প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে “সার্ভেয়ার, ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটর, ড্রাইভার ও নাজির কাম ক্যাশিয়ার” পদে গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার্ভেয়ার পদে ৩৮৯ জন, ট্রাভার্স সার্ভেয়ার পদে ৫ জন, কম্পিউটর পদে ৪ জন, ড্রাইভার পদে ২৬৮ জন এবং নাজির-কাম-ক্যাশিয়ার পদে ৪২৮ জন সহ সর্বমোট ১০৯৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
এক নজরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য গঠিত সরকারের একটি মন্ত্রণালয়। আপনারা জানেন বেশিরভাগ চাকরির প্রার্থীদের ক্ষেত্রেই সরকারি চাকরি বহুল প্রত্যাশিত একটি বিষয়। এক্ষেত্রে কাঙ্খিত ফলাফলের জন্য প্রয়োজন গোছানো এবং কার্যকর প্রস্তুতি। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে বিগত সাল থেকে প্রশ্ন রিপিট হবার বেশ প্রবণতা রয়েছে। তাই নিয়োগ পরীক্ষা প্রস্তুতির শুরুতেই যদি প্রশ্নব্যাংক সমাধান করা যায় তাহলে আপনার প্রস্তুতি অনেকটাই এগিয়ে থাকবে।
প্রশ্নব্যাংক সমাধানের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
পররাষ্ট্র মন্ত্রণালয় সাইফার অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ মার্কের মধ্যে মানসিক দক্ষতা অংশে ১৫ মার্ক রয়েছে। গোছানো প্রস্তুতি থাকলেই খুব সহজেই এই অংশে ১৩-১৪ থেকে শুরু করে ফুল মার্কস্ পাওয়াও সম্ভব।
আপনাদের প্রস্তুতিকে আরো সুসংহত ও সুন্দর করার জন্য আমরা নতুন আঙ্গিকে মানসিক দক্ষতার ক্লাস ও পরীক্ষা শুরু হতে যাচ্ছে। মানসিক দক্ষতার নতুন এই ক্লাস ও পরীক্ষা সিরিজে বিসিএসের মানসিক দক্ষতা অংশের সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে রুটিন সাজানো হয়েছে।
লাইভ ক্লাস শুরু: ২২ জানুয়ারি, ২০২৫ মোট লাইভ ক্লাস: ১৪টি মোট লাইভ পরীক্ষা: ৭টি লাইভ পরীক্ষা শুরু: ৩০ জানুয়ারি, ২০২৫ দ্রষ্টব্য: প্রয়োজন অনুসারে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
মানসিক দক্ষতা প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাস সিরিজ ও পরীক্ষার রুটিন PDF ডাউনলোড
মানসিক দক্ষতা প্রিলিমিনারি প্রস্তুতির ক্লাস সিরিজ ও পরীক্ষার রুটিন
[dflip id=”18978″][/dflip]
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
নিয়মিত রুটিন অনুসারে পড়াশোনার পাশাপাশি ক্লাস দেখুন, লেকচার PDF ও অন্যান্য বই থেকে পড়াশোনা করুন এবং Live MCQ অ্যাপ থেকে রিয়েল পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করুন। আশা করি, এই ক্লাস ও পরীক্ষার সিরিজটি আপনার মানসিক দক্ষতার প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে নিবে। ৪৭তম বিসিএস প্রস্তুতি হোক দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় CGA নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান। এটি দেশের সরকারের বিভিন্ন বিভাগের তহবিল ও ব্যয় হিসাব করে থাকে। উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির লক্ষ্যে অনেকেই এর নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহন করে থাকেন।
আপনারা জানেন যেকোন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিগত সালে আসা প্রশ্নগুলো বিশেষ কার্যকর ভূমিকা রাখে। এ বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় CGA নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনাদের সুবিধানুযায়ি ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচন কমিশন সচিবালয়্ব মাঠ পর্যায়ের কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
পরবর্তীতে আজ ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮ টি শূন্য পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত ঘোষনা করে কর্তৃপক্ষ। উক্ত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি।
এক নজরে বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
[dflip id=”18945″][/dflip]
বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Business Administration বা IBA ব্যাংক ছাড়াও বেশ কিছু ৯ম-১০ম গ্রেডের চাকরির পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করে থাকে।
IBA ফ্যাকাল্টির নেওয়া উল্লেখযোগ্য কিছু পরীক্ষা হলো – ব্যাংক, NSI, সাধারণ বীমার বিভিন্ন পদ, পেট্রোবাংলার বিভিন্ন পদের পরীক্ষা, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর বিভিন্ন পদের পরীক্ষা ইত্যাদি। প্রায় সারাবছর জুড়েই বিভিন্ন সময়ে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে।
