Author: Live MCQ™

  • বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় আইনজীবী সুহৃদগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া এমসিকিউ পরীক্ষার রোল নম্বর ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের তালিকা (সীট প্লান), অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানিয়ে পরবর্তীতে যথাসময়ে বার কাউন্সিল অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫

    Install Live MCQ App

    উল্লেখ্য যে এর পূর্বে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল কতৃপক্ষ।

  • কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তরের “ডিপ্লোমা নার্স” (১০ম গ্রেড) পদের পরীক্ষার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসন বিন্যাস ও নির্দেশনাবলি প্রদান করা হয়েছে। ২৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

    কারা অধিদপ্তর ডিপ্লোমা নার্স পদের বাছাই (MCQ Type) পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”20962″][/dflip]

  • সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আগামী ৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    এক নজরে সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”20950″][/dflip]

  • নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Non Cadre Job Circular 2025

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । Non Cadre Job Circular 2025

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) নন ক্যাডারের বিভিন্ন পদে বিজ্ঞপ্তি নম্বর (২২-৮২- ২০২৫) অনুসারে ৬১ টি ক্যাটাগরির পদে ১৮২৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে সেদিনই পিএসসি কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি নম্বর (০১-২১)/- ২০২৫ উচ্চতর বেতন স্কেল অনুসারে ৪র্থ থেকে ৭ম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১২ টি ক্যাটাগরির পদে ১০৫ জন নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

    সবশেষে গত ২৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত

    প্রতিষ্ঠান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

    পদ সংখ্যা:

    • বিজ্ঞপ্তি নম্বর (০১-২১)/- ২০২৫ অনুসারে- ১২ টি
    • বিজ্ঞপ্তি নম্বর (২২-৮২- ২০২৫) অনুসারে- ৬১ টি
    • বিজ্ঞপ্তি নম্বর (৮৫-৯৫/ ২০২৫) অনুসারে-

    আবেদন শুরুর তারিখ: ৩০ এপ্রিল ২০২৫

    আবেদন শেষের তারিখ: ২৯ মে ২০২৫

    অনলাইন আবেদনের লিংক: http://bpsc.teletalk.com.bd

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | ৪র্থ থেকে ৭ম গ্রেড

    [dflip id=”19871″][/dflip]

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Non Cadre Job Circular 2025

    [dflip id=”19894″][/dflip]

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Non Cadre Job Circular 2025

    [dflip id=”20985″][/dflip]

    নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনপত্র পূরণ সহ অন্যান্য গাইডলাইন

    [dflip id=”19894″][/dflip]

    নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে আবেদনপত্র পূরণ, ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলী

    [dflip id=”21016″][/dflip]

    নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের সময়সূচির পূনঃ সংশোধনী বিজ্ঞপ্তি

    [dflip id=”20446″][/dflip]

    নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    [dflip id=”21103″][/dflip]

  • ৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রার্থীকে প্রধান শিক্ষক পদে সুপারিশ

    ৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রার্থীকে প্রধান শিক্ষক পদে সুপারিশ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪১তম বিসিএস থেকে ১৫১ জন প্রার্থীকে প্রধান শিক্ষক পদে সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিছু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১৫১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

    ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৫১ জন প্রার্থীদের তালিকা দেখুন

    [dflip id=”20924″][/dflip]

  • পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Polli Unnoyon Board Job Circular 2025

    পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Polli Unnoyon Board Job Circular 2025

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। একইসাথে ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানিটি। প্রকাশিত বিজ্ঞপ্তিসমূহ অনুসারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্বখাতে একটি বিজ্ঞপ্তিতে ৯০ টি শূন্যপদে এবং আরেকটি বিজ্ঞপ্তিতে ৩৩৪ টি শূন্যপদে মোট ২১টি ক্যাটাগরির পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • বেতন স্কেল: ৯ম থেকে ২০তম গ্রেড
    • ক্যাটাগরি: ২১ টি
    • শূন্য পদের সংখ্যা: ৪২৪ টি
    • আবেদন শুরুর তারিখ: ২৫ মার্চ ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা
    • আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৫ ইং বিকাল ৫:০০ ঘটিকা
    • অনলাইনে আবেদনের লিংক: http://brdb.teletalk.com.bd/

    পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Polli Unnoyon Board Job Circular 2025

    বিজ্ঞপ্তি-১

    [dflip id=”20894″][/dflip]

    বিজ্ঞপ্তি-২

    [dflip id=”20899″][/dflip]

  • বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের “সিনিয়র স্টাফ নার্স” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন মোট ১১৯৫ জন প্রার্থী। ২৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    [dflip id=”20867″][/dflip]

  • বাংলাদেশ নিরাপদ খাদ্য নিরপেক্ষ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    বাংলাদেশ নিরাপদ খাদ্য নিরপেক্ষ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ২৯টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ আগামী ২৫ মার্চ থেকে ১৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

    এক নজরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”20851″][/dflip]

  • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ১৩টি ক্যাটাগরির ২৫৫টি শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ৬ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

    এক নজরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    National Security Intelligence Job Circular 2025
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সরকারি চাকরিতে নিয়োগ ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিষয়াদি পরিচালনা করা এই সংস্থার দায়িত্ব। এ সংস্থাটির অধীনে বিশেষ গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদন করা হয়। যেমন- বিসিএস পরীক্ষা, বিভিন্ন সরকারি সংস্থাসমূহে নিয়োগ, বিভিন্ন পরীক্ষা ও শৃঙ্খলা সংক্রান্ত পরামর্শ দেয়া হয়।

    বহুল প্রত্যাশিত একটি সরকারি চাকরি অধিকাংশ শিক্ষিত প্রজন্মেরই সপ্ন। সপ্ন পূরণের জন্য প্রয়োজন গোছানো এবং কার্যকর প্রস্তুতি। এদিকে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে বেশিরভাগ সময়ই বিগত সালের প্রশ্নব্যাংক থেকে প্রশ্ন কমন পড়তে দেখা যায়। এছাড়াও প্রশ্ন কমন বা রিপিট আসার পাশাপাশি প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলি অনুধাবণ করা যায়। যার ফলে প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে সামগ্রিক পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনাদের সুবিধানুযায়ি ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন।

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রভাষক (শারীরিক শিক্ষা কলেজ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জেলা ক্রীড়া অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রাণ রসায়নবিদ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন স্টাফ অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহকারী কাস্টোডিয়ান নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হোম-ইকোনমিস্ট (নিপোর্ট) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ব্যাক্তিগত কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF