Author: Live MCQ™

  • ২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির রুটিন

    ২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার সাথেই আছেন। আপনারা যারা প্রথমবার বিসিএস প্রস্তুতি নিচ্ছেন মূলত তাদের কথা বিবেচনা করে আমাদের নিয়মিত আয়োজন ২০০ দিনের এই স্টাডিপ্ল্যানটি প্রণীত। এই স্ট্যাডিপ্ল্যানের পরীক্ষাগুলো দুটি বাটনে অনুষ্ঠিত হয় ⎯

    1. ডেইলি কুইজ
    2. নতুনদের বিসিএস প্রস্তুতি।

    PSC প্রদত্ত বিসিএস প্রিলিমিনারির যে সিলেবাস রয়েছে, সেটিকে টপিক অনুসারে ছোট ছোট ভাগ করে এই রুটিনটি প্রণয়ণ করা হয়েছে। এতে ডেইলি কুইজসহ মোট ১৯০টি পরীক্ষা রয়েছে।

    নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের মূল টপিককে ছোট দুই ভাগে ভাগ করে প্রথমে দুইটি ডেইলি কুইজ হয় এবং তৃতীয় দিন মূল টপিকের উপর পরীক্ষা হয়। এতে করে একইসাথে পড়ার পাশাপাশি একবার উক্ত টপিকটি রিভিশনও হয়ে যাচ্ছে। পরবর্তীতে নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনে ৬টি মূল পরীক্ষা শেষ হওয়ার পর উক্ত পরীক্ষাগুলোর টপিকের উপর আলাদাভাবে একটি রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার রিভিশন শেষ হয়ে যাবে।

    পর্যাক্রমে মোট ১৯০টি পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাস সম্পন্ন হবে। এই ১৯০টি পরীক্ষার পাশাপাশি প্রতি শুক্রবার একটি ২০০ মার্কের ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।

    ২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিনে থাকছে-

    • মোট পরীক্ষার সংখ্যা: ১৯০টি।
    • ডেইলি কুইজ ⎯ ১২০টি
    • নতুনদের প্রস্তুতি ⎯ ৬০টি
    • রিভিশন পরীক্ষা ⎯ ১০টি।
    • লাইভ পরীক্ষা শুরু: ১৭ ডিসেম্বর, ২০২৪
    • মোট ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF: ৬১৫টি।

    আরোও থাকছে-

    • সেন্ট্রাল আর্কাইভ: ৪.৪ লাখ+ প্রশ্ন [অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাসহ],
    • ১০ম – ৪৬তম বিসিএস, ব্যাংকসহ ৮৫০টি জব সল্যুশন পরীক্ষার মোট প্রশ্ন: ৪৪ হাজার+,
    • ৭০০+ ভিডিয়ো ক্লাস ও লেকচার PDF,
    • 24/7 Career Consultancy!
    • স্মার্ট সার্চ, টপিকগুরু, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার, তথ্যকল্পদ্রুম-সহ অসংখ্য স্টাডি সহায়ক প্রিমিয়াম ফিচার!

    Live MCQ-তে সবগুলো বাটনেই সারাবছর জুড়ে চক্রাকারে পরীক্ষা চলমান থাকে। যেকোনো সময় পরীক্ষা দেওয়া শুরু করলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই [এই রুটিনের ক্ষেত্রে ২০০ দিনে] পুরো সিলেবাস সম্পন্ন হবে।

    ২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF ডাউনলোড করুন

    ২০০ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির রুটিন

    [dflip id=”17237″]

    এছাড়া Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ –> PDF Section –> রুটিন ও কারিকুলাম অপশন থেকেও অ্যাপের সকল পরীক্ষার পিডিএফসমূহ ডাউনলোড কিংবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। এছাড়া বিষয়ভিত্তিক কোনো দুর্বলতা থাকলে তা দূর করার জন্য Live MCQ অ্যাপের সাবজেক্ট কেয়ার বাটনে বিসিএসের সকল সাবজেক্টের ক্লাসসহ পরীক্ষা রয়েছে।

    Live MCQ-এর যেকোনো ১টি প্রিমিয়াম প্যাকেজ নিলেই সকল চাকরির সব লাইভ পরীক্ষা, ক্লাস ও স্টাডি ম্যাটারিয়ালসহ সকল প্রিমিয়াম সার্ভিসের Access পাওয়া যাবে। নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হয়ে যাক Live MCQ এর সাথে।

  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে কাজ করে থাকে। বর্তমানে অনেক চাকরির প্রার্থীগণ বিসিকের বিভিন্ন পদে চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করে থাকেন।

    আপনারা জানেন যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে উক্ত চাকরির বিগত সালে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রশ্নব্যাংক সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং পরীক্ষা পূর্ব প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত বিষয়াবলি সহজেই আয়ত্ত করা যায়। যা আপনার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতিকে সহজ করে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

    বিগত সালের প্রশ্ন সমাধানের গুরুত্বের বিষয় বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনাদের সুবিধানুসারে ডাউনলোড কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চিফ অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২১

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২১

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রমোশন অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২৩

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২৩

  • কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন

    কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন

    প্রিয় চাকরির প্রার্থীগণ, গত ১ নভেম্বর ২০২৪ তারিখে কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড জুনিয়র সহকারী ব্যাবস্থাপক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। নিচে উক্ত পদের লিখিত পরীক্ষার প্রশ্ন আপনাদের সুবিধার্থে প্রকাশ করা হলো।

    এক নজরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড জুনিয়র সহকারী ব্যাবস্থাপক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখুন

  • বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন সরকারি চাকরির চাহিদা যত বাড়ছে সেই সাথে চাকরির নিয়োগ পরীক্ষাগুলোও তত প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোতে নিজের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজন গোছানো প্রস্তুতি।

    এক্ষেত্রে প্রস্তুতির শুরুতেই যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান করা আপনার প্রস্তুতিতে বিশেষ ভূমিকা রাখবে। বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মানবন্টনসহ প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়াবলি আপনি সহজেই বুঝতে পারবেন। ফলে আপনার পরবর্তী পরীক্ষা প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যাবে।

    প্রশ্নব্যাংকের প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনাদের সুবিধানুযায়ী ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২২

  • সাধারণ বীমা কর্পোরেশনের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    সাধারণ বীমা কর্পোরেশনের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার প্রকৌশল পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করে সাধারণ বিমা কর্পোরেশনের মানবসম্পদ বিভাগ প্রধান কার্যালয়। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ২১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ধাপে ধাপে ১০ম গ্রেডভুক্ত সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখুন

    General Insurance Corporation Viva Exam Date 2024
    General Insurance Corporation Viva Exam Date 2024
    General Insurance Corporation Viva Exam Date 2024
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরির চাহিদা এখন সবার শীর্ষে। ফলে বেশিরভাগ চাকরির প্রার্থীগণই বিভিন্ন ধরণের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক্ষেত্রে যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আমরা বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি।

    বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল বিষয়ে বিস্তর ধারণা লাভ করা যায়। ফলে মূল পরীক্ষার পূর্বেই কোন কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসছে কোন অংশ কম পড়লে কিংবা বাদ দিয়ে পড়লেও চলবে এসকল বিষয়গুলো বুঝতে পারবেন। এতে করে আপনার সামগ্রিক পরীক্ষা প্রস্তুতি অনেকটা সহজ হয়ে যাবে। পরবর্তীতে আত্মবিশ্বাসের সাথে মূল পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জনে আপনার মজবুত প্রস্তুতি কাজে আসবে।

    প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিভিন্ন চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০১২

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০১৩

  • জুনিয়র ইন্সট্রাক্টর(টেক) এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টরের চূড়ান্ত ফলাফল

    জুনিয়র ইন্সট্রাক্টর(টেক) এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টরের চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে অনুষ্ঠিত হওয়া কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে বিভিন্ন পলিটেকনিক স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার), জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ফার্ম মেশিনারী), জুনিয়র ইন্সট্রাক্টর (টেক / রেফ্রিজারেশন এন্ড ইয়ার কন্ডিশনিং) এবং জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/অটোমোবাইল এন্ড অটো ইলেকট্রিক্যাল বেসিকস পদের নিয়োগ পরীক্ষার পরিবর্ধিত ফলাফল প্রকাশিত হয়েছে। ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/পাওয়ার/ফার্ম মেশিনারী/রেফ্রিজারেশন এন্ড ইয়ার কন্ডিশনিং/ অটোমোবাইল এন্ড অটো ইলেক্ট্রিক্যাল পদের পরবর্ধিত ফলাফল দেখুন

    কারিগরি শিক্ষা বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টর পদের বর্ধিত ফলাফল
    কারিগরি শিক্ষা বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টর পদের বর্ধিত ফলাফল
  • ৪৪তম বিসিএস কারিগরি / পেশাগত ক্যাডার ভাইভা পরীক্ষার তারিখ ২০২৪

    ৪৪তম বিসিএস কারিগরি / পেশাগত ক্যাডার ভাইভা পরীক্ষার তারিখ ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৪তম বিসিএস কারিগরি / পেশাগত ক্যাডার ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ধাপে ধাপে ৪৪তম বিসিএস কারিগরি / পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। উক্ত মৌখিক পরীক্ষায় ৫৪৪ জন ক্যাডার প্রার্থী অংশগ্রহণ করবেন।

    এক নজরে দেখে নিন বিসিএস কারিগরি / পেশাগত ক্যাডার ভাইভা পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”17030″][/dflip]

  • বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এক নজরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখুন

    Sub-Assistant Engineer Exam Schedule
    Sub-Assistant Engineer Exam Schedule
  • সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিন

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিন

    প্রিয় ব্যবহারকারীগণ, সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই সুস্থ আছেন এবং পড়াশুনার সাথে আছেন। আমরা সকলেই জানি যে, প্রাথমিকের শিক্ষকদের মধ্য থেকে ATEO নিয়োগের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরীক্ষার তারিখ না দিলেও আশা করা যায় আগামী বছরের যেকোন সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ATEO নিয়োগের জন্য আমাদের আগের রুটিনের পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই সকলের প্রস্তুতির সুবিধার্থে নতুন রুটিন প্রদান করা হচ্ছে। প্রাথমিকের নতুন ও পুরনো সকল শিক্ষকদের উপযোগী ক্লাস ও লাইভ পরীক্ষার মাধ্যমে ATEO নিয়োগের এই পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রোগ্রামটি সাজানো হয়েছে। এতে বিষয়ভিত্তিক লাইভ ক্লাস ও পরীক্ষা, জব সল্যুশন ক্লাস ও পরীক্ষা, ফুল মডেল টেস্টের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে।

    সকল ক্লাস ও পরীক্ষা ATEO পদের জন্য প্রযোজ্য ৯ম-১৩তম গ্রেডের সিলেবাস ও পূর্বের প্রশ্ন বিশ্লেষণ করে প্রণয়ন করা হয়েছে। মূল পরীক্ষার তারিখ ঘোষণার সাপেক্ষে রুটিন সমন্বয় করা হবে। প্রয়োজন অনুসারে, ক্লাস ও পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে।

    উল্লেখ্য, এই রুটিন অনুসরণ করে প্রস্তুতি নিলে ATEO-এর পাশপাশি ৯ম – ১৩তম গ্রেডের অন্য যেকোনো চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে।

    আরও দেখুনঃ সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি 2023

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিনে থাকছে-

    • ATEO জব সল্যুশন Solve ক্লাস
    • মোট লাইভ পরীক্ষা: ৭৮টি
    • বিষয়ভিত্তিক পরীক্ষা: ৩৩টি
    • ফুল মডেল টেস্ট: ৫টি
    • প্রাইমারি ফুল মডেল টেস্ট ও সাম্প্রতিক পরীক্ষা: ৪০+টি
    • লাইভ পরীক্ষা শুরু: ৮ ডিসেম্বর, ২০২৪ [প্রাইমারি মডেল টেস্ট ও সাম্প্রতিকের পরীক্ষা চলমান রয়েছে। তাছাড়া আর্কাইভ থেকে যেকোনো সময় পূর্বের পরীক্ষা দেওয়া যাবে।]
    • মোট ভিডিয়ো ক্লাস: ১৫০ ঘণ্টা
    • ক্লাসের বিষয়:
      • সিলেবাস সম্পন্ন করে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক ক্লাস [৫০+]
      • সকল বিষয়ভিত্তিক পরামর্শমূলক ক্লাস
      • ATEO জব সল্যুশন Solve ক্লাস

    এছাড়াও বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য Live MCQ এর টপিক গুরু বাটনের এক্সেস থাকছে ৬ মাসের জন্য। আরও থাকছে Live MCQ অ্যাাপের প্রিমিয়াম সেকশনের স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেল, কুইজ মাস্টার সহ আরও প্রিমিয়াম সার্ভিসের এক্সেস। সাথে পাচ্ছেন অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্যা সহ আর্কাইভের ৪ লাখেরও অধিক প্রশ্নের এক্সেস। শুধু তাই নয় পাকাপোক্ত প্রস্তুতি নিতে সাথে পেয়ে যাচ্ছেন ৯ম-১৩তম গ্রেড সহ অন্যান্য জব সল্যুশন বাটনের সকল লাইভ ও আর্কাইভ পরীক্ষা। এখানেই শেষ নয়! আপনার সাম্প্রতিক বিষয়াবলীর প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করার জন্য থাকছে সাম্প্রতিক বিষয়াবলী সংক্রান্ত আমাদের সকল PDF গুলো পেয়ে যাবেন এই প্যাকেজেই।

    এই প্যাকেজ টির মেয়াদ থাকবে ATEO মূল প্রিমিমিনারি পরীক্ষা পর্যন্ত। পরীক্ষার তারিখ ঘোষণা সাপেক্ষে রুটিন পরিবর্তন ও সমন্বয় করা হবে এবং প্রয়োজনে পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। উল্লেখ্য যে, যাদের ইতোমধ্যে Live MCQ এর যেকোন একটি প্রিমিয়াম প্যাকেজ রয়েছে তাদের জন্য ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির পরীক্ষাগুলো ফ্রী থাকবে।

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিন

    ATEO New Exam Routine
    ATEO New Exam Routine
    ATEO New Exam Routine
    ATEO New Exam Routine
    ATEO New Exam Routine
    ATEO New Exam Routine
    ATEO New Exam Routine

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO নিয়োগ পরীক্ষা প্রস্তুতির রুটিন PDF

    ATEO নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আমাদের সচরাচর জিজ্ঞাসামূলক প্রশ্নগুলোর উত্তর:

    প্রশ্নঃ ATEO নিয়োগ পরীক্ষায় সাধারণ প্রার্থীরা কি আবেদন করতে পারবে?

    উত্তরঃ উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার (ATEO) পদে সাধারণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নেই। শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এই পদে আবেদন করতে পারবেন।

    প্রশ্নঃ ATEO নিয়োগ পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি?

    উত্তরঃ ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) পদে আবেদন করতে পারবেন। কোন প্রার্থী যদি ৩ বছর মেয়াদী ডিগ্রি কোর্স করেন তবে টার ক্ষেত্রে মাস্টার্স বাধ্যতামূলক।

    প্রশ্নঃ সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণ কি আবেদন করতে পারবেন?

    উত্তরঃ আপনি সদ্য নিয়োগপ্রাপ্ত হয়ে থাকলেও উপজেলা / জেলা সহকারী শিক্ষা অফিসার পদে আবেদন করতে পারবেন।

    প্রশ্নঃ ATEO নিয়োগ পরীক্ষায় আবেদনের জন্য কি NOC / No Objection Certificate প্রয়োজন হবে?

    উত্তরঃ সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) পদে আবেদন করার জন্য আপনার NOC প্রয়োজন পরবে না। তবে মৌখিক / ভাইবা পরীক্ষায় NOC প্রয়োজন হবে।