Author: Live MCQ™

  • পেট্রোবাংলা ৪টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    পেট্রোবাংলা ৪টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, পেট্রোবাংলা ৪টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৪ ক্যাটাগরির সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী কর্মকর্তা (অর্থ), সহকারী ব্যবস্থাপক ( চিকিৎসা) এবং সহকারী ব্যবস্থাপক (আইন) পদের গত ২৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষায় মোট ৭৮২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু আগামী ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখ হতে।

    এক নজরে পেট্রোবাংলা ৪টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”18608″][/dflip]

  • ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী ও রংপুর বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্গত সব জেলার (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত-

    • মোট পদসংখ্যা- ৩৬৯ পদ
    • আবেদন শুরু: ১৬ জানুয়ারি, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি, ২০২৫
    • আবেদনের লিঙ্ক: http://pmgnc.teletalk.com.bd/

    এক নজরে ৩৬৯ পদে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

    [dflip id=”18594″]

  • সাধারণ বীমা কর্পোরেশন বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    সাধারণ বীমা কর্পোরেশন বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সাধারণ বীমা কর্পোরেশন বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সহকারী ম্যানেজার পদে ৭৮ জন, সহকারী ম্যানেজার (প্রকৌশল) পদে ৪ জন, জুনিয়র অফিসার পদে ৬৭ জন, জুনিয়র অফিসার (প্রকৌশল) পদে ৬ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশন বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখুন

    [dflip id=”18583″][/dflip]

  • পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পরিবার পরিকল্পনা একটি সরকারি সংস্থা। এটি জনসংখ্যার হার বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে থাকে। বর্তমানে বেশিরভাগ চাকরির প্রার্থীগণই সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন।

    আপনারা জানেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে বিগত সাল থেকে প্রশ্ন রিপিট আসতে দেখা যায়। বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে বলা যায় আপনার প্রস্তুতির অনেকাংশই এগিয়ে থাকবে। এছাড়াও প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় ফলে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন টপিকগুলোর উপর গুরুত্ব দিয়ে পড়তে হবে এ বিষয়গুলো অনুধাবন করা যায়।

    প্রশ্নব্যাংক সমাধানের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে BIWTA এর ৪৭ ক্যাটাগরির ২৩৬টি শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। আজ ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত-

    • পদসংখ্যা- ২৩৬ টি
    • আবেদন শুরু- ১৯ জানুয়ারি, ২০২৫
    • আবেদনের শেষ সময়- ১৮ ফেব্রুয়ারি ২০২৫
    • অনলাইন আবেদনের লিঙ্ক- http://biwta.teletalk.com.bd/

    এক নজরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”18548″][/dflip]

  • দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন সহকারী ব্যবস্থাপক আইসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী

    দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন সহকারী ব্যবস্থাপক আইসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন সহকারী ব্যবস্থাপক (আইসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে। আবেদনকারী প্রার্থীগণ এই লিঙ্ক হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। গতকাল ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন সহকারী ব্যবস্থাপক আইসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী দেখুন

  • বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। এই প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের হিসাব রক্ষণ এবং সরকার কর্তৃক অর্থায়নে সংস্থাগুলো ও কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সমস্ত প্রাপ্তি এবং ব্যয়ের নিরীক্ষণ করার দায়িত্ব পালন করে থাকে। এটি দেশের সর্বোচ্চ অডিট ইনস্টিটিউশন/সুপ্রিম অডিট ইনস্টিটিউশন (এসএআই)।

    উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষাগুলোতে অনেক চাকরির প্রার্থীগণ অংশগ্রহন করে থাকেন। আপনারা জানেন বেশিরভাগ নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিগত সাল থেকে প্রশ্ন রিপিট আসার বিষয়টি বেশ লক্ষ্যনীয়। প্রস্তুতিকালীন সময়ে বিগত সালের প্রশ্নব্যাংক সমাধান মূল পরীক্ষায় বিশেষ ভূমিকা রাখে। তাই আমরা যেকোন নিয়োগ পরীক্ষা প্রস্তুতির প্রারম্ভাগে প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি।

    বিগত সালের প্রশ্ন সমাধানের গুরুত্বের বিষয় বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার- ১ শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর মাধ্যমে বিসিএস তথ্য ক্যাডারে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগে সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ২ জন এবং প্রকৌশল বিভাগে সহকারী বেতার প্রকৌশলী পদে ৩৪ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ- ১ শাখা কতৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে ৪৩তম বিসিএস থেকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারে ২০ জন কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে যোগদানের নির্দেশনা রয়েছে। গতকাল ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    [dflip id=”18480″][/dflip]

    ৪৩তম বিসিএস তথ্য সাধারণ ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন

    [dflip id=”18488″][/dflip]

  • প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী সরকার প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় হলো প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যলয়ের বিভিন্ন পদের চাকরির উদ্দেশ্যে অনেক চাকরির প্রার্থীগণ উক্ত পদসমূহের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহন করে থাকেন।

    সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা সর্বদাই বিগত সালের প্রশ্নব্যাংক সমাধানের পরামর্শ দিয়ে থাকি। কেননা এখন অব্দি বেশির ভাগ নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন এবং অভিজ্ঞদের মতামত অনুসারে প্রশ্নব্যাংক থেকে প্রশ্ন কমন পড়ার বিষয়টি বেশ লক্ষনীয়। প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে প্রস্তুতি সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজেই অনুধাবন করা যায়। ফলে প্রস্তুতি হয় গোছানো এবং ফলপ্রসূ।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    প্রধানমন্ত্রীর কার্যালয় সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) ওয়াচার কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

  • বাংলাদেশ রেলওয়ের ৫১৬ পদের বাতিলকৃত পরীক্ষার সম্ভাব্য তারিখ

    বাংলাদেশ রেলওয়ের ৫১৬ পদের বাতিলকৃত পরীক্ষার সম্ভাব্য তারিখ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের ৫১৬ পদের বাতিলকৃত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসি। পিএসসি সূত্রে জানা যায়, রেলওয়ের ১০ম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬ টি উপসকারী প্রকৌশলী পদের পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ চলছে বলে জানান পিএসসি এর একজন কর্মকর্তা। শীঘ্রই পরীক্ষার তারিখ জানানো হবে বলেও জানান তিনি।

    এর পূর্বে গত ২ ডিসেম্বর উক্ত পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার অভিযোগে পরীক্ষাটি বাতিল করা হয়েছিলো। সেসময় একটি বেসকারি টেলিভিশন চ্যানেল পিএসসি এর অধীনস্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।