প্রিয় চাকরি প্রার্থীগণ নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আপনাদের স্বাগতম। আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৬৬ টি শূন্য পদে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ ২৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করে সংস্থাটি।
এই Non Cadre Job Circular 2024 অনুযায়ী নটিক্যাল ইন্সট্রাক্টর পদে ২ জন, ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাক্টর পদে ২ জন, সহকারী প্রকৌশলী (পুর) / উপজেলা সহকারী প্রকৌশলী পদে ১৮১ জন, উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) পদে ২৭৮ জন, শিক্ষক (গণিত) পদে ১ জন, সহকারী জরিপ অফিসার পদে ২ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে।
নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
প্রতিষ্ঠান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদ সংখ্যা: ৪৬৬ টি আবেদন শুরুর তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২:০০ ঘটিকা আবেদন শেষের তারিখ: ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকা অনলাইন আবেদনের লিংক:http://bpsc.teletalk.com.bd
প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিগত সালে আসা প্রশ্নগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। কেননা বিগত সালের প্রশ্ন অনুশীলনের মাধ্যমে আপনারা মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, কোন কোন অংশ থেকে প্রশ্ন কমন থাকছে এবং সে অনুসারে কিভাবে প্রস্তুতি নিতে হবে এ বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়র নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২৩
প্রিয় চাকরির প্রত্যাশীগণ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুন:ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পুনঃফলাফল অনুযায়ী সর্বমোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এর আগে গত ১৮নভেম্বর ২০২৪ তারিখে প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অভিযোগের কারনে বৈষম্য দূর করতে ৪৬তম বিসিএস এর পুনঃফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বিজ্ঞপ্তির ৪ নম্বর অনুচ্ছেদে বর্ণিত একটি সিদ্ধান্তে জানানো হয় ৪৬তম বিসিএস পরীক্ষায় পূর্বে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থীকে বহাল রেখে সাথে সমান সংখ্যক পরীক্ষার্থীকে উত্তীর্ণ করে পুনঃফলাফল প্রকাশ করা হবে। যার প্রেক্ষিতে আজ এই ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন ফলাফলটি প্রকাশ করা হয়েছে। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নতুন করে উত্তীর্ণ সকলকে অভিনন্দন। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রকাশিত এই ফলাফল অনুযায়ী পূর্বে উত্তীর্ণ প্রার্থীদের সাথে আরও ১০ হাজার ৭১৪ জন প্রার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন।
এক নজরে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুনঃফলাফল দেখে নিন
উল্লেখ্য যে পূর্বে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৩ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল পিএসসি। এর আগে ৪৫তম বিসিএস এর ফলাফল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৭ দিনের মধ্যে প্রকাশ করেছিল সংস্থাটি। তবে একই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুনরায় ফলাফল প্রকাশের এই ঘটনাটি সচরাচর দেখা যায় না।
এর আগে গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখে ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। উক্ত পরীক্ষায় আবেদন করেছিলেন সর্বমোট ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী। যার মধ্য উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ। অর্থাৎ ২ লাখ ৫৪ হাজার ৪২৫ জন পরিক্ষার্থী ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন নি ৮৩ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পরপরই Live MCQ অ্যাাপে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল প্রশ্নের উপর লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আমাদের অ্যাাপে বিগত সালের বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্নের উপর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো থেকে প্রাপ্ত ডাটার সাথে বিশ্লেষণ করে আমরা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্ক এর একটি ধারনা প্রকাশ করি। অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্য সহ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF দেখুন।
এর পূর্বে গত ৯ মার্চ ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই দিনে ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় এই তারিখ পিছিয়ে ২৬ এপ্রিল ২০২৪ তারিখে নির্ধারন হয়। পরিবর্তিত এই নতুন তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।
প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্ন অনুশীলনের মাধ্যমে মূল পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত করা যায়।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকে ব্লগে অথেনটিক রেফারেন্স ও নির্ভুল ব্যাখ্যাসহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। এছাড়াও রয়েছে Live MCQ প্রদত্ত Question Analytics যেখান থেকে আপনি একটি প্রশ্ন কতটা কঠিন বা সহজ সেটি সহজেই নিরূপণ করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রশ্নটির গুরুত্ব বুঝতে পারবেন। এই প্রশ্ন সমাধানগুলো PDF ফরমেটে প্রকাশ করায় এটি আপনি ডাউনলোড করে যেকোন ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০১৭
প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা জানেন প্রতিনিয়ত চাকরির নিয়োগ পরীক্ষাগুলো অধিক প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। এদিকে সরকারি চাকরির ক্ষেত্রে যদি আসি তাহলে দেশের বর্তমান প্রেক্ষাপটে এ যেনো সোনার হরিণ।
প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোতে নিজের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজন মজবুত প্রস্তুতি। এক্ষেত্রে যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আমরা বিগত সালের প্রশ্ন সমাধানের পরামর্শ দিয়ে থাকি। কেননা বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়াবলি সহজেই আয়ত্ত করা যায়। ফলে মূল পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহনের পাশাপাশি লক্ষ্য অর্জনের দিকেও অগ্রসর হওয়া যায়।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনায় রেখে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই প্রেক্ষিতে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরম্যাটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনারা চাইলে ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও পড়তে পারবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০১৭
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল অ্যাাফেয়ার্স / কোর্ট অ্যাাফেয়ার্স পদের আবেদনকারী প্রার্থীদের লক্ষিত পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার বেলা ২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। আজ ২৬ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ।
প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বেলা ১:৩০ ঘটিকার মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিটিআরসি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ ডাউনলোড লিংক দ্রুততম সময়ে প্রদান করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসিস্ট্যান্ট ম্যানেজার পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি
উল্লেখ্য যে উক্ত পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে পাওয়ার গ্রিড এ জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী, কারিগরি সহায়ক, অফিস সহায়ক ও সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২৬ নভেম্বর ২০২৪ তারিখে পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এক নজরে পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক অফিসার জেনারেল JOB ID: 10181 এর ২৭৭৫টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে গত ৫ জানুয়ারি ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং ০১/২০২৩ এর প্রেক্ষিতে বিগত ১৯ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯২০৫ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানানো হয়।
এক নজরে সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরির অবস্থান এখন শীর্ষে। ফলে তরুণ প্রজন্মের অধিকাংশই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন পদের চাকরির জন্য অনেক প্রার্থীরাই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করে থাকেন। আপনারা জানেন যেকোন চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই বিগত সালের আসা প্রশ্নগুলো বিশেষ ভূমিকা রাখে। কেননা বিগত সালের প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টনসহ প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত বিষয়াবলি আয়ত্ত করা যায়। ফলে পরবর্তী পরীক্ষা প্রস্তুতি আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে।
প্রশ্নব্যাংকের গুরুত্ব বিবেচনা করে আমরা শুরু করেছি বিগত সালের প্রশ্ন সমাধান সংক্রান্ত বিশেষ সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। পিডিএফটি আপনারা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২৩
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ ২য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ি লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে মোট ৩২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। ২০২০ সাল ভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID: 10148।
এক নজরে সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ ২য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল ২০২৪ দেখে নিন
উল্লেখ্য যে এর পূর্বে গত ৭ জুলাই ২০২৪ তারিখে মেধাক্রমানুসারে সর্বমোট ১৭২০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ পদের ১ম পর্যায়ের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।