২০২৪ সাল থেকে পেট্রোবাংলার Combined নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এখন থেকে এই বিজ্ঞপ্তি Combined ভাবেই প্রকাশিত হবে। পরীক্ষাগুলোতে স্বাভাবিকভাবেই প্রশ্ন প্রণেতা হিসাবে থাকবে IBA ফ্যাকাল্টি! তাই এই পদগুলোর জন্য আলাদাভাবে সারাবছর ধরে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। English, Math, Analytical Writing ইত্যাদি সকল ক্ষেত্রে গোছানো ও সঠিক প্রস্তুতি প্রয়োজন।
আমাদের ইউজারগণ আলাদাভাবে সারাবছরজুড়ে IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির প্রস্তুতির রুটিনে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এবং শিক্ষার্থীদের দীর্ঘ দিনের চাহিদার কথা মাথায় রেখে এক্সাম সেকশনে আমাদের নতুন সংযোজন ❝ IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরি ❞ প্রস্তুতির জন্য রুটিন।
IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিনে থাকছে-
লাইভ পরীক্ষা শুরু: ১৫ জানুয়ারি, ২০২৫
মোট লাইভ পরীক্ষা: ৭০টি
বিষয়ভিত্তিক: ৪০টি
রিভিশন পরীক্ষা: ১০টি
ফুল মডেল টেস্ট: ২০টি
সেন্ট্রাল আর্কাইভ: ৪.৫ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা ও সমাধানসহ]
এছাড়াও Live MCQ – তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন PDF ডাউনলোড
IBA ফ্যাকাল্টি ভিত্তিক সকল চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন রুটিন
[dflip id=”18889″][/dflip]
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে। IBA-এর পূর্বের প্রশ্নের প্যাটার্ন ও সিলেবাস অনুসরণ করে বর্তমান এই কোর্সটি সাজানো হয়েছে। কোর্সের জন্য প্রয়োজনীয় সাজেশন ও স্টাডি ম্যাটেরিয়ালস্ সরবরাহের প্রচেষ্টা থাকবে।
আশা করি এই কোর্সটি আপনাদের IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে নতুন মাত্রা দিবে এবং পেট্রোবাংলা, ব্যাংক ইত্যাদিসহ সকল পদের প্রস্তুতি আরো শাণিত হবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক Live MCQ এর সাথে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সমবায় অধিদপ্তর হলো সমবায়ভিত্তিক দারিদ্র্য নিরসনের দায়িত্বে নিয়োজিত সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর।
বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন সমাধানের কার্যকারিতা বিবেচনা করে আমরা শুরু করেছি মূল পরীক্ষার প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথে আছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটি ও বাংলাদেশ ব্যাংক – বেশকিছু বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সামনে আরো বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যাদের লক্ষ্য ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়া, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ।
যেকোন চাকরির নিয়োগ পরীক্ষা, বিশেষত ব্যাংকের প্রিলি ও লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে ভালো করা অত্যন্ত জরুরি। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে অন্যান্য অংশের প্রস্তুতিও সহজ হয়ে যায় এবং সেই সাথে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি বেড়ে যায়। ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি। কিছু বিষয়, যেমন Vocabulary [Meaning, Synonyms, Antonyms], Freehand Writings, Analogy ইত্যাদি টপকে একদিনে দক্ষতা অর্জন সম্ভব নয় এবং এগুলোর প্রস্তুতির জন্য গভীরভাবে অধ্যয়ন করতে হবে।
বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, শুধু ভোকাবুলারি অংশ থেকেই পরীক্ষায় ১২ থেকে ১৩টি প্রশ্ন এসেছে। ভোকাবুলারি অংশ থেকে Synonym, Antonym, Analogy, One word substitution, Idioms and Phrases ইত্যাদি বিষয় খুব ভালোভাবে পড়তে হবে।এবং নিয়মিত লাইভ পরীক্ষার মাধ্যমে আরো ভালো প্রস্তুতি নেয়া যাবে। এছাড়াও রিসেন্ট জব সল্যুশন হতে বিগত প্রশ্নগুলো সমাধান করলে আপনার প্রস্তুতি আরো গোছানো হবে।
আপনাদের ব্যাংক নিয়োগ প্রস্তুতি আরো সুন্দর ও গোছানো করার জন্য Live MCQ-তে ব্যাংকের ইংলিশ অংশের নতুন রুটিন প্রদান করা হচ্ছে। এখানে লাইভ পরীক্ষার পাশাপাশি থাকছে ক্লাসও।
Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে-
মোট লাইভ পরীক্ষা: ১৫টি
লাইভ পরীক্ষা শুরু: ৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভিডিয়ো ক্লাস [রেকর্ডেড]: ১৫টি
লেকচার PDF: ১৫টি
Vocabulary Booster PDF [520 Words]
সাথে থাকছে ⎯
ব্যাংকের আর্কাইভ ⎯ প্রায় ২১,০০০ প্রশ্ন [রেফারেন্স অনুসারে ব্যাখ্যাসহ]
টপিকগুরু ⎯ ব্যাংক টপিকভিত্তিক পড়াশোনার জন্য।
কুইজ মাস্টার ⎯ নির্দিষ্ট/Random টপিকের উপর যত খুশি কুইজ প্রদান।
প্রয়োজনীয় বেশ কয়েকটি স্টাডি ম্যাটেরিয়ালস্
তাছাড়া Live MCQ অ্যাপে রুটিন অনুসারে সারাবছর চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। তাই, নিশ্চিন্তে যেকোনো সময় জয়েন করুন। নির্দিষ্ট সময়ে আপনার সিলেবাস কাভার হয়ে যাবে।
Bank English পরীক্ষা প্রস্তুতির রুটিন
[dflip id=”18860″][/dflip]
এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
আশা করি এই ক্লাস ও পরীক্ষাগুলো তথা “Bank English” বাটনটি আপনাদের ব্যাংকের ইংরেজি প্রস্তুতির জন্য সহায়ক হবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড)-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ) এর ২৪ টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পবিস মানব সম্পদ পরিদপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির বিস্তারিত-
পদসংখ্যা: ২৪ টি আবেদন শুরু: ২৮ জানুয়ারি, ২০২৫ আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ অনলাইন আবেদনের লিঙ্ক:http://brebhr.teletalk.com.bd/
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের আনন্দিত করার জন্য জানানো যাচ্ছে যে, দীর্ঘ প্রতীক্ষিত ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে৷ যা বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত চলমান থাকার কথা ছিলো।
পরবর্তীতে আজ ২১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ৪৭তম বিসিএস এর অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে, আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পিএসসির একজন কর্মকর্তা জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন জুলাই সরকার পতনের আন্দোলনে অনেকের পরীক্ষা পিছিয়েছে আবার অনেকের ফলাফল আটকে গেছে। তারা যেনো আবেদন করতে পারেন মূলত এসকল বিষয় বিবেচনা করেই ৪৭তম বিসিএস আবেদন এর সময়সীমা বাড়িয়েছে পিএসসি। তবে এরপর আর সময়সীমা বাড়ানো হবেনা বলেও জানান তিনি।
বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র যোগ্য প্রার্থীগণই এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। ২০২৫ সালের মে অথবা জুন মাসে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা ৪৭তম বিসিএস সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
তবে এর পূর্বে ৪৭তম বিসিএসের আবেদন গত ১০ ডিসেম্বর শুরু হবার কথা থাকলেও সরকারী চাকরিতে আবেদন ফি কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭তম বিসিএসে আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে পিএসসি কর্তৃপক্ষের দেয়া পুনঃবিজ্ঞপ্তি অনুসারে আবেদন কার্যক্রম শুরু করার পরবর্তী তারিখ নিশ্চিত করা হয়।
৪৭তম বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও নিবন্ধন, বার কাউন্সিল, বিজেএস, ৯ম থেকে ২০তম গ্রেডসহ সকল চাকরির প্রস্তুতি নিতে Live MCQ অ্যাপটি আজই ইন্সটল করুন।
এক নজরে ৪৭তম বিসিএস সার্কুলার টি দেখুন
[dflip id=”44575″][/dflip]
৪৭তম বিসিএস সংশোধিত বিজ্ঞপ্তি
[dflip id=”17835″][/dflip]
৪৭তম বিসিএস অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
[dflip id=”18835″][/dflip]
উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে ৪৭ তম বিসিএস সার্কুলার নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে একটি গুঞ্জন চলছিলো। সেই সময়ে পিএসসি এর সূত্র থেকে জানানা হয় যে যথা সময়েই ৪৭তম বসিএস সার্কুলার টি প্রকাশ করা হবে। পূর্বে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করেছিল পিএসসি। উক্ত বিসিএসে ৩১৪০ টি শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছিল।৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ:
৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি:
প্রার্থীদের ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ (দুই) ঘণ্টা;
এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে;
প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না;
প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুন:নিরীক্ষণ বা পুন:পরীক্ষণের সুযোগ থাকবে না;
প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং মানবন্টন
বিষয়ের নাম
নম্বর বন্টন
বাংলা ভাষা ও সাহিত্য
৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য
৩৫
বাংলাদেশ বিষয়াবলি
৩০
আন্তর্জাতিক বিষয়াবলি
২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা