প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৮ ব্যাংক অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার সিলেকশন কমিটি’র সদস্যভুক্ত ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে Job ID- 10221 এর নিমিত্ত্বে “অফিসার জেনারেল”এর ৯৯৭টি শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আজ ৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সমন্বিত ৮ ব্যাংক অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত –
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৭৪৫ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ডাক অধিদপ্তর পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় কর্তৃক একই সাথে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১ জানুয়ারি ২০২৫ তারিখ নিয়োগ সংক্রান্ত ২টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত দেখুন –
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে ৮৪ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। প্রজ্ঞাপন অনুসারে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে যোগদানের
নির্দেশনা দেয়া হয়েছে।
এক নজরে ৪৩তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখুন
[dflip id=”18173″][/dflip]
উল্লেখ্য যে এর পূর্বে, গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট ১৫২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে একই
বছরের ৪ আগস্ট শেষ হয়। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে ৪৩তম মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি এবং আবেদনের সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিয়োগের আবেদনের সময়সীমা ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পূর্বে আবেদনের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত-
আবেদন শুরু: ১২ জানুয়ারি, ২০২৫
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৫
৯ম বা তদুর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি: ২০০ টাকা
এক নজরে সংশোধিত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
[dflip id=”18142″]
উল্লেখ্য যে, এর পূর্বে ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে উক্ত নিয়োগের ৯ম বা তদুর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি ৬০০ টাকা, ১০ম গ্রেড ৫০০ টাকা এবং ১১তম গ্রেড ৩০০ টাকা করা হয়েছিলো।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালেয়র অধীনস্ত একটি অধিদপ্তর। আপনারা জানেন দেশের প্রেক্ষাপটে সরকারি চাকরির স্থান শীর্ষে থাকার ফলে সরকারি বিভিন্ন খাতের নিয়োগ পরীক্ষাগুলোতে বেশিরভাগ চাকরির প্রার্থীগণ অংশগ্রহন করছেন। যার ফলে প্রতিনিয়ত নিয়োগ পরীক্ষাগুলো প্রতিযোগীতাপূর্ণ হয়ে উঠছে।
আপনারা জানেন যেকোন প্রতিযোগিতাপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলোতে কাঙ্খিত ফলাফল অর্জন করতে প্রয়োজন গোছানো প্রস্তুতি। আপনার প্রস্তুতি যতটা গোছানো হবে আপনি ততই আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় অংশরগ্রহন করতে পারবেন। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে আমরা বরাবরই বিগত সালগুলোতে আসা প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় অনেক বিষয় আপনার কাছে স্পষ্ট হবে। ফলে আপনার প্রস্তুতি যেমন সহজ হবে তেমনি কাঙ্খিত ফলাফল অর্জনে এটি বিশেষ ভূমিকা রাখবে।
প্রশ্নব্যাংকের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এই সিরিজের ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে অথবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। কর্মসংস্থানের দিক থেকে সরকারি চাকরির স্থান বরাবরই সবার উপরে। বর্তমান তরুণ প্রজন্মের বেশিরভাগই বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সরকারি চাকরির ন্যায় বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় অনেক চাকরির প্রত্যাশীগণ অংশগ্রহন করে থাকেন।
যেকোন চাকরির পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে আমরা শুরুতেই উক্ত চাকরির বিগত সালে আসা প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। কেননা বেশির ভাগ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে বিগত সাল থেকে অনেক প্রশ্ন রিপিট হতে দেখা যায়। তাই এ চাকরির পরীক্ষা প্রস্তুতির প্রারম্ভাগেই যদি প্রশ্নব্যাংক সমাধান করা যায় তাহলে পরবর্তী প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং কোন অংশগুলোর উপর জোর দিয়ে পড়তে হবে এ বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হবে। যা আপনার প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তুলবে।
প্রশ্নব্যাংকের নানাবিধ গুরুত্বের বিষয় বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এই সিরিজের আওতায় আজকে ব্লগে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যাসহ বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত একটি বিভাগ। এই প্রতিষ্ঠানের লক্ষ্য অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগ, অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাগুলোতে হাজারো চাকরির প্রার্থীগণ অংশগ্রহন করে থাকেন। নিয়োগ পরীক্ষাগুলোতে নিজের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজন গোছানো প্রস্তুতি। এক্ষেত্রে আমরা বরাবরই উক্ত চাকরির বিগত সালগুলোতে আসা প্রশ্নসমূহ সমাধানের পরামর্শ দিয়ে থাকি। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষা সম্পর্কে বিস্তর ধারণা লাভ করা যায়। যা পরবর্তী পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সহজ করে তোলে।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর পূর্বে কাজী নজরুল ইসলাম সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে উপদেষ্টা পরিষদে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।
গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রজ্ঞাপিত বিজ্ঞপ্তি অনুসারে কবি কাজী নজরুল ইসলামকে ২৪ মে ১৯৭২ সালে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় আনা হয় এবং বসবাসের জন্য ধানমন্ডি ২৮ নম্বর পুরাতন সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম-কে ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত।
১৯৭৬ সালের ২৯ আগস্ট কবির মৃত্যুবরণের পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় তার ইচ্ছেনুযায়ি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’ জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস. ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাশসহ অন্যান্য বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে ১৯২৯ সালের ১০ ডিসেম্বর কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেয়া বাণীতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টাগণ কবিকে ‘জাতীয় কবি’ হিসেবে আখ্যায়িত করেন।
যেহেতু বাংলাদেশের জনগণ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে সেহেতু তাঁকে ঢাকায় আগমনের তারিখ ২৪ মে ১৯৭২ থেকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হওয়া সাপেক্ষে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এক নজরে কাজী নজরুল ইসলাম-কে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে জারি করা প্রজ্ঞাপন
৪৭তম বিসিএস ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা — নতুন রুটিন
প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। পিএসসির ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিগত ১০ বিসিএসে এবারেই প্রথম পদ সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ৩৫০০) বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুতরাং, এখন থেকেই বিষয়ভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া উচিত।
পিএসসি প্রদত্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ‘ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা’ এবং এই অংশ থেকে ১০ নম্বর থাকে। নিয়মিত পড়াশোনা ও চর্চার মধ্যে থাকলে এই অংশে সহজেই ৮/৯ নম্বর পাওয়া সম্ভব।
আপনার প্রস্তুতির সুবিধার্থে Live MCQ অ্যাপে Subject Care বাটনে বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের জন্যও রয়েছে বিষয়ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা।
৪৭তম বিসিএস প্রস্তুতির অংশ হিসেবে এই পার্টের জন্য নতুনভাবে রুটিন প্রদান করা হচ্ছে। বিসিএসের সিলেবাসকে ছোট ছোট ভাগ করে ১১টি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করা হবে; সাথে রয়েছে ক্লাস ও লেকচার PDF।
রুটিনে থাকছে
মোট লাইভ পরীক্ষা: ১৯টি
ভূগোল অংশের পরীক্ষা: ১১টি
নৈতিকতা অংশের পরীক্ষা: ৮টি
ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ২৫টি
সেন্ট্রাল আর্কাইভ এবং টপিকগুরু প্রশ্নসংখ্যা: ১৪,৫০০+ (অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ)
লাইভ পরীক্ষা শুরু: ৫ জানুয়ারি, ২০২৫
টপিকগুরু ও Random Quiz থেকে যত খুশি কুইজ দেওয়ার সুযোগ
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময়ে জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জন পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানানো হয়।