন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা ও সমাধানসহ]
    • স্টাডি সহায়ক অসংখ্য প্রিমিয়াম ফিচার।

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিনের বিস্তারিত-

    • মোট লাইভ পরীক্ষা: ৩০টি
    • বিষয়ভিত্তিক পরীক্ষা: ২৫টি
    • ফুল মডেল টেস্ট: ৫টি
    • লাইভ পরীক্ষা শুরু: ২১ এপ্রিল, ২০২৫
    • মোট সাজেশন ক্লাস: ১০টি
    • মোট NSI জব সল্যুশন: ২০টি

    সাথে থাকছে ⎯

    > আর্কাইভের ৪.৭৩ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ] > ১০০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF! > 24/7 Career Consultancy! > স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI নিয়োগ প্রস্তুতির রুটিন

    [dflip id=”21180″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    উল্লেখ্য, Live MCQ-এর যেকোন প্রিমিয়াম প্যাকেজ থাকলে NSI প্রস্তুতির সকল পরীক্ষা ফ্রি থাকবে। মূল পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে রুটিন সমন্বয় করা হবে এবং মডেল টেস্ট-এর সংখ্যা বাড়ানো হতে পারে। আশা করি, আমাদের এই নতুন আয়োজন আপনার NSI-এর প্রস্তুতিকে গোছানো, সুন্দর ও শাণিত করবে। নতুন উদ্যমে NSI প্রস্তুতি শুরু হোক দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ড হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে “হিসাবরক্ষক” পদে আবেদনকৃত প্রার্থীদের MCQ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১৯ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ২০ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21114″][/dflip]

    উল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উক্ত পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে।

  • সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিষয়ভিত্তিক জুনিয়র শিক্ষকের ১০টি ও জুনিয়র শিক্ষকের ৫৮টি পদসহ সর্বমোট ৬৮ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গৃহীত লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, মৌখিক ও পাঠদান পরীক্ষা গ্রহন করা হয়। পরবর্তীতে ৯ এপ্রিল ২০২৫ তারিখে উক্ত অধিদপ্তরে নিয়োগের জন্য সর্বমোট ৭৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

    সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন

  • ৪৭তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন

    ৪৭তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, সবাইকে Live MCQ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য Live MCQ-এর নতুন রুটিন ও নতুন ডিসকাউন্ট অফার সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম।

    আপনারা জেনে আনন্দিত হবেন যে ১ মিলিয়নের অধিক ব্যবহারকারী নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে Live MCQ পথ চলার ৮ম বর্ষে পদার্পণ করে। এই পথ চলায় আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিল পারস্পরিক আস্থা ও ভালোবাসার।

    এই সুদীর্ঘ পথচলায় আমাদের রয়েছে ৩৮-৪৬তম বিসিএসের সফল প্রস্তুতি প্রোগ্রাম পরিচালনা করার অভিজ্ঞতা যার মধ্যে রয়েছে ২টি স্পেশাল বিসিএস (স্বাস্থ্য)। Live MCQ এর প্রোগ্রাম ব্যবহার করে এখন পর্যন্ত অসংখ্য পরীক্ষার্থী বিসিএস ক্যাডার হয়েছেন যার প্রকৃত সংখ্যা আমাদের অজানা এবং এই সংক্রান্ত হিসাবও আমরা রাখি না। অনেকেই ভালোবাসা থেকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন, মেসেজ করেন, ফোন এবং কমেন্টের মাধ্যমে তাদের অনুভূতি জানান, কিন্তু সেটার লিস্ট কখনো বানানো হয়নি। সম্প্রতি Live MCQ ব্যবহার করে যেসব চাকরি প্রার্থী সফল হয়েছেন তাদের অনুভূতি গুলো সফলদের কথা ও অনুপ্রেরণার গল্প নামে আমাদের ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে শেয়ার করা শুরু করেছি যা নতুন চাকরি প্রত্যাশীদের লক্ষ্যে অবিচল থাকতে সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস।

    বিসিএস প্রস্তুতি নিয়ে দীর্ঘ সময়ের প্রোগ্রাম পরিচালনা করার অভিজ্ঞতা এবং লাখ লাখ ব্যবহারকারীর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি একজন নতুন চাকরি প্রত্যাশী যিনি সম্প্রতি বিসিএস প্রস্তুতি শুরু করেছেন এবং একজন অভিজ্ঞ চাকরি প্রত্যাশী যিনি দীর্ঘ সময় ধরে বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতির প্যাটার্ন অনেকটাই ভিন্ন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা সম্পূর্ণ বিসিএস প্রস্তুতির জার্নিকে নতুনদের বিসিএস প্রস্তুতি এবং অভিজ্ঞদের বিসিএস প্রস্তুতি নামে ২টি ভাগে বিভক্ত করেছি। যার ফলে একজন চাকরিপ্রার্থী নতুন বা পুরাতন যে পর্যায়েই থাকুক না কেন আমাদের তৈরি করা কাস্টমাইজড প্রোগ্রাম থেকে প্রস্তুতি নিতে পারবেন সহজেই।

    নতুন এবং অভিজ্ঞ সকল চাকরি প্রত্যাশীগণের প্রস্তুতির দিকে বিশেষ গুরত্বারোপ করে আমরা শুরু করেছি ৪৭তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন। নতুন এই রুটিন অনুসরণ করে আপনি ২০০ দিন, ১৪০ দিন, ৯০ দিন, ৭৫ দিন, ৭০ দিন, ৬০ দিন, ১৩৫ মার্ক কভার এবং বিসিএস জব সল্যুশন রিভিশন এর রুটিন অনুসরণ করে ৪৭তম বিসিএস প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

    শুধু তাই নয় ৪৭তম বিসিএস পরীক্ষার প্রাক্বালে অভিজ্ঞদের বিসিএস প্রস্তুতি বাটনে পেয়ে যাবেন সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্টসহ মোট ৯ টি প্রস্তুতিমূলক রুটিন।

    আপনার প্রস্তুতির সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো একটি রুটিন অনুসরণ করে একটা গোছানো প্রস্তুতি নিতে পারবেন খুব সহজেই। আর প্রস্তুতি যতোটা গোছানো হবে ততটাই আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় ভালো করার সুযোগ বাড়বে। তাছাড়া Live MCQ অ্যাপে রুটিনগুলো সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, যেকোনো সময় জয়েন করলেও নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে। Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ নিয়েই নতুন এই রুটিনসমূহে পরীক্ষা দিতে পারবেন।

    ১ প্যাকেজেই ৪৭তম বিসিএস সহ সকল চাকরির প্রস্তুতি নিন

    ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য নতুন ৯টি রুটিনের বিস্তারিত

    ২০০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি

    • মোট পরীক্ষার সংখ্যা: ১৯০টি
    • ডেইলি কুইজ: ১২০টি
    • নতুনদের প্রস্তুতি: ৬০টি ও
    • রিভিশন পরীক্ষা: ১০টি।
    • লাইভ পরীক্ষা শুরু: ১৭ ডিসেম্বর, ২০২৪

    আরও থাকছে-

    • সেন্ট্রাল আর্কাইভ: ৪.৪ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ],
    • ১০ম – ৪৬তম বিসিএস, ব্যাংকসহ ৮৫০টি জব সল্যুশন পরীক্ষার মোট প্রশ্ন: ৪৪ হাজার+,
    • ৭০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF

    ১৪০ দিনে ৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক মিক্সড প্রস্তুতি

    • মোট পরীক্ষার সংখ্যা: ১০০টি
    • ডেইলি কুইজ: ৬০টি
    • ১৪০ দিনের বাটনের পরীক্ষা: ৩০টি
    • রিভিশন পরীক্ষা: ১০টি
    • লাইভ পরীক্ষা শুরু: ১ মার্চ ২০২৫

    আরো থাকছে ⎯

    • আর্কাইভের ৪.৬৭ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ]
    • ১০০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF!
    • 24/7 Career Consultancy!
    • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!

    ডেইলি কুইজসহ নিয়মিত পরীক্ষার মাধ্যমে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য এটা অন্যতম প্রধান রুটিন হিসাবে বিবেচ্য। নতুন ও পুরনো – সবাই এই রুটিন ফলো করতে পারেন। যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন, এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।

    ৯০ দিনে ৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি

    • মোট লাইভ পরীক্ষা: ২৫টি
    • পরীক্ষা শুরু: ১০ মার্চ, ২০২৫

    যারা একসাথে ১টি বিষয়ের সম্পন্ন করে প্রস্তুতি নিতে ভালোবাসেন, তাদের জন্য এই রুটিনটি আদর্শ স্টাডি প্ল্যান হতে পারে।

    ৭০ দিনে ৪৭তম বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি

    • মোট লাইভ পরীক্ষা: ৩৫টি
    • পরীক্ষা শুরু: ১০ এপ্রিল, ২০২৫

    যারা একসাথে এক সাবজেক্ট পড়ে শেষ করতে চান, তাদের জন্য এই রুটিনটি আদর্শ স্টাডিপ্ল্যান হতে পারে।

    ৭৫ দিনে ৪৭তম বিসিএসের সমন্বিত প্রস্তুতি

    • মোট লাইভ পরীক্ষা: ২৫টি
    • পরীক্ষা শুরু: ৩ জুলাই, ২০২৫

    যাদের একবারে ১ সাবজেক্ট শেষ করতে একঘেয়েমি ফিল হয় এবং একদিনে একাধিক সাবজেক্ট পড়তে ভালোবাসেন, এই রুটিনটি তাদের জন্য আদর্শ স্টাডি প্ল্যানের অপশন হতে পারে।

    ৬০ দিনে ৪৭তম বিসিএসের সমন্বিত প্রস্তুতি

    • মোট লাইভ পরীক্ষা: ২০টি।
    • পরীক্ষা শুরু: ৭ জুলাই, ২০২৫৬০ দিনের রুটিনে পিএসসির সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে দুই বা তার অধিক সাবজেক্টের টপিক মিক্সড করে রুটিনটি সাজানো হয়েছে। যাদের এক সাবজেক্ট পড়তে বোরিং লাগে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই রুটিনটি আদর্শ হতে পারে।

    বিসিএস সিলেবাসের ১৩৫ মার্ক কাভার করে গুরুত্বপূর্ণটপিকের উপর পরীক্ষা

    • মোট লাইভ পরীক্ষা: ২০টি
    • পরীক্ষা শুরু: ২২ এপ্রিল, ২০২৫

    বিসিএসের সকল গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে সব সময় প্রশ্ন এসে থাকে; সেই টপিকগুলো সন্নিবেশিত করে এই রুটিনটি সাজানো হয়েছে। এই রুটিনটি সকল পরীক্ষার্থীর ফলো করা উচিত।

    বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা

    • মোট লাইভ পরীক্ষা: ১৫টি
    • পরীক্ষার তারিখ: ১৮ মার্চ ২০২৫

    ১০-৪৬তম বিসিএসের সকল পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণয়ন করে মোট ১৫টি লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন হবে।

    ৪৭তম বিসিএস সাবজেক্ট ফাইনাল ও ফুল মডেল টেস্ট পরীক্ষার রুটিন

    • মোট লাইভ পরীক্ষা: ৪০টি
    • সাবজেক্ট ফাইনাল: ২৫টি [২ রাউন্ড)
    • ফুল মডেল টেস্ট: ১৫টি [২০০ মার্কস]

    এছাড়াও Live MCQ অ্যাপে ইতোমধ্যে ৪৭তম বিসিএস প্রস্তুতির জন্য ২০০ দিনের এবং ১০০ দিনের রুটিন চলমান রয়েছে। আশা করছি রুটিনগুলো আপনার প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তুলবে।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

    Live MCQ আপনার চাকরির প্রস্ততির ওয়ান স্টপ সলিউশন যেখানে একটি অ্যাাপেই Exam SectionStudy Section এবং Premium Section এ থাকা ফিচার গুলো থেকে বিসিএস প্রস্তুতির সকল প্রয়োজন মিটাতে পারবেন একজন চাকরি প্রত্যাশী। অভিজ্ঞ মেন্টরদের ক্লাস, বেস্ট স্ট্যাডি ম্যাটেরিয়াল/ PDF লেকচারশিট, হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রস্তুতির মান যাচাই, বিষয়ভিত্তিক প্রস্তুতিসহ চাকরির পরীক্ষার জন্য দরকারি সকল উপকরণ পাবেন একটি অ্যাপেই। এছারও একঘেয়ে চাকরির প্রস্তুতি কে আরও আনন্দদায়ক করতে Live MCQ Multiplayer Quiz Game তো থাকছেই!

    আমরা জানি একজন চাকরিপ্রার্থী তাঁর চাকরির প্রস্তুতির জার্নিতে শুধুমাত্র বিসিএস প্রস্তুতিতেই সীমাবদ্ধ থাকেন না। সময়ের প্রয়োজনে একজন চাকরিপ্রার্থীকে বিসিএস ছাড়াও আরও নানান চাকরির প্রস্তুতি নেয়ার প্রয়োজন পরতে পারে। এছাড়াও প্রার্থীদের মধ্যে বিভিন্ন সময় ট্র্যাক পরিবর্তন করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো বিবেচনা করে আমরা একটি প্যাকেজেই সকল ধরনের চাকরির প্রস্তুতির ব্যবস্থা রেখেছি।

    আপনারা জানেন যে, গত ৮ বছরে আমাদের প্রধান লক্ষ্য ছিলো

    • আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ে সচেতন করা।
    • আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ক স্ট্যাডির জন্য অধ্যবসায়ী, ধৈর্য্যশীল ও পরিশ্রমী মনোভাবের করে গড়ে তোলা।
    • দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বল্পমূল্যে ক্যারিয়ার বিষয়ক সুযোগের সমতা তৈরি করা।
    • আপনাদের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, যেখানে মূল পরীক্ষার আগেই আপনারা মূল পরীক্ষার একটি আবহ লাভ করবেন।

    Live MCQ এই প্রচেষ্টায় কতটুকু সফল হয়েছে সেটা আপনারাই বিবেচনা করবেন। আমরা শুধু আপনাদের কাছ থেকে পাওয়া কিছু বিষয়ের কথা উল্লেখ করতে চাই। এই বিষয়সমূহই আমাদের বিগত ৭ বছরের সব থেকে বড় কিছু অর্জন।

    Live MCQ-এর প্রতি আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থা। ❝Live MCQ শুধু একটি অ্যাপ নয়, এটা আবেগের নাম!❞ আপনাদের এই কথার পর আসলে আমাদের খুব বেশি চাওয়ারও আর কিছু থাকে না। এই ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসায় বর্তমানে আমরা ১ মিলিয়নের অধিক ইউজারের একটি বিশাল পরিবার!

    শুভ কামনায় – Live MCQ

  • সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সাল ভিত্তিক ৭টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)’ (১০ম গ্রেড) পদের Job ID- 10183 এর নিমিত্তে ২৪১৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ থেকে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    পরবর্তীতে আজ ৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ এপ্রিল ২০২৫ তারিখের সকাল ও দুপুরের পরীক্ষা আগামী ২৭ জুন ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    এক নজরে সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ/ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”20565″][/dflip]

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ/ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি দেখুন

    [dflip id=”21034″][/dflip]

    উল্লেখ্য যে এর পূর্বে গত ২৪ মে ২০২৪ তারিখে উক্ত পদের প্রিলিমিনারি এবং পরবর্তীতে ৫ জুলাই ২০২৪ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন মোট ২৩,৯১৪ জন প্রার্থী।