Author: Live MCQ™

  • বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।

    আপনারা জানেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের বাংলা সাহিত্যের অংশ থেকে ২০ নম্বর থাকে। চূড়ান্ত পরীক্ষায় এই অংশে ভালো করার উপর অন্যদের তুলনায় এগিয়ে যাওয়া নির্ভর করে। আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সকল বিষয়ের রুটিনে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। বাংলাবিদ — বাংলা সাহিত্য অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।

    ৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ১৭টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে রেকর্ডেড ১৭টি ক্লাস ও লেকচার PDF।

    ৪৭তম বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিনে থাকছে—

    • মোট লাইভ পরীক্ষা: ১৭টি
    • কোর্স ভিডিয়ো ক্লাস ও PDF: ১৭টি
    • লেকচার ও স্টাডি ম্যাটেরিয়ালস্‌ PDF: ২০টি
    • বাংলা সাহিত্য আর্কাইভ: ৩০,৬০০+ প্রশ্ন (অথেনটিক রেফারেন্সসহ ব্যাখ্যা)
    • পরীক্ষা শুরু: ১১ মার্চ, ২০২৫

    আরও রয়েছে

    টপিকগুরুRandom Quiz থেকে যত খুশি প্র্যাকটিস কুইজ দেয়ার সুযোগ। তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে—তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।

    ৪৭তম বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড করুন

    ৪৭তম বিসিএস বাংলাবিদ সাহিত্য পরীক্ষা প্রস্তুতির নতুন রুটিন (ছবি)

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ → PDF Section → রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। ক্লাস দেখে ও লেকচার PDF-গুলো থেকে পড়াশুনা করে পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। ভালো ফলাফলের জন্য অবশ্যই বোর্ড বই ও অন্যান্য অথেনটিক রেফারেন্স থেকে বিস্তারিত পড়াশুনা করুন। আশা করি নতুন এই রুটিনের পরীক্ষাগুলো আপনার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে দিবে।

    নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | আবেদন শুরু ৩ মার্চ

    বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | আবেদন শুরু ৩ মার্চ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীগণ আগামী ৩ মার্চ ২০২৫ তারিখ থেকে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

    আবেদনের যোগ্যতা

    • বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮–২০ বছরের মধ্যে হতে হবে।
    • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫ / সমমান)
    • জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
    • বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/ তালাকপ্রাপ্ত নয়)

    শারীরিক যোগ্যতা

    বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
    উচ্চতামেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি; মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
    বুকের মাপমেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় স্বাভাবিক ৩১ ইঞ্চি, সম্প্রসারিত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান কোটায় স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩১ ইঞ্চি।
    ওজনবয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ওজন হতে হবে।বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ওজন হতে হবে।
    দৃষ্টিশক্তি৬/৬৬/৬

    অনলাইনে আবেদনের নিয়মাবলী

    ১ম ধাপ

    ক. http://police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। লিংকে ভিডিও টিউটোরিয়াল ও নির্দেশিকা থাকবে।

    খ. আবেদনকাল: ৩ মার্চ ২০২৫ সকাল ১০টা – ১৮ মার্চ ২০২৫ রাত ১১:৫৯টা।

    গ. ফরম পূরণের পরে User ID পাওয়া যাবে। ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ৪০ টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে।

    ঘ. স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) ও ছবি (৩০০×৩০০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।

    ঙ. জমাদানের আগে ফরমের তথ্য যাচাই করতে হবে।

    চ. ফরমের রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

    ২য় ধাপ

    User ID ব্যবহার করে টেলিটক নম্বর থেকে SMS পাঠাতে হবে (৪০ টাকা ব্যালেন্স থাকতে হবে)।

    প্রথম SMS: TRC<space>User ID লিখে 16222-এ পাঠাতে হবে।

    হেল্পলাইন

    শুধু টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে User ID/Password পুনরুদ্ধার করা যাবে।

    Example: TRC Help User ABCDEF & Send to 16222

    PIN থাকলে: TRC Help PIN 1234567890 & Send to 16222

    এছাড়া, টেলিটক নম্বর থেকে 121 এ কল করে বা 01500121121 এ কল করে সহায়তা পাওয়া যাবে।

    বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের নির্বাচন পদ্ধতি, সনদ, প্রশিক্ষণ ও বেতন সম্পর্কিত বিস্তারিত সার্কুলারে দেয়া আছে। পদটি সরকারি ১৭তম গ্রেডে অন্তর্ভুক্ত।

  • বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির আসন্ন এমসিকিউ (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণের কার্যক্রম আগামী ১ মার্চ ২০২৫ তারিখ থেকে শুরু করে আগামী ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ।

    এক নজরে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”20258″][/dflip]

  • সাব ইন্সপেক্টর (এস আই) কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল

    সাব ইন্সপেক্টর (এস আই) কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ ২০২৫ এ নিয়োগের লক্ষ্যে গত ২৩, ২৪ এবং ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত কম্পিউটার দক্ষতা (Computer Competency Test) পরীক্ষায় মোট ২৭৯২ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২৭ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    সাব ইন্সপেক্টর (এস আই) কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”20240″][/dflip]

  • পেট্রোবাংলা সহকারি কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    পেট্রোবাংলা সহকারি কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পেট্রোবাংলা সহকারি কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পেট্রোবাংলা এবং এর অধীনস্ত কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদে সরাসরি কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে গত ২৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৪৫২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১০ মার্চ ২০২৫ তারিখ থেকে ১১ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়।

    পেট্রোবাংলা সহকারি কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”20222″][/dflip]

  • বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন চাকরির মূল পরীক্ষার প্রশ্ন সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষা সম্পর্কে বিস্তর ধারণা পাওয়া যায়, যা সামগ্রিক পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তোলে। প্রশ্নব্যাংক সমাধানের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ গ্যাস ফিল্ড সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ গ্যাস ফিল্ড সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সংস্থাধীন কারখানাসমূহে শুন্য পদসমূহে ১৯৩ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষায় মোট ১২৪৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”20153″][/dflip]

  • ১৭তম বিজেএস এর চূড়ান্ত ফলাফল | 17th BJSC Final Results 2025

    ১৭তম বিজেএস এর চূড়ান্ত ফলাফল | 17th BJSC Final Results 2025

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ১৭তম বিজেএস এর চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত ১৭শ বিজিএস পরীক্ষা ২০২৪ এ সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন মোট ১০২ জন প্রার্থী। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ১৭তম বিজেএস এর চূড়ান্ত ফলাফল | 17th BJSC Final Results 2025

  • ৫০৪ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ৫০৪ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫০৪ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা এবং প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের শুন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আগ্রহী প্রার্থীগণ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে আগামী ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ডাক বিভাগ এর অধীন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আরও দেখুন: ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    আরও দেখুন: ৭৪৫ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    এক নজরে ৫০৪ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”20139″][/dflip]

  • সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি । পদ সংখ্যা ১২৬২

    সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি । পদ সংখ্যা ১২৬২

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত Job ID- 10222 এর নিমিত্ত্বে ৬টি ব্যাংকে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’ এর ১২৬২টি শূণ্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহন করা যাচ্ছে বলে জানানো হয়। আজ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
    পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বিত ৬ ব্যাংকের উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি প্রদানের সময়সীমা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়। এর পূর্বে আবেদন ফি প্রদানের শেষ সময় ছিলো ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

    সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-

    • পদের নাম: অফিসার (ক্যাশ)
    • মোট পদ সংখ্যা: ১২৬২ টি
    • আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৫
    • অনলাইন আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd/

    সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    [dflip id=”18732″][/dflip]

    আবেদন ফি বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”20123″][/dflip]