Author: Live MCQ™

  • ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ১৭৯১ পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুসারে খাদ্য অধিদপ্তর এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদে ১৩তম থেকে ১৯তম গ্রেডে স্থায়ীপদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। ৯ মার্চ ২০২৫ তারিখে খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।

    খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • পদসংখ্যা: ১৭৯১ টি
    • আবেদন শুরু: ৮ এপ্রিল, ২০২৫
    • আবেদনের শেষ তারিখ: ৭ মে, ২০২৫
    • আবেদনের লিংক: http://dgfood.teletalk.com.bd/

    এক নজরে ১৭৯১ পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”20594″][/dflip]

    উল্লেখ্য যে এর পূর্বে গত ৩১ আগষ্ট ২০২৩ তারিখে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাছাই ও লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ, ২০২৫ তারিখ সকাল ১০ টায় তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    প্রবেশপত্র ডাউনলোড করুন

    বিজ্ঞপ্তি অনুসারে আসনবিন্যাস

    • রোল ১৩০০২২০১–১৩০০৪০০০: রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা।
    • রোল ১৩০০৪০০১–১৩০০৬৫০০: ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা।
    • রোল ১৩০০৬৫০১–১৩০০৭০০০: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    এক নজরে অফিসিয়াল বিজ্ঞপ্তি

    উল্লেখ্য, এর পূর্বে উক্ত পদের বাছাই ও লিখিত পরীক্ষা ১ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিতকৃত কেন্দ্র ২টির নির্ধারিত প্রার্থীদের ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ ১৫ মার্চ (শনিবার) সকাল ১০টার মধ্যে রোল নম্বর অনুযায়ী নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

  • সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সমাজসেবা অধিদপ্তর একটি সরকারি অধিদপ্তর যা দেশের কল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। এ দপ্তরের বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি।

    আপনারা জানেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে বেশিরভাগ সময়ই বিগত সাল থেকে প্রশ্ন রিপিট এসে থাকে। এছাড়াও প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এ বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রশ্নব্যাংক সমাধানের নানা গুরুত্বের দিক বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। আশা করি পিডিএফটি আপনাদের প্রস্তুতিতে সহায়ক হবে।

    সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    সমাজসেবা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত একটি দপ্তর হলো নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর। এ দপ্তরের মাধ্যমে সরকারি খাতের নার্সিং ও ধাত্রীবিদ্যা সম্পর্কিত সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

    আপনারা জানেন যেকোন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিগত সালে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়, যা পরবর্তী পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ করে তোলে। প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো।

    নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে শুধু প্রশ্ন সমাধান দেখলেই হবে না — দরকার একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড। সিলেবাস বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষায় ভালো করার কৌশল জানতে আমাদের বিস্তারিত গাইডটি পড়ুন:

  • বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন, মন্ত্রণালয় হলো কোনো দেশের সরকার বা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর একটি বিভাগ যা সরকারের নীতিমালা বাস্তবায়ন, পরিকল্পনা গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে।

    সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাগুলোতে বিগত সাল থেকে প্রশ্ন কমন পড়ার বিষয়টি বেশ লক্ষ্যনীয়। ফলে চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নব্যাংক সমাধানের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে প্রশ্ন সমাধান PDF

    সহকারী প্রোগ্রামার পদে প্রশ্ন সমাধান PDF

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদের লিখিত পরীক্ষার ফলাফল

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদের লিখিত পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ব্যাংক ‘সহকারী পরিচালক (আইসিটি)’ পদে নিয়োগের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৮০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনের ৪র্থ তলায় নির্দিষ্ট তারিখ অনুসারে অনুষ্ঠিত হবে। ৫ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ICT লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”20475″][/dflip]

  • সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক “অফিসার (জেনারেল)” (১০ম গ্রেড) Job ID-10181 এর নিমিত্ত্বে ২৭৭৫ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে সোনালী ব্যাংক পিএলসি-তে ১০৫৪ জন, জনতা ব্যাংক পিএলসি-তে ৩০২ জন, অগ্রণী ব্যাংক পিএলসি-তে ১০০০ জন, রূপালী ব্যাংক পিএলসি-তে ১৫ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-তে ৩৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫ জন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৪ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৯ জন, কর্মসংস্থান ব্যাংকে ৪৫ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংকে ৬ জন প্রার্থী নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

    এক নজরে সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    [dflip id=”20460″][/dflip]

  • বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এর নিয়ন্ত্রণাধীন বাফার গুদামসমূহে নিয়োগের লক্ষ্যে ৬টি ক্যাটাগরির ১০২ টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। ৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • পদসংখ্যা: ১০২ টি
    • আবেদন শুরুর তারিখ: ৬ মার্চ ২০২৫
    • আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৫
    • আবেদনের লিংক: http://bcic.teletalk.com.bd/

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    [dflip id=”20437″][/dflip]

  • বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর ১২ মে ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক বিডা’র সাংগঠনিক কাঠামোভুক্ত ১৫ ক্যাটাগরির পদে ৫ম থেকে ২০তম গ্রেডে ১০৮ জনকে সরাসরি নিয়োগের জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আবেদন যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন।

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • আবেদন শুরুর তারিখ: ৪ মার্চ ২০২৫
    • আবেদন জমাদেওয়ার শেষ তারিখ: ৩ এপ্রিল ২০২৫
    • অনলাইনে আবেদনের লিংক: http://bida.teletalk.com.bd/
    • আবেদনের বয়সসীমা: শুধুমাত্র সিস্টেম এনালিস্ট পদে ১৮–৪০ বছর, প্রোগ্রামার পদে ৩৫ বছর, অন্যান্য সব পদে ১৮–৩২ বছর।

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    [dflip id=”20328″][/dflip]

    উল্লেখ্য যে, বিডা’র গত ১২ মে ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যেসকল প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

  • বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন

    বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন

    প্রিয় আইনজীবী সুহৃদগণ, Live MCQ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশুনার সাথে আছেন। বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা অবগত আছেন, Live MCQ থেকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত প্রস্তুতি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে।

    বার কাউন্সিল অ্যাডভোকেটশীপ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে সাম্প্রতিক সময়ে বেশ পরিবর্তন এসেছে, গতানুগতিক প্রশ্নের পরিবর্তে বিজেএস প্যাটার্নের সমস্যামূলক প্রশ্ন আসার প্রবণতা দেখা যাচ্ছে। পরীক্ষায় সফল হতে তাই সিলেবাস ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির কোন বিকল্প নেই। আপনাদের প্রস্তুতিকে সুসংহত করতে Live MCQ ‘বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা’র পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য লং কোর্সের আয়োজন করছে নতুন আঙ্গিকে।

    বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিনে থাকছে—

    • মোট লাইভ পরীক্ষা: ১৬টি
    • সাবজেক্ট ফাইনাল: ৬টি
    • ফুল মডেল টেস্ট: ১০টি (প্রতিমাসের ২১ তারিখে ১টি করে)
    • লাইভ পরীক্ষা শুরু: ৮ মার্চ, ২০২৫
    • আর্কাইভের প্রশ্নসংখ্যা: ৮,৯০০+ (জব সল্যুশনসহ)
    • বিষয়ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও PDF: ১৯টি

    আরো থাকবে

    বার কাউন্সিল ও BJS জব সল্যুশন ও টপিকভিত্তিক পড়াশোনার জন্য বার কাউন্সিলের টপিকগুরু! তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন—নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন PDF ডাউনলোড করুন

    বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি লং কোর্স রুটিন

    [dflip id=”20305″][/dflip]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

    আশা করছি এই লং কোর্স আপনাদের বার কাউন্সিল প্রস্তুতি আরো শাণিত করবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।