Author: Live MCQ™

  • Live MCQ এর ৮ বছর পূর্তি উপলক্ষে ২৪ ঘন্টার বিশাল Flash Sale অফার

    Live MCQ এর ৮ বছর পূর্তি উপলক্ষে ২৪ ঘন্টার বিশাল Flash Sale অফার

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ Live MCQ টিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, Live MCQ দেশের প্রথম ও বর্তমানে সর্ববৃহৎ চাকরির প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্ম। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি Live MCQ যাত্রা শুরু করার পর আপনাদের ক্যারিয়ার গড়ার পথে সঙ্গী হিসাবে ৮ বছর পার করে ৯ম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই ৮ বছরের পথ চলায় আপনাদের সাথে আমাদের সম্পর্ক ছিলো পারস্পারিক আস্থা ও ভালোবাসার। এই সম্পর্ককে আরো গভীর করে তুলতে আমরা আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী বিশাল Flash Sale অফার এর আয়োজন করেছি।

    এই বিশাল Flash Sale অফার এর আনন্দ আয়োজনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার হিসাবে থাকছে, ১৪৯৯ টাকার বার্ষিক প্যাকেজ মাত্র ৯৯৯/- টাকা এবং ৯৯৯ টাকার ষান্মাসিক প্যাকেজ মাত্র ৭৯৯/- টাকা।

    Flash Sale অফারের বিস্তারিত

    • অফারের তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (২৪ ঘণ্টা)
    • বার্ষিক প্যাকেজ: ৯৯৯ টাকা (ডিসকাউন্ট: ৫০০ টাকা, নিয়মিত মূল্য: ১৪৯৯)
    • ষাণ্মাসিক প্যাকেজ: ৭৯৯ টাকা (ডিসকাউন্ট: ২০০ টাকা, নিয়মিত মূল্য: ৯৯৯)

    প্যাকেজের সুবিধাসমূহ

    প্যাকেজের মেয়াদ অনুযায়ী যা যা থাকছে—

    • এক প্যাকেজেই বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সব বাটনের সব লাইভ ও আর্কাইভ পরীক্ষা
    • আর্কাইভে পূর্বের সব পরীক্ষার প্রায় ৪.৬৭ লক্ষ+ এক্সক্লুসিভ MCQ রেফারেন্সসহ ব্যাখ্যা
    • বিসিএস, প্রাইমারি, NTRCA-সহ সব ভিডিও ক্লাস ও PDF অ্যাক্সেস
    • Premium Section (স্মার্টসার্চ), টপিকগুরু, জব সল্যুশন (টপিক/ফ্যাকাল্টিভিত্তিক), কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেল, অডিও প্লেয়ারসহ সব প্রিমিয়াম ফিচার + আসন্ন সকল প্রিমিয়াম ফিচারের অ্যাক্সেস

    দ্রষ্টব্য

    • বিশেষ বিসিএস (যেমন স্বাস্থ্য, শিক্ষা), বার, বিজেএস—এ ধরনের সার্ভিস এই প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
    • পূর্বের কোনো প্রিমিয়াম প্যাকেজ থাকলে অবশিষ্ট মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে

    আমাদের লক্ষ্য

    • তরুণ সমাজকে ক্যারিয়ার বিষয়ে সচেতন করা
    • মূল পরীক্ষার আগে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করার সুযোগ তৈরি
    • ক্যারিয়ার স্টাডিতে অধ্যবসায়, ধৈর্য্য ও পরিশ্রমী মানসিকতা গড়ে তোলা
    • দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে সুযোগের সমতা তৈরি

    আমাদের কিছু অর্জন

    • ৮ বছরে সবচেয়ে বড় অর্জন — আপনাদের ভালোবাসা ও আস্থা। “Live MCQ শুধু একটি অ্যাপ নয়, এটা আবেগের নাম!”
    • ১.৩ মিলিয়ন+ ব্যবহারকারী — দেশের বৃহত্তম অনলাইন জব প্রেপ প্ল্যাটফর্ম
    • বিসিএস/ব্যাংকসহ বহু প্রিলি-পাস প্রার্থীর আনুমানিক ~৬০% আমাদের ইউজার
    • ৩৮তম থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত অসংখ্য ক্যাডারপ্রাপ্তি

    সত্যি বলতে প্রকৃত সংখ্যাটি আমাদের অজানা এবং এই সংক্রান্ত হিসাবও আমরা রাখি না! অনেকেই ভালোবাসা থেকে পোস্ট করেন, মেসেজ/ফোন/কমেন্টে অনুভূতি জানান—তার কোনো তালিকা করা হয়নি। যতটুকু প্রাপ্তি, তার জন্য কৃতজ্ঞতা।

    ৪৭তম বিসিএসের আবেদন ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং পরীক্ষা জুনে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বেশ কয়েকটি বড় নিয়োগ পরীক্ষা সামনে। আশা করি, এই Flash Sale আপনাদের ৪৭তম বিসিএসসহ সব চাকরির প্রস্তুতির পথকে আরও মসৃণ করবে।

  • সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ২টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ এর ২৩৩ টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • পদসংখ্যা: ২৩৩ টি
    • Job ID: 10223
    • আবেদন শুরু: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
    • আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ, ২০২৫
    • অনলাইন আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd/

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”20065″][/dflip]

  • সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি

    সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Computer Competency Test (MS Word, MS Excel, MS PowerPoint, Web Browsing and Troubleshooting) পরীক্ষা আগামী ২৩, ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    আরও দেখুন: সাব-ইন্সপেক্টর (এস আই) নিয়োগ লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল

    সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি

    উল্লেখ্য যে, গত ২২ ও ২৩ নভেম্বর ২০২৪ তারিখে সাব ইন্সপেক্টর (এস আই) পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত পরীক্ষায় মোট ২৯৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

  • যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানবাহন অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি যানবাহন অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্ত সরকারি যানবাহন অধিদপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

  • ২২০ পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ২২০ পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২০ পদে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির ২২০ টি শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-

    • পদসংখ্যা: ২২০ টি
    • আবেদন শুরু: ১৬ ফেব্রুয়ারি ২০২৫
    • আবেদনের শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৫
    • আবেদনের লিঙ্ক: http://bof.teletalk.com.bd/

    এক নজরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”19991″][/dflip]

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে উক্ত পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নটি নিচে দেয়া হলো।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখুন

    [dflip id=”19975″][/dflip]

  • ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এস আই) নিয়োগ লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল

    ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এস আই) নিয়োগ লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এস আই) নিয়োগ লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ২০২৫ এর বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগের লক্ষ্যে গত ২২ ও ২৩ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় মোট ২৯৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে জানানো হয়। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এস আই) নিয়োগ লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”19809″][/dflip]

  • সমন্বিত ৬ ব্যাংক এর বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    সমন্বিত ৬ ব্যাংক এর বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৬ ব্যাংক এর বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটি’র সদস্যভুক্ত ২০২১ সাল ভিত্তিক ৪টি ব্যাংক ও ২ টি আর্থিক প্রতিষ্ঠান এর “সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল), এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সহকারী প্রকৌশলী (সিভিল) Job ID-10191 এর নিমিত্তে প্রাথমিকভাবে ২৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে সমন্বিত ৬ ব্যাংক এর বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখুন

    [dflip id=”19786″][/dflip]

  • জীবন বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

    জীবন বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জীবন বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জীবন বীমা কর্পোরেশনের “সহকারী ম্যানেজার” এর ৫৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

    এক নজরে জীবন বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”19773″][/dflip]

  • বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

    বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”19758″][/dflip]