Author: Live MCQ™

  • পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পল্লী উন্নয়ন এবং কৃষি সমবায় সংগঠনসমূহ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একটি সরকারি সংস্থা। এই সংস্থাটি পল্লী কর্মসংস্থান ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিচালনা করে থাকে। এই প্রকল্পের আওতায় গ্রামীন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন নিয়ে কাজ করা হয়।

    আপনারা জানেন সকল প্রকার সরকারি প্রতিষ্ঠানগুলোতেই চাকরির প্রার্থীগণ বিভিন্ন পদে চাকরির আবেদন করছেন। সেই সাথে নিয়োগ পরীক্ষাগুলোর জন্য নিয়মিত প্রস্তুতি নিচ্ছেন। যেকোন নিয়োগ পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই বিগত সাল থেকে প্রশ্ন কমন পড়ার পাশাপাশি এর মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারাণা পাওয়া যায় যা পরবর্তী প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তোলে।

    বিগত সালের প্রশ্ন সমাধান এর গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নব্যাংক সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত দারিদ্র বিমোচন এর লক্ষ্যে গঠিত একটি উন্নয়ন প্রতিষ্ঠান। বেশিরভাগ চাকরি প্রত্যাশীদের মূল লক্ষ্যই থাকে সরকারি বিভিন্ন খাতে নিয়োগ পাওয়া। ফলে প্রতিনিয়ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাগুলো অধিক প্রতিযোগীতাপূর্ণ হয়ে উঠছে।

    আপনারা জানেন যেকোন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন গোছানো এবং কার্যকর প্রস্তুতি। এক্ষেত্রে আপনি যতোটা গুছিয়ে প্রস্তুতি নিবেন আপনার প্রস্তুতি ততটাই কার্যকর হবে। যা আপনার কাঙ্খিত ফলাফল অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে আমরা শুরুতেই বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশের দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, ও দুর্নীতি প্রতিরোধে গঠিত একটি কমিশন। বর্তমানে দুদকের বিভিন্ন পদের চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে অনেক প্রার্থীগণই অংশগ্রহন করছেন। আপনারা জানেন যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই প্রয়োজন গোছানো প্রস্তুতি।

    আপনার প্রস্তুতি যতোটা গোছানো হবে ততটাই আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনের দিকে এগোতে পারবেন। এক্ষেত্রে নিয়োগ পরীক্ষাগুলোর প্রস্তুতির শুরুতেই আমরা বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং সে অনুসারে কিভাবে প্রস্তুতি নিতে হবে এ বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হবে।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    দুর্নীতি দমন কমিশন উপ সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    দুর্নীতি দমন কমিশন কোর্ট পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

    সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুসংবাদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যাতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত / আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি পুনঃনির্ধারন করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীনে থাকা অর্থ বিভাগ।

    প্রজ্ঞাপন অনুযায়ী নতুন পরীক্ষা ফি

    পদের গ্রেডপরীক্ষা ফি হার (টাকা)
    ৯ম গ্রেড বা তদুর্ধ (নন ক্যাডার)২০০/- (দুইশত টাকা)
    ১০ম গ্রেড২০০/- (দুইশত টাকা)
    ১১তম থেকে ১২তম গ্রেড১৫০/- (একশত পঞ্চাশ টাকা)
    ১৩তম গ্রেড১০০/- (একশত টাকা)
    ১৭তম – ২০তম গ্রেড৫০/- (পঞ্চাশ টাকা)
    সকল গ্রেড (অনগ্রসর নাগরিক)৫০/- (পঞ্চাশ টাকা)

    এক নজরে প্রজ্ঞাপন (DFlip)

    [dflip id=”17960″][/dflip]

    পুনঃনির্ধারিত ফি সংক্রান্ত শর্তাবলি

    • ক) টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটককে প্রদান করা যাবে এবং কমিশনের ১৫% ভ্যাট দিতে হবে। উদাহরণ: ১৩–১৬ গ্রেডে নির্ধারিত ১০০ টাকার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টাকা কমিশন এবং ১.৫ টাকা ভ্যাট—সর্বোচ্চ আদায়যোগ্য মোট = ১০০ + ১০ + ১.৫ = ১১২ টাকা।
    • খ) টেলিটক কর্তৃক ফি গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদান করবে; প্রতিষ্ঠানটি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনে নিজস্ব হিসাবে জমা করতে পারবে)।
    • গ) অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে; স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারে গ্রহণ করতে পারবে।
    • ঘ) পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩-ডিজিট প্রাতিষ্ঠানিক কোড ও নতুন ৭-ডিজিট অর্থনৈতিক কোড 1422326 এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে।
    • ঙ) কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালান (টিআর ফরম) ব্যবহার করলে “প্রাতিষ্ঠানিক কোড (৪ অঙ্ক) – পরিচালনা কোড (৪ অঙ্ক) – অর্থনৈতিক কোড (২০৩১)” স্কিমে জমা করতে হবে।
  • ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি । বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী

    ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি । বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী

    প্রিয় চাকরির প্রার্থীগণ ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। নতুন প্রজ্ঞাপন অনুসারে বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ৩ জন এবং পুলিশ ক্যাডারে ৮ জন প্রার্থী বাদ দেওয়া হয়েছে বলে জানা যায়। ৪৩তম বিসিএস নতুন প্রজ্ঞাপন অনুসারে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন মোট ১,৮৯৬ জন প্রার্থী। গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়।

    [dflip id=”17947″][/dflip]

    এর পূর্বে ৪৩ বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। পরবর্তীতে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২,০৬৪ জন প্রার্থী নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন ক্যাডারে ৯৯ জন প্রার্থীর সুপারিশ বাতিল করা হয়। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে মোট বাদ পড়েছেন ২৬৭ জন প্রার্থী।

  • ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রার্থীগন ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয় টি স্পষ্ট করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ (সহকারী জজ) পদের এই নিয়োগ পরীক্ষার লিখিত ধাপে সর্বমোট ৪১৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

    একই বিজ্ঞপ্তিতে বিজেএস পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণ ৪১৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। যেখানে আগামী ২৫ জানুয়ারি ২০২৫ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ধাপে ধাপে নির্দিষ্ট রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষাই কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

    ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”17911″][/dflip]

  • বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিয়োগের আবেদনের সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পূর্বে আবেদনের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ সমূহ:

    • পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)
      পদ সংখ্যা: ১টি
      বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা)
      যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
    • পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা
      পদ সংখ্যা: ৫টি
      বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০ – ৫৩,০৬০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসি-তে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)।
    • পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)
      পদ সংখ্যা: ১টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: কোন অনুমোদিত কারিগরী শিক্ষা বোড থেকে ডিপ্লোমা সাটিফিকেট প্রাপ্ত।
    • পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
      পদ সংখ্যা: ১৫টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
    • পদের নাম: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
      পদ সংখ্যা: ৫টি
      বেতন স্কেল: ১১তম গ্রেড (১২,৫০০ – ৩০,২৩০ টাকা)
      যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। পর্যটন বিষয়ক প্রশিক্ষণ / অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
    • পদের নাম: হিসাব রক্ষক
      পদ সংখ্যা: ৮টি
      বেতন স্কেল: ১৩তম গ্রেড (১১,০০০ – ২৬,৫৯০ টাকা)
      যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রী (সমমানের সিজিপিএ)। হিসাব রক্ষণ / সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।

    বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

    • শূন্য পদ সংখ্যা: ৩৫টি
    • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০০ ঘটিকা
    • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ১৩ জানুয়ারি ২০২৫ বিকাল ৫:০০ ঘটিকা
    • অনলাইনে আবেদনের লিঙ্ক: http://parjatan.teletalk.com.bd
    • আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত

    এক নজরে বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”17901″]

  • চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজস্ব খাতভুক্ত ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৯ জন প্রার্থী নিয়োগ দেয়া হবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত –

    • মোট পদ সংখ্যা – ৭৯ টি

    • আবেদন শুরুর তারিখ – ৫ জানুয়ারি ২০২৫

    • আবেদনের শেষ তারিখ – ৫ ফেব্রুয়ারি ২০২৫

    চট্টগ্রাম বন্দরে ৯ম-১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

    Chattogram Port Job Notification Image 1
    Chattogram Port Job Notification Image 2
  • কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (বাংলায়: মহানিয়ন্ত্রক প্রতিরক্ষা অর্থ) প্রধানমন্ত্রীর অধীনস্থ একটি দপ্তর, যার দায়িত্ব হলো প্রতিরক্ষা খাতে সরকারের ব্যয়, বাজেট ও ব্যবস্থাপনার নিরীক্ষা ও প্রতিবেদন প্রণয়ন।

    বর্তমানে সরকারি চাকরির প্রতিযোগিতা ক্রমবর্ধমান হওয়ায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য প্রয়োজন গোছানো প্রস্তুতি। প্রস্তুতির শুরুতেই বিগত সালের প্রশ্নসমূহ সমাধান করলে মূল পরীক্ষার ধরন, গুরুত্বপূর্ণ টপিক ও প্রস্তুতির অগ্রাধিকার নির্ধারণ সহজ হয়।

    এই ধারাবাহিকতায় আজকের ব্লগে CGDF নিয়োগ পরীক্ষার বিভিন্ন পদের প্রশ্ন সমাধান PDF ফরম্যাটে দেওয়া হলো। আপনারা ইচ্ছামতো ডাউনলোড করে বা প্রিন্ট করে পড়তে পারবেন।

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। যেখানে জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/শ্রম কল্যাণ ও এডমিন/স্টোর) পদে ৩৪ জন, সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল) পদে ৭ জন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা) পদে ৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    এক নজরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ দেখুন

    [dflip id=”17853″][/dflip